Saturday, June 6, 2026







তোমাকে বলার ছিল পর্ব-০৯

তোমাকে বলার ছিল…….
নবম পর্ব
-এহ ! এত ছোট প্লেটে দেয় I বলে তিনজন খাওয়া যাবে কিন্তু যা কোয়ান্টিটি তাতে দুজনের ও হবে না I
নুডুলস আসার পর বেশ বিরক্ত কন্ঠে কথাগুলো বলল মামুন I তৃণা কোন জবাব দিল না I ওর মাথাব্যথা আরো বেড়েছে I উঠে যেতে ইচ্ছা করছে কিন্তু সেটা এখন সম্ভব না I মামুন প্রথমে নিজের প্লেটে নুডুলস নিল I অর্ধেকের বেশি বাটি খালি করে দিল I তারপর তৃণার দিকে তাকিয়ে বললো তুমিও নাও I তৃণা একটুখানি তুলে নিল I ওর খাওয়ার ইচ্ছা মরে গেছে I কত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায় সেই চিন্তা মাথায় ঘুরছে I একটুখানি নুডুলস নিয়ে নাড়াচাড়া করছে খেতে ইচ্ছা করছে না I তৃণা তাকিয়ে দেখল মামুন গোগ্রাসে গিলেই যাচ্ছে I বেশ অনেকক্ষণ পর যখন প্লেট প্রায় খালি তখন তার খেয়াল হল I তৃণার দিকে তাকিয়ে বলল
– আরে তুমি তো কিছুই খাচ্ছ না I আরেকটু নাও I
– না আমি ঠিক আছি
– আচ্ছা তাহলে আমি বাকিটা নিচ্ছি I নষ্ট করে কি লাভ I
মামুন প্লেটের পুরোটাই ঢেলে নিতে গেল I তারপর কি একটা ভেবে খানিকটা ছেড়ে দিল প্লেটেই I দ্রুতই প্লেটের খাবার শেষ করে আয়েশ করে কোকের গ্লাসে চুমুক দিয়ে বলল
– তুই বাকিটা নিয়ে নাও
– না আমার খাওয়া শেষ
– তাহলে পার্সেল করে দিতে বলি ? বাসায় নিয়ে যাও I
তৃণা তাকিয়ে দেখল বড়জোর দুই টেবিল চামচ এর মতন নুডুলস পড়ে আছে I ও বলল
– বাসায় আরও লোক আছে I এইটুকু খাবার আমি নিয়ে যাব না I আমি বরং একটা পুরো অর্ডার দিচ্ছি I
মামুন ওয়েটারকে ডেকে প্লেটে পড়ে থাকা খাবারটা পার্সেল করে দিতে বললো I আর তৃণা আরেকটা নুডুলস অর্ডার দিল I অনেকক্ষণ থেকে তৃণার ফোন বাজছে I তৃণা ব্যাগের মধ্যে উঁকি দিয়ে দেখল হিয়া ফোন দিচ্ছে I এখন ধরা যাবেনা I তৃণা ছোট্ট একটা টেক্সট করে দিল
– একটু বিজি আছি I পরে ফোন দিচ্ছি
মেসেজ পাঠানোর পর খেয়াল করলো আরো একটা মেসেজ এসেছে সুজনের I ও লিখেছে
বিকেলে কি ফ্রি আছো I তোমাকে স্টেরিও কেমিস্ট্রির কয়েকটা স্ট্রাকচার বুঝিয়ে দিতাম I ফোনে দেখানো সম্ভব নয় I সামনা সামনি হলে ভালো হতো I ফোন দিও
তৃণা বুঝতে পারছে না I সুজন হঠাৎ ওকে পড়ানোর সময় এমন খেপে উঠল কেন I
– কোন সমস্যা তৃণা ?
– না আসলে আমার ফ্রেন্ড এর সঙ্গে লাইব্রেরীতে যাওয়ার কথা I ওই মেসেজ দিচ্ছে
– ও আচ্ছা তাহলে ওয়েটারকে তাড়াতাড়ি করতে বলি
মামুন ওয়েটারকে বিল নিয়ে আসতে বলল I ওয়েটার বিল আর পার্সেল দুটো এনে টেবিলে রাখল I বিল দেখে মামুনের ভূরু কুঁচকে গেল I ও বিরক্ত গলায় বলল
– আমার হিসাব অনুযায়ী তো 730 টাকা হওয়ার কথা I চৌদ্দশ 50 টাকা আসলো কোত্থেকে ? ওয়েটার বলল
– স্যার দুইটা নুডুলস আর দুইটা কোক
মামুন একগাল হেসে বলল
– ও, একটা নুডুলস ম্যাডামের I আমাকে শুধু একটা নুডুলস আর দুইটা কোকের বিল দিন
ওয়েটার এবং তৃণা দুজনেই হতভম্ব হয়ে গেল I একটা মানুষ এতটা চক্ষুলজ্জাহীন কি করে হয় তৃণা ভেবে পেল না I ও ব্যাগ থেকে পনেরশো টাকা বের করে ওয়েটারকে দিল I তারপর হেসে বলল বাকিটা আপনার টিপস I এরপর পার্সেল হাতে নিয়ে ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে গেল I বাইরে এসে মনে হলো নিঃশ্বাস নিতে পারছে I মামুন হতদন্ত হয়ে পেছনে ছুটে এসেছে I
– তুমি বিল দিলে কেন ? আমিতো দিচ্ছিলাম
– সমস্যা নেই এবার না হয় আমি দিলাম
মামুন খুশি খুশি গলায় বলল
– ঠিক আছে I পরের বার কিন্তু আমাকে দিতে দেবে কেমন ?
তৃণা বললো
– আমি আজকে যাই I আমার একটু তাড়া আছে I
– চলো তোমাকে নামিয়ে দেই I আমি তোমাদের বাসার দিকে যাচ্ছি
– আমি বাসায় যাবো না উল্টো দিকে যাব লাইব্রেরীতে I শুধু শুধু আপনার রিক্সা ভাড়া বেশি খরচ হবে I
-তুমি তো কিছু বললেনা
– কি বিষয় ?
– এই আমাদের ব্যাপারে আর কি
তৃণা ক্লান্ত গলায় বলল
– মামুন ভাই I সামনে আমার পরীক্ষা I আপাতত এই বিষয়টা থাক
– হ্যাঁ হ্যাঁ ঠিক আছে I পরীক্ষা শেষ হোক তারপর না হয় ঠান্ডা মাথায় বসা যাবে I
– আচ্ছা আমি যাই তাহলে
তৃষা জবাবের অপেক্ষা না করে একটা রিক্সায় উঠে গেল I টিএসসির সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়লো আজকে তো ওদের ফাইনাল রিহার্সেল I পাঁচটার সময় I মনেই ছিল না I ফাইনাল গেটআপে আসতে বলা হয়েছে ঠিক যেমনটা প্রোগ্রামের দিন হবে I ওফ ! মনেই ছিল না এসব ঝামেলায় I তৃণা ঘড়ি দেখল I এখনো 2 ঘণ্টা আছে I যাক কিছুটা সময় পাওয়া গেল I
তৃণা রোকেয়া হলের সামনে এসে মিথিলাকে ফোন দিল I মিথিলা ওর কলেজ জীবনের বান্ধবী I সোসিওলজিত পড়ে I তৃণার কখনো হলে থাকতে হলে ওর রুমেই থাকে I মাঝে মাঝে দুপুরে এসে বিশ্রাম নেয় I গ্রুপের কোনো প্রোগ্রাম থাকলে এখান থেকেই রেডি হয়ে যায় I এখানে ওর এক সেট জামা আর কিছু শাড়ি রাখা আছে I কলেজ জীবনে মিথিলাকে নানান ভাবে সাহায্য করেছে তৃণা I মেয়েটা মনে রেখেছে I তৃণা এলে কখনো বিরক্ত হয়না I ভালোই আদর যত্ন করে I ফোন দিয়ে জানা গেল মিথিলার রুমেই আছে I
তৃণা ক্লান্ত পায়ে এগিয়ে গেল I লম্বা সময় ধরে গোসল করলো I মাথাব্যথা অনেকটাই কমেছে I ভেজা চুল আচরে মুখে ক্রিম মেখে তৃণা শাড়ি গুলি নেড়েচেড়ে দেখছিল I সবুজ রঙের শাড়ি পড়তে হবে আজ I শুভঙ্কর নন্দিনীর একটা কথোপকথন করবে ওরা I এবার পিয়াস ভাই ওর সঙ্গে থাকবে শুভঙ্কর চরিত্রে I তৃণার একটু বিরক্ত লাগছে I আগামী সপ্তাহে প্রোগ্রামের পরে একটু ব্রেক নেবে ঠিক করল I পরীক্ষা চলে এসেছে I পরীক্ষা শেষ করে দেশে গিয়ে কিছুদিন দাদির সঙ্গে থাকবে I দাদির শরীরটা ভালো যাচ্ছে না I সেদিন ফোনে কথা বলে মনে হলো মনটা অনেক দুর্বল হয়ে গেছে I এই পৃথিবীতে একমাত্র একজনই আছে যে ওকে সত্যিকারের ভালবেসে I
চারটা বেজে গেছে I তৃণা আস্তে আস্তে পোশাক পাল্টে শাড়ি পড়ে নিল I গাঢ় করে কাজল দিলে চোখে I এই সবুজ শাড়িটা ওকে হিয়া উপহার দিয়েছিল I হঠাৎ করেই হিয়ার জন্য খুব মন কেমন করতে লাগলো I এতবার ফোন দিচ্ছিল I কোন সমস্যায় পড়েনি তো ? তৃণা রেডি হয়ে হিয়াকে ফোন দিল I ফোন ধরে হিয়া বললো
– তুই কি আমার উপর এখনো রেগে আছিস ?
– নারে I একটু কাজে বিজি ছিলাম
-কী নিয়ে এত বিজি ?
– আজকে ফাইনাল রিহার্সেল I
-হলে থাকবি রাতে ?
– হ্যাঁ
– আমিও চলে আসি তাহলে I সারারাত আড্ডা দেয়া যাবে I মিথিলার রুমেই আছিস তো ?
– হ্যাঁ
– ঠিক আছে আসলে দেখা হবে তাহলে I আটটার পরে আসবো I
– আচ্ছা আয়
হিয়ার সঙ্গে কথা বলে মনটা খুব হালকা লাগছে I আবারও ফোন বাজছে I হিয়া হয়তো কিছু বলতে ভুলে গেছে I সব সময় এমন করে ও I ফোন ধরে তৃনা একটু অবাক হল I হিয়া নয় সুজন ফোন করেছে I
– তুমি আমার ম্যাসেজ পেয়েছো ?
– হ্যাঁ পেয়েছি I আজকে বোধ হয় আর বসা হবে না I আমার রিহার্সাল আছে I
– টিএসসিতে ?
– হ্যাঁ
– আমি কি তোমার রিহার্সাল দেখতে আসতে পারি ? আমি উল্টোদিকেই লাইব্রেরীতে আছি
– রিহার্সাল খুব বোরিং ব্যাপার I ফাইনাল প্রোগ্রাম এর দিন এস I আমার ঘন্টাখানেকের কাজ I শেষ হয়ে গেল তখন তোমাকে ফোন দেই I সময় থাকলে আমাকে একটু পড়াটা দেখিয়ে দিও I
– আচ্ছা I ফোন দিও আমাকে শেষ করে
– ওকে
বাংলা ডিপার্টমেন্টের চারুদি গ্রুপের বেশ সিনিয়র মেম্বার I তৃণাকে খুব স্নেহ করেন I ওকে ঢুকতে দেখে এগিয়ে এসে বললেন
– তোকে আজকে যা লাগছে না I পিয়াস এর তো পুরো মাথা নষ্ট হয়ে যাবে I
– আহ ! চারুদি কি শুরু করলে
– দেখ তোর শুভঙ্কর কেমন সেজেগুজে এসেছে
তৃণার খুব অস্বস্তি হচ্ছে I রিহার্সালের সময়ে অস্বস্থি আরো বাড়লো I পিয়াস বারবার গা ঘেঁষে দাঁড়াচ্ছে I রিহার্সাল শেষ করে কানের কাছে এসে বলল
– তুমি আমাকে সেদিন মিথ্যা কথা বললে কেন ?
– কি মিথ্যে ?
– তুমি যাকে তোমার বিশেষ বন্ধু বলে পরিচয় করিয়ে দিলে সে তো তোমার বান্ধবীর লাভার
তৃণার অসম্ভব মেজাজ খারাপ হয়ে গেল I এ ধরনের ব্যক্তিগত আলোচনা ওর একেবারেই পছন্দ না I তারপরে আবার এমন একজনের কাছ থেকে যার সঙ্গে বন্ধুত্ব পর্যন্ত নেই I তৃনা ফোন বের করে সুজনকে টেক্সট করল
আমার কাজ শেষ হয়ে গেছে I তুমি কি একটু ভেতরে আসতে পারবে ?
সাথে সাথে জবাব এলো আসছি
সুজন ভিতরে ঢুকে যে কাজটা করলো সেটার জন্য তৃনা একেবারেই প্রস্তুত ছিল না I গ্রুপের সবাই তখন রিহার্সাল শেষ করে চা সিঙ্গারা আনিয়েছে I সুজন ভেতরে এসে সোজা তৃণার কাছে গিয়ে ওর হাত ধরলো I তারপর বলল
– চলো যাই অনেক দেরি হয়ে গেছে
গ্রুপের বেশিরভাগ সদস্যই তৃণার জুনিয়ার I ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে I ফাইনাল ইয়ারের চারুদি ও অবশ্য আছে I সবাই বেশ অবাক হয়ে গেল I সুজন সবার দিকে এক পলক তাকিয়ে তৃণার দিকে ফিরে বলল
– তোমার গ্রুপ মেম্বারদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে না
তৃণা ভেবে পাচ্ছেনা সুজন হঠাৎ এরকম আচরণ কেন করছে I বরাবরই ও মুখচোরা আর লাজুক স্বভাবের I তৃনা একটু অস্বস্তি নিয়ে সবার সঙ্গে সুজনের পরিচয় করিয়ে দিল I তাকিয়ে দেখল পিয়াস ভাইয়ের মুখ শুকিয়ে এতোটুকু হয়ে আছে I জুনিয়ার একজন জিজ্ঞেস করল
– ভাইয়া আপনিও কি আবৃত্তি করেন ?
– না আমি কবিতা পড়ি আর শুনি I আবৃত্তি করি শুধু নিজের জন্যই
চারু দি বলল তোমার ভয়েস টোন কিন্তু খুব ভালো I তা আজকে আমাদের তৃণার জন্য কিছু শোনাও দেখি I
তৃনা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই সুজন বলল
হ্যাঁ নিশ্চয়ই
তারপর বেশ আত্মবিশ্বাসী কন্ঠে আবৃত্তি করল
‘সংকোচে জানাই আজ: একবার মুগ্ধ হতে চাই।
তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি।
এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাজলে লুণ্ঠিত হবার –
আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে …’
তৃনা হতভম্ব হয়ে গেল I এসব কি হচ্ছে ?
চলবে……….

লেখনীতে
অনিমা হাসান
এই পর্বে যে কবিতাটা ব্যবহার করা হয়েছে তার নাম ‘স্নান’ লিখেছেন জয় গোস্বামী

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ