Friday, June 5, 2026







ইতি মাধবীলতা পর্ব-০২

#ইতি_মাধবীলতা
#পর্ব_২
#আভা_ইসলাম_রাত্রি

বরণ পর্ব সমাপ্ত হলো কোনো বাঁধা ছাড়াই। নিলাংসু ও মাধবীকে বসার ঘরে আনা হয়েছে। জমিদার বাড়ীর প্রতিটা ঘরই বিশাল আকারের। আর বসার ঘরটা যেনো রাজা-মহারাজাদের ঘরের মত। মাথার উপরে রাজকীয় সিলিং, বিশাল ঝাড়বাতি আর নকশা করা পাখা। সবমিলিয়ে, এ বাড়ির বউ হওয়া যেকোনো মেয়ের জন্যেই আশির্বাদ। তবে, সেই আশীর্বাদ মাধবীর জীবনে শুধুই এক দুঃস্বপ্ন বই আর কিছু নয়। মাধবীর চোখে মুখে রাগের উত্তাপ। আজ নিশ্চয়ই তার রাগের উত্তাপ সবাইকে ছারখার করে দিবে।
কিন্তু বিপত্তি সাধলো যখন জমিদার গিন্নি মাধবীর কপালে চন্দনের ফোঁটা দিতে যাবেন, তখন। জমিদার গিন্নি চন্দন আঙ্গুলের ডগায় নিয়ে মাধবীর কপাল স্পর্শ করবেন তার আগেই মাধবী তার হাত আটকে দিলো। মাধবীর এহেন দুঃসাহসীক কাজে বসার ঘর এক মুহূর্তের জন্যে নিস্তব্ধ হয়ে গেলো। সবার চোখ যেন তাদের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। জমিদার গিন্নি আগুন চোখে তাকালেন মাধবীর পানে। মাধবী যথাসম্ভব নম্র কণ্ঠে বলল,
— দয়া করে আমার সাথে এসব নিয়ম পালন করবেন না। আমি এখনো এসবের জন্য প্রস্তুত নই।

মাধবীর কণ্ঠে নম্রতা। অথচ, তার কণ্ঠে এত রাগ, এত হিংস্রতা জমিদার বাড়ীর সবার রুহ কাঁপিয়ে তুললো। একটা সামান্য বেদের মেয়ের এ কি স্পর্ধা! একেবারে জমিদার গিন্নির উপর তর্ক করছে? সবার সামনে মাধবী কর্তৃক এহেন অপমানে জমিদার গিন্নির মুখ লাল টকটকে হয়ে গেলো। সম্পূর্ণ গা রি রি করে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেলো। তিনি নিলাংসুর দিকে চেয়ে দাঁতে দাঁত খিঁচলেন। মাধবীর কপাল থেকে হাত নামিয়ে বরণ ডালা দাসীর হাতে সোপর্দ করে হনহনিয়ে বসার ঘর পরিত্যাগ করলেন। মাধবীর এহেন কাজে নিলাংসু নিজেও বেশ অপমানিত হলো। সে মাধবীর হাতের বাহু নিজের বলিষ্ট হাতে চেপে ধরলো। মাধবী ব্যথায় কুঁকড়ে উঠলেও মুখশ্রী স্বাভাবিক করে তাকালো নিলাংসুর পানে। নিলাংসু কণ্ঠে অসীম রাগ নিয়ে বললো,
— এমনটা না করলেও পারতে। সামান্য চন্দনের ফোঁটা কপাল স্পর্শ করলে তোমার আহামরি কোনো ক্ষতি হয়ে যেত না।

মাধবী কয়েকপল নিলাংসুর দিকে চেয়ে রইল। নিলাংসুর চোখ বেয়ে যেনো রক্ত গড়াচ্ছে। মাধবী সেই রক্ত দেখে একটুও বশীভূত হলো না। সে জোরপূর্বক নিজের বাহু থেকে নিলাংসুর হাত ছাড়িয়ে নিলো। নিছক হেসে বললো,
— আমি জানি কোনটা আমার জন্যে ক্ষতি কোনটা আমার জন্যে ভালো। আপনার এ নিয়ে মাথা ব্যাথা না করলেও চলবে।

নিলাংসু ক্ষেপলো খুব। কিন্তু আশপাশ থেকে জমিদার বাড়ির মহিলাদের কানাঘুষা শুনে সে নিঃশ্বাস আটকে সব সহ্য করে নিলো। তবে মাধবীর কানের কাছে উত্তপ্ত শ্বাস ছেড়ে এ কথাটি বলতে ভুললো না সে, ‘ একবার ঘরে এসো। এ কাজের জন্যে তোমায় বহুত মাসুল গুনতে হবে। ‘
______________________________
আজ রবিবার কথাটা মাথায় আসতেই মাধবী একপ্রকার সম্বিত ফিরে পেলো। আজ মাধবীর পূঁজো করার দিন। এতক্ষণ বারান্দার আরাম কেদারায় বসে ও ভাবনায় মশগুল ছিলো।
মাধবী আর কালবিলম্ব করলো না। বরং, বাথরুমে গিয়ে পবিত্র হয়ে জমিদার বাড়ির পূঁজো ঘরে প্রবেশ করলো সে।
জমিদার বাড়ীর এক দাসী এ ঘরের পাশ দিয়েই যাচ্ছিল। মাধবীকে গীতা পাঠ করতে দেখে দাসির চোখ যেন কপাল স্পর্শ করলো। সে মুখে হাত চেপে ধরে বিড়বিড় করলো,
— শিব, শিব, শিব। এ কি অলুক্ষুনে কাণ্ড। বড় কত্তি পূঁজো ঘরে গেচেন? ও গিন্নি মাআ….

জমিদার গিন্নিকে খুঁজতে খুঁজতে সে ঘর প্রস্থান করলো দাসী। আজ এই মহা পাপের খবর তো গিন্নি মাকে জানাতেই হবে!

— গিন্নি মা, গিন্নি মা? শুনেচেন ওদিকে কি হইচে?

জমিদার গিন্নি তখন নিজ ঘরে বসে ধর্মীয় বই পাঠ করেছিলেন। দাসির গলা শুনে তিনি বিরক্ত হলেন খুব। হাত উঁচিয়ে দাসিকে জায়গা প্রস্থান করতে বললে দাসি দেরি না করে বললো,
— বড় কর্তি পূঁজো ঘরে পূঁজো করছেন, গিন্নি মা!

‘ মাধবী পূঁজো করছে ‘ বাক্যটা শুনে জমিদার গিন্নির চেহারার রং পরিবর্তন হয়ে গেলো। তার চোখে আগুন খেলা করে উঠলো। শরীরে অসংখ্য লাভা ছড়িয়ে পড়তেই জমিদার গিন্নি রক্তচোখে তাকালেন দাসির দিকে। উনার এমন জ্বলন্ত রাগ দেখে দাসি ভয়ে রীতিমত গলে গেল। একপাশে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল নতমুখে। জমিদার গিন্নি একরত্তিও কথা বাড়ালেন না। তিনি বই পাঠ বন্ধ করে চুম্বন খেলেন। অতঃপর তা একপাশে রেখে ছুটলেন নিলাংসুর ঘরের পানে। আজ এর একটা বিহিত করেই ছাড়বেন তিনি। কি পেয়েছে কি এই মেয়ে? জমিদার হিন্দু বাড়িতে পাপ লাগানোর সাহস কে দিল তাকে?

#চলবে

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ