Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"তুমি বৃষ্টি হয়ে নামলে পর্ব-০৬

তুমি বৃষ্টি হয়ে নামলে পর্ব-০৬

#তুমি_বৃষ্টি_হয়ে_নামলে
#পর্ব_৬
#Writer_Nusrat_Jahan_Sara

অনু আরুহির দিকে যাচ্ছিলো হঠাৎ শাড়ির আঁচলে টান অনুভব করে পিছনে তাকিয়ে দেখলো আবির ওর শাড়ির আঁচল ধরে রেখেছে৷ অনুর রাগ এবার সপ্তম আকাশে৷ রেগে তেড়ে গেলো আবিরের দিকে৷

অনুঃএক্সকিউজ মি!যখন আমাকে আজেবাজে কথা শুনান তখন কিচ্ছুনা আর এখন যে আমার শাড়ির আঁচল টেনে ধরেছেন সেই বেলায়৷
.
আবির ওর হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতের ঘড়ির সাথে অনুর আঁচল আটকে আছে৷

আবিরঃআমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি যে তুমি আমাকে যতটা নোংরা মনে করো আমি ততটা নোংরা না।যদিও তোমার কাছে আমি অলওয়েজ নোংরা৷
.
দেখুন বেশি কথা বলবেন না৷ আপনি আমার শাড়ির টেনে ধরেছেন৷ ভালো করে তাকিয়ে দেখুন৷
.
আমি দেখেছি কিন্তু মনে হয়না তুমি ভালো করে দেখেছো৷
.
অনু আবিরের কথা শুনে ওর হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ির আঁচল ঘড়িতে আঁটকে আছে৷
আবির অনুর আঁচল ওর ঘড়ি থেকে সরিয়ে সেখান থেকে চলে গেলো৷

অনুঃধুর!!আমি সবসময়ই আবিরকে ভুল বুঝি৷ ভালো করে যাচাই বাচাই না করেই ওর উপরে দোষ চাপিয়ে দেই৷
🍁
আবিরের মামা থেকে যাওয়ার জন্য ওদেরকে খুব রিকোয়েস্ট করেছেন কিন্তু আবিরের বরাবর উত্তর সে থাকবেনা৷ তাই আবিরের জেদের কাছে হার মেনে সবাইকে চলে আসতে হলো৷ অনু গাড়ির পাশে গিয়ে দেখলো এখনও তার জন্য আবিরের পাশের সিটটাই বরাদ্দ রয়েছে৷ অনু ব্যাক সিটে একবার চোখ বুলিয়ে দেখলো ভালো করে৷ শ্রাবন ওকে ইশারায় আবিরের পাশে বসতে বলছে৷অনেক্ষন হয়ে গেছে অনু গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে৷ আবির রেগে জোড়ে গালির হর্ন বাজালো৷ অনু বুকে ফু দিয়ে তারাতাড়ি গাড়িতে উঠে বসলো৷

গাড়ি চলছে তার আপন গতিতে৷ অনু মাথা বের করে বাইরে তাকিয়ে আছে৷ চারিদিকে অন্ধকার নেমে আসছে৷ একে একে গ্রামের ছোট ছোট ঘরগুলে আলোতে ভরে উঠছে৷ চারিদিকে সবুজ শ্যামল গাছপালা বাতাসে নরছে৷ মৃদু বাতাসের তালে তালে অনুর চুলও উরছে৷ আবির একবার অনুর দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিলো৷

ছোঁয়া আর আরুহি গাড়িতে উঠে কিছুক্ষনের মধ্যেই ঘুমিয়ে গেলো৷সামান্তা মন খারাপ করে বসে আছে সাথে অরিজিৎ সিংয়ের স্যাড সং শুনছে৷

আদনানঃকী হয়েছে তোর বলতো সামু৷গাড়িতে বসার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস আবার এখন অরিজিৎ সিংয়ের ফেমাস স্যাড সংও শুনছিস কী ব্যাপার হুম৷
.
সামান্তাঃআমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না।আমারটা আমি নিজেই ভেবে নিবো৷ আমার মন চাইছে তাই আমি স্যাড সং শুনছি তোমার কোনো সমস্যা?৷
.
আদনানঃনা না আমার কোনো সমস্যা নেই তুই গান শুন৷
.
এদের ঝগড়ার মধ্যেই হঠাৎ জোড়ে ব্রেক কষে গাড়ি থেমে গেলো।সবাই ভেবেছে সামান্তা আর আদনানের ঝগড়ার কারনে আবির রেগে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে৷
সামন্তা কাঁপা কাঁপা গলায় বললো,,,,

সামান্তাঃকী হয়েছে ভাই গাড়ি থামালে যে?
.
আবিরঃআই ডোন্ট নো সামু নেমে দেখতে হবে৷
.
আবির ওর ফোনের ফ্ল্যাশ অন করে গাড়ি চেক করলো৷ না গাড়িতে কোনো প্রবলেম হয়নি৷ গাড়ির চাকা চেক করতেই দেখলো সামনের একটা চাকাতে লোহা ঢুকে গেছে যে কারনে চাকা লিক হয়ে গেছে৷

আবিরঃড্যাম ইট৷
.
আদিলঃকী হইসে আবির৷
.
আবিরঃগাড়ির চাকা লিক হয়ে গেছে৷
.
সামান্তা আরুহি আর ছোঁয়াকে ডাক দিলো৷

সামান্তাঃওই ঘুম থেকে উঠ তোরা আজ কীভাবে বাড়ি যাবি সেটা ভাব৷
.
আরুহিঃকেনো গাড়ির আবার কী হয়েছে৷
.
সামান্তাঃগাড়ির চাকা লিক হয় গেছে৷
.
ছোঁয়াঃওই মাই গড এখন কী হবে৷
.
শ্রাবনঃদাঁড়া দেখছি বাবাকে কল করে৷কোনো গাড়ি পাঠানো যায় কী না?

শ্রাবন ওর বাবাকে ফোন দিলো কিন্তু ফোন যাচ্ছেনা৷ নেটওয়ার্ক চেক করে দেখলো নেটের চিহ্ন পর্যন্ত নেই৷

শ্রাবনঃধুর নেটও নাই৷
.
আবির অনুর দিকে তাকিয়ে দেখলো তার মধ্যে কোনো ভাবান্তরই নেই৷এখনও জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে৷

সামান্তাঃঅনু কী করছিস৷
.
অনুঃকী করবো আবার ন্যাচার দেখছি৷
.
অনেক্ষন হয়ে গেছে সবাই চুপচাপ বসে আছে৷ ছোঁয়া নিরবতা ভেঙে বললো,,

ছোঁয়াঃভাইয়া আমার খুব খিদে পেয়েছে৷
.
সামান্তাঃআামারও৷
.
আরুহিঃআমারও৷
.
অনুঃএক কাজ করি চলো গাড়িতে বসে না থেকে এগিয়ে গিয়ে দেখি কোনো দোকান বা দাবা পাই কী না৷
.
শ্রাবনঃহুম ঠিক বলেছিস৷ আকাশে মেঘে গর্জন করছে যেকোন সময় বৃষ্টি চলে আসতে পারে৷যা করার তারাতাড়ি করতে হবে৷
.
ছোঁয়াঃকেন যে এত দূর আসতে গেলাম আসতে যেতেই দশ ঘন্টা তার মধ্যে আবার গ্রামে৷ খুন করে ফেলে রেখে গেলে ওতো কেউ টের পাবেনা৷
.
আরুহিঃদিলি তো ভয় পাইয়ে৷
.
ছোঁয়াঃএই দেখ গাড়িটা আবার তেঁতুল গাছের নিচে এসে নষ্ট হয়েছে এরমানে বুঝতে পারছিস
.
সামান্তাঃকী
.
ছোঁয়াঃএই তেঁতুল গাছে ভুত আছে৷ আর ভুত গাড়িটা নষ্ট করেছে৷ এখন আমাদের সবাইকে মারবে তারপর আমরা সবাই মরে ওই তেঁতুল গাছে পেত্নি হয়ে ঝুলে থাকবো আর মানুষকে ভয় দেখাবো৷ হিহিহি৷
.
শ্রাবনঃতোর মরার শখ বেশি হইসে গিয়ে তুই মর৷ চল তোকে তেঁতুল গাছের নিচে রেখে দিয়ে আসি৷
.
ছোঁয়াঃআরে কই যাইতাম৷ আমি কোনাক্ষানো যাইতাম না আমি ডরাই৷
.
শ্রাবনঃওরে সিলেটি৷
.
আদিলঃসিলেটির আর দেখলে কী৷আরও অনেক কিছু দেখার বাকি আছে৷
.
আবিরঃতোরা ভাব কম দেখা আর গাড়ি থেকে নাম৷
.
ওরা আটজন গাড়ি থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে গেলো৷ একটু দূরেই একটা বাড়িতে লাইট জ্বলছে৷ আদিলরা সেই বাড়ির দিকে এগিয়ে গেলো৷ কোনো সাহায্য পাওয়া যায় কী না সেই আশায়

আদনান আদিলদের এক জায়গায় দাঁড় করিয়ে বাড়িতে গেলো।বাড়ির বারান্দায় একজন মধ্য বয়স্ক লোক একটা বেতের চেয়ারে বসে আছে৷ আদনান উনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো খাবার পাওয়া যায় এমন কোনো দোকান বা দাবা আছে কী না৷
উনি বললেন এখান থেকেই কিছুটা দূরে ডানে গিয়ে বামে একটা ছোটখাটো দাবা আছে সেখানে চা নাস্তা পাওয়া যায়৷ আদনান উনাকে ধন্যবাদ দিয়ে নিজেই দাবায় গেলো৷ দাবায় খাওয়ার মতো শুধু চা আর সিংগাড়াই আছে৷ আদনান একটা আধা লিটারের বোতলে চা নিলো আর আটটা নয়টা সিংগারা নিলো কাগজ মুড়ি দিয়ে৷ সাথে নিলো কয়েকটা ওয়ান টাইম গ্লাস৷

সবাই আবার ইউ টার্ন দিয়ে হাঁটতে লাগলো৷ তার মধ্যেই ঝিরিঝিরি করে বৃষ্টি পরা শুরু হলো৷ আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি মুষলধারে বৃষ্টিতে রুপ ধারন করলো৷ সামান্তা,ছোঁয়া,অনু আর অারুহি ওরা মাথায় আঁচল দিয়ে দৌড়াতে লাগলো৷ সাবাই এক প্রকার দৌড়ে গাড়িতে উঠে গেছে অনুও উঠতে যাবে তার আগেই গাছের শিকরে হোঁচট খেয়ে পরে গেলো৷ পাও মুচড়ে গেছে৷ অনু পা ধরে বসে আছে৷ ভিজেও গেছে খানিকটা৷ আদনান অনুকে টেনে তুলে সিটে বসিয়ে দিলো৷

অনুঃভাইয়া আমি ভিজে গেছি খুব ঠান্ডা লাগছে৷
.
আদিল অনুর কথা শুনে ওর গা থেকে শার্ট খুলে দিলো৷

আদিলঃআাপাতত এটা দিয়েই ডেকে বসে থাক ঠান্ডা কম লাগবে৷ আদনান চা দে যদি চা খেলে বোনের একটু ঠান্ডা কমে৷
.
আদনান সবাইকে ওয়ান টাইম গ্লাস করে চা দিলো৷ সাথে সিংগাড়া৷

আদনানঃখাওয়ার মতো শুধু এগুলোই ছিলো৷
.
আদিলঃকিন্তু পানি কোথায় পাবো৷
.
আবিরঃগাড়ির পিছনে পানির বোতল রাখা আছে৷
.
শ্রাবনঃতাহলে তো আবার গাড়ির পিছন খুলতে হবে৷

শ্রাবন গাড়ি থেকে নেমে পানির বোতল আনতে গিয়ে দেখলো একটা চাকাও আছে৷

শ্রাবনঃআবির ভাইয়া পিছনে তো একটা চাকাও আছে৷
.
আবিরঃতাই৷ তাহলে তো ভালোই৷ লাগিয়ে দেখতো৷
.
শ্রাবন গাড়ির চাকা লাগিয়ে আগের চাকাটা আবার গারির পিছনে রেখে দিলো৷

শ্রাবনঃএবার স্টার্ট দাও৷
.
আবির গাড়ি স্টার্ট দিলো কত সুন্দর করে এখন গাড়ি চলছে৷ অনুর ঠান্ডা এবার ভেরে গেলো৷ সামনে বসার কারনে বাতাসটা বেশি লাগছে৷তারমধ্যে আবার প্রচন্ড ঘুমও পেয়েছে৷ আদিল অনুকে ঝিমুতে দেখে আবিরকে গাড়ি থামাতে বললো,,

আবিরঃকী হয়েছে৷
.
আদিলঃতুই ব্যাক সিটে আয় আমি ড্রাইভিং করছি৷
.
কিন্তু কেন?
.
আয়৷ তুই এতক্ষণ ধরে ড্রাইভিং করছিস৷
.
যাক কেউ তাহলে অন্তত আমার দরদ বুঝলো৷
.
আবির ব্যাক সিটে এসে বসলো আর আদিল ড্রাইভিং সিটে৷
অনু কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলো৷ আদিল আলতো করে অনুর মাথা ওর কাঁধে এনে রাখলো৷ আবিরের কাছে এবার স্পষ্ট আদিল কেন ড্রাইভিং সিটে বসছে৷

আরুহি,সামান্তা, ছোঁয়া একটা একটার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে৷ আর আবিররাও ঝিমুচ্ছে৷

প্রায় তিন ঘন্টা পর ওরা এসে বাসায় পৌঁছালো৷অনু পায়ে ব্যাথার জন্য হাঁটতে পারছেনা তখন পা মুচড়ে গেছিলো তাই৷ আদিল অনুর কাছে এসে ওকে পাঁজা কোলে তুলে নিলো৷
.
ছোঁয়াঃভাইয়া তুমি শুধু অনুকে আদর কর আমাকে কেন করোনা৷
.
আদনানঃওরে আমার বোন রে৷
.
আদনানও ছোঁয়ার কাছে এসে ওকে কোলে তুলে নিলো৷

আদনানঃএখন ঠিকাছে৷
.
ছোঁয়াঃহিহিহি একদম৷

আদনান আর আদিল ওদের দুবোনকে কোলে করে বাসায় ঢুকলো৷ ড্রয়িংরুমে ওদের মা বাবা সবাই বসে আছেন৷ অনু আর ছোঁয়াকে কেলে দেখে ওদের মা বাবা খুব ঘাবড়ে গেলেন৷
.
মাঃকী হয়েছে ওদের
.
আদিলঃমা তোমার মেয়ে অনুর পা মুচড়ে গেছে হাঁটতে পারছিলনা তাই ওকে কোলে নিয়েছিলাম এখন তোমার ছোট মেয়ের মন্তব্য হলো তাকে নাকি কেউ ভালোবাসে না৷ তাই আদনানও ওকে কোলে নিয়েছে৷
.
আবিরের মাঃবাহ রুমানা তোর ছেলেগুলো কিন্তু তাদের বোনকে খুব ভালোবাসে৷
.
আদনানঃভালোবাসব না৷ আমাদের দুইবোন আমাদের দুই ভাইয়ের চোখের মনি৷
.
সামান্তাঃহ্যাঁ দেখোনা আমরা তে গাঙ্গের জলে ভেসে ভেসে আসছি৷ দুই ভাই থেকে একটা ভাইয়েরও আমাদের দুইবোনের দিকে নজর পরেনা৷
.
শ্রাবনঃপরে কোলে নিব এখন না একেবারে বিয়ের সময়৷কোলে করে গাড়িতে দিয়ে আসবো৷
.
আরুহিঃলিসেন বিয়ের সময় কোলে নিতে হবেনা আমরা নিজেই হেঁটে যেতে পারব৷
.
অনুর মাঃএই তোরা কী শুরু করেছিস যা গিয়ে চেঞ্জ করে এসে ডিনার কর৷
🍁
রাত সাড়ে বারোটা৷ অনু একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে৷ কিছুক্ষণ পর আদনান হাতে করে কয়েকপাতা মেডিসিন নিয়ে এলো৷

আদনানঃবোন এগুলো খা দেখিস বেটার ফিল করবি৷
.
অনু ছলছল চোখে ওর ভাইয়ের দিকে তাকালো৷ খুব ভালোবাসে ওর ভাইরা ওকে৷ অনু আদনানক হাল্কা করে জড়িয়ে ধরলো৷ আদনানও বোনের মাথায় একটা চুমু দিয়ে চলে গেলো৷ আদনান চলে যাওয়ার পরই আদিল হাতে করে চা নিয়ে এলো৷
.
চা কেন বাইয়া
.
আদিলঃচুপ কোনো কথা না৷ আদা দিয়ে কড়া কড়ে চা বানিয়ে এনেছি৷ তুই না আমার হাতের চা খেতে খুব ভালোবাসিস তাহলে এবাট চুপটি করে চা খেয়ে তারপর মেডিসিন খেয়ে শুয়ে পরবি কেমন৷
.
ভাইয়া৷ আসলেই তোমরা খুব ভালো খুব কেয়ারিং৷ তোমাদের মতো ভাই যাতে সবার হয়৷ খুব গর্বিত আমি তোমাদের মতো ভাই পেয়ে৷
.
পাগলি একটা৷
.
আদিল অনুর কপালে একটা চুমু দিয়ে চলে গেলো৷

সামান্তাঃআমার কিন্তু এবার হিংসে হচ্ছে৷
.
কেন৷
.
তোর ভাইরা তোকে কত ভালোবাসে আর আমার ভাইয়েরা৷
.
তোর ভাইয়ারাও তোদেরকে খুব ভালোবাসে কিন্তু আমার ভাইদের মতো প্রকাশ করতে পারেনা৷ চল শুয়ে পর৷

চলবে…….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ