Friday, June 5, 2026







নিঝুমপুর পর্ব-৩+৪

নিঝুমপুর -৩

রাতে খাবার সময় বড় মামা আমাদের জানালেন, ছোট মিয়া একটু সমস্যায় আছে, আপাতত সে আর টাকা দিতে পারবে না। এখন যেহেতু নিঝুম সেঁজুতি দুজনেই পড়াশোনা করছে, ওদের পড়ার খরচের জন্য হলেও আমাদের একটা উপায় বের করতে হবে।

সেঁজুতি আপা বলে উঠল, আমরা একটা রেস্টুরেন্ট করতে পারি। ভাতের হোটেল।

বড়মামা কটমট করে তাকালেন। সেঁজুতি আপা চুপ করে গেলেন।

বড় মামা বললেন, রান্না ঘরের পাশে একটা রুম আছে, এই রুমটা সাবলেট দিলে কিছু টাকা আসবে। ছাদের পাশের চিলেকোঠাও ভাড়া দেওয়া যেতে পারে।

ধলু মামা বললেন, আমারে যে বেতন দেয়, ওইটা তো ধরাই হয় না, ওইটা নিয়ে কাজ চালান আপাতত। বাড়িতে নতুন মানুষ ঢোকান লাগবে না। দুই দুইটা যুবতী মাইয়া বাড়িতে। আপনেদের সাথে এক হাড়িতে খাই এত বছর, কোনোদিন তো কিছু দেই নাই!

এটা ভুল কথা, ধলু মামা প্রায়ই বাজার করে আনে। কারন আমাদের ছোটোমামার ডলারে আমাদের বাড়িভাড়া, পড়াশোনা, নানীবুর ওষুধ, জামা কাপড়, বাজার এত কিছু পোষানো সম্ভব হয় না।
ধলু মামা নিজেই কাঁচা বাজার করে দেয়, ইলিশ মাছ কিনে আনে। আমরা কিছু মনে করি না৷ রিক্সাভাড়া লাগলেও ধলুমামার কাছ থেকে দশ বিশ টাকা নিয়ে যাই, আমি, সেজু আপা দুজনেই।

না না, ওইটা তোমার বৃদ্ধ বয়সের সম্বল, ওইটায় হাত দিবা না৷ আমাদের মেয়েদের নিয়ে কোনো ভয় নাই।

বলেই মামা বিব্রতবোধ করলেন। মনে হয় মায়ের অপকর্মের কথা মনে পড়ে গেল।

ঠিক আছে, মিস্ত্রি লাগাই তাইলে? গতমাসের ভাড়া তো জমা দেওয়া হয় নাই এখনো।

লাগিয়ে দেন, রুমটা একটু ঝাড়ামোছা করে চুনকাম করলেই সুন্দর হয়ে যাবে। চিলেকোঠার ঘরে যে থাকবে, তার টয়লেট ওয়াশরুম হবে নিচে। সেখানে থাকবে ব্যাচেলর।
এটা একটা সমস্যা। স্টোভে রান্না করতে পারবে।
আর ঘরের মধ্যে একজন মহিলাকে রাখা যেতে পারে।

পরের দিনই ধলু মামা মিস্ত্রি ডেকে কাজে লাগিয়ে দিলেন। রান্নাঘরের পাশের রুম থেকে কয়েক বস্তা মালামাল বের হলো। আমাদের সব পুরোনো কাপড়, বইখাতা, খেলনা। এগুলো ভাঙারীর দোকানে বিক্রি করে সাতশ পঁচিশ টাকা পাওয়া গেল। রুমটা ফাঁকা করার পরে দেখা গেল বেশ ভালো লাগছে, চুন করার পরে তো চেহারাই বদলে গেল। সারাবাড়ি থেকে কাঁচা চুনের গন্ধ আসতে লাগল।
আমাদের লোহা লক্করের গেটে ঝুলানো হলো টুলেট। একরুম এবং চিলেকোঠা ভাড়া দেওয়া হইবে।
ছোটো পরিবার/ব্যাচেলর।

আমার ধারনা হয়েছিল কেউ আসবে না, কিন্তু দুদিন পরে একজন এসে গেটে নক করল। চিলেকোঠার ঘরটা দেখতে চায়।

ধলুমামা তাকে চিলেকোঠার ঘরটা দেখালো। ভাড়া হবে তিন হাজার টাকা। দুই মাসের অগ্রীম টাকা দিতে হবে।
লোকটি রাজী হলো, তবে টয়লেট নিচে শুনে তার আগ্রহ শূন্য হয়ে গেল।

চিলেকোঠার ঘরে কোনো সাবলেটই উঠতে চাইল না। আমাদের রান্নাঘরের পাশে এক মহিলা উঠলেন, কোন একটা এনজিওতে ছোটখাটো চাকরি করেন, ঢাকায় একাই থাকেন, পরিবার থাকে গ্রামে।
চার হাজার টাকায় রুমটা ভাড়া হয়ে গেল।
এক ছুটির দিনে উনি উঠে পড়লেন। ওনার নাম রোজিনা। বয়সটা ঠিক বোঝা গেল না৷ চল্লিশের কমই হবে।

আমরা ভেবেছিলাম চিলেকোঠা ভাড়া হবে না। সেঁজুতি আপা অবশ্য খুশি হয়েছিল, কারন তাহলে সে তার খাতা বই নিয়ে চিলেকোঠায় উঠে যাবে।
তবে মাসের পাঁচ তারিখে এক ভদ্রলোক এসে বললেন, তিনি চিলেকোঠায় উঠতে চান। সম্ভব হলে আজই।
ওনার নাম হাসান। আবুল হাসান।
বাথরুম নিচে বলে তার সমস্যা নেই, তবে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয়। এজন্য সে পে করতে প্রস্তুত। ধলুমামা তিন বেলা খাবার আর পানিসহ তার ভাড়া ধার্য করলেন ছয় হাজার টাকার।
হাসান নামের ভদ্রলোক খুশি মনেই উঠে পড়লেন চিলেকোঠায়।

নিঝুমপুরে আরো দুজন বাসিন্দা বাড়ল।

চলবে

শানজানা আলম

নিঝুমপুর -৪
নতুন বাসিন্দা আসায় আমাদের জীবনধারায় তেমন পরিবর্তন হলো না। ধলুমামা বাজার করেন আগের মত। ময়না খালা কাটাকুটি সেরে গোসল করে চুল আঁচরে নেয়। মা আর নানীবু রান্না ঘরে রান্না বান্না করেন। নানী বু সবার সাথে খিট খিট করেন।

সাবলেট আন্টি রাত দুপুরে কিচেনে রান্না করেন। তখন ধরাম ধরাম, টকাস টকাস শব্দ হয়। মনে হয় মশলা পিষেন। মা একদিন বললেন, আপনার দরকার হলে, মশলা আমাদের ফ্রিজে থেকে নিয়েন, রোজ রাতে বাটনা বাটা লাগবে না।
কিন্তু এতেও কোনো কাজ হলো না। আবুল হাসান সাহেব বেশ ভালো মানুষ। একটু উদাসীন ধরনের মনে হয়। বেশ বইপত্র নিয়ে এসেছেন, পড়াশোনা করেন, ল্যাপটপে মনে হয় লেখালেখিও করেন! উনি একটা পত্রিকায় ফিচার লেখক হিসেবে কাজ করেন সম্ভবত।

সেঁজুতি আপা একদিন বলল এটা। ওনার নাকি সুন্দর সুন্দর কবিতা আছে।

তুমি কিভাবে জানলে?

ওনার ফেসবুক প্রোফাইল খুঁজে বের করেছি।

কেন? কী দরকার ছিল?

সেঁজুতি আপা রহস্য করে বলল, দরকার ছিল না, আবার ছিল।

ওহ আচ্ছা।

তুই একটা কাজ কর, হাসান সাহেবকে এক কাপ কফি দিয়ে আয় তো নিঝু!

কফি! আমি কেন তাকে কফি দিতে যাব!

একা থাকে, পরিবারের সবাই দূরে, তাই দিবি।।

নাহ, আমার এত গরজ নাই বাবা, তুমি যাও।

সেঁজুতি আপা উঠে সত্যিই তিন কাপ কফি বানালো, তারপর দুটো কাপে নিয়ে বলল, ছাদে চল।

কেন?

কফি খাবি তাই।

তুমি তিনকাপ কফি দুটো কাপে নিলে কেন?

এমনিই। আয় ছাদে আয়।

আমরা ছাদে গেলাম। আবুল হাসান সাহেব নিজের ঘরে চেয়ার টেবিলে বসে কিছু লিখছিলেন।

সেঁজুতি আপা দরজা নক করে বলল, আসব?

ওহ তোমরা, এসো।।

কফি খাবেন তো, কফি নিয়ে এসেছি।

হ্যা সিওর, কফিতে আমার আপত্তি নেই। ভাবছিলাম একটা স্টোভ বা সিলিন্ডার নিয়ে নিব, কিন্তু সময় পাচ্ছি না।

সেঁজুতি আপা সেলফ থেকে একটা কাপে ওনাকে কফি ঢেলে দিলো, যেন আপা জানে, এখানে একটা কাপ আছে।

চল নিঝু, আমরা সিঁড়ি ঘরে বসি।

আহা চলে যাচ্ছ তোমরা?

আপা বলল, হুম।

নিচ থেকে আমাকে মা ডাকল, নিঝুউউ, আমি কফি না খেয়ে নেমে আসছিলাম। হঠাৎ মনে হলো, আবুল হাসান সাহেব অপরিচিত কেউ না। আপা ওনাকে এ বাড়িতে এনেছে। কতটুকু নিচে নেমে আবার উপরে চলে এলাম আড়ি পাততে।

দরজা চাপানোই ছিল। আমি উঁকি দিয়ে দেখলাম, হাসান সাহেব আর সেঁজুতি আপা দুজন দুজনকে চুমু খাচ্ছে!

চলবে

শানজানা আলম

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ