Friday, June 5, 2026







ইতি মাধবীলতা পর্ব-০৪

ইতি মাধবীলতা – ৪
আভা ইসলাম রাত্রি
নিচের নোট পড়ার অনুরোধ রইলো।

সম্পূর্ণ জমিদার বাড়ি এই মুহূর্তে নীরব হয়ে আছে। প্রতিজনের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ অব্দি গা’টাকে শিরশির করে তুলছে। এমতাবস্থায় জমিদার সমরেশ ভট্ট গলা ছাড়লেন। কণ্ঠনালি অবাধ গাম্ভীর্যে পূর্ণ করে বললেন,
— হিন্দু ঘরের পুত্র হয়েও তোমার এহেন কাজ আমাদের জমিদার বাড়ির মাথা হেঁট করে দিয়েছে, নিলাংসু। তোমার কাছে এই পাপের আশা আমি কস্মিককালেও করি নে।

নিলাংসু মুখ বুজে শুনলো বাবার অভিযোগ। একে একে বাড়ীর সকল পুরুষ অভিযোগ জানাতে লাগলো। নিলাংসুর মেঝো ভাই সত্যনারায়ণ যথাসম্ভব নম্র কণ্ঠে বললো,
— আসলেই দাদা, কি করে করলে বলো তো এ কাজ? একবারও কি আমাদের জাতের কথা চিন্তায় আসলো না?

নিলাংসু তখনো নিরুত্তর। মাধবী কক্ষের একপাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের তীক্ষতা জ্বলসে দিচ্ছে এ কক্ষের সকল ব্যক্তিকে। কাকামশাই বললেন,
— তা বিয়ে করেছো, ভালো কথা। কিন্তু, এ ছোট জাতের মেয়ের হাতের অন্ন মুখে রুচবে?

মাধবী বলতে চাইল, ‘ তোদের কে বলেছে আমার হাতের অন্ন খাওয়ার জন্যে। আমায় মুক্তি দে। জনমের অন্ন খাওয়া শিখিয়ে দেবো একদম।’ তবে, সে বলতে পারলো না। তার আগেই তার ভাষা আটকে দিলেন জমিদার গিন্নি। হাত খামচে ধরলেন মাধবীর। মাধবী আটকালো, তবে রুখে গেলো না। ব্যগ্র হাতে জমিদার গিন্নির হাত নিজের থেকে ছাড়িয়ে নিলো। জমিদার গিন্নি এতে বেশ অপমানিত বোধ করলেন, তবে ঘরভর্তি মানুষের সামনে নিজের অপমানকে আর প্রশ্রয় দেওয়ার সাহস জুটলো না তার।

— চুপ কেন? হয়তো নিজের অন্যায় স্বীকার করো নতুবা এ পাপী মেয়েকে এ ঘর থেকে বিদায় করো। মেয়ে বিদায় হওয়ার পর গঙ্গা জলে নিজেও স্নান করবে, আর ঘরেও শিব নাম জপ করে গঙ্গা জল ছিটিয়ে দেবে। এতে যদি পাপ মোচন হয়!

সমরেশ ভট্ট কথাটা বলে ধুতি সামলে উঠে দাঁড়ালেন। তার কথা তিনি বলে দিয়েছেন। এখন শুধু তার আদেশ পালন করার অপেক্ষা। তিনি এও জানেন, এ বাড়িতে তার আদেশ অমান্য করার দুঃসাহস কারোর ইহজন্মেও হবে না। সমরেশ ভট্ট পা বাড়ালেন শোবার ঘরের পানে। এতক্ষণ পর হঠাৎই নিলাংসুর কথায় সমরেশ ভট্টর চলন্ত পা মমির ন্যায় নির্জীব হয়ে গেলো।

— আমি মাধবীলতাকে বিয়ে করে যদি কোনো অন্যায় করে থাকি, তবে মাধবীলতা নয় বরং আমি নিজে এই জমিদার বাড়ি ত্যাগ করবো।
সমরেশ ভট্ট পেছনে ফিরলেন। তার চোখ ভয়ানক আগুল ছলকে উঠছে। নিজ পুত্রের এহেন দুঃসাহসিক কাজ তার মাথার শিরা উপশিরা অব্দি নড়ে উঠেছে। নিলাংসু কেদারা ছেড়ে উঠে দাঁড়ালো। মুখোমুখি হলো নিজের অহংকারী বাবার সাথে। চোখে চোখ রেখে বললো,
— আমি মাধবীলতাকে ভালোবাসি। আমি ছোটবেলা থেকে এই শিক্ষা পেয়ে বড় হয়েছি যে, ভালোবাসা কোনো ধর্ম, জাত পাত মানে না। মাধবী বেদের মেয়ে তা জেনেই আমি ওকে সিঁদুর দান করেছি। নর্দমা তুল্য সমাজের কাছে আমি আমার ভালোবাসার বলিদান করতে পারবো না। এতে যদি আমার গৃহত্যাগ করতে হয়, তবে তাই সই!

সমরেশ ভট্ট দুচোখ শীতল হয়ে এলো। পুত্রের কণ্ঠের ভয়ানক তেজে তার বুকের ভেতর চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো। বিশ্বাস করতে বেশ কষ্ট হলো, এ তারই ঔরসজাত সন্তান। সমরেশ ভট্ট এবার খানিক কঠোর হলেন। গা কাপিয়ে গর্জন করলেন,
— তুমি ভুলে গেছো, আমাদের জাত, আমাদের সম্মান, আমাদের বংশ জ্ঞান? দু পয়সার ভালোবাসার জন্য তুমি গৃহত্যাগ করার জ্ঞানহীন সিদ্ধান্ত নেয়ার আগে একবার আমাদের কথা চিন্তা করলে না?

নিলাংসু নম্র কণ্ঠে জবাব দিল,
— আপনারাও তো আমার কথা চিন্তা করেন নি। তবে, আমার বেলায় কেনো এতো অবিচার?

সমরেশ ভট্ট যেনো মূর্ছা যাবেন। তার মাথা ভনভন করছে। চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি। দেহের আকস্মিক অসুস্থতার দরুন তার কন্ঠ শীতল হয়ে এলো। তিনি বললেন,
— তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। তবে ভুলে যেও না, এ বাড়ির কর্তা এখনি জীবিত আছেন। আর তোমরা সবাই তার ক্ষমতাভুক্ত।

সমরেশ ভট্ট গজগজ করতে করতে সে জায়গা প্রস্থান করলেন। নিলাংসু ফুস করে নিঃশ্বাস ফেলে মাধবীর দিকে তাকালো। মাধবীর চোখ তখন অবাকতায় ছেয়ে আছে। এ বাড়ির সদস্যের বংশ, জাত-পাত নিয়ে অহংকার তাকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দিয়েছে। এরা কি আদৌ মানুষ? মাধবী ভাবতে পারলো না।
___________________________
নিলাংসু নিজ কক্ষে আরাম করছে। মাধবী উনুনের কাছে বসে আছে। কি করবে, কোথা যাবে কিছু ঠাওর করতে পারছে না সে। এ বাড়ি থেকে পালানো এক প্রকার অসম্ভব। বাড়ির সদর দরজায় পাহারা দিচ্ছে তিনজন পালোয়ান লোক। তাদের হাতে বল্লম, পিঠে সূক্ষ ধনুক। মাধবীর মত চুনোপুটি তাদের কাছে অতিকায় নগন্য এক নারী। এ নরক থেকে কিভাবে পালাবে আপাতত তার মাথায় এই চিন্তায় ঘুরপাক খাচ্ছে।

— বড় কত্তি, বড় কত্তা আপনাকে ডে’কচেন।

মাধবীর ধ্যান কাটলো। সে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা নত মুখের দাসীর পানে। মাধবী রুক্ষ কণ্ঠে বলল,
— বলে দাও, আসতে পারবো না। আমার এত ঠ্যাকা পড়েনি তার কাছে যাওয়ার।

দাসি অবাক হলো ভীষণ। হঠাৎ করে মাধবীর এমন রেগে যাওয়া তার মস্তিষ্কে বেধ করতে পারলো না। দাসি পুনরায় ভয়ার্ত কণ্ঠে বললো,
— বড় কত্তা বেজায় রাগি, কত্তি! তেনাকে এ কথা বললে তেনি আমায় পায়ের তলায় পিষে ফেলবে নে।

মাধবী ভ্রু কুঁচকালো। এ বাড়িতে এসে একটা বিষয় সে অবগত হতে পেরেছে, এ বাড়ির প্রত্যেক সদস্য নিলাংসুকে ভীষণ ভয় পায়। আর পাবেই না কেনো? মানুষটা তো আস্ত এক খিটখিটে স্বভাবের। এর মাথায় আদৌ কোনো আক্কেল জ্ঞান আছে?

মাধবী উঠে দাঁড়ালো। মাথায় কাপড় তুলে দাসিকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো। তবে, পেছন থেকে বাঁধ সাধলো দাসি। বললো,
— কত্তি, গেলাসে করে দুধ দেবো আপনাদের?

মাধবী থমকে গেলো। হুট করে মাথায় খেলা করলো ভয়ানক এক ভাবনা। সে কুটিল হাসলো। পেছন ফিরে বললো,
— না, তুমি যাও। আমি নিজে বানিয়ে নিচ্ছি।

দাসি কথা বাড়ালো না। নতমুখে রান্নাঘর প্রস্থান করলো সে। মাধবী হাসলো আবার। ঠোঁটে বক্র হাসি টেনে বিড়বিড় করে বললো, ‘এবার জমবে খেলা! মরবে সৈন্য, মুক্তি পাবে ঘোড়া!’

#চলবে

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ