Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"দ্বিতীয় জীবনদ্বিতীয় জীবন পর্ব-০৪ এবং অন্তিম পর্ব

দ্বিতীয় জীবন পর্ব-০৪ এবং অন্তিম পর্ব

#দ্বিতীয় জীবন (অন্তিম পর্ব)

আদিলের মৃত্যুর পর তিন্নি পুরো ভেঙ্গে পরেছিল। সারাদিন রুমে থাকত। কারো সাথে তেমন কথা বলত না। ওর জন্য সবচেয়ে কঠিন যে বিষয়টা ছিল, সেটা শুভকে ফেস করা। তাই বাবা মাকে বলল তাকে এই বাসা থেকে নিয়ে যেতে। কিন্তু চলে গেলেই কি হলো? মন বলে কিছু একটা তো আছে। তিন্নির কেবল মনে হতে লাগল ওর আজকের এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। তার কোনভাবেই আদিলকে বিয়ে করা উচিৎ হয়নি। তার মনে ত আশঙ্কা ছিল যে শুভ এমন কিছু করতে পারে। তাহলে কেন সে বিয়েতে রাজী হয়েছিল। শুভর হায় লেগেছে ওর জীবনে। তাই ওর এতো সুন্দর হাসিখুশি জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। আদিল অকালে এভাবে চলে গেল, ওকে একা রেখে।

তিনমাস পর

শুভ দেশে ফিরে এসেছে। এখানেই ব্যবসার চেষ্টা করছে। কি কি নতুন প্রোজেক্ট ের আইডিয়া নিয়ে বন্ধুদের সাথে বসছে। রাহেলা বেগম অবশ্য আপত্তি করেছিলেন এই বলে
-আজকাল এসব ব্যবসার কোন ভরসা নেই। চাকরী বাকরি দেখ। আর আমি সারাদিন বাসায় একা থাকি। তোর বাসায় আসা যাওয়ার কোনো টাইম টেবল নেই। মাঝেমাঝে দুইতিন দিনের জন্য উধাও হয়ে যাস। এখন তিন্নিও নেই যে ওর সাথে কিছুক্ষণ গল্পগুজব করব।
-কেন রানু খালা আছে না?
-রানু? তুই আর মানুষ পেলি না। ওর সিরিয়াল দেখা থেকে ফুরসত মিললেই তো আমার সাথে গল্প করবে।

রানু রাহেলা বেগমের গ্রামের মেয়ে। অল্প বয়সে বিধবা হয়ে অনেক কষ্ট করে ছেলেমেয়ে মানুষ করেছে। ছেলের বিয়ের পর বনিবনা হয় না ছেলের বউয়ের সাথে। সেসময় আদিল মারা গেল। তিন্নিও ওর বাবার বাসায় থাকে। নিজে থেকেই একদিন প্রস্তাব দিল রাহেলা বেগমের কাছে এসে থাকার। আর রাহেলা বেগমও আনন্দের সাথে লুফে নিলেন সেই প্রস্তাব।
-তাহলে তিন্নিকে আনার ব্যবস্থা কর।
রাহেলা বেগম একটা দীর্ঘশ্বাস গোপন করে বললেন
-তিন্নির উপর কি আমার আর সেই অধিকার আছেরে বাবা? আর এই অবস্থায় ওর বাবা মায়ের কাছে থাকায় ভালো। এখানে এলে আদিলের কথা মনে পরবে।

শুভ এক মুহূর্ত চুপ থেকে বলল
-অধিকার যদি না থাকে, তবে অধিকার সৃষ্টি কর।
রাহেলা বেগম চোখের জলে আড়াল করে বললেন
-চাইলেই কি সব সম্ভব?
-কেন সম্ভব না মা?
-কি করে?
-সে উপায় তোমার আছে।
-তুই কি বলতে চাইছিস?
-মা, আমি তিন্নিকে বিয়ে করতে চাই। ওর ইদ্দতকালীন সময়ও পার হয়ে গেছে। তুমি ওর বাবা মায়ের সাথে কথা বল।

রাহেলা বেগম এবার আনন্দে কেঁদে ফেললেন। চোখের জলে না মুছেই ছেলের কপালে চুমু খেয়ে বললেন
-তুই আজ আমাকে কি খুশী উপহার দিয়েছিস সেটা তুই নিজেও জানিস না বাবা। আমি এই শুক্রবার তিন্নিদের বাসায় যাব।

রাহেলা বেগম পরদিন তিন্নির মাকে ফোন করে জানালেন উনারা শুক্রবার আসবেন। তিন্নির মা একটু অবাক হলেন। কারণ এভাবে বলে কয়ে উনি এখন আসেন না। আসার আগে একবার কল করে জেনে নেন উনারা বাসায় আছেন কিনা। কিন্তু দুইদিন আগে এভাবে জানানো কেন?
তিন্নিকে বলতেই তিন্নি ভাবলেশ ভাবে বলল
-আমি কি জানি?

রাহেলা বেগমের মনে আনন্দের ফোয়ারা বইছে। উনি এই দুইদিন তিন্নির জন্য ইচ্ছে মতো শপিং করলেন। আর অধীর আগ্রহে শুক্রবারের জন্য অপেক্ষা করতে লাগলেন।

তিন্নির বাবা মায়ের কাছে এই প্রস্তাব উত্থাপন করতেই উনারা খুব খুশী হলেন। তিন্নির বাবা বললেন
-আমাদের কাছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? তিন্নি এবং বাচ্চা ওদের নিজের পরিবাবের কাছেই ফিরে যাবে।

তিন্নির মা গিয়ে তিন্নিকে বললেন
-জানিস রাহেলা আপা শুভর সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন।
তিন্নির মনের ভেতর কেন যেন কয়দিন ধরে এই সম্ভাবনাটাই উঁকি দিয়েছিল সে মা কে জিজ্ঞেস করল
-শুভ এসেছে?
-না, সে তো আসেনি।
-মা শোন, এই বিয়ে আমি করতে পারব না। কারো দয়ার আমার প্রয়োজন নেই।

তিন্নির মা আর এই অবস্থায় মেয়েকে ঘাটালেন না। তিনি রাহেলা বেগমকে আস্তে করে তিন্নির এই আপত্তির কথা জানালেন। রাহেলা বেগমের বুঝতে বাকি রইল না, শুভর উপর তিন্নির এখনো প্রচন্ড অভিমান রয়েছে। তিনি তিন্নির মাকে বললেন তিন্নিকে কিছুটা সময় দেয়ার জন্য।

শুভ তার ব্যবসার কাজে ঢাকার বাইরে ছিল। রাতে বাসায় ফিরে মায়ের কাছে সব জানতে পারল। পরদিন শুভ তিন্নির সাথে দেখা করার জন্য তিন্নির বাবার বাসায় গেল। এইবার সে সিদ্ধান্ত নিয়েছে কোন বাঁধা আর মানবে না। একবার হারিয়েছে তিন্নিকে আর হারাতে রাজী নয়।

কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে শুভ সরাসরি তিন্নির রুমে চলে গেল। তিন্নিকে দেখে একটা বড় রকমের ধাক্কা খেল, কি মেয়ে কি হয়ে গিয়েছে। বুক ফেটে মনে হয় কান্না বের হয়ে যাবে, তারপরও নিজেকে সামলে জিজ্ঞেস করল
-কিরে খুব দেমাগ হয়েছে মনে হয় তোর?

শুভর কন্ঠ পেয়ে চমকে গেল তিন্নি। কিছু বলতে পারলনা কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। শুভ আবার বলল
-কিরে দেমাগ বাড়ার সাথে সাথে কি কানেও কম শুনিস নাকি?

তিন্নি এবার সম্বিত ফিরে পেল, শুভ কোন প্রসঙ্গে ওকে এই কথা বলেছে ওর বুঝতে কষ্ট হল না। খুব শান্ত ভাবেই বলল
-কানে কম শুনি না। আর যেটা বলছিস সেটা দেমাগ না আত্মসম্মান।
শুভ একটু রাগের সাথে বলল
– এসব আত্মসম্মান নিজের কাছে রাখ। অন্য কারো সাথে দেখাবি আমার সাথে দেখাতে আসলে তোর খবর আছে।

তিন্নি আর না পেরে কান্না করে দিল। শুভ কাছে এসে বলল
-আর না করিস না। আমি সত্যি তোকে অনেক ভালবাসি। প্রথমে বুঝতে পারি নি, যখন বুঝতে পারলাম তখন অনেক দেরী হয়ে গেছে। আমার চেয়ে ভাল তোকে কেউ বাসবে না এটা সবসময় মনে রাখবি।

শুভর পরিবর্তনগুলো তিন্নির বেশ চোখে পরছে। আগে অনেক বলেও যাকে কোনোদিন বাসায় আনা যেতো না, আজ নিজ থেকেই কাউকে কিছু না বলে সরাসরি বাসায় এসে উপস্থিত। গতকাল অবশ্য তিন্নির একটু অভিমান হয়েছিল। ও ভেবেছিল শুভ আসবে রাহেলা বেগমের সাথে। শুভ না আসায় কেন যেন ওর কষ্ট হয়েছিল ভীষণ।

ওর যা বয়স আজ হোক কাল হোক ওর বাবা মা বিয়ের কথা বলবেই। কার না কার সাথে বিয়ে হবে, ওরা ওর বাচ্চাকে মেনে নিবে কিনা? সে অনেক হ্যাপা। আর এখানে বাচ্চা তার নিজের মানুষজনদের কাছেই থাকবে। সবচেয়ে বড় কথা মায়ের সাথে নিজের দাদির কাছে থাকবে।

তিন্নিকে চুপ থাকতে দেখে শুভ জিজ্ঞেস করল
-কি এতো ভাবছিস? তুই আমাকে ভালোবাসিস না? আচ্ছা যা ভালোবাসতে হবে না। পছন্দ করিস না?

তিন্নি এবার একটু কঠোরভাবেই জিজ্ঞেস করল
-এই কয় মাস আমার খবর নিসনি কেন?
-ইচ্ছে করেই নিইনি। রোজগারের ধান্দা করছিলাম। তা না হলে তোকে খাওয়াব কি? আর নেইনি বললে ভুল মার কাছ থেকে তো তোর সব আপডেট পেতাম।
-তার মানে তোর সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল।
-জি ম্যাডাম। আমি যখন স্কটল্যান্ডে ফিরে যাই তখন সব কিছু মনে মনে সেট করে ফেলি।

তিন্নির আর কঠোর থাকতে পারল না। শুভ কে হ্যাঁ বলে দিল। জীবনের যে বাঁকে তিন্নি দাঁড়িয়ে আছে সেখান থেকে আর বেশী কঠোর হতে পারল না। এখন নিজের চেয়ে সামনে যে আসছে তার চিন্তা বেশী। শুভকে বিয়ে করলে অন্তত নতুন অতিথি ভাল থাকবে। এই নতুন অতিথির জন্য হলেও না হোক ওর দ্বিতীয় জীবনের শুরু।

সমাপ্ত

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ