Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"প্রয়োজনে প্রিয়জনপ্রয়োজনে প্রিয়জন পর্ব-২৬+২৭+২৮

প্রয়োজনে প্রিয়জন পর্ব-২৬+২৭+২৮

#প্রয়োজনে_প্রিয়জন
#পর্ব_২৬
#তানজিলা_খাতুন_তানু

অতসী কে নিঃশ্চুপ থাকতে দেখে মানুষটি আবারো বলল..

– কিরে মামনি চুপ করে আছিস কেন? কথা বলবি না আমার সাথে।

মিহানের মা মানুষটি ভালো করেই চেনে উনি নিলয়ের বাবা এবং জিনিয়ার বাবার বিজনেস পার্টনার।

মিহানের মা নিজের কৌতুহল আর দমিয়ে রাখতে পারল না। নিলয়ের বাবা উদ্দেশ্য বললেন..
– আপনি ওকে চেনেন?

উনি কিছু বলতে যাবে তার আগেই অতসী বলে উঠল…

– আঙ্কেল আসলে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি বলে শুভকে পড়াতে যেতে পারছি না। আপনি কিছু মনে করবেন না।

নিলয়ের বাবা কিছুই না বুঝে অতসীর দিকে তাকিয়ে থাকে। অতসী কি বলবে বুঝে উঠতে না পেরে ওই কথাটাই বলে। শুভ নিলয়ের দিদির ছেলে।

– আঙ্কেল ওইদিকে চলুন আমি সমস্যাটা সবটা বলছি।
– আচ্ছা।

নিলয়ের‌ বাবাকে অতসী এক সাইডে নিয়ে চলে যায়। মিহানের মায়ের কিরকম একটা সন্দেহ হচ্ছে বিষয়টা।

– কেসটা কি হলো। অতসী যদি সত্যিই শুভ ওর টিউশন টিচার হয় তাহলে উনি অতসী কে মামনি বলে ডাকলেন কেন? কিছু তো একটা গন্ডগোল‌ আছে কিন্তু কি সেটা?

অতসী ওনাকে আড়ালে এনে স্বস্তির নিঃশ্বাস ফেলল।

– কি হয়েছে মামনি, এইভাবে মিথ্যা বললি কেন?
– আঙ্কেল এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার।
– কিন্তু কেন?
– আঙ্কেল তুমি তো সবটাই জানো। নতুন করে কিছুই তো বলার নেয় আমার।
– হ্যাঁ সবটা জানি। কিন্তু নিজের‌ পরিচয় লুকিয়ে রাখার কারন কি মামনি।
– আমি আমার অতীতের মুখোমুখি হতে চাই না আঙ্কেল।
– কিন্তু কতদিন পালিয়ে বেড়াবি। সেটা তোর অতীত হলেও, তোর জীবনের অংশ আর কতদিন সবকিছু থেকে নিজেকে দূরে রাখবি।
– যতদিন না পুরানো সবকিছু ভুলতে পারবি।
– তুই দিনকে দিন আরো জেদি হয়ে যাচ্ছিস কিন্তু।

অতসী মুচকি হাসলো। তা দেখে নিলয়ের বাবা আরো ক্ষেপে গেলেন। নাক ফোলাতে ফোলাতে বললেন…

– এই হাসি দিয়েই সবকিছু সামলে নিস তুই। আর আমাকেও পটিয়ে নিস।
– থাক আর বাচ্চাদের মতো নাক ফোলাতে হবে না।
– হুমম।

অতসী মুচকি হাসলো। মানুষটি নিজের মেয়ের থেকে অতসী কে কোনো অংশে কম ভালোবাসেন না। অতসীও মানুষটিকে বড্ড ভালোবাসে, এই মানুষটির জন্যই তো এখনো মাথা উঁচু করে বেঁচে আছে।

অতসী আর বাবাকে একসাথে গল্প করতে দেখে নিলয় এগিয়ে এসে বলল…

– বাবা মেয়ে এত কি কথা বলা হচ্ছে।
– তোমাকে শুনতে নেয়।
– কেন?
– এটা আমাদের বাবা মেয়ের পার্সোনাল কথা, কাউকে বলতে নেয়।
– ভালো। তাহলে আমি গেলাম।

নিলয় মেকি রাগ দেখিয়ে চলে যায়। নিলয়ের বাবা আর অতসী দুজনেই হেসে উঠলো।

মিহানের মা দূর থেকে দাঁড়িয়ে সবটাই খেয়াল করলেন।নিলয়ের বাবার সাথে অতসী কে দেখে মনে হচ্ছে, ওনাদের মাঝে ভালোই সম্পর্ক। কিন্তু নাতনীর টিউশন টিচারের সাথে এত ভাব কেন? বিষয়টি শুধু উনি নয় শাহানাও খেয়াল করেছে, ওর মনেও এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শাহানা একটা সুযোগ খুঁজে চলেছে অতসীকে অপমান করার।

কিছুক্ষন পর,

অতসী নিলয়ের বাবার সাথে কথা শেষ করে হেঁটে যাচ্ছিল তখনি একজনের সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা খাবারটা তার গায়ে পড়ে যায়। মহিলাটি ক্ষিপ্ত হয়ে বলে উঠল..

– এই মেয়ে আমার এত দামী ড্রেসটা নষ্ট করে দিলে।
– সরি ম্যাম।‌আসলে আমি খেয়াল করিনি।
– চোখ কোথায় ছিলো তোমার।
– সরি ম্যাম প্লিজ চেঁচামেচি করবেন না, এখানে অনেকেই আছে বিষয়টা ভালো দেখাবে না।

মহিলাটি আরো ক্ষেপে গেলো। আরো চেঁচামেচি শুরু করে দিলো। বিষয়টির সুযোগ নিলো শাহানা।‌ বাঁকা হাসি দিয়ে মহিলার দিকে এগিয়ে এসে শাড়িটার দিকে নজর দিয়ে বলল…

– ইশ্ এত সুন্দর শাড়িটা নষ্ট করে দিলি অতসী।
– আমি ইচ্ছা করে করিনি।
– ইচ্ছা করে করিস নি মানে কি?
– বললাম তো ইচ্ছা করে করিনি, তুই এত ঝামেলা করছিস কেন?

শাহানা আরো কিছু বলতে যাবে তখনি অতসী চলে যায়। শাহানা নাক ফুলিয়ে মহিলাটিকে তাঁতিয়ে তুলতে লাগল।

– শাড়িটা নষ্ট হয়ে গেলো ইশ্। আচ্ছা আন্টি এই শাড়ির দাম কত?

শাহানার তেল‌ লাগানো কথা শুনে মহিলাটি ন্যাকা স্বরে বলে উঠল…
– ১২হাজার টাকা। আমার এত দামী শাড়ি।
– আরে আন্টি ওকে কি বলছেন, ওহ তো এত দামের শাড়ি কখনোই দেখিনি ওহ বুঝবে কিভাবে এইসব।
– মানে? (মহিলাটি)

শাহানা বাঁকা হেসে বলল…

– আরে আন্টি ওই মেয়েটার নাম অতসী। আমাদের সাথেই পড়ে, নিজের খরচ চালানোর জন্য টিউশনি পড়ায়। ওহ কিভাবে এত দামী শাড়ির দাম জানবে বলুন।
– কি বলছো এইসব।
– হুম আন্টি সত্যি।
– কিন্তু ওর পোশাক দেখে তো মনে হয় না।
– আরে কারোর চেয়ে পড়েছে নাহলে বড়োলোক ছেলের থেকে পটিয়ে নিয়েছে।
– কি বলো।
– হ্যাঁ আন্টি। আমাদের মিহানের পেছনেও তো পড়েছিল কিন্তু আমাদের মিহান পাত্তা দেয়নি।
– মেয়েটা তো ডেঞ্জা”রেস আছে।
– হুম।

কথাটা আসতে আসতে গোটা বিয়ে বাড়িতে ছড়িয়ে গেল। সকলে নিজেদের মধ্যে আলোচনা করে চলেছে। অতসী ততক্ষণে একটা প্যাকেট নিয়ে ফিরে এসে মহিলাটির হাতে ধরিয়ে দিলো।

– কি এটা।
– এতে একটা শাড়ি আছে। আপনি পড়ে নিন।
– কার থেকে চেয়ে নিয়ে আসলে?
– মানে। কি বলছেন আপনি।
– মানে কার শাড়ি এটা?
– আমার কেন।
– তুমি এত দামী শাড়ি কোথায় পেলে?
– আপনি এত খোঁজ নিচ্ছেন কেন?
– না। আমার কাছে খবর আছে, তোমার পেটের ভাতটাও জোগাড় করার জন্য টিউশনি পড়াতে হয় সেইখানে এত দামী শাড়ি কোথায় পেলে তুমি?
– কোথায় পেয়েছি সেটা বড়ো কথা নয়। তবে একটা কথা মনে রাখবেন, অতসী কখনোই কারোর কাছ থেকে কোনো দান নেয় না। শাড়িটা আমার নিজের হাতেই কেনা।
– টাকাটা কে দিয়েছে?
– আপনি কিন্তু আমাকে প্রতিনিয়ত জেরা করে চলেছেন। আমি আপনাকে এত উত্তর কেন দেবো।
– উত্তর তো তোমাকে দিতেই হবে। আর সবাইকেও তো জানতে হবে, তোমার চরিত্র কেমন।
– আপনি এইসব কি বলছেন।

মহিলাটি কোনো কথাতে কান না‌ দিয়ে, চেঁচিয়ে বলে উঠল…

– এটেনশান প্লিজ।আপনাদের সকলকে আমার কিছু দেখানোর আছে।

মহিলাটির কথা শুনে সকলেই ওনার দিকে নজর দিলো। অতসী বুঝে উঠতে পারছে না, মহিলাটি কি করতে চাইছে। মহিলাটি সকলের দিকে একবার তাকিয়ে তারপরে অতসীর দিকে তাকিয়ে বলল…

– সামনের মেয়েটির নাম অতসী। একজন লো ক্লাস ফ্যামিলির মেয়ে। অথচ ওর কাছে দামী শাড়ি, দামী ড্রেস কিভাবে?

অতসী সহ সকলেই মহিলাটির দিকে তাকিয়ে আছে। মহিলাটির কথা কেউ কিছু বুঝে উঠতে পারছে না।

একজন ভদ্রলোক বলে উঠল…
– আপনি কি বলছেন এইসব।
– হ্যাঁ ঠিক বলছি। অতসীর পরিবারে কেউ নেয়, খরচ চালানোর জন্য টিউশনি করাতে হয়। আর সেইখানে ওর কাছে এত দামী শাড়ি এলো কিভাবে। আপনি দেখুন শাড়িটা।

শাড়িটা দেখে সকলের মাঝেই প্রশ্ন জাগলো। নানা মানুষ নানা কথা বলছে একজন তো বলেই দিলো।

– দ্যাখো বুঝি টাকার জন্য অ’কাজ কু’কাজ করে বেড়িয়েছে। এইসব মেয়েগুলো বড্ড লোভী।

আরো আরো অনেক কথা বলে চলেছে মানুষজন। অতসী একটা কথাও বলার সুযোগ পাচ্ছে না,চুপ করে আছে।

– হ্যাঁ এটা সত্যি লো ক্লাসের মেয়েগুলোর চরিত্রের কোনো ঠিক ঠিকানা থাকে না। চরি’ত্রহী’ন মেয়ে একটা।

-স্টপ ইট।
অতসী আর চুপ করে থাকতে পারল না, চেঁচিয়ে উঠলো। অতসীর চিৎকার শুনে সকলে চুপ করে গেল।

#চলবে…

#প্রয়োজনে_প্রিয়জন
#পর্ব_২৭
#তানজিলা_খাতুন_তানু

কথাগুলো অতসীর আত্মসম্মানে আ’ঘাত করলো। অতসী ক্ষিপ্ত হয়ে উঠল, রাগে গর্জে উঠে বলল…

– এই আপনারা শিক্ষার বড়াই করেন। একজনের সম্পর্কে কিছুই না জেনে এইভাবে তাকে অপবাদ দিয়ে দিচ্ছেন!

অতসীর কথা শুনে সবাই চুপ করে থাকলেও ভদ্রমহিলাটি চুপ করে থাকল না। তিনি বলেন উঠলেন…
– এই মেয়ে এত গলাবাজি করছো কেন? আমাদের মনে যেই প্রশ্নগুলো এসেছে তার উত্তর দিয়ে দাও তাহলে আর কেউ কিছু বলবে না।

অতসী কিছু বললো না চুপ করে থাকল। অতসীকে এইভাবে অপমানিত হতে দেখে নিলয় এগিয়ে আসতে গেলে ওর বাবা ওকে আটকে দিলো।

– কি হলো বাপি আটকে দিলে কেন?
– তুই যাবি না।
– কিন্তু বাপি।
– আজকে অতসী নিজেই সবকিছুর মোকাবিলা করবে। তুই চুপ করে দেখে যা।

বাবার কথায় যুক্তি দেখে নিলয় দাঁড়িয়ে গেল। হ্যাঁ ও নিজেও চাই, অতসী নিজে থেকে সবকিছু বলুক,অন্যায়ের প্রতিবাদ করুক। এখন সবকিছু দেখার পালা, ঠিক কি হয়।

অতসীকে চুপ করে থাকতে দেখে ভদ্রমহিলাটি আবারো বলে উঠল…

– কি হলো চুপ করে গেলে কেন?
– প্রশ্নগুলোর উত্তর দেবার প্রয়োজন বোধ করি না। আপনাদের কোনো কাজ নেয় আমার পেছনে পড়লেন কেন?

অতসী বিরক্ত হয়ে কথাগুলো বললো। এতে সমস্যা কমার বদলে আরো বেড়ে গেলো। মানুষজন আরো আজেবাজে কথা বলতে লাগল। অতসী আর সহ্য করে উঠতে পারল না, চেঁচিয়ে উঠল…

– চুপ করুন আপনারা একটু। আচ্ছা আপনারা কী জানতে চাই বলুন।
– একজন লো ক্লাসের মেয়ে হয়েও তোমার কাছে এত দামী ড্রেস,ফোন কিভাবে?
– এইটুকুই!

অতসীর কথা বলার ধরন দেখে সকলেই কপাল কুঁচকে তাকাল, ওর কথার মানেই কেউ বুঝতে পারল না। শাহানা অতসীর ভাবগতি কিছুই বুঝে উঠতে পারল না। ভদ্রমহিলাটি বললেন…

– হ্যাঁ এটাই বলো।

অতসী সবকিছু বলার প্রস্তুতি নিচ্ছিল, তখনি ভীড়ের মাঝখান থেকে একজন বলে উঠল..

– বোন।

সকলেই চমকে উঠল। অতসী কিছু বলে উঠতে পারল না। ইতিমধ্যেই ওইখানে মিহান, মিহানের বাবা- মা। জিনিয়া, জিনিয়ার বাবা-মা সকলে চলে এসেছে। মিহান রুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে বলল…

– আপনি কাকে বোন বলছেন?

রুদ্র সেইদিকে কর্নপাত না পেরে অতসীর দিকে এগিয়ে যেতে লাগল। অতসীর ইচ্ছা করছে এখুনি পালিয়ে যেতে কিন্তু আর উপায় নেয়। রুদ্র এগিয়ে এসে অতসী কে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থমকে গেল। সবাই রিয়াক্ট করতে ভুলে গেছে। কে কি বলবে বুঝতে উঠতে পারছে না। এতদিন পর রুদ্রের সংস্পর্শ পেয়ে অতসী আর নিজেকে সামলে রাখতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। রুদ্রের চোখেও পানি গড়িয়ে পড়ছে।

সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। নিলয় আর থেমে থাকল না, এগিয়ে এসে বলল..

– আরে এইবার থাম তোরা আর কত কাঁদবি।

নিলয়ের কথা শুনে রুদ্র অতসী কে ছেড়ে দিয়ে চোখ মুছিয়ে দিতে দিতে বলল…

– পাগলি মেয়ে, কাঁদছিস কেন?
– দাদাভাই।
– হুমম।

সবকিছু নিরব দর্শকের মতো দেখলেও শাহানা আর নিজের কৌতুহল দমিয়ে রাখতে পারল না, বলে উঠল…

– কি হচ্ছেটা কি? কে কার বোন, কি হচ্ছে কেউ একটু বলবেন।

নিলয় মুচকি হেসে বলল..
– আমি বলছি।

নিলয় সত্যিটা বলতে গেলে অতসী হাত ধরে আটকে দিলো। নিলয় অতসীর হাত ছাড়িয়ে নিয়ে বলল…
– আর নয় অতসী। আজকে সকলের জানা উচিত তারা কার সম্পর্কে কি বলছিলো।

অতসী নিলয়কে আটকাতে পারল না। রুদ্রও অতসী কে চোখের ইশারায় ভরসা দিলো। অতসী কোনো উপায় না পেয়ে চুপ করে রইলো। নিলয় অতসী কে নিজের পাশে দাঁড় করিয়ে বলল…

– এই যে মেয়েটিকে আপনারা দেখতে পারছেন, এতক্ষন যার সম্পর্কে এত বাজে কথা বলছিলেন। যাকে চরিত্রহীন উপাধিটাও দিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন মেয়েটির আসল পরিচয়! না জেনেই এত কথা বলে দিলেন তার সম্পর্কে।

ভদ্রমহিলাটি বলে উঠল…

– এত ভনিতা না করে আসল কথাটা তো বলতে পারো।
– বলছি তো, এত তাড়া কেন?

নিলয় সকলের দিকে তাকিয়ে বলল…
– এই রির্সোটের মালিক কে আপনারা জানেন?

অনেকে চুপ করে থাকল, আবার কখনো নিজেদের মধ্যে আলোচনা করতে থাকল। মিহানের মা বলে উঠল..

– হ্যাঁ, জানব না কেন। আকরাম খাঁন এই রির্সোটের মালিক।
– আকরাম খাঁন। তাকে আমরা কমবেশি সবাই চিনি তাই তো! এই শহরে অনেক রির্সোট, হোটেল,কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটিতে তার শেয়ার আছে।
– হ্যাঁ। কিন্তু আপনি ওনার কথা বলছেন কেন?
– আরে ওনার বিষয়ে না বললে চলে।
– মানে?
– মানে এটাই অতসী আর কেউ নয় আকরাম খাঁনের মেয়ে।

কথাটা বজ্রাঘাতের মতো সকলের মাঝে পড়ল। সকলেই চমকে উঠলো।

– আপনি এইসব কি বলছেন! অতসী আকরাম খাঁনের মেয়ে মানে? (শাহানা)
– মেয়ে মানে মেয়ে আবার কি।
– একমিনিট অতসী যদি আকরাম খাঁনের মেয়ে হয় তাহলে ও সাধারণ মেয়ের মতো চলাফেরা করে কেন?

শাহানার প্রশ্নটা শুনে জিনিয়া বলে উঠল…
– উত্তরটা আমি দিচ্ছি।

জিনিয়ার কথা শুনে সকলে ওর দিকে তাকাল। জিনিয়া সকলের দিকে তাকিয়ে বলল…

– অতসী নিজের জীবনটা নিজের মতো চালাতে চেয়েছিল। নিজের রোজগারে চলতে চেয়েছিল তাই ফ্যামিলির থেকে আলাদা থাকত এবং নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। এখন আর এই বিষয়টা নিয়ে আর কেউ কিছু বলবেন না। নিজেদের মতো অনুষ্ঠানটা এনজয় করুন।

জিনিয়ার কথা শুনে সকলে নিজেদের কাজে চলে গেল। মিহান জিনিয়ার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল…
– তারমানে তুমি সবটা জানতে?
– হুমম।

মিহান আরো কিছু বলতে যাবে তখনি জিনিয়া ওর‌ সামনে থেকে সরে গিয়ে অতসীর সামনে দাঁড়িয়ে অতসীকে জড়িয়ে ধরলো।

– অতসী মন খারাপ করিস না। যা হয় ভালোর জন্যই হয়। আর কতদিনই বা নিজের পরিচয় আড়ালে রাখবি বল।

অতসী কিছু না বলে চুপ করে রইল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক অবস্থাতে ফিরে যায়। শাহানা থম মেরে বসে বিরবির করে বলল..

– অতসী এত বড়োলোকের মেয়ে হয়েও এইভাবে সাধারন বেশে থাকত কেন! শুধুই নিজের পরিচয় তৈরি নাকি এর পেছনে আরো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?

অতসী চুপ করে বসে আছে। রুদ্র ওর পাশে বসে বলল…

– বোন।

অতসী নিশ্চুপ হয়ে বসে রইল, কিছু কথা বললো না।রুদ্র আবারো বলল..

– বোন এই বার কি আমাদের কাছে ফিরবি? নাকি এখনো ফিরবি না!
– আমি ওই বাড়িতে কিছুতেই ফিরবো না দাদাভাই। আমাকে মাফ করে দে।
– প্লিজ বোন ফিরে চল। তুই ছাড়া ওই বাড়ির কেউ ভালো নেয়।
– আমি কে?
– তুই কে মানে, তুই ওই বাড়ির মেয়ে।
– মেয়ে! (বিদ্রুপের হাসলো অতসী)
– বোন প্লিজ আমার সাথে ফিরে চল। তোকে দেখে সকলেই খুব খুশি হবে।
– দরকার নেয় কাউকে খুশি করার। আমি আমার মতো ভালোই আছি।
– সত্যিই কি ভালো আছি তুই?

অতসী কিছূ বললো না। কি আর বলবে, সত্যিই কি ওহ ভালো আছে? উত্তরটা অতসীর কাছে নেয়। তাই চুপ করে থাকল।

– কিরে চুপ করে গেলি কেন?
– কিছু না। তুমি এইখানে কেন?
– দেখতে আসলাম, তবে ভাবতেই পারিনি এইখানে এসে তোর দেখা পেয়ে যাবো।
– আমার দূর্ভাগ্য সেটা। (আসতে করে)
– কি বললি।
– কিছু না।

রুদ্র অতসীর সাথে কথা বলতে লাগল। জিনিয়া দূর থেকে দাঁড়িয়ে বিয়ের আগের দিনের কথাতে ডুব মারলো।

#চলবে..

#প্রয়োজনে_প্রিয়জন
#পর্ব_২৮ (অতসীর অতীত পর্ব-১)
#তানজিলা_খাতুন_তানু

অতসী রিসোর্টের রুমে গিয়ে নিজের জীবনের পুরানো কথাগুলো মনে করতে লাগল।

ফ্ল্যাশব্যাক…

বাড়ির সকলের ছোট হওয়াতে সকলের আদরের ছিল অতসী। বলার আগেই সবকিছু পেয়ে যেত, অভাব কি জিনিস সেটা কখনোই বোঝেনি। অতসী সবথেকে বেশি আদরের ছিল রুহি আর রুদ্রের। ওরা অতসীকে নিজেদের থেকেও বেশি ভালোবাসত। রুদ্র রুহির থেকে ১বছরের বড়ো আর অতসী ওদের থেকে অনেকটাই ছোট ছিল।

-দিদিভাই তুই কবে বিয়ে করবি রে।

অতসীর কথা শুনে রুহির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অতসী সেটা দেখে বলল…

– কি হলো দিদিভাই মুখটা এইরকম করে নিলি কেন?
– কিছু না। তুই পড়তে বস নাহলে আমি মাকে বলছি।
– না আমি যাচ্ছি।

অতসী মুখ গোমড়া করে চলে যায়। রুহির অতসীর যাওয়ার দিকে তাকিয়ে বিরবির করে বলল..

– বাবা যে আমাদের ভালোবাসা মেনে নেবে না, তাহলে আমি কি করব!

ছোট অতসী গোটা পরিবারটাকে মাতিয়ে রাখত, রুদ্রকে রাগিয়ে দিত, রুহির সাথে খেলা করত, দুষ্টুমি করত। তবে ওর বাবা আকরাম খানকে বড্ড ভয় করত। ওনার গম্ভীর স্বভাবের জন্য অতসী ওনার সাথে মিশত কম। ছোট থেকেই অতসী গম্ভীর স্বভাবের মানুষদের এড়িয়ে চলত। বাবার গম্ভীর স্বভাব নিয়ে অতসীর অনেক অভিযোগ ছিল, আর সব অভিযোগ রুহির সাথে শেয়ার করত।

– আচ্ছা দিদিভাই আমাদের বাবাটা এতটা গোমড়া মুখো কেন?
– কেন কি হয়েছে।
– কি আর হবে। দৌড়াতে গিয়ে ফুলদানিটা পড়ে যেতেই আমাকে এক ধমক দিলো। (ঠোঁট ফুলিয়ে অতসী কথাগুলো বলল)

অতসীর কান্ড দেখে রুহি ফিক করে হেসে দিয়ে অতসীকে জড়িয়ে ধরে বলল…

– বাবা নামক মানুষগুলো এইরকম হয়। একটু গম্ভীর তবে সন্তানদের নিজেদের থেকেও বেশি ভালোবাসে।
– আমি বাবা আমার ছেলেমেয়েদের জন্য গোমড়ামুখো বাবা নেবো না।

অতসীর কথা আর কথা বলার ধরন দেখে রুহি চোখ বড়ো বড়ো তাকালো।

– বড্ড পেকে গেছিস তুই। আমি মাকে বলছি।
– আমি মাকে বলবো, দিদিভাই বিয়ের কথা বলছিলো।
– অতু তুই কিন্তু এইবার আমার হাতে মা/র খাবি।
– হি হি।

ছোট অতসী সবদিক থেকে উপযুক্ত ছিলো। পড়াশোনা, খেলাধুলা,দুষ্টুমি সবকিছুতেই ওর নাম সবার আগে থাকত। সবকিছু ঠিকঠাক চলছিলো, রুহির জন্য বিয়ের কথা আসছে ভালো ভালো পরিবার থেকে। রুহি নিজের ভালোবাসার কথা আর লুকিয়ে রাখতে পারল না বলে দিলো। তখনি ঝামেলা শুরু হয়।

বিয়ের দিন রুহি পালিয়ে যায়। এতে আকরাম খাঁন প্রচন্ড পরিমানে রেগে যায়। মাকে কাঁদতে দেখে ছোট অতসী এগিয়ে এসে জিজ্ঞেস করে,

– মা তুমি কাঁদছ কেন? আর দিদিভাই কোথায় মা।

অতসীর মা অতসী কে জড়িয়ে ধরে কেঁদে উঠে। অতসী কিছু বুঝতে না পেরে সেও কাঁদতে থাকে। সেইদিন টা কেঁদেই কেঁদেই কেটে যায়।

পরেরদিন,

– আমি জানি তুমিই রুহিকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছে।

আকরাম খানের গম্ভীর কন্ঠ শুনে অতসীর মা কেঁপে উঠলেন। নিজের স্বামীর রাগ সম্পর্কে উনি অবগত, রেগে গেলে ঠিক-ভুল কোনো কিছুর হিসাব থাকে না।

– কি হলো চুপ করে আছো কেন? উত্তরটা দাও।
– আসলে..
– খবরদার মিথ্যা বলবে না। আমার মিথ্যা একদম সহ্য হয় না। (ধমক দিয়ে)

স্বামীর ধমক খেয়ে অতসীর মা ফুঁপিয়ে কেঁদে উঠে সত্যিটা স্বীকার করে নেয়। এতে আকরাম খাঁনের রাগটা আরো বেড়ে যায়।

– তোমার সাহস হয় কিভাবে আমার কথা অমান্য করার।

রাগে জ্ঞানশূন্য হয়ে নিজের স্ত্রীয়ের গলা টিপে ধরলেন। অতসীর মায়ের প্রান যায় যায় অবস্থা, অতসী কেঁদে কেঁদে বাবার কাছে বারবার মাকে ছেড়ে দেবার অনুরোধ করতে লাগল।

– বাবা মাকে ছেড়ে দাও। ছেড়ে দাও না, মায়ের লাগছে।

আকরাম খান রাগে অন্ধ হয়ে গেছেন। কোনটা ঠিক, কোনটা ভুল তার বিচার করতে ভুলে গেছেন। ছোট অতসী ওনার কাজে বাঁধা দিচ্ছিল বলে উনি অতসী কে ধাক্কা মারে, ছোট অতসীর কপাল ফেঁটে গিয়ে রক্ত পড়তে থাকে তবুও ওনার সেইদিকে খেয়াল নেয়। চেঁচামেচি, অতসীর কান্নার আওয়াজ শুনে রুদ্র এসে ওই দৃশ্য দেখে আকরাম খানকে অনেক কষ্টে সামলে নেয়।

– বাবা শান্ত হও। রাগে কি করছো তুমি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার।
– হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। এখুনি ওই মেয়েটাকে আমার বাড়ি থেকে বের হতে বল। যে আমার সম্মান নিয়ে খেলা করে তার এই বাড়িতে কোনো জায়গা নেয়।

অতসীর মা আঁচলে মুখ ঢেকে কান্না করতে থাকে। মানুষটাকে ভালো করেই চেনে,এককথার মানুষ যা বলবে তাই করবে। আর সেটা না হলে সবকিছু শেষ করে দিতে এক সেকেন্ডও ভাববে না।

বাবাকে শান্ত করে রুদ্রের চোখ পড়ে অতসী মেঝেতে শুয়ে আছে আর কপাল থেকে রক্ত পড়ছে।
– বোন।

রুদ্র দৌড়ে গিয়ে অতসী কে কোলে তুলে নেয়। অতসী কে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল, কপালে অনেকগুলো সেলাইও দিতে হয়েছিল। ঘটনাটা আসতে আসতে স্বাভাবিক হয়ে গেলেও ছোট অতসীর মনে আঘাত থেকেই গেলো। বাবা নামক মানুষটির প্রতি বিশ্বাস,ভরসা সবকিছুই যেন এক নিমিষেই হারিয়ে যেতে লাগল।

রুদ্র আর ওর মা অতসীকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে সবকিছুই করে। আকরাম খান একবারো যায়নি পর্যন্ত। একদিন পর অতসী কে নিয়ে বাড়ি ফিরে ঘরে ঢুকতে যাবে তখনি আকরাম খান বলে উঠল…

– খবরদার বাড়ির ভেতরে পা রাখবে না।

অতসীর মা চমকে উঠলো। রুদ্র ওর বাবাকে বলল..

– বাবা এটা কি বলছো। এখন প্লিজ ঝামেলা করো না বোন অসুস্থ।
– তুমি অতসীকে নিয়ে বাড়ির ভেতরে আসো কিন্তু তোমার মা এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। এই বাড়ির দরজা ওর জন্য সারাজীবনের জন্য বন্ধ হয়ে গেছে।

রুদ্র ওর বাবাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু কোনো ফলাফল হলো না। অতসীর মা বুঝল, কোনো কথা বলে লাভ নেয় তাই তিনি চলে যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন। অতসীর কপালে একটা চুমু দিয়ে বললেন…

– ভালো মেয়ের মতো থাকবে, একদম দুষ্টুমি করবে না। দাদাভাই আর বাবার কথা সব শুনে চলবে ঠিকাছে।
– মা আমি তোমাকে ছেড়ে ওই লোকটার কাছে কিছুতেই থাকব না। আমাকেও নিয়ে চলো।

– রুদ্র অতসী কে নিয়ে ভেতরে যাও।
– না। আমি কোথাও যাবো না। আর যদি যায় মাকেও আমার সাথে যেতে হবে।
– মা এইরকম করতে নেয়।‌ বাবার কথা শুনো যাও।
– না মা। ওই গম্ভীর মানুষটার কাছে আমি কিছুতেই থাকব না মা। মা প্লিজ আমাকে ওনার কাছে রেখে যাবে না, আমি ম/রে যাবো এইখানে থাকলে।

অতসী মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অতসীর মাও কাঁদছে, রুদ্র কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন যদি রাগ দেখিয়ে মায়ের সাথে চলে যায় তাহলে ওর বাবা যে একা হয়ে যাবে। আর মাকে যদি যেতে দেয় সেটাতেও ওর কষ্ট হবে মাকে ছেড়ে থাকতে।

– রুদ্র অতসীকে নিয়ে ভেতরে যেতে কতবার বলবো।
– না আমি কোথাও যাবো না। আমি আমার মায়ের সাথে থাকব।
– অতসী এককথা আমার বারবার বলতে ভালো লাগে না।

অতসী ওর বাবার কথার উত্তর না দিয়ে মাকে বলল…
– মা চলো আমরা আর এইখানে থাকব না।

অতসীর মা ওনার স্বামীর দিকে তাকালেন। ওনার দৃষ্টি স্পস্ট বলে দিচ্ছে, অতসীকে যদি ওনি নিয়ে চলে যায় তাহলে ওনার ভাগ্যে অনেক কষ্ট আছে। উনি কি করবেন কিছুই বুঝতে পারলেন না।

অতসী ছোট হলেও প্রচন্ড পরিমানে জেদি ছিলো।

– মা এই বাড়িতে না থাকলে আমিও কিছুতেই থাকব না।

আকরাম খান মেয়ের জেদ দেখে রেগে গেলেন।

– ঠিক আছে থাকতে হবে না। এখুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও।

ছোট অতসী মায়ের হাত ধরে বেড়িয়ে গেল। যেখানে তার মায়ের স্থান নেয় সেই রাজপ্রাসাদে অতসীর থাকার প্রয়োজন নেয়।

#চলবে…

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ