Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"কোন কাননের ফুল গো তুমিকোন কাননের ফুল গো তুমি পর্ব-১৩

কোন কাননের ফুল গো তুমি পর্ব-১৩

#কোন_কাননের_ফুল_গো_তুমি
#পর্ব_১৩
#মুন্নি_আক্তার_প্রিয়া
_____________
মিতুলের মন আজ ভীষণ খুশি। দু’সপ্তাহ্ পর গ্রাম থেকে আজ ঢাকায় ফিরছে সে। গ্রামে আসা হয়েছে হুট করেই। দাদির শরীর অসুস্থ ছিল। সবাইকে দেখার জন্য ইচ্ছে পোষণ করেছিলেন তিনি। তার বয়স হয়েছে। হায়াত-মওতের কথা তো আর বলা যায় না। তাই অসুস্থতার কথা শুনে সকলেই ভড়কে গেছিলেন। মিতুলরা খবর পেয়ে সপরিবারে তাই গ্রামে ছুটে এসেছিল। দু’দিন বাদে দাদির শরীরের উন্নতি দেখে বাকিরা আবার ঢাকায় ফিরে এলেও মিতুল থেকে যায়। দাদির আবদার এবং কাজিনদের বায়না সে উপেক্ষা করতে পারেনি। তাই থেকে গেছিল। এই দুই সপ্তাহ্ তার ভালোই আনন্দে কেটেছে। স্কুলের বান্ধবীদের সাথে প্রচুর সময় কাটিয়েছে। কাজিনদের নিয়ে গ্রাম, ক্ষেত ঘুরে বেরিয়েছে। ইচ্ছেমতো নদীতে ডুবে জ্বরও বাঁধিয়েছিল। এসব স্মৃতি মন্থর করে এখন আবার কিছুটা খারাপ লাগছে তার।

টুটুল ওকে উদাসীন হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল,

“কিরে কী হয়েছে? খারাপ লাগছে?”

মিতুল ভাইয়ের কাঁধে মাথা রেখে বলল,

“একটু।”

“অনেকদিন পর জার্নি করছিস। হতে পারে এজন্য।”

“কী জানি।”

বাড়ি ফেরার পথে তার মন হঠাৎ করেই রূপকের দেখা পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। গ্রামে যাওয়ার সময় দেখা হয়নি, যাওয়ার কথা বলাও হয়নি। এমনকি এই দু’সপ্তাহ্ তার রূপকের সঙ্গে কোনো যোগাযোগও হয়নি। এখানে সবাইকে নিয়ে এত হৈ-হুল্লোড় এবং ব্যস্ততার মাঝে সময় কেটেছে যে রূপকের কথা তার ঠিক করে মনেও পড়েনি সেভাবে।

বাড়ি ফিরে মা ও রিনভীর সঙ্গে দেখা করল আগে মিতুল। নিজের রুমে যাওয়ার সময় পাশের রুম থেকে আগত মানুষটার সঙ্গে ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নিল সে। পরক্ষণেই হেসে বলল,

“আরে আপনি! কেমন আছেন?”

ওপাশের মানুষটি অনিক। সে দুর্বোধ্য হেসে মলিন মুখে বলল,

“এইতো ভালো। তুমি কেমন আছো?”

“আলহামদুলিল্লাহ ভালো।”

“কখন এসেছ?”

“মাত্রই এলাম।”

“আচ্ছা ফ্রেশ হয়ে রেস্ট নাও।”

বলে অনিক বাইরে চলে গেল। অনিকের আজকের ব্যবহার ভীষণ অন্যরকম। কেমন যেন দুঃখী, মনমরা মনে হচ্ছিল। অনেকদূর থেকে এসেছে বিধায় মিতুল ফ্রেশ হতে চলে গেল। গোসল করেই শরীর এলিয়ে দিল বিছানায়। কিছুক্ষণ এপাশ-ওপাশ করে শরীরের আলসেমি ভাঙল। তবে ক্লান্তি কমেনি। একটা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। সে খেয়ে তাই ঘুমানোর চেষ্টা করল। বিছানায় শরীর এলিয়ে বালিশে মাথা রাখার সঙ্গে সঙ্গেই দু’চোখে ঘুম ঝাপিয়ে পড়ে তার। এই ঘুম ভাঙল একদম বিকেলে। ঘুম থেকে ওঠার পর তার মেজাজ সবসময় বিক্ষিপ্ত হয়ে থাকে। এটা কেন হয় সে জানে না। তবে এমনটাই হয়। তাই ভাবল ছাদ থেকে একটু ঘুরে আসবে।

হাত-মুখ ধুয়ে ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে ছাদে যাওয়ার জন্য বের হয়ে। সিঁড়িতে তখন টুম্পার সঙ্গে দেখা হয়ে গেল। টুম্পা ভীষণ অবাক হয়ে পিছু ডাকল,

“আরে মিতুল আপু, কেমন আছো?”

মিতুলও টুম্পাকে দেখে আনন্দিত হয়ে বলল,

“আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো?”

“আমিও ভালো আছি। কবে এসেছ?”

“আজই। তুমি কোথায় গেছিলে?”

“প্রাইভেট পড়ে আসলাম।”

“ওহ আচ্ছা।”

দুজনে ওপরে উঠতে উঠতে কথা বলছিল। মিতুল তখন জিজ্ঞেস করেই ফেলে,

“তোমার ভাইয়া কেমন আছে?”

“ভালো আছে। ভাইয়া তো চীনে চলে গেছে।”

শুনে মিতুল ভীষণ অবাক হলো। জিজ্ঞেস করল,

“কবে?”

“গত পরশু।”

“ওহ।”

টুম্পাদের ফ্ল্যাটের সামনে আসার পর টুম্পা বলল,

“ভেতরে আসো।”

মিতুল মৃদু হেসে বলল,

“না, একটু ছাদে যাব। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও।”

“ঠিকাছে।”

মিতুল আনমনেই হাঁটছে। তার মনটা হঠাৎ করেই এমন খারাপ হয়ে গেল কেন? আইসক্রিম গলে গলে পড়ছে।সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। বাড়ি ফিরে যে সে রূপককে পাবে না এটা সে আশাও করেনি। ছাদে গিয়ে আইসক্রিমটা ফেলে দিল। আর খেতে ইচ্ছে করছে না। একটু দূর হেঁটে সামনে এগোতেই পুঁইশাক দেখে রূপকের কথা আরও গভীরভাবে মনে পড়ে যায় তার। সেই প্রথমদিনের কথা। এরপর ছাদে ঝগড়াঝাঁটি, খুনসুটি, একসাথে সময় কাটানো। সবকিছুই একে একে যেন চোখের দৃশ্যপটে ভেসে উঠছিল। মন এত চঞ্চল আর বেহায়া কেন? কেন সে এসব যেচে মনে করে কষ্ট পেতে চাইছে?

মিতুল আকাশের দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিল। পুঁইশাকের পাতায় হাত বুলিয়ে উলটোদিকে ঘোরার পর দেখতে পেল সিঁড়িঘরের বাম সাইডে অনিক রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মিতুল সেখানেই এগিয়ে গেল। রেলিঙের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,

“আপনার কি মন খারাপ?”

অনিক অনেকক্ষণ চুপ করে রইল। কোনো কথা বলল না। মিতুল উত্তরের আশায় অপেক্ষা করে আছে। আবার একই প্রশ্ন করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। নাকি এখান থেকে চলে যাবে সেটাও সে বুঝতে পারছে না। সাহস সঞ্চয় করে বলল,

“কী হয়েছে আমায় বলা যাবে? বাড়িতে ঝগড়া করেছেন?”

এবারও কোনো উত্তর এলো না অনিকের পক্ষ থেকে। মিতুল বুঝতে পারল, সে যে অনিককে বিরক্ত করছে। আবার এটাও স্পষ্ট যে, অনিক কিছু একটা নিয়ে ভীষণ আপসেট। হয়তো সেটা মিতুলকে বলা যাবে না। সে প্রলম্বিত শ্বাস নিয়ে বলল,

“কী হয়েছে আমি তো জানি না। তবে যাই হোক, মন খারাপ করবেন না। হতাশও হবে না। সব ঠিক হয়ে যাবে দেখবেন।”

এরপর সে চলে আসার জন্য উদ্যত হয়। তখনই রেলিঙের ওপর থাকা মিতুলের হাতের ওপর হাত রেখে চেপে ধরে অনিক। মিতুল চমকে তাকায় অনিকের মুখের দিকে। আরও বেশি সে চমকে যায় অনিকের আরক্তিম চোখ দুটো দেখে। ভাসা ভাসা চোখ দুটো থেকে এখনই বোধ হয় পানি গড়িয়ে পড়বে। ঠোঁট কাঁপছে অনবরত। করুণ ও বিষাদিত তার মুখখানা। আচমকাই অনিক মিতুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল,

“সে আমাকে ছেড়ে চলে গেছে মিতুল। আমাকে ছেড়ে চলে গেছে!”

মিতুলের বুকটা হুহু করে উঠল। হঠাৎ এমন পরিস্থিতি কিংবা এমনকিছু শোনার জন্য তো সে প্রস্তুত ছিল না মোটেও।

চলবে।

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ