Friday, June 5, 2026







প্রেমকুঞ্জ পর্ব-০১

#প্রেমকুঞ্জ 💓
#মিমি_মুসকান ( লেখনিতে )
#সূচনা_পর্ব

মেইন রাস্তা থেকে বেরিয়ে চৌরাস্তায় ঢুকতেই বুকটা ধক করে উঠল। স্থির চোখে তাকিয়ে রইলাম সামনের দিকে। আজও ছেলেটা গাছের কাছে বাইক নিয়ে বসে আছে। খেয়াল করছি তার হাত আর মুখের কাছে ব্যান্ডেজ করা। মনে হচ্ছে পুলিশরা বেধোরে পিটিয়েছে! তা তো মারবেই। মেয়ে ইভটিজিং’র কেসে তো জেলে ঢুকালাম কিন্তু একদিনের মাথায় বের হয়ে এলো কিভাবে। ধারণা বাবা’র হাত অনেক উপর অবদি আছে। তা না হলে আর এসব সম্ভব। দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে হাত নাড়িয়ে যাচ্ছি। অভ্যাসমতো হাতের কলম টা আজ নেই। গতকাল অবদি ছিল কিন্তু আজ নেই। চুল গুলো এলোমেলো হয়ে আছে। কলমের অভাবে খোঁপা বাঁধতে পারছি না। এর মানে এটা না যে কলম নেই। কলম তো আছে কিন্তু ওরকম কলম শুধু একটিমাত্র ছিল। জন্মদিনে আমার ছোট ভাই তিতির উপহার দিয়েছিল। ঢাকা কলেজে ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে সে। আমি নিলুফার! ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা আদর করে ডাকে নিলু। তখন আমি গম্ভীর মুখে বাবার সামনে এসে দাঁড়াই। বাবা পেপার হাতে আমাকে বলেন, চশমা টা দে নিলু, পাচ্ছি না।
আশপাশ চোখ বুলাতে হয় না কারণ চশমা সামনেই থাকে। আমার বাবা আবার কাছের জিনিস দেখতে পায়। এই একটা সমস্যা কিন্তু আমি যে দূর থেকে গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে আছি এটা তিনি বেশ বুঝেন। তখন মুখ টিপে হাসে। গম্ভীরতা খানিকটা বেড়ে যায়!

বাতাস বয়ে যাওয়াতে চুল গুলো সামনে এসে বিরক্ত করতে লাগলো। আমি তা চুলে গুঁজে শাড়ির আঁচলটা উপরে উঠালাম। প্রতিদিন শাড়ি পড়ি না, গুনে গুনে প্রতি সাপ্তাহের বুধবার করে শাড়ি পড়ে আসি একটা বিশেষ কারণে। কিন্তু আজ মনটা খারাপ, যে কারণে এলাম তা কার্যসীদ্ধি হলো না। আজ আবশ্য খানিকটা সেজেছিলাম। তেমন কিছু না শুধু চোখে গাঢ় করে কাজল টানলাম আর একটা টিপ পড়লাম। এতেই আমার ছোট বোন শ্রেয়া এমন ভাবে তাকাল মনে হলো খুব বড় অন্যায় করে ফেলেছি। আমি একটু আধটু সাজলেই ও এমন করে। তখন হেসে হেসে বলে, তুমি তো এভাবেই সুন্দর আপা, এরপর এতো সাজগোজের কি দরকার বলো তো। কথাটা হয়তো বলে আমার প্রশংসার জন্য কিন্তু কেন জানি ওর কথা শুনলে আমার গা ছ্যাত করে উঠে। মনে মনে আমাকে খোঁচা মেরে বলছে। হ্যাঁ তিন ভাইবোনের চেয়ে হয়ত আমি একটু বেশিই সুন্দর কিন্তু তাই বলে এভাবে আলাদা করবে। তিতিরের অবশ্য এতে কোন দ্বন্দ্ব নেই যা আছে সব ছোটটার। ওর কথা শুনলেই বুঝি আমাকে হিংসে করে কথা গুলো বলে। কিন্তু ও তো কম সুন্দরী না। বেশ ডাগর ডাগর চোখ তার। আর আমার চোখ টানা। শ্রেয়ার চোখের পাতা গুলোও অনেক ক্ষণ শুধু গায়ের রং টা আমার থেকে ময়লা তা বলেই কি অসুন্দর। সারাদিন ঘরে সেজেগুজে বসে থাকে আর আমি এই কি না চুল আঁচড়ালাম ওমনি উঠে পড়ে লাগে!

দীর্ঘশ্বাস ফেলে ছেলেটার দিকে তাকালাম। অনেক কিছু ভেবে ফেলেছি কিন্তু ছেলেটা একটি বারের জন্য এদিকে তাকাল না। হাতে কিসব নিয়ে জানি কি করছে।‌ পা কি আগাবো, ভয় করছে। যদি এসিড ছুঁড়ে মারে। নিশ্চয়তা নেই, গতকাল সে সহ তার আরো চার বন্ধুকে পুলিশের হাতে ধরে দিয়েছি আমি। এতো সহজেই কি রাগ কমে যাবে নাকি। মনে হচ্ছে না। যদি এসিড মেরে আমার মুখ ঝলসে দিতে চায় তখন। কেন জানি মনে হচ্ছে তখন সবচেয়ে বেশি খুশি হবে শ্রেয়া। কারণ সেই তো সুন্দরী খেতাব টা পাবে। যা আছে ভাগ্যে দেখা যাবে। আমি কাঁধের ব্যাগে হাত রেখে পা বাড়ালাম। সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে জানি। এই গুনটা অবশ্য পেয়েছি বাবা’র কাছ থেকে। ছেলেটার থেকে একটু দূরত্ব রেখেই হাঁটছি।

ছেলেটার পাশ দিয়ে যেতেই ছেলেটা ছোট করে ডাক দিল। ঠিক ডাক দিল তা না, বলতে গেলে একটু শব্দ করে কাশল আর নড়েচড়ে উঠল। আমি থমকে গেলাম। অনুভব করছি ছেলেটা বাইক ছেড়ে আমার পিছু এসে দাঁড়িয়েছে। ভ্রু জোড়া কুঁচকে সামনে খুললাম। চোয়াল শক্ত করে ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা এক নজর আমার চেহারার দিকে তাকাল। অতঃপর মাথা নিচু করে ফেলল। যা ভেবে ছিলাম ঠিক তাই, ছেলেটার হাতে মুখে ব্যান্ডেজ করা। তার মানে বেশ মার খেয়েছে। হয়তো বাপের পৌঁছাতে সময় লেগেছিল। বন্ধু গুলো কি তাহলে হাসপাতালে ভর্তি নাকি। কিছু জিজ্ঞেস করার আগেই আমার সামনে কিছু ধরল‌ মাথা নিচু করে দেখলাম আমার সেই কলম। কলমটা বিশেষ ভাবে পছন্দ হবার কারণ ছিল এতে আমার নাম লেখা ছিল। তিতির কোথা থেকে জানি এমন কলম বাঁধিয়ে এনেছিল। ছেলেটা নিচু স্বরে বলল, কলমটা আপনার!

কথাটা হজম হতে সময় লাগল। বলতে গেলে এই প্রথম তার গলার স্বর শুনলাম আমি। ছেলেটা আমার চেয়ে বয়সে বড় হবে দেখেই বোঝা যাচ্ছে তবুও আমাকে আপনি বলে ডাকছে। ইমপ্রেস করার চেষ্টা নাকি। তাহলে বলছি ছেলেটা ব্যর্থ হলো। এতো সহজে পটে যাবার মেয়ে আমি নই। ছোঁ মেরে কলমটা নিয়ে নিলাম। পা ঘুরাতে সময় নিল না সে। পেছন থেকে বলে উঠলাম, কলমটা কি কাল আপনি নিয়ে গেছিলেন।

ছেলেটা সামনে ফিরল। বোধহয় জানতো আমি তাকে কিছু জিজ্ঞেস করবো। সাথে সাথেই উওর দিল, আসলে গতকাল ধাক্কা খেয়ে আপনার হাত থেকে কলমটা পরে গেছিল। আমি হাতে নিয়েছিলাম তবে ফিরে দেবার আগেই পুলিশ নিয়ে গেল…

“মনে হচ্ছে পুলিশ চাচা খুব ভালো ভাবেই খাতির করেছে আপনাদের।

মাথা নিচু করে ফেলল সে। আমি হেসে বললাম, তা আপনার বন্ধুরা কোথায়, আজ দেখছি না যে।

“আমি ওদের আসতে বারণ করে দিয়েছি ‌।

“হাসপাতালে ভর্তি নাকি?

ছেলেটা ভ্রু কুঁচকে আমার মুখের দিকে তাকাল। হয়তো অনেক অপ্রীতিকর কথা বলে ফেলেছি। নিজ থেকেই বলল, তা কেন হবে?

“আপনার হাল দেখে ধারণা করলাম। তবে বলতে হবে আপনার ভাগ্য খুব ভালো তাই এক দিনের মাথায় ছাড়া পেয়ে গেলেন।

“আমি গতকাল রাতেই ছাড়া পেয়েছিলাম। আর পুলিশ কে টাকা দিয়ে বন্ধুদের ছাড়ালাম।

“বাহ তাই নাকি! তাহলে নিজে কেন মার খেলেন। নাকি সব বন্ধুদের মার একাই খেলেন।

“না তা না।‌ তারা যে টাকা দাবি করেছিল তা ছিল না। তবুও আমি অনেক সেধে মাঝ রাস্তায় তাদের ছাড়িয়ে দিলাম। থানায় নেবার পর সেখানকার ওসি আগে থেকেই জানি কার উপর রেখেছিল। এর মাঝে আমার কথা জানতে পেরে কোন কথা ছাড়াই মারতে লাগলো।

“তারপর বাপের নাম নিয়ে বের হয়ে এলেন।

মুখ নিমিয়ে গেল তার। আমি বাঁকা হাসলাম। একদম উচিত জবাব দিয়েছি এবার। ছেলেটা নিজ থেকে বলল, আমি আসলেই দুঃখিত। আমি ওদের এমনটা করতে‌ বলি নি। ওরা নিজ থেকেই গতকাল এমনটা করেছে!

“নাম কি আপনার?

ছেলেটা মুখ তুলে বলল, ফরহাদ!

“ফরহাদ সাহেব! আপনি আমায় মিথ্যে বলেছেন। গতকাল ইচ্ছে করেই কলমটা ফেরত দেন নি যাতে অজুহাত দেখিয়ে এখানে আবারো আসতে পারেন। আমি সাবধান করছি আপনাকে। নাহলে দ্বিতীয় পুলিশি হেফাজতে পাঠাতে দুবার ভাবব না।

“কলমটা অজুহাত ছিল না, আমি এভাবেও আজ এখানে আসতাম।

“তো কি কারণে..

উওর দিল না। পা পিছনে বাড়িয়ে চলে গেল। উওর না পেয়ে মন খারাপ করি নি। তার সৎ সাহস নেই সেটা ধরে নিলাম। নিজের রাস্তায় আমিও পা বাড়ালাম!

——–

ফরহাদ পিছু ফিরল। নিলুফার কে দেখল হাত তুলে চুল গুলো খোঁপা করতে। হাতের কলমটা গেধে দিল সেই চুলের মাঝে। সৎ সাহস যে নেই তা না, শুধু বলতে ইচ্ছে করে নি। কি করে যে বলতো সেটাই বুঝতে পারছে না। ফরহাদ বেশ জানতো নিলুফার আজ শাড়ি পড়ে আসবে। রাস্তায় মোর পেরিয়ে এই পথে ঢুকতেই হাতের কলমটা দিয়ে চুল গুলো বাঁধবে। এই দৃশ্য যে হাত ছাড়া করতে চায় নি সে। ইচ্ছে করে নিলুফার কে বলতে, সবসময় যেন সে শাড়ি পড়ে আসে। আচ্ছা মেয়েটা কি জানে না , পৃথিবীর সবচেয়ে তাকে শাড়ি পড়লে সবচেয়ে সুন্দরী মেয়ে বলে মনে হয়। হাজারো মেয়ে হার মানবে তার কাছে। গলা শুকিয়ে আসছে তার।‌ খুব ইচ্ছে করছিল বলতে, তোমাকে একটা নজর দেখার জন্য’ই তো প্রতিদিন এখানে ছুটে আসি নিলু!

#চলবে….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ