Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ধর যদি হঠাৎ সন্ধ্যেধরো যদি হঠাৎ সন্ধ্যে পর্ব-১৫

ধরো যদি হঠাৎ সন্ধ্যে পর্ব-১৫

#ধরো_যদি_হঠাৎ_সন্ধ্যে
পর্ব ১৫

শর্মিলা আহমেদ বাসায় ফিরে স্বামী জুলফিকার আহমেদের সাথে মিতুলের বিষয়ে আলোচনা করলেন। মিতুল কে জুলফিকার আহমেদের খুব ভালো লেগেছে। মিষ্টি একটা মেয়ে। নম্র হাসিখুশি।সে তুলনায় ফারহাকে খুব একটা ভালো লাগেনি। দেখতে দু’জনই সুন্দর। কিন্তু একমাত্র ছেলের বৌ হিসেবে মিতুলের জন্যই মন টানে ওনার। শর্মিলা আহমেদ অবশ্য স্বামীর সাথে একমত নন। ওনার মনে হচ্ছে ফারহান যেমন ছেলে, যেমন তার পছন্দ তার সাথে ফারহাই ঠিক হবে। নিজের ছেলেকে চিনেন তিনি। সাধারণ কিছু তার পছন্দ না। সবকিছুই একটু বিশেষ চাই। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার ছেলের জেদ, একগুঁয়েমি এই সব কিছু মানিয়ে নিতে মিতুলের মতোই একটা মেয়ে প্রয়োজন। কিন্তু শর্মিলা আহমেদ ভালোভাবেই জানেন একদিকে ফারহান যেমন চৌকস তেমনি দ্বিধায় ভোগা একজন মানুষ। ছোটবেলা থেকেই ফারহানের প্রতিটি জিনিস দু তিনটি করে লাগতো। দোকানে নিয়ে গেলে যা কিনতে চায় তা একটার জায়গায় দু তিনটে তার পছন্দ হতো। শেষ পর্যন্ত তার পছন্দেই একটি কিনে দেওয়া হলেও বাসায় এনে সেটাই আর ভালো লাগতো না। কখনো সুযোগ পেলে বদলানো হতো কখনো বা ফারহান বদলাতেই চাইতো না। তার সবগুলোই লাগবে। হোক একই ডিজাইনের আলাদা আলাদা রঙ। একমাত্র ছেলে হিসেবে ফারহানের এই জেদগুলো তিনি পূরণ করেছেন। দুটি সন্তান গর্ভে মারা যাওয়ার পর ফারহানকে পেয়েছেন তিনি। তাই হয়তো শাসনের চেয়ে আদরের পরিমাণটা অনেক বেশি হয়েছে। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে তিনি বুঝতে পারছেন পরিমিত শাসনও ভালোবাসার অংশ। জীবনসঙ্গী তো কোন বস্তু নয় যে একই রকম দু তিনটে রাখবে। তিনি ভালভাবে বুঝতে পারছেন ফারহান মিতুলের সারল্যে আটকে গিয়েছে কিন্তু ফারহার মোহ থেকে এত সহজে ফারহান বের হতে পারবে এই বিশ্বাসও ওনার নেই।

“মিতুলের সমস্যা কী?”

“কোনো সমস্যা নাই।”

“তাহলে?”

“তোমার ছেলে যে পরিমাণ স্ট্যাটাস, পশ জীবন যাপন করতে ও দেখাতে অভ্যস্ত। তোমার মনে হয় না তার পাশে মিতুলকে বড়ো সাধাসিধা লাগবে। শুধু দেখতে মিষ্টি হলেই তো হলো না। বাকি আর কিছুই কি ফারহানের টেস্টের? ফারহান এখন শুধুই একই বাসার দুটো সমবয়সী মেয়ে দেখে সিদ্ধান্তহীনতায় আছে। যে সিদ্ধান্তহীনতায় ও সারা জীবন ছিল। তুমি নিজেই আমাকে কয়দিন আগে কী বলেছিলে? বলেছিলে ফারহানের সব জিদ, আহ্লাদ মেনে নিয়ে ওকে আমি এমন বানিয়েছি।।আজ তুমি নিজেও ওর একগুঁয়ে জিদের কাছে বাস্তবতা দেখতে পাচ্ছ না? গত একবছরে ও কতগুলো মেয়ে দেখলো নিজেই বলো? মিতুলের মতো মেয়ে কি বাকিদের তুলনায় একদম আলাদা যে ওর জন্য ফারহান মরিয়া হয়ে যাবে? নাহ্ এটা শুধুই একটা আকর্ষণ। মিতুলকে পেয়ে গেলেই ও আকর্ষণ হারাবে।”

“আমার মনে হচ্ছে ফারহানের সমস্যা না। সমস্যা আসলে তোমার। তুমি রফিক সাহেব আর শফিক সাহেবের ভেতর তুলনা করছ। তুমি তাদের স্ত্রীদের ভেতর তুলনা করছ। তাই মিতুলের চেয়ে ফারহা তোমার উপযুক্ত লাগছে।”

“আমার এখন কাউকেই উপযুক্ত লাগছে না। এখানে কোনো রকম সম্পর্কে জড়াতেই আর আমি আগ্রহী না। হ্যাঁ শফিক সাহেবের সামাজিক মর্যাদা, আর্থিক অবস্থা ভালো। ওনার স্ত্রী জেসমিনও ভালো পজিশনে চাকরি করেন। একমাত্র মেয়ে ফারহার জন্য তারা সবকিছুই অনেক বেশি করবেন যা মিতুলের পরিবার করবে না। রফিক সাহেব চাইবেন যত সহজে মেয়ে ভালো জায়গায় বিয়ে দিয়ে পার করা যায়। এর জন্য ওনারা ছোটো ভাইয়ের পরিবারের সাথেও ছল করলেন। দেখ না শুক্রবারের বদলে বৃহস্পতিবার যেতে বললেন। ওনাদের মা ও বাসায় ছিল না। বোঝাই যাচ্ছে ফারহার বিষয়টা ওনারা জানেন। তাই ইচ্ছে করে অপরপক্ষকে অজানায় রাখলেন। এই জানা সামনে আসলে কখনোই তা মেনে নেওয়া সহজ হবে না। পারিবারিক কোন্দলের কারণ হবে।”

জুলফিকার সাহেব আধশোয়া থেকে উঠে বসেন।

“তাহলে তুমি মিতুলের বাসায় যেতে রাজি হলে কেন?”

“ছেলের জন্য।”

“মানে?”

“ছেলে চেয়েছে মিতুলের বাসায় যেন প্রস্তাব যায়। আমি আমার মতো বোঝাতে চেয়েও বোঝাইনি। কেন জানো?”

“কেন?”

“এতে তার পাওয়ার জিদ আরও বাড়বে। ও ভাবুক নাটাই ওর হাতে আছে। ছেলের জিদে খেলনা বাড়িতে এনে দিয়েছি। কুকুর পালতে চেয়েছে, রাজি হয়েছি। ছেলের বৌ ছেলের জিদে হবে না। বৌ আমি তেমনই চাই যে ঘরসংসার বুঝবে না। স্বামী আগলে রাখা বুঝবে না। ছেলের বৌ দরকার। আমার দরকার ছেলের জন্য একটা পুতুল পুতুল মেয়ে। সাজবে, ঘুরবে, ফিরবে, আমার ছেলেকে সঙ্গ দিবে। কিন্তু ছেলে আমারই থাকবে। দিনশেষে আশ্রয়, যত্ন পেতে তাকে মায়ের কাছেই আসতে হবে। ছেলের বৌয়ের জন্য আমার কোনো বিধিনিষেধ নাই। বরং সে মুক্ত পাখি হয়ে ঘুরুক, সংসার করা না বুঝুক। তাতেই আমার চলবে। পাখি হয়ে উড়লেও উড়বে আমার করা এই সোনার সংসারের খাঁচায়। আমার ছেলেকে নিয়ে ফুড়ুৎ হওয়ার ইচ্ছেও করবে না। আর ফারহা তেমনই হতো। ছেলেকে সঙ্গ দিত, সেজেগুজে ঘোরাঘুরি করত, আরাম-আয়েশে থাকতো। সংসারের দায়িত্ব নেওয়ার ঝামেলায় ও যেত না। ওর এসবে মাথাব্যথা থাকত না। মিতুল সংসারে এসেই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতো স্বামী সংসার নিজের করে পেতে চাইবে। স্বামীর যত্ন করবে। যত্নে রত্ন মিলে। আমার একটা মাত্র সন্তান। ও বৌকে নিয়ে সুখী হোক। তা আমি অবশ্যই চাই। কিন্তু বৌ আসলে মায়ের প্রয়োজন ফুরিয়ে না যাক। ওর পছন্দের খাবারের আব্দার আমার কাছেই করুক। ওর ছোটো ছোটো বিষয়গুলো জন্য আমার কাছেই আসুক। আমি তাই ইচ্ছে করে শেষ পর্যন্ত ওর জেদ মানার অভিনয় করলাম। যেন আমার উপর অভিমান না থাকে যে আমি ওকে ওর পছন্দের মেয়ে বিয়ে করালাম না। আমি চাই আজকের এই ঘটনা মিতুল এবং ফারহা দুজনকেই আমার ছেলের জীবন থেকে দূরে সরিয়ে দিক। কেননা যদি মিতুলের উপরে ফারহাকে বিবেচনা করে আমি এ বাড়ির বউ করি তখন ফারহানের মনে হবে আমি ওর পছন্দ গুরুত্ব দেইনি। আবার মিতুল কেও আমি বাড়িতে আনতে চাইনা। তাছাড়া যাকেই আনবো অপরপক্ষ আত্মীয় হয়েই থাকবে। আমি আর তা চাই না। আমি অন্য কোথাও আমার ছেলের জন্য পাত্রী দেখবো।”

“আজকের ঘটনা কিভাবে এসব করবে?”

“তোমার মনে হয় এসব চাপা থাকবে? দু’পক্ষই ফারহানকে হবু জামাই ভাবছে। নিজেরা যখন নিজেদের মুখোমুখি হবে তখন সম্পর্কের হৃদ্যতা ভাঙার পাশাপাশি স্বপ্নও ভাঙবে।”

“মেয়েটা কিন্তু লক্ষীমন্ত। তুমি ভেবে দেখ। অনেক সময় আমরা পরিকল্পনা করি এক,আল্লাহ করেন আরেক। তুমি কী করে নিশ্চিত যে সব যাচাই করে যে শ্বেত শুভ্র ফুল তুমি ঘরে তুলবে। দিন শেষে তাই ধতুরা হয়ে তোমার প্রাণ নিবে না? সবকিছু ক্যালকুলেশন করে হয় না শর্মিলা। লক্ষী একটা মেয়ে হয়তো ফারহানকে আরও ঘরমুখো করতে পারে।।আমাদের কাছে নিয়ে আসতে পারে। সুতো ধরে রাখতে গিয়ে যেন এমন না হয় যে সুতোই ছিঁড়ে গেল।”

***

ফারহান মিতুলকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে। মিতুল লোকটাকে চিনতে না পেরে রিকুয়েষ্ট ক্যানসেল করবে ভাবে। কিন্তু চেহারা চেনা লাগছে। কই যেন দেখেছে। নামটাও পরিচিত। “ফারহান, ফারহান” মনে মনে আওড়ায়। মনে পড়ে, ফারহার যে ছেলের সাথে বিয়ের কথা চলছে, সে ছেলের নাম ফারহান বলেছিল ফারহা। মিতুল কৌতূহলী হয়ে প্রোফাইল খুলে। হ্যাঁ, কমন ফ্রেন্ডে ফারহার নাম। পাবলিক কয়েকটা ছবি স্ক্রল করে দেখে। একটা কমিউনিটি সেন্টারে তোলা কিছু ছবি। চিনতে পারে মিতুল। এটা সেই কমিউনিটি সেন্টার যেখানে তুলতুলের বিয়ে হয়েছিল। ওনারাও সেই কমিউনিটি সেন্টারে গিয়েছিল। একটা ছবিতে লেখা ‘বাবা মায়ের সাথে’। ছবির লোকগুলোকে চিনতে পারে মিতুল। আজই এসেছিলেন ওনারা এই বাসায়। শর্মিলা আহমেদ এবং জুলফিকার আহমেদ। মিতুল অবাক হয়ে যায়। এই যদি ফারহাকে পছন্দ করা পাত্র পক্ষ হয়, তাদের বড়োমামা কী করে চিনেন! আজ এবাসায়ই বা এলেন কেন! মিতুলকে পাশে বসিয়ে অনেককিছু জিজ্ঞেসও করেছিল। মিতুল অবাক হলেও রিকুয়েষ্ট একসেপ্ট করে নেয়। মায়ের সাথে কথা বলার আগে তুলতুলের সাথে কথা বলবে ভাবে।

(চলবে)

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ