Friday, June 5, 2026







প্রিয়া চন্দ্রিমা পর্ব-০৩

#প্রিয়া_চন্দ্রিমা
Sumon Al-Farabi
#৩য়_পর্ব

ভাইয়া আব্বু ডাকছে। আমার সাথে এসো। – পিছনে কারো কন্ঠ শুনে দ্রুত চোখ মুছে নিলাম।
– কিছু বললে তুমি!
– তুমি কান্না করছো?
– আমি কেন কান্না করবো বলো! কি বলছিলে তুমি?
– আব্বু ডাকছে তোমায়।
– আচ্ছা চলো।

রুমের মাঝে একজন বয়স্ক পুরুষ খাটের উপর বসে আছে আমি ঠিক তার কিছু দূর দাঁড়িয়ে আছি। খুব সম্ভবত উনিই আমার জন্মদাতা।
– অবন্তী তুমি বাইরে যাও।
– আচ্ছা আব্বু।
অবন্তী চলে গেলো যাওয়ার সময় শুধু একটুকু বললো- খাওয়ার সময় ভাইয়াকে সাথে নিয়ে আসবে।

– দাঁড়িয়ে আছো কেন! বসো।
– আমি এভাবেই ঠিক আছি।
– তোমার আম্মু কেমন আছে!
– প্রায় ছয় মাস হলো পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।
কথাগুলো বলার সময় খুব কষ্টে নিজের চোখে বাঁধ বাঁধিয়ে রাখলাম। কিন্তু আমার সামনে বসা ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে চোখ জোড়া মুছে নিলো।
– এতো বছরে যে মানুষটার একটা বার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন নি তার মৃত্যুতে আপনার চোখে পানি আদৌও কি শোভা পায়!
– কিছু কিছু ক্ষেত্রে আমরা অসহায় হয়ে পড়ি বাবা, যেটা না আমরা কাউকে বলতে পারি আর না নিজে সহ্য করতে পারি।
সামনের ভদ্রলোককে কেমন যেন অসহ্য লাগছে। এই লোকটা আমার ফুলের মতো মা’কে বেঁচে থাকতেই মৃত্যু যন্ত্রণায় প্রতিটি মুহুর্ত পুড়িয়েছে। তবে এখানে আসার আগেই শুধু তাকে এক নজর দেখার প্রবল ইচ্ছে মনের মাঝে প্রতিনিয়ত জলোচ্ছ্বাসের সৃষ্টি করেছিলো।
– আমায় এখানে ডাকার কারণ কি ছিলো?
– অবন্তী যখন থেকে জেনেছে তার একজন ভাই আছে তখন থেকে প্রায় বাহানা করতো ভাইয়ার কাছে যাবে বড় মা এর কাছে যাবে। কিন্তু ওর মা’য়ের জন্য সেটা সম্ভব হয়নি। বাসায় প্রথম কারো বিয়ে হচ্ছে তাই ভাবলাম এটাই সুযোগ অবন্তীকে ওর ইচ্ছে পূর্ণ করানোর। তোমাকে চিঠিটা ঐ লিখেছে আমি তো শুধু ঠিকানা বলেছিলাম।
– আমি তাহলে এখানে অবন্তীর ইচ্ছায় এসেছি! ঠিক আছে, ওর সাথে আমার দেখা হয়ে গেছে আমি আগামী কাল চলে যাবো।
লোকটার প্রতি অসহ্য অনুভূতি ক্রমশ বাড়ছে।
– বিয়েতে থেকো।
– বিয়ে তো হচ্ছে না।
– বিয়ে হবে। সবাইকে ইনভাইটেশন দেওয়া শেষ হয়ে গেছে। এখন পরিবারের সম্মানের কথা, বিয়ে হতেই হবে। এই কয়দিন বোনটাকে একটু সময় দাও। তবে ওর মা যদি তোমায় কিছু বলে তবে কিছু মনে করবে না। ও তোমাদের কথা সহ্য করতে পারে না।

খাবার টেবিলে সবাই বসে আছে। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলো, দাদু, মেজো চাচ্চু, ছোট চাচ্চু, বড় ফুপি, ছোট ফুপি, চাচীরা, বড় ফুপির মেয়ে অধরা, মেজো চাচ্চুর মেয়ে রাদিয়া এবং রাফছি, ছোট চাচ্চুর একটা পিচ্চি আছে সেটা কেবল হাঁটতে শিখছে।
সবাই খাবার শুরু করলো। এর কিছু সময় পরই একজন মহিলা আসলো। উনাকে দেখিয়ে বড় ফুপি বললো- সুমন উনি তোমার ছোট মা।
কথাটা শেষ হতে না হতেই কর্কশ শব্দে উনি বললো- আমি কারো ছোট মা নই। আমার একটাই মেয়ে। বাসায় যে কোনো অতিথি আসলেই কি আমি সবার মা হয়ে যাবো নাকি!
আব্বু আমার দিকে তাকিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করলো যাতে উনার কথায় আমি কিছু মনে না করি। উনার মাথায় সমস্যা আছে।
আব্বুর ইশারা দেখে আমি আর অবন্তী ফিক করে হেঁসে দিলাম।
আমাদের হাসিটা ছোট মা’র দৃষ্টির আড়াল হয়নি- খেতে বসে এভাবে হাসছো কেন অবন্তী! এসব কি এই কয়েক ঘন্টায় শিখে ফেললে নাকি?

কথাটা যে আমায় কটাক্ষ করে বললো সেটুকু তো বুঝতে পারলাম। কিন্তু তবুও চুপচাপ খেতে লাগলাম।
– বিয়ে তো হচ্ছে না। বাইরে থেকে যে গেষ্ট আসছে তারা যেন কালকেই চলে যায়। নাকি পারমানেন্ট থাকার ইচ্ছে আছে!
এটা কথাও উনি আমাকেই বললো তাই এবার আর চুপ থাকলাম না – দেখুন আমাকে আপনার অসহ্য লাগতেই পারে, কিন্তু আমি তো এর আগে কখনো এখানে আসিনি বা আপনার কোনো ক্ষতি ও করিনি। একটু সুন্দর করে কথা তো বলতে পারেন! মেনে নিলাম আপনার গর্ভে আমার জন্ম হয়নি কিন্তু সম্পর্কে তো আপনি আমার মা’ই।লাগেন। সেদিক থেকে একটু সুন্দর করে কথা বললে খুব বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। তাছাড়া আমি এখানে থাকতে আসিনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি শুধু এতটুকু দেখতে আসছি আমার পরিবারটা কেমন। যেখানে থাকাটা হয়তো আমার অধিকারে থাকলেও ভাগ্য সঙ্গ দেয়নি।
আমার চোখে পনি টলমল করছে। এখানে আর কিছু সময় থাকলে সবার সামনেই হয়তো দুই এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে। সেখানে থেকে দ্রুত প্রস্থান করলাম।
যখন আমাদের আকাশ সমান এক্সপেক্টেশন একবারে মাটির সাথে গুড়িয়ে যায় তখন চোখের বাঁধ যতোই মজবুত হোক না কেন ভেঙে যায়। এতোদিন পরিবার ছিলো না তাই নিজেকে পাষাণ হৃদয়ের মানুষ বলেই জানতাম কিন্তু আজ পরিবারকে এতো কাছে পেয়ে তাদের বলা প্রতিটি কঠিন শব্দ আমার চোখে টলমল সৃষ্টির কারণ হয়ে যাচ্ছে ।

গেষ্ট রুমে নিজের মাথার চুল ধরে টানছি। তখন দরজায় নক পড়লো। অবন্তী হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে।
– কিছু বলবা!
– তুমি তো কিছুই খেলে না তাই বড় ফুপি খাবার পাঠিয়ে দিলো।
– আমি খাবো না। তুমি নিয়ে যাও।
অবন্তী আমার পাশে এসে বসে বললো- ভাইয়া আমি তোমায় খাইয়ে দেই! আমার অনেক দিনের শক আমি তোমায় খাইয়ে দিবো।
অবন্তীর এমন করুন আর্জি না করতে পারলাম না।
– তুমি আম্মুর কথায় কিছু মনে করবে না ভাইয়া। এখানে কেউ তোমায় ভালো না বাসলেও আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি শুধু আমার জন্য হলেও কিছু দিন থেকে যেও!
– আচ্ছা আপু।
– ভাই বোনের ইমোশনাল সিন শেষ হলে আমাকে একটু সুযোগ দিলে ভালো হয়।
দুজনেই দরজার দিকে তাকালাম। বড় ফুপির মেয়ে অধরা দাঁড়িয়ে আছে।
অবন্তী জিজ্ঞেস করলো- তুমি এখানে কি করছো?
– তোমার ভাইয়া কিছু খায়নি তখন তাই খাবার নিয়ে আসলাম।
– আমি আমার ভাইয়ার যত্ন নিতে পারি তোমায় লাগবে না। আমি খাইয়ে দিচ্ছি।
অবন্তীর কথা চেষ হওয়ার আগেই মেয়েটা ভয়ে চলে গেলো। কিন্তু তখন বুঝতে পারি নি দরজার পিছনে ছোট মা দাঁড়িয়ে ছিলো।

To be continue…..

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ