Friday, June 5, 2026







কাছে_কিবা_দূরে পর্ব-০৩

#কাছে_কিবা_দূরে
#পর্ব-৩
সারারাত তানির ঘুম হলো না। কিন্তু শুভ্র নিশ্চিন্তে ঘুমালো। তানির এখন আর কোনো ভয় নেই। বিয়ে শব্দটায় যে আতংক ছিলো এখন সেটাও নেই। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরছে সেটা হলো এই দেখতে সুন্দর সিনেমার নায়কের মতো লোক টা এখন থেকে শুধু ওর। শুভ্র’র সাথে তানির দেখা হয়েছিল অনেক বছর আগে। খালামনির বাসা থেকে যখন বেরিয়েছিল তখন মেঘের ছিটেফোঁটাও ছিলো না। কিন্তু যেই রাস্তায় পা দিলো অমনি শুরু হয়ে গেল বৃষ্টি। কিছুদূর যাওয়ার পর তানি সিদ্ধান্ত নিলো বাসায় ফিরে যাবে। কারন ওর বৃষ্টি সহ্য হয় না। একাই একাই ফিরে আসছিল। রাস্তাঘাটে তখন বৃষ্টির পানি জমে গেছে। তানি বুঝতে না পেরে বেখেয়ালে ড্রেনে পড়ে গেল। পায়ে পা লেগে পড়ে গেল। কোমড় পর্যন্ত ভিজে গেল ড্রেনের নোংরা পানিতে। যে কয়েকজন লোক দেখেছিল তার হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলো কিন্তু কেউ এগিয়ে এলো না। কিন
শুভ্র দৌড়ে এলো। চোখে চশমা, কাঁধে ব্যাগ। ছুটে এসে তানির হাত ধরে বলল, তুমি কী খুব ব্যথা পেয়েছ?
তানি ততক্ষনে কাঁদতে শুরু করেছে। শুভ্র হাত ধরে তুলে বলল, আরে এটা তো এক্সিডেন্ট। তুমি কাঁদছ কেন?

তানি হাপুস নয়নে কেঁদেই চলছে। শুভ্র বলল, তোমার বাসা কোথায়?

তানি হাত উচিয়ে মিনিট দু’য়েকের দূরত্বে একটা বিল্ডিং দেখালো। শুভ্র বলল, যাও চলে যাও। কাছেই তো।

তানি চলে গেল। শুভ্র চলে যেতে বললেও ওর পিছু পিছু এলো। একদম গেট পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গেল। কিন্তু না নিজের নাম বলল, আর না তানিকে নাম জিজ্ঞেস করলো।

তানি এরপর যে’কদিন ওখানে ছিলো প্রায় প্রতিদিন সে জায়গায় গিয়ে দাঁড়াতো শুভ্র’র খোঁজে। কিন্তু দেখা পায় নি। এরপর রাজশাহী চলে এলো। পরের বার আবার যখন ঢাকা গেল তখন ও মনে মনে চেয়েছে আরেকবার ছেলেটার সাথে দেখা হোক। কিন্তু হয় নি। একসময় তানি ব্যস্ত হয়ে গেল পড়াশোনা নিয়ে। এরপর বিয়েও হলো। তবুও ঝুম বৃষ্টির সময় ছেলেটাকে মনে পড়তো আর বুকের ভিতর টা হু হু করে উঠতো। আজ সেই মানুষ টা তানির এতো কাছে আছে যে ইচ্ছে করলেই ছুয়ে দিতে পারবে। সেই অধিকার টুকুও পেয়ে গেছে কাগজে সই করে।

শুভ্র’র ঘুম ভাঙলো খুব সকালেই। দেখলো তানি রাতে যেমন বসে ছিলো তেমনই বসে আছে। আঁতকে উঠে বলল,

“এই তানি তুমি আবার সারারাত এই ভাবে বসে ছিলে নাকি?”

তানি লজ্জা পেল। আমতা আমতা করে বলল, না মানে….

“ওহ। আমি ভেবেছি তুমি হয়তো ঘুমাও নি। তা কখন উঠলে? ”

“এই তো”।

“আচ্ছা শোনো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে তৈরী হয়ে নাও”।

“আচ্ছা”।

তানি চলে যেতেই শুভ্র হাফ ছেড়ে বাঁচলো। ভাগ্যিস মেয়েটা স্বাভাবিক হয়েছে। কাল প্রথম দেখায় যেভাবে রক্তশূন্য মুখ দেখেছে! একে তো বিয়ের আগে ওর সাথে দেখা করে নি, তার উপর দেরি করে আসা! সবটা মিলিয়ে তানি হয়তো খুব আপসেট হয়ে পড়েছিল। হবার ই কথা। এটা তানির দ্বিতীয় বিয়ে। প্রথমবার বিয়ে ভেঙে গেলে মেয়েরা সাধারণত ভয় বেশী পায়। ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। দ্বিতীয় বার যে আবারও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হবে না সেটার গ্যারান্টি কী! এসব নিয়ে মেন্টাল স্ট্রেস ও বেশী থাকে। সারাপথে যে বিপদ ঘটেছে তাতে নিজেদের নিয়ে ভাবার চেয়ে তানিকে নিয়ে বেশী ভেবেছে শুভ্র। তানি আবার আত্মহত্যা করে ফেলবে না তো! এই ভয়ে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। যাক ঠিক সময় পৌছে অনেক বড় অপমান থেকে বেঁচেছে। শুভ্র’র মামা চেয়েছিল ফিরে যেতে কিন্তু শুভ্র রাজী হয় নি। যে করেই হোক বিয়ে আজ ই করবে। অচেনা, অজানা একটা মেয়ে অপেক্ষা করে আছে। সেটা বিফলে যেতে দেয়া যায় না।

******
অভ্র শুভ্র কে দেখে চোখ টিপে জিজ্ঞেস করলো, ভাইয়া ঘুম কেমন হয়েছে?

শুভ্র কপট রাগ দেখিয়ে বলল, আমি তোর পাঁচ বছরের বড়। সম্মান দিয়ে কথা বল। বড় ভাইয়ের গোপন ব্যাপার জানতে চাওয়ার জন্য তোর অবশ্যই শাস্তি হবে। কঠিন শাস্তি।

“যাহ বাবা! আমি এতোকিছু জিজ্ঞেস করলাম কখন? তুমিই তো আগ বাড়িয়ে সব বললে। ”

“হু। তানির সাথে তোর দেখা হয়েছে? ঘুম থেকে ওঠার পর আর দেখলাম না?”

অভ্র চোখ কপালে তুলে বলল, এক রাত যেতে না যেতেই ভাবীকে চোখে হারাচ্ছ! এক রাতেই….. ”

“এই কথা গুলো পারলে আপনার ভাবীর সামনে বলুন। দেখি কতো পারেন!

অভ্র হেসে ফেলল। বয়সের ব্যবধান থাকলেও দুই ভাইয়ের সম্পর্ক টা বন্ধুর মতো। শুভ্র সবার সাথেই সহজে মিশে যায়। অভ্র সিরিয়াস গলায় বলল,

“আচ্ছা ভাইয়া একটা সত্যি কথা বলোতো?”

“আমি অকারণে মিথ্যে বলিনা অভ্র”।

“ভাবীকে প্রথম দেখায় তোমার কেমন লেগেছে? ”

শুভ্র মৃদু হেসে বলল, সত্যি বলব?

“হ্যাঁ “।

“লাভ এট ফার্স্ট সাইট হয় নি। তবে চমৎকার লেগেছে উল্টো জামা পরা অবস্থায় দেখে। ”

দুজনেই ফিক করে হেসে ফেলল। অভ্র বলল, সত্যি! তোমাদের নাতি নাতনিরা এই গল্প শুনে খুব মজা পাবে?

শুভ্র কিছু একটা বলতে গিয়েও হেসে ফেলল। তাল মিলিয়ে অভ্রও হাসলো।

*****
বিদায়ের সময় তানি একটুও কাঁদলো না। হাসিমুখে বিদায় নিলো। এই বাড়িতে যে খুব শান্তিতে ছিলো তেমন না। বরং উঠতে, বসতে অনেক খোটা শুনতে হয়েছে তানিকে। কেন সংসার করতে পারলো না! কেন স্বামী, শাশুড়ীর মন জুগিয়ে চলতে শিখলো না। তানি সেসব কথার জবাব দেয় নি। বরং নীরব থেকেছে। এগারো মাসের সংসারে তানিও কম চেষ্টা করে নি মানিয়ে থাকার জন্য। কিন্তু একসময় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আর পারে নি। ফিরে এসেছিলো। সে অধ্যায় টা তানির জীবনের ভয়াবহ একটা অধ্যায়। মনে পড়লে তানি শিউরে ওঠে এখনো। বাড়ির প্রতিটি মানুষ সেই আঘাতে খোঁচা দিয়ে গেছে এতো দিন। কিন্তু আজ থেকে তানির শুরু হলো নতুন জীবন। এই জীবন কেমন হবে তানি জানে না। কিন্তু মনে মনে স্বস্তি পায় এটা ভেবে যে অন্তত পুরোনো ক্ষতটা তো ভুলতে পারবে।

তাসলিমা মেয়ের জন্য কাঁদছে। শুভ্র কী বলবে বুঝতে পারছে না। তাসলিমা শুভ্র’র একটা হাত ধরে বলল, বাবা আমার মেয়েটারে দেইখ্যা রাইখো।

শুভ্র মাথা নেড়ে হ্যাঁ বলল। হঠাৎ ই মন টা খারাপ হয়ে গেল। অবন্তীর মা’ও ঠিক এইভাবে হাত ধরে বলেছিল, অবন্তীকে দেখে রেখো শুভ্র৷ এখন থেকে তুমিই ওর সব। শুভ্র কথা দিয়েছিল। কিন্তু রাখতে পারে নি। অবন্তী মারা গিয়েছিল ওর চোখের সামনে। ভয়াবহ এক্সিডেন্টে মাথা থেতলে গিয়েছিল। ছিয়াত্তর ঘন্টা আইসিউ তে ছিলো। আইসিউ তে নেয়ার আগে শুভ্রই বন্ডে সই করেছিল। কী ভয়ংকর সেই দিনগুলো! শুভ্র আর ভাবতে পারে না। মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা শুরু হয়। অবন্তী ওর প্রথম ভালোবাসা ছিলো। সেই কলেজ থেকে দুজন দুজন কে ভালোবাসতো। আজ ও নেই। ওর জায়গায় এখন থেকে তানি থাকবে। কিন্তু তানিকে কী কোনোদিন ভালোবাসতে পারবে! ভালোবাসা বলে আদৌ কিছু হয় কী! যদি হতো ই তবে অবন্তীকে এতো ভালোবাসার পরও কেন ওকে ঠকিয়েছিল!

চলবে….

সাবিকুন নাহার নিপা

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ