Friday, June 5, 2026







আমার ভাঙা ক্যানভাসে পর্ব-১৩

#আমার_ভাঙা_ক্যানভাসে (১৩)
#তানজিলা_খাতুন_তানু

বিয়েটা হয়ে যাবার পরেই রুহির মামা নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে চলে গেলেন। যাবার আগে অর্নব রুহির কাছে গিয়ে বলল,

– ‘ভালো থেকো রুহি, নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে সংসার করো।’

রুহি খুশি হবে না দুঃখ পাবে সেটা বুঝতে পারছে না। একদিকে আনন্দ হচ্ছে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবার জন্য অন্যদিকে কষ্ট হচ্ছে চারবছর আগের অতীতের জন্য।

তিথি শশুর বাড়ি চলে যাওয়ার পরেই হামিদ চৌধুরী বলে উঠলেন,

– ‘জয় রুহিকে নিয়ে নিজের বাড়িতে যাও। আজকের পর থেকে রুহি তোমার বাড়িতেই থাকবে।’

বিষয়টিতে কেউ কিছু না বললেও রুহির মা আপত্তি প্রকাশ করলেন। নিজের আদরের মেয়েটার হঠাৎ করে এইভাবে বিয়ে হয়ে গেল, তার উপর আজকেই ওই বাড়িতে চলে যাবে যদিও বা বাড়িটা ওদের পাশেও তবুও মন সায় দিচ্ছে না।

– ‘দাদা আমি বলছিলাম কি, ওদের রিসেপশনের পরেই না হয় রুহু ওই বাড়িতে যাবে।’

হামিদ চৌধুরীও বিষয়টা ভেবে দেখে রাজি হয়ে গেলেন। ঠিক হলো রুহি আপাতত এই বাড়িতে থাকবে।

**

রুহি নিজের ঘরে গিয়ে শাড়িটা খুলে এলোমেলো হয়ে বসল। কিছু ভালো লাগছে না, মানতে পারছে না এই হঠাৎ করে বিয়েটা। মনে হলো একটা লম্বা শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে তাই করল।

চৌধুরী বাড়ির সবাই হামিদ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে আছে, রুহি ওর মামার বাড়িতে থাকত না বিষয়টি উনি কিভাবে জানলেন তার উত্তরের আশায় আছে।

– ‘কি হলো দাদা বলো, তুমি কিভাবে এই সবটা জানলে?’ (রুহির বাবা)
– ‘আসলে আমি একটা অফিসের কাজে ওই এলাকায় গিয়েছিলাম। ভেবেছিলাম রুহির সাথে দেখা করে আসব, কথা মতোই কাজ। দারোয়ানের কাছে জানতে পারি রুহি প্রথম একমাস থাকার পর আর এই বাড়িতে থাকে না। চিন্তা শুরু হয়, ওর কলেজে খোঁজ নিয়ে জানতে পারি রুহি একটা গার্লস হোস্টেলে থাকে।’
– ‘তাহলে দাদা তুমি এতদিন আমাদের বলোনি কেন? আমরা তো ওকে ফিরিয়ে আনতে পারতাম। মেয়েটাকে এতটা কষ্ট করতে হতো না।’ (রুহির সেজকাকু)
– ‘হ্যাঁ আমি সেইদিনই রুহিকে ফিরিয়ে আনতে পারতাম, তোদের জানাতে পারতাম কিন্তু ক্ষতিটা কার হতো? রুহির। রুহি নিজের স্বপ্ন পূরনের পথে আগাচ্ছিল সেই মুহূর্তে ওখান থেকে চলে আসা মানে দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হতো, আর তাতে ওর মনের উপরে একটা চাপ পড়ত।‌ আমি চাইনি সেটা। আর সবথেকে বড়ো কারন কি জানিস, আমি চেয়েছিলাম আমাদের রুহি মা লড়াই করতে শিখুক, বাস্তবতা ঠিক কতটা কঠিন সেটা উপলব্ধি করুক তাই জানায় নি। তবে রুহির ভালো মন্দের খেয়াল সবটাই আমি দূর থেকে রাখতাম।’

রুহির বাবা মা রুহির জন্য হামিদ চৌধুরীর চিন্তাভাবনা দেখে মুগ্ধ হলেন। হয়তো ওনার জায়গায় ওনারা থাকলে এই কাজটা করতে পারতেন না।

জয় আপন মনে ভেবে চলেছে কি থেকে কি হয়ে গেল‌। সোহান জয়ের কাঁধে হাত দিয়ে বলল,

– ‘কি রে ভাই আর কতক্ষন এইভাবে ছাদে বসে থাকবি।’
– ‘ভালো লাগছে না কিছু।’
– ‘তা ভালো কিভাবে লাগবে বল। বাসর রাত করার বদলে চন্দ্রবিলাস করতে হচ্ছে, আহা গো কি কষ্ট।’

জয় সোহানের পিঠে চড় বসিয়ে দিলো।

– ‘শা”লা হা*রামী আমি আমার জ্বালায় মরছি আর তুই মজা নিচ্ছিস।’
– ‘আরে কোথায় মজা নিলাম সত্যি বললাম তো।’
– ‘আরে তোর সত্যি রাখ। এইভাবে বিয়ে হওয়াতে দ্যাখ রুহি আবার আমার উপরে দ্বিগুন ক্ষে’পে গেল।’
– ‘ভাই চিন্তা করিস না। সবকিছু ঠিক হয়ে যাবে। আর তুই রুহুকে কেন সমস্ত সত্যিটা বলছিস না।’
– ‘কিভাবে বলবো? তোর বোন কি ভালো করে শোনার মানুষ! আমার তো একটা কথাও সহ্য করতে পারে না, যা বলি সবটাতেই চেঁচামেচি শুরু করে দেয়।’
– ‘কিন্তু এইভাবে আর কতদিন রুহুর ওহ সমস্ত সত্যিটা জানা প্রয়োজন আর কতদিন তোরা দুজন এইভাবে কষ্ট পাবি।’
– ‘বলে তো দিতে চাই কিন্তু ওহ তো শোনে না।’
– ‘আচ্ছা জয় তুই আগে ট্রাই কর রুহির মনে নিজের জন্য আগের সেই বিশ্বাস, ভরসার জায়গাটা তৈরি করার। তাহলে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে।’
– ‘হুমম।’

***

পরেরদিন,

রুহি নিজের রুমে রং তুলি দিয়ে ক্যানভাস সাজাতে ব্যস্ত। তখনি ওর ভাই বলল,

– ‘দিদিয়া একবার ছাদে যাবি?’
– ‘কেন?’
– ‘চল না, সবাই আছে খুব মজা হচ্ছে।’
– ‘ভাই বিরক্ত করিস না।‌ একটা কাজ করছি।’
– ‘আরে রাখ তোর কাজ এখন চুপচাপ চল তো।’

সোহান রুমে ঢুকতে ঢুকতে বলল। রুহি বুঝল ওকে ছাদে না নিয়ে গিয়ে এরা ক্ষান্ত হবে না, তাই বিরক্ত হয়ে বলল,

– ‘সোহান আমার এইসব ভালো লাগছে না।’
– ‘ভালো লাগার জন্যই নিয়ে যেতে চাইছি।এখন চুপচাপ চল।’
– ‘আমি যাবো না।’
– ‘তোকে যেতেই হবে। ওই রোহান ওকে ধর তো।’

দুজন দুইদিকে ধরে নিয়ে রুহিকে জোর করে ছাদে নিয়ে গেল কিন্তু ছাদে কেউ নেয়!!

– ‘কেউ তো নেই? আমাকে নিয়ে আসলি কেন?’
– ‘যে থাকার সেই আছে, ওইদিকে দ্যাখ।’

সোহানের কথা শুনে রুহি সামনে তাকাতে জয়কে দেখতে পেল।‌ বিরক্তিতে ভ্রু কুঁচকে সোহানকে কিছু বলতে যাবে বলে পেছন ফিরছে, দ্যাখো দুজনের কেউই নেই! ছাদের দরজা বন্ধ করার শব্দ হতে রুহির বুঝতে অসুবিধা হলো না, সবটা একটা প্ল্যান।

রুহি রেগে গিয়ে দরজা ধাক্কা দিতে দিতে বলল,
– ‘এই সোহানের বাচ্চা দরজা খোল বলছি, নাহলে খুব খারাপ হয়ে যাবে।’

– ‘রুহি।’

জয়ের কন্ঠস্বর শুনে রুহির সমস্ত রাগটা ওর উপর গিয়ে পড়ল।

– ‘এই এইগুলো নিশ্চয় আপনার প্ল্যান তাই না। সত্যি করে বলুন তো আপনি কি চাইছেন?’
– ‘তোমাকে।’

জয়ের মুখ থেকে তোমাকে সম্বোধন শুনে রুহি টাস্কি খেয়ে গেল। চোখ ছোট ছোট করে জয়ের দিকে তাকিয়ে বিরবির করে বলল,

– ‘এর আবার কি হলো! তুই থেকে তুমি!!’
– ‘তুমি যেমন তুই থেকে আপনিতে চলে গেছ, আমি তেমন তুমিতে গেলাম। নিজের বউকে তুই বলতে কেমন যেন লাগছে।’

রুহি নাক ফোলালো, জয় হুট করেই রুহির হাতটা ধরে নিজের দিকে এনে নাকে আলতো করে কামড় দিয়ে মৃদু স্বরে বলল,

– ‘খবরদার আমার সামনে নাক ফোলাবে না।’
– ‘কেন আমার নাক আমি যা ইচ্ছা করবো, আপনার কি?’
– ‘তাহলে আমার আদরের জন্য তৈরি থেকো, এতদিন অনেক কষ্টে নিজেকে সামলে রাখতাম কিন্তু আর নয়। এখন তুমি একান্তই আমার নিজের মানুষ, আমি যা ইচ্ছা করতেই পারি।’
– ‘যা ইচ্ছা করতে পারি মানে?’
– ‘মানে আদর করতে পারি, মারতে পারি আবার…
(কানের কাছে একটা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল) আবার বাচ্চার মাও বানিয়ে দিতে পারি।

বলেই রুহির কানের লতিতে হাল্কা করে কামড় দিলো। রুহির গোটা শরীর বেয়ে কারেন্ট বয়ে গেল। বুকের ভেতরে ধকধক করে উঠছে, জয়ের লাগামছাড়া কথাবার্তা শুনে লজ্জায় লাল হতে মন‌ চাইছে। কিন্তু রুহি নিজেকে দূর্বল দেখাবে না, জয়ের বুকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলল,

– ‘রুহিকে গলানো এতটাও সহজ নয় মিষ্টার। আমি কিন্তু কিছুই ভুলে যায়নি, তাই আমার সামনে এইসব নাটক কম করবেন।’
– ‘এইগুলো তোমার কাছে নাটক লাগছে!!’
– ‘হ্যাঁ নাটকই লাগছে। ভাববেন না, পরিস্থিতির শিকার হয়ে আপনাকে বিয়ে করেছি বলে আপনাকে মেনে নিয়েছি কিংবা সমস্ত কথা ভুলে গেছি। আমি কখনোই আপনাকে নিজের স্বামী হিসাবে মেনে নেবনা।’

জয়ের রাগ উঠে গেল। রুহির হাতটা শক্ত করে ধরে আবারো নিজের দিকে টেনে নিলো।

– ‘আহ লাগছে ছাড়ুন।’
– ‘লাগুক, আর আমার বুকে যে প্রতিনিয়ত লাগছে তার বেলায়? তোকে আমি বারবার সত্যিটা বলতে চাইছি কিন্তু তুই তো কিছুই শুনবি না। ওকে শুনতে হবে না, আজকের পর আমি তোকে কোনোরকমের সত্যি বলার চেষ্টা করব না, তুই তোর চিন্তাভাবনা নিয়ে থাক।’

জয় রুহির হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে ছাদ টপকে নিজের বাড়ির ছাদে চলে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় দরজাটা টাস করে বন্ধ করল, যাতে রুহির বুঝতে অসুবিধা হলো না জয় রেগে গেছে। রুহি জয়ের যাওয়ার দিকে তাকিয়ে ভাবল, কি সত্যির কথা জয় বারবার বলে। কি এমন সত্যি আছে যেটা রুহি জানে না!!

#চলবে…….

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ