Friday, June 5, 2026







হৃদয়ে শুধু আপনি পর্ব-২+৩

#হৃদয়ে শুধু আপনি❤️
#লেখীনিতেঃঅনুসা_রাত(ছদ্মনাম)
#পর্ব:০২ ও ০৩

-“আপু আজকে পড়াতে আসোনি কেন?”

ফোনের অপরপ্রান্ত থেকে মায়ার এমন কথা শুনে আরশির বুক ধক করে উঠলো।তবুও নিজেকে সামলে মুচকি হেসে বললো,

-“আমি আর পড়াতে আসবো না মায়া!”

মায়া কিছুক্ষণ চুপ করে থেকে অসহায় গলায় বললো,

-“আপু সামনে আমার হাফ ইয়ারলি এক্সাম।প্লিজ এসো,আমি ম্যাথে কাঁচা তুমি তো জানোই।”

আরশি কি বলবে বুঝতে পারছে না।মায়াকে পড়ানো মানেই ওইবাড়িতে যাওয়া। আর ওইবাড়িতে যাওয়া মানেই মুগ্ধের সামনে পড়া।যা আরশি চায় না।তাই সে ইনিয়েবিনিয়ে বললো,

-“দেখো মায়া,আমি তো আর পড়াতে চাচ্ছি না।”

-“আপু আমার এক্সামের আগে এমন করে যদি তুমি পড়ানো বাদ দাও তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে।”

মায়ার কথায় খানিকক্ষণ চুপ রইলো আরশি। ভাবলো,আসলেই তোহ। মেয়েটার তো আর দোষ নেই। ওর পরীক্ষাটা খারাপ হবে।ভেবেই আরশি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললো,

-“আচ্ছা আজকে বিকেলে আসব।”

মায়া যেন খুব খুশি হলো।হেসে বললো,

-“আচ্ছা এসো!”

বলেই সে কল কেটে দিলো। এদিকে আরশি মনে মনে ভাবছে,

-“হ্যা তো বলে দিলাম। কিন্তু মুগ্ধের সামনে যাওয়াটা কি উচিত হবে?”

ভেবেই আরশি ব্যাগ গুছাতে আরম্ভ করলো। ভার্সিটিতে যেতে হবে তো।ড্রইংরুমে আসতেই দিবা তাড়া দিলো,

-“আপু খেয়ে যেতে!তুমি এত কষ্ট করে সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানালে।”

আরশি সাথে সাথে নাকোচ করে বললো,

-” না রে,ক্যান্টিন থেকে খেয়ে নিবো।”

আরশির বাবা জুনায়েদ খান সোফায় বসে নিউজপেপার পড়ছিলেন।তিনি একটা অফিসে ছোটখাটো জব করেন। যার টাকা দিয়েই পুরো পরিবারটাকে টানতে হয় তার।আরশির মা নেই।মারা গেছেন। বাবা আর ছোট বোনটাকে নিয়েই আরশির ছোট্ট পরিবার।প্রিন্সিপাল স্যারের মেয়েকে পড়িয়ে আরশির অনেকটাই সাহায্য হয়। প্রিন্সিপাল আরশিকে পড়াশোনায় বেশ সুবিধা করে দিয়েছেন। তাই জুনায়েদ আহমেদেরও বড় মেয়েকে নিয়ে এত চিন্তা নেই।ছোট মেয়েকেই এখন মানুষ করার চিন্তা।কিন্তু এখন মেয়েকে এমন ভাবে খাবারকে না করতে দেখে বললেন,

-“খেয়ে যাও।না খেয়ে যাওয়ার কি দরকার?”

আরশি জোরপূর্বক হেসে বললো,

-“বাবা আসলে আমার ক্লাস দেরী হচ্ছে।”

দিবা তখন নিজের চুলে বেনুনী করছিলো ।বোনকে যেতে দেখে দিবা তাকে উদ্যােশ্য করে বললো,

-“একটু দাঁড়াও না আপু,আমিও তো যাবো তোমার সাথে।”

আরশি বোনের দিকে তাকিয়ে আর কিছু বললো না। দাঁড়িয়ে রইলো।মাথায় এখনো হাজাররকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে।আরশির বাবা জুনায়েদ আবার বললেন,

-“তোমার ভার্সিটিতে কোনো সমস্যা হচ্ছে না তো? পড়াশোনা ভালো করে হচ্ছে তো?”

আরশি বাস্তবে ফিরে এলো। হেসে বললো,

-“না বাবা। কোনো সমস্যা হচ্ছে না। আর পড়াশোনাও ভালোই চলছে।”

জুনায়েদ মেয়ের কথা শুনে খুশি হলেন।তারপর বললেন,

-“আমরা মধ্যবিত্ত শ্রেণির মানুষ আরশি। এমন কিছু করো না যেন আমাদের মাথা কাটা যায়। বরং এমনকিছু করো যেন আমাদের মাথা আরো উঁচু হয়।”

আরশির ঠোঁটে এনে রাখা জোরপূর্বক হাসিটা উধাও হয়ে গেলো।দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।তবুও বাবার দিকে তাকিয়ে বললো,

-“ইনশাল্লাহ।”

আরশির মাথায় বাবার কথাগুলোই বারবার ঘুরছে। সে আবারো ভেবে নিলো। নাহ!সে এমন কিছু করবে না যাতে সমাজের কাছে তাদের মাথা কাটা যায়।মুগ্ধ যা ইচ্ছে করে নিক। আরশি এবার মুগ্ধকে নিজের থেকে দূরে সরিয়েই ছাড়বে।

____

-“ভিজছেন কেন আরশি? ছাতা আনেননি?”

মুগ্ধের গলা পেয়ে পিছনে তাকায় আরশি। মুগ্ধ তার পিছনেই প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে।

আরশি কিছু বলতে গিয়েও বললো না। মুগ্ধের সাথে কথা বলা মানেই তাকে প্রশ্রয় দেয়া।আরশি নিজের মত হেঁটে ফুটপাত দিয়ে যেতে লাগলো।মুগ্ধ আরশির পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বললো,

-“আপনি রিক্সা কেন নিচ্ছেন না আরশি?”

আরশি তখনও চুপ। মূলত সে রিক্সা নিতে চাচ্ছে না কারণ বৃষ্টি মানেই রিক্সাওয়ালাদের ডিমান্ড। তারা ২০ টাকার ভাড়া ৮০ টাকায় যেতে চায়। তার চেয়ে ভালো আরশি হেঁটেই যাবে। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। রিক্সা ভাড়াতেই যদি ৮০ টাকা চলে যায় তার সেভিংস হবে কিভাবে? তাছাড়া আরশিরও ভালো লাগছে বৃষ্টির ছোঁয়া। রাস্তাটা তেমন জনমানুষ বহুলও না। কারণ বৃষ্টির জন্য সবাই রাস্তা থেকে দৌড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছে। তাই আরশির হাঁটা আরো গতি বাড়ালো।মুগ্ধ আরশির উত্তর না পেয়ে নিজের হাঁটার গতিও বাড়িয়ে দিলো।আর বলতে লাগলো,

-“বৃষ্টিতে ভিজলে তো আপনার জ্বর এসে যাবে আরশি।”

আরশি মুগ্ধের কথা শুনতেই চাচ্ছে না। মুগ্ধ এবার আরশির হাত ধরলো। আর দুবার ভাবলো না আরশি।পিছনে ঘুরে মুগ্ধের গালে চড় বসিয়ে দিলো।মুগ্ধ গালে হাত দিয়ে তাকিয়ে রইলো আরশির দিকে।আরশি দাঁতে দাঁত চেপে বললো,

-“চড়টা মনে থাকলে দ্বিতীয়বার আমার সাথে এমন বিহেভিয়ার করবেন না মুগ্ধ। আর নাম ধরে ডাকেন কেন আমায় আপনি? আপনার থেকে চার বছরের বড় আমি। আমাকে আপু বলে ডাকবেন।”

মুগ্ধ গাল থেকে হাতটা সরিশে মুচকি হেসে বললো,

-“আপনার হাতটা নরম,কিন্তু চড়টা শক্ত কেন আরশি?”

-“আমি আপনাকে আপু বলে ডাকতে বলছি মুগ্ধ। আমি কিন্তু স্যার আর আন্টির কাছে বিচার দিবো।”

-“বউকে কে আপু ডাকে আরশি?”

আরশি রাগে কটমট করছে।কেন শুনছে না এই ছেলে?আরশি মুগ্ধর বুকে ধাক্কা দিয়ে বললো,

-“আমার থেকে দশ হাত দূরে থাকবেন। নয়ত সেকেন্ড চড়টা আরো জোরে লাগবে।”

বলেই আরশি সেখান থেকে চলে গেলো।মুগ্ধ আরশির যাওয়ার পানে তাকিয়ে রইলো।গালে হাত রেখে ভাবলো,

-“আপনার নরম হাতের স্পর্শ অনুভব করছি। আজ রাতটা অন্তত ভালো ঘুম হবে আমার।”

আরশি বাসায় এসেই ওয়াশরুমে চলে গেলো।ভেজা কাপড়সহই ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেলো। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে।মুগ্ধের অসহায় মুখটা বারবার ভেসে উঠছে তার সামনে। নিজের হাতের দিকে তাকায় আরশি। চড়টা বেশ জোরেই লেগেছে। আরশির নিজের হাতটাই জ্বলে উঠেছে।কিন্তু সে যে নিরুপায়।মুগ্ধের প্রপোজালকে প্রত্যাখ্যান করবে এমন মেয়ে হয়ত কমসংখ্যাকই রয়েছে।তাদের মধ্যে সেও একজন।

_____

মায়ার রুমে মায়াকে পড়াচ্ছে আরশি।ঠিক তখনই এলোমেলোভাবে হেটে মায়ার কক্ষে প্রবেশ করলো মুগ্ধ।মায়া ভাইকে নিজের রুমে দেখে বললো,

-“ভাই তুই এখানে?”

আরশি এবার পিছনে ফিরলো। মুগ্ধের উশকোখুশকো চুল,চোখজোড়া হালকা লাল। পড়ণের ধূসর রঙের টি-শার্ট।মুগ্ধ এগিয়ে আসছে।মায়া টেবিল থেকে উঠে দাঁড়ায়।আরশি মুখ ঘুরিয়ে খাতার দিকে তাকায়।মায়া ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলে,

-“ভাই তোর তো শরীর গরম। তুই আমার রুমে কেন?কিছু লাগবে?”

আরশির দিকে তাকিয়ে মুগ্ধ অসুস্থ গলায় বলে,

-“আমার যা লাগবে সেটা তুই দিতে পারবি না রে মায়া।”

মায়া উঁচু হয়ে ভাইয়ের কপালে হাত রাখে। তারপর আঁতকে উঠে বলে,

-“তোর হয়ত জ্বর আসছে ভাইয়া। আমি মাকে বলছি!আরশি আপু আমি আসছি। ”

বলেই মায়া সেখান থেকে দৌড়ে বের হয়ে গেলো।
আরশির বুকটা কেমন ধকধক করছে।মুগ্ধের উপস্থিতি অনুভব করছে সে। কিন্তু পিছনে ফিরে না। ফিরলে হয়ত মুগ্ধের চঞ্চল দৃষ্টি দেখতে পেতো।মুগ্ধ ধীর পায়ে এগিয়ে এলো আরশির দিকে।আরশি তখন এমনি এমনই খাতায় আঁকিবুঁকি করছে।মুগ্ধ মায়ার চেয়ারটায় বসে পড়লো।আরশি মুখ তুলে তাকায়।মুগ্ধের এমন ভয়ানক চেহারা দেখে কেমন যেন বুক কাঁপে তার।মুগ্ধ অসহায় গলায় বলে,

-“আমার সাথে এমন অন্যায় কেন হচ্ছে। বলতে পারেন আপনি?”

আরশি আবারো নিচের দিকে তাকায়। মুগ্ধ আবার বলে,

-“আমার সাথে কথাও বলা যায় না আরশি?”

আরশি আবার তাকায় মুখ তুলে। মুগ্ধ হাসে।হেসে বলে,

-“আমার সাথে এমন করিয়েন না। আমার অনেক কষ্ট হয়। প্লিজ কথা বলুন আমার সাথে।”

-“আপনার জ্বর হয়তো।”(আটকে আসা গলায়)

-“হতে থাক জ্বর। আপনার তো তাতে কিচ্ছু না। তাই না?”(মলিন হেসে)

আরশি অসহায় চোখে তাকায় মুগ্ধের দিকে।মুগ্ধকে দেখে বেশ মায়া হচ্ছে তার।আচমকা মুগ্ধের গালে হাত রেখে বলে উঠে,

-“যান রেস্ট নিন।”

মুগ্ধের মুখে হাসি ফুটে উঠে। আরশির হাতটা নিজের গালে চেপে ধরে মুগ্ধ। হুঁশ ফিরে আরশির। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে উঠে,

-“মায়াকে বলবেন পড়াগুলো শিখে রাখতে। আমি আসছি।”

বলেই সে দ্রুতপায়ে দরজার দিকে এগিয়ে যায়। মুগ্ধ পিছন থেকে হঠাৎ বলে উঠে,

-“আমি কি আপনার যোগ্য নই?”

আরশি ঢোক গিললো।দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বললো,

-“শরীরের যত্ন নিন।”

-“আপনি নিয়ে দিন।”

বুকটা কেঁপে উঠলো আরশির মুগ্ধর এমন আবদারে।তবুও হাতের সাহায্যে ঠোঁটের উপর থাকা ঘামটা মুছে বললো,

-“আমার থেকে দূরে থাকেন।নয়ত আরেকটা চড় খাবেন।”

-“এক চড়ে জ্বর উঠেছে। আরেক চড়ে নাহয় ভালোবাসা বাড়বে।”(মুচকি হেসে)

এই ছেলের সাথে কথা বলাটাই উচিৎ না।ভেবেই আরশি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো।সেদিকে তাকিয়ে হেসেই ফেললো মুগ্ধ। ”

চলবে….

(আমার ভুলক্রুটি গুলো ধরিয়ে দিবেন।অযথা সেটা নিয়ে মজা না করে ক্ষমার চোখে দেখেন এবং ভালো কিছু লিখতে অনুপ্রানিত করবেন।ভুলক্রুটির জন্যে ক্ষমাপ্রার্থী😮‍💨)

#হৃদয়ে শুধু আপনি❤️
#লেখীনিতেঃঅনুসা রাত(ছদ্মনাম)
#পর্ব :০৩

প্রতিদিনের মত আজও মুগ্ধ ক্লাস শেষ করে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রইলো।একটু পরেই আরশি বের হলো তারিন আর ফারিহার সাথে।মুগ্ধ আরশির হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা আয়মান সেটা লক্ষ্য করে বললো,

-“ভাই,ভাবী তো চলে আসছে।”

-“তোরা যা আমি আসছি।”

আয়মান তিতাস আর নীলকে নিয়ে সেখান থেকে সরে গেলো।আরশি বান্ধবীদের বিদায় দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রিক্সা খুঁজতে লাগলো। মুগ্ধ আবারো গিয়ে দাঁড়ালো আরশির সামনে।মুগ্ধর চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার অসুস্থতা।হাতে একটা ব্যান্ডেজও রয়েছে।বিষয়টা চোখে পড়লো আরশির।তবুও আরশি কোনো প্রকার কথা বললো না।মুগ্ধ আরশির পাশে দাঁড়িয়ে বললো,

-“আমার ভীষণ মন খারাপ।”

আরশির কথা বলতে ইচ্ছে না হলেও বলেই ফেললো,

-“কেন?”

মুগ্ধ ঠোঁট উল্টে বললো,

-“আমাকে কেউ ভালোবাসে না আরশি।”

আরশি মুগ্ধের মুখের দিকে তাকালো।মুগ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বললো,

-“আমার সাথে একটু যাবেন আরশি?”

-“কোথায়?”(ভ্রু কুঁচকে)

মুগ্ধ মলিন হাসলো।আরশির দিকে একটু এগিয়ে বললো,

-“আমি সারাদিন কিছু খাইনি। একটা রেস্টুরেন্টে যাবো।”

-“খাননি কেন? দেখে তো অসুস্থ মনে হচ্ছে।”

-“আমার অসুস্থতা দিয়ে আপনার কিছু যায়-আসে?”

বলেই তাচ্ছিল্যের হাসি দিলো মুগ্ধ। আরশির হৃদয় কেঁপে উঠলো। মুগ্ধের এই অবস্থা দেখে তার মন কেমন যেন করছে।মুগ্ধ আরশির হাত ধরতে গিয়েও ধরে না। অবাক হয় আরশি।মুগ্ধ মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে,

-“অসুস্থতা নিয়ে চড় খেতে চাই না। যাবেন আমার সাথে?”

আরশি কিছুক্ষণ ভাবলো। তারের বললো,

-“চলুন।”

মুগ্ধের চোখে মুখে আনন্দ ফুটে উঠলো।সে নিজের বাইক নিয়ে এসে আরশির সামনে দাঁড়ালো। আরশি ভ্রু কুঁচকে বললো,

-“কি?”

-“বাইকে উঠে পড়ুন!”

-“আপনি এই অসুস্থতা নিয়ে বাইক চালাবেন আর আমি বাইকে উঠবো?মানে নিজেও মরবেন আর আমাকেও মারবেন।”

মুগ্ধ হাসলো।বিনা বাধায় আরশির হাত টেনে নিজের বাইকে বসাতে বসাতে বললো,

-“নিজে মরবো তবুও আপনার কোনো ক্ষতি হতে দিবো না।”

আরশি শুধু অবাক হয়ে তাকিয়ে রয়।কি দিয়ে তৈরী এই ছেলে?আরশি পিছনে বসতেই মুগ্ধ বাইকটা একটু টান দেয়।আরশির মাথা গিয়ে লাগে মুগ্ধের পিঠে। আরশি কেঁপে উঠে।হাত দিয়ে ঘাড় স্পর্শ করে বলে,

-“আপনার শরীর তো ভীষণ গরম মুগ্ধ। বাসায় না গিয়ে কলেজে কেন এসেছেন?”

মুগ্ধ বাইক স্টার্ট দিতে দিতে বললো,

-“আপনার জন্যে এসেছি আরশি।আপনাকে একবার দেখতে। নাহলে আমার সারাটাদিন ভালো কাটেনা।”

বলেই মুগ্ধ বাইক চালাতে লাগে।আরশি হঠাৎ ভাঙা গলায় বললো,

-“বাইকটা আপনার বাসার দিকে ঘুরান মুগ্ধ। বাসায় গিয়ে খাবেন। আর রেস্টুরেন্টের খাবার খেতে হবে না। এসব এখন অস্বাস্থ্যকর।”

-“আচ্ছা।”

মুগ্ধ আর কিছু বললো না। একটানে নিজের বাসার সামনে এনে বাইক থামালো। বাইকের শব্দ শুনে যেন মুগ্ধের মা শর্মিলা দৌড়ে এলেন।ছেলের মাথায় হাত দিয়ে বললেন,

-“এসেছিস তুই!জ্বরে গা পুড়ে যাচ্ছে।কে বলেছিলো তোকে কলেজে যেতে?”

মুগ্ধ মায়ের গালে হাত রেখে বললো,

-“দরকারী ক্লাস ছিলো মা।”

শর্মিলা এবার রেগে শাসনের সুরে বললেন,

-“একদম বাড়তি কথা বলবি না বেয়াদব ছেলে।একদম বেশি বড় হয়ে গেছে। চল খেয়ে নিবি।”

মুগ্ধ আরশির দিকে আঁড়চোখে তাকালো।শর্মিলারও এবার আরশির কথা খেয়াল হলো। তিনি আরশিকে উদ্দেশ্য করে বললেন,

-“থ্যাংক ইউ আম্মু ওকে বাসায় আনার জন্যে।”

আরশি সৌজন্যমূলক হাসি দিলো। শর্মিলা আবারো বললেন,

-“মায়া ঘরেই আছে। পড়াবে না?”

-“জ্বী আন্টি।”

বলেই আরশি বাড়িতে ঢুকলো।শর্মিলা ছেলের হাত ধরে নিয়ে সোফায় বসালেন।ভাত মেখে মুখের সামনে ধরতেই মুগ্ধ হাতটা সরিয়ে বললো,

-“খাবো না আমি।”

-“খেয়ে নে আব্বু।ঔষধ খেতে হবে তো।”

-” না মা। আগে আমার একটা আবদার তোমায় রাখতে হবে।”

-“কি আবদার?”

-“আরশিকে এখানে আজকের জন্যে থেকে যেতে বলো না আম্মু।”(দূর্বল চোখে)

ছেলের চাহনি দেখে শর্মিলার বুক কেঁদে উঠে।ছেলের মাথায় হাত রেখে বলে,

-“তুই যেটা করছিস সেটা সমাজ ভালোভাবে নিবে না মুগ্ধ! ”

-“সমাজ আমায় খাবার দেয় না মা।”

শান্ত গলায় বললো মুগ্ধ।শর্মিলা দীর্ঘশ্বাস ফেললেন।তারপর বললেন,

-“বিষয়টা একবার ভাব ভালো করে। তাছাড়া ওর বাবা..”

-“সেসব আমি দেখে নেবো মা। আজ রাত্রি ওকে এখানে রাখো না!নাহলে কিন্তু আমি বাইক নিয়ে বেড়িয়ে যাব।”

মুগ্ধের এমন কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন শর্মিলা বেগম।

-“আচ্ছা আমি ওকে রাখার ব্যবস্থা করছি। তুই খেয়ে নে।”

______

-“সেদিন আমার বাসায় থাকতে বলায় থাকলেন না কেন আরশি?”

আরশি পার্কের বেঞ্চটা থেকে উঠে দাঁড়ালো।মুগ্ধ চঞ্চল গলায় বললো,

-“কি হলো বলুন!আপনার বাবা তো থাকার পারমিশন দিয়েছিলো।”

আরশি মুগ্ধের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললো,

-“আপনার আশেপাশে থাকা মানে আপনার আর আমার দুজনেরই বিপদ। আপনি কি সেটা বুঝতে পারছেন না?”

মুগ্ধ বেঞ্চ টাতে লাত্থি দিয়ে বললো,

-“বুঝতে চাই না আমি। আর কত কষ্ট দিবেন আমাকে আপনি?”

হঠাৎ এমন রাগ দেখে একটু ভড়কে গেলো আরশি। তবুও নিজেকে সামলে বললো,

-“এটা কেমন বেয়াদবি মুগ্ধ!এটা পার্ক। লোকে দেখছে আমাদের।”

মুগ্ধ আশেপাশে চোখ বুলালো। অনেকেই তাকিয়ে আছে। তবুও মুগ্ধ দাঁতে দাঁত চেপে বললো,

-“আই ডোন্ট কেয়ার।”

-“আমার বিষয়টাও ভাবতে হবে আপনার মুগ্ধ।আপনার মানসম্মান গেলে সেটা ফেরত পাবেন।কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার সম্মান গেলে সেটা পাব না।”

-“সম্মান হারানোর মত কিছু করেছি আমি?”

-“করতে চাইছেন আপনি।আপনি কি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না?”

-“কিছুই না। শুধু আপনাকে চাই আমি। এইটুকুই। আপনার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে নিতে চাই আমি। আমি চাই যেন আমাকে আপনি ভালোবাসেন। আমার মতো।”

আরশি মুগ্ধের মুখপানে তাকিয়ে রইলো।চোখে পানি চলে এলো তার। আর কত এই ছেলেটাকে আঁটকে রাখবে সে? আর কি করলে ছেলেটা মানবে?আরশি মুখ চেপে ঝিলের দিকে দৌড় দিলো। সাথে দৌড় দিলো মুগ্ধও।ঝিলের সামনে এসে ঘাসের উপর বসে পড়লো আরশি।মুগ্ধ হাঁপাতে হাঁপাতে বললো,

-“কি সমস্যা আপনার?”

বলতে বলতে মুগ্ধ বসে পড়লো।আরশির দিকে তাকিয়ে দেখলো আরশির চোখে পানি। মুগ্ধের বক্ষস্থল ডিপ ডিপ করতে লাগলো।কাঁপা কাঁপা হাতে সে আরশির গালে হাত দিয়ে মুখটা তুলে বললো,

-“আপনি কাঁদছেন কেন আরশি?”

আরশি মাথাটা নিচু করে ফেললো।মুগ্ধ মলিন হেসে বললো,

-“আমাকে ভালোবাসতে সমস্যা আপনার?একটু ভালোবাসুন না আমায়!আমি আপনাকে ছাড়া থাকতে পারি না আরশি!”(আকুতিভরা গলায়)

আরশি মাথা তুলে বললো,

-“আপনি আপনার বয়সী একজনকে খুঁজে নিন মুগ্ধ। অনেককে পাবেন।”

মুগ্ধ মায়া ভরা চোখে আরশির দিকে তাকিয়ে বলে,

-“আমার যে আপনাকেই চাই।আমার যে #হৃদয়ে শুধু আপনি।”

আরশি অন্য দিকে তাকিয়ে ফুঁপিয়ে উঠলো।মুগ্ধ এবার উঠে দাঁড়ালো। পিছনে ফিরে হাতের কনুইয়ের সাহায্যে মুখ মুছতে মুছতে বললো,

-” আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি চলে গেলে যদি আপনি না কাঁদেন তাহলে আমি চলে যাচ্ছি।”

আরশি মুগ্ধের দিকে তাকায়। ছেলেটা অন্যদিকে তাকিয়ে আছে। মুগ্ধ আবারো বলে,

-“আমি আর কখনো আপনাকে বিরক্ত করবো না।
কিন্তু একদিন আমার শূন্যতা আপনি টের পাবেন। সেদিন হাজার খুঁজেও আমায় পাবেন না।”

-“কেন?”(অবাক হয়ে)

-“হারিয়ে যাবো ততক্ষণে।”(মলিন হেসে)

বলেই মুগ্ধ সেখান থেকে চলে গেলো।আরশি মুগ্ধের যাওয়ার পানে তাকিয়ে আছে। আর বলছে,

-“আমি আপনাকে কষ্ট দিতে চাই না মুগ্ধ। কিন্তু আপনি যেটা চাইছেন সেটা তো সম্ভব না।সমাজের লোকে নানান কথা শুনাবে। আমার বাবা ছোটখাটো একটা চাকরী করেন। সারাজীবনে সম্মানে দাগ লাগেনি। আজ আমার জন্যে যদি বাবার সম্মান হানি হয় আমার তো সেটা সহ্য হবে না।”

ভাবতে ভাবতে আরশি বসে পড়লো আবার।কিছুক্ষণ বাদেই কারোর হাসির শব্দ পেলো। আরশি ঘাড় ঘুরিয়ে দেখলো মুগ্ধ বসে আছে। আর হেসে বলছে,

-“আপনাকে ছেড়ে চলে যাবো? এত সহজ?”

আরশির কেন যেন হাসি ফুটে উঠলো মুখে। কেমন যেন খুশি খুশি লাগলো।মুগ্ধের ফিরে আসাটা যেন তার জন্যে ভীষণ খুশির। এমনটা হবার কারণ না জানলেও আরশি মুখ বাঁকিয়ে বলে,

-“আপনি না চলে গেলেন।”

-“আপনাকে ছেড়ে থাকতে পারি না তো।”

মুগ্ধের এমন কথায় আরশি ভুবন ভোলানো হাসি দেয়।মুগ্ধের গালে হাত রাখতেই মুগ্ধ হঠাৎই উধাও হয়ে গেলো।আরশি কেমন ভড়কে গেলো।আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা নামছে। আর তার পাশে কেউ নেই। আরশি বুঝলো,এটা তার নিতান্তই একটা কল্পনা মাত্র!মুগ্ধ তো কখনই চলে গেছে।

চলবে….

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ