Friday, June 5, 2026







প্রেম প্রেয়সী পর্ব-০৩

#প্রেম_প্রেয়সী
#পর্ব_০৩
#আয়েশা_আক্তার

ভার্সিটিতে গিয়ে এশা চুপচাপ ক্লাসের এক কর্ণারে বসে আছে। হঠাৎ তার কাঁধে কোমল স্পর্শ পেয়ে সে ঘুরে তাকায়। চেয়ে দেখে এক হাস্যোজ্জ্বল সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। এশা তাকাতেই মেয়েটি জিজ্ঞেস করে,

-আমি কি এখানে বসতে পারি?

এশা কৃত্রিম হেসে জবাব দিলো, – অবশ্যই।

মেয়েটি বসতে বসতে বললো, -আচ্ছা তোমার কি মন খারাপ? আর আমি কি তোমায় তুই করে বলতে পারি?

মেয়েটি এমন প্রশ্ন করবে সেটা এশা আশা করেনি। তাই হতভম্ব হয়ে শুধু চেয়ে রইলো। আর মনে মনে ভাবতে থাকলো, এটা নিশ্চিত বাঁচাল টাইপ মেয়ে। যারা বেশি কথা বলে তাদের বাঁচাল বলা হয়। তবে বেশি কথা বললেও এরা সরল প্রকৃতির হয়। এদের মনে কোনো প্যাঁচ থাকে না। এরা যেমন খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে। তেমনই এদের মনে যা থাকে অকপটেই সেগুলো বলে ফেলতে পারে।

এশার এমন তাকিয়ে থাকা দেখে মেয়েটি এশার সামনে দিয়ে বার কয়েক নিজের হাত এপাশ ওপাশ করলো। এতে এশার ধ্যান ভাঙলো। এশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললো,

-না, আমার মন খারাপ নয়।

-তাহলে এমন হুতুমপেঁচার মতো মুখ করে বসে আছিস কেন?

এশার অনুমতি দেওয়ার আগেই মেয়েটি তুই করে বলতে শুরু করেছে। এতে অবশ্য এশার আপত্তি নেই। কারণ একই ডিপার্টমেন্টের একই ক্লাসে যেহেতু পড়ে সেক্ষেত্রে তারা বন্ধু। আর বন্ধুকে বন্ধু তুই করে বলতেই পারে। এশার জবাব দেওয়ার আগেই আবারো মেয়েটি জিজ্ঞেস করলো,

-তুই কি নতুন এডমিট হয়েছিস ভার্সিটিতে? না মানে এই ক’মাস দেখিনি তো তাই জিজ্ঞেস করলাম।

এশা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলো,

-নতুন এডমিট হইনি তবে আমি ভালো করে একমাসও ক্লাস করিনি।

-ওমা কেন? এতো ফাঁকিবাজ হলে চলে?

-ফাঁকিবাজ না রে ভার্সিটিতে কাউকে চিনি না। নতুন পরিবেশ তাই ভালো লাগে না আসতে।

-কি যে বলিস! আমার তো নতুন নতুন পরিবেশে যেতে বেশ ইন্টারেস্টিং লাগে। তো নাম কি তোর?

-এশা ইসলাম তোমার?

-তাবাসসুম তানহা, আর তুই আমায় তুমি করে বলবি না। তুই করে বলবি বুঝেছিস?

-ওকে।

-হ্যাঁ, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করবো?

-হ্যাঁ, করতেই পারিস।

তানহা কিছু বলে উঠার আগেই ক্লাসে স্যার চলে আসলো। তাই সে আর কিছু বলতে পারলো না। প্রথম ক্লাস যখন প্রায় শেষ সময় ঠিক তার পাঁচ মিনিট আগে একটা নোটিশ এলো। স্যার সবাইকে মনোযোগের সহিত শোনার আদেশ দেওয়ায় সবাই বেশ মনযোগ দিয়ে স্যারের কথা শুনার চেষ্টা করলো। নোটিশে জানালো, ভার্সিটির কর্তৃপক্ষ সবাইকে কোনো এক গানের কমপিটিশনে যেতে হবে। তাই আজ প্রথম ক্লাস শেষ হওয়ার পরই ভার্সিটি ছুটি। এবং আগামী দু’দিন ভার্সিটি বন্ধ থাকবে। এ নোটিশ পেয়ে অনেকেই খুশিতে আত্মহারা হয়ে গেলো। এমনকি তানহা নিজেও। কিন্তু এশার এতে কোনো হেলদোল দেখা গেলো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বললো,

-যাক দু’দিন বাঁচলাম।

-বাঁচলি মানে? ভার্সিটি বন্ধ তাই?

-হ্যাঁ, অবশ্যই। আমার ভার্সিটিতে একদমই আসতে ইচ্ছে করে না।

-তুই না বললি তোর কোনো বন্ধু নেই, কাউকে চিনিস না তাই ভালো লাগে না? তাহলে এখন তো আমি আর তুই বন্ধু। এখন সমস্যা কোথায় ভার্সিটি আসতে।

-সমস্যা, নেই আসবো তো দু’দিন পর।

-দু’দিন পর নয় কালই আসবি। তোর বাসার ঠিকানা দে আমি নিজে গিয়ে তোকে পিক করে নিয়ে আসবো।

-কাল এসে কি করবি? কাল তো ভার্সিটি বন্ধ।

-তো কি হয়েছে? গানের কম্পিটিশনে যাবো। বাসায় যদি বলিস ভার্সিটি বন্ধ তাহলে বের হতে দিবে?

-বাসায় বলবোই বা কেন? আর কেনই বা ভার্সিটি আসার নাম করে কমপিটিশনের ওখানে যাবো?

-উফ, আমি যাবো তাই তুই ও যাবি,ওকে?

-তুই কেন যাবি? আর আমি কোথাও যাবো না।

-উফ, আল্লাহ মেয়েটা এতো কথা কেমনে বলে! তুই যাবি আমার সাথে কাল। আর আমি যাবো আমার ক্রাশের গান শুনতে বুঝেছিস?

-তোর ক্রাশ?

– হ্যাঁ, ফাইনাল ইয়ারে পরে সাদাফ আহমেদ। কি সুন্দর যে গান করে আমি তো একবার গান শুনেই প্রেমে পড়ে গিয়েছি।

-তারমানে তুই প্রেমে পড়েছিস?

-সেটা তো কবেই দোস্ত। কিন্তু কেউ জানে না আজই তোকে বললাম কাউকে বলিস না।

তানহা ফিসফিসিয়ে বললো কথা গুলো। এশা দীর্ঘশ্বাস ফেলে তার বাসার ঠিকানা দিয়ে চলে গেলো। তানহাও নিজের বাসার দিকে পা বাড়ালো।
_____________________

সাদাফ আজ ভার্সিটিতে এসেই গান কমপিটিশনে যোগ দেওয়ার জন্য দূরের অন্য একটা ভার্সিটিতে চলে গেছে। কিন্তু তার আজ ভয় হচ্ছে। যেভাবে নৌকায় দেখা অপরিচিত মেয়েটা তার চোখে আর মনে জায়গা করে নিয়েছে। সবসময় শুধু তাকেই ভাবতে ইচ্ছে করে। বন্ধু’রা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে? এতোক্ষণ না বললেও এবার বলে ফেললো,

-আমি বোধহয় শেষ!

-শেষ মানে?

সাদাফ ঠোক গিলে জবাব দেয়,

-একটা সুন্দরী মেয়ে আমার মনে বসত তৈরি করে ফেলেছে রে তাই শেষ।

-বলিস কি? কে সে? (সবাই চিৎকার করে বললো একসাথে)

-কে সে জানি না তবে আমার মনে হয় এটাই সেই প্রেয় প্রেয়সী যার জন্য এতো বছর অপেক্ষা করে ছিলাম।

-প্রেমে পড়ে গেলি, মনের ঘরে জায়গা দিয়ে ফেললি আর জানিসই না মেয়েটা কে? এটা আবার কেমন কথা?

লাবণ্য জিজ্ঞেস করলো। আর বাকি সবাই জিজ্ঞেসু দৃষ্টি নিয়ে সাদাফের দিকে তাকিয়ে রইলো। সাদাফ মেয়েটির সাথে কোথায় দেখা হয়েছে সেই ঘটনা বন্ধুদের খুলে বললো। সবাই হুহু করে হেসে ফেললো। অমিত হাসতে হাসতে বললো,

– সবচেয়ে বড় কথা হলো শেষে তুই ও প্রেমে মজনু হলি!

সাদাফ কিছু বলতে যাচ্ছিলো তার আগেই স্টেজের মাইকে লাবণ্য এবং সাদাফের নাম এনাউন্সমেন্ট করা হলো। হ্যাঁ, আজ লাবণ্য এবং সাদাফ ডুয়েট গান গাইবে। গানের সুত্রেই সাদাফ -লাবণ্যর বন্ধুত্ব হয়েছে। তারা দু’জন বাকি বন্ধুদের থেকে বিদায় নিয়ে স্টেজে উঠে গেলো। সবাইকে সালাম জানিয়ে লাবণ্য গাইতে শুরু করলো,

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো
ইচ্ছে হলে আমায় দিতে পারো
আমার ভালো লাগা ভালোবাসা
তোমায় দেবো আরো।

এটুকু গেয়ে লাবণ্য থেমে গেলো। কয়েক সেকেন্ড পর সাদাফ গাইতে শুরু করলো,

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো
ইচ্ছে হলে আমায় দিতে পারো।
আমার ভালোলাগা ভালোবাসা
তোমায় দেবো আরো।

সাদাফ থামতেই লাবণ্য আবার শুরু করলো,

তুমি হাতটা শুধু ধরো
আমি হবো না আর কারো।
তুমি হাতটা শুধু ধরো
আমি হবো না আর কারো।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়োসড়ো।

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো।

লাবণ্য স্টেজে সাদাফের পাশে গান গাইছে ঠিকই। কিন্তু তার মনে চোখে বার বার মেহেদী চলে আসছে। ঠিক তেমন সাদাফের মনেও বারবার অপরিচিত আসমানী পরীটা এসে হানা দিচ্ছে। সাদাফও তার অপরিচিতাকে মনে করেই গাইছে,

তোমার আবেগ মাখা খামখেয়ালী
হাঁটছে আমার পিছু।
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পায়নি অন্য কিছু।

সাদাফ থামার সাথে সাথে লাবণ্য সুর তুললো,

তোমার আবেগ মাখা খামখেয়ালী
হাঁটছে আমার পিছু।
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পায়নি অন্য কিছু।

এভাবে দুজন একসাথে পুরো গানটা গেয়ে শেষ করলো। ওরা থামতেই চারপাশ হাত তালিতে মুখরিত হলো। তারা যেন আগাম জানিয়ে দিচ্ছে এই প্রতিযোগিতার বিজয়ী সাদাফ এবং লাবণ্য। যদিও তিনদিন পার্টিসিপেট করার পর। সর্বোচ্চ বাছায় করে বিজয়ী নির্বাচন করা হবে।

চলবে…

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ