Friday, June 5, 2026







প্রতিশোধ পার্ট_11

প্রতিশোধ
পার্ট_11
#জামিয়া_পারভীন

হেনার সাথে তুষারের কয়েকবার দেখাদেখি হলেও কেউ কথা বলছে না কারোর সাথে। হেনা তার ছেলে মাসুদ কে বলে ঘরে তার বাবা মাহমুদ একা আছে। তাই মাসুদকে পাঠিয়ে দেয়।

হেনা আবির কেও বাড়ি পাঠিয়ে দেয়, আবির আর কিছু মনে না করে বাসায় চলে আসে। দুই মেয়ে এক কেবিনেই আছে, দুই মেয়ের মাঝে বসে আছে হেনা। আর এক পাশে বসে আছে তুষার।

__ জানিনা, দুই মেয়েকে কি এমন বলেছো? তাই তারা দুইজনে ই জ্ঞান হারিয়েছে। ( হেনা)

__ পুরো টাই তোমার উপর দোষ চাপিয়েছি হেনা। চিন্তাও করিও না তৃণা কখনো তোমার মুখ দেখতে চাইবেনা। ( তুষার)

__ আর কতো শাস্তি দিবে তুমি আমাকে? ( হেনা)

__ কখনো মন ভরবে না ( তুষার)

__ তুমি তোমার দুই মেয়েকে নিয়ে চলে যাও, আর পারছিনা সহ্য করতে আমি ( হেনা)

__ এমন করে বলতে নেই, ওরা তো তোমার ও মেয়ে। ( তুষার)

__ হ্যাঁ, আমার মেয়ে, শুধু জন্ম দিলেই মা হওয়া যায়না। যখন ওরা জানতে পারবে তখন কেউ আমার মুখ দেখতে পারবেনা। কিন্তু আর সব সহ্য করতেও পারছিনা। এবার সব বলে দিয়ে সবার জীবন থেকে চলে যাবো। ( হেনা)

__ ভুলেও এই কাজ করিও না, নিজের সাথে সাথে আমার মুখ টাও কালি করে দিতে তুমি পারোনা। ( তুষার)

নিরার জ্ঞান ফিরে আসে ওই মুহুর্তে, আর মাকে জিজ্ঞেস করে…

__ কিসের সত্য কথা মা, কি গোপন রেখেছিলে এতো দিন, আর কিছু লুকিয়ে রেখোনা, সব বলে দাও, দয়া করে। ( নিরা)

ওইদিকে তৃণার ও জ্ঞান ফিরে আসে, হেনাকে মা বলে ডেকে উঠে। দুই মেয়েকে দুইপাশে নিয়ে বসে আছে হেনা।

__ আমি জানি আমার মা খারাপ না। ( নিরা)

__ আমার ড্যাডিও খারাপ না, বিশ্বাস করিনা ( তৃণা)

__ কি হয়েছিলো সব খুলে বলোনা মা। ( তৃণা ও নিরা একসাথে বলে উঠে)

হেনা নিজের সব কষ্ট ভুলে বলতে শুরু করে দুই মেয়েকে আর পাশে তুষার মাথা নিচু করে বসে থাকে।

হেনা : আমি ক্লাস নাইন থেকে তুষার এর প্রেমে পড়ি। প্রেম এতো টাই গভীর ছিলো যে কেউ কাউকে ছেড়ে থাকার কল্পনাও করতাম না।

তুষার : দুজনে সংসার করার স্বপ্ন দেখতাম , এক সাথে ঘর বাধার স্বপ্নে সব সময় বিভোর থাকতাম। এভাবেই স্কুল শেষ করে কলেজে উঠি। সেখানে ও একসাথে ভর্তি হই। সব ক্লাস একসাথে করতাম, প্রাইভেট ও একই সাথে পড়তাম । এক সাথে ঘুরতে যেতাম , কতো রঙিন স্বপ্ন ছিলো দুইজনের চোখে।

হেনা: হ্যাঁ! ভালোবাসা এতো ই গভীর ছিলো, কখনো চিন্তা ও করিনি একে অন্যকে ছাড়া থাকতে হবে।

তুষার : এভাবেই আমরা অনার্স এ ভর্তি হই। দুইজন একসাথেই বিশ্ববিদ্যালয় এ চান্স পাই। বেশ খুশিই ছিলাম দুইজনে, কিন্তু সুখ বেশিদিন টিকলো না আর। হটাৎ ই হেনা মিসিং হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারিনি।

হেনা : সেদিন বাসায় জানতে পারে আমি তুষারের সাথে রিলেশন করি। সেদিন বাবা খুব মেরেছিলো, এখনকার মতো তো আর তখন ফোন ছিলো না। ঘরে দরজা লাগিয়ে বন্দী করে রাখে। অনেক কেঁদেছিলাম সেদিন, কেউ আসেনি চোখের পানি মুছে দিতে।

তুষার : এসব কথা তো আগে বলোনি।

হেনা: বলবো কিভাবে, জানতেই পারতাম না কখন সকাল আর কখন রাত হতো। সব সময় বন্দী থেকে থেকে অতিষ্ট হয়ে গেছিলাম। হটাৎ একদিন মা এসে বলে গেলেন আমার বিয়ে। আমি না দেখেছি বর না দেখেছি ঘর। তুষার কে ছাড়া আমি নিজেকে কল্পনা ও করতে পারতাম না তখন। আমার অনিচ্ছায় বিয়ে হয়ে যায় মাহমুদের সাথে। বিশাল ব্যবসায়ী সে, বাড়ি, গাড়ি , টাকা, ধন দৌলত সবিই ছিলো। কিন্তু আমি কখনো সুখী ছিলাম না। আমি শুধু তুষার কেই ভালোবাসতাম। বিয়ের রাতেই মাহমুদ এসে বলে, সে সব জেনে শুনেই বিয়ে করেছে। সে আমাদের প্রেমের কথা বাবাকে বলে দেয়৷ আর সে প্রেমের কথা সমাজে রটিয়ে দিবে এই ভয় দেখিয়ে বিয়ে করে আমাকে। বিয়ের পর থেকে শুরু হয় মানসিক, শারিরীক নির্যাতন। নির্যাতন সহ্য করতে করতেই একটা বছর পার হয়ে যায়। এক বছর পর আমি জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। কিন্তু নির্যাতনের মাত্রা কমেনি, কারণ আমার জীবনে অন্য ছেলে ছিলো । মাহমুদ কখনো ই বিশ্বাস করতো না আমাকে। মার খেয়ে খেয়েই মাসুদের জন্ম হয়, তাও আমাকে শুনতে হয়েছে মাসুদ নাকি আমার পাপের ফসল। মাসুদ কে কখনো মাহমুদ নিজের সন্তান হিসেবে মেনে নেয়নি। এতো ই যখন অত্যাচার করার ছিলো তাহলে আমার সুখের জীবন টা নষ্ট করার কারণ আমি আজও খুঁজে পাইনি।

তুষার : এতো কিছু আমাকে কখনো বলোনি কেনো হেনা। ( কান্না জড়িত কন্ঠে তুষার)

হেনা : অবহেলা অনাদরে মাসুদ এর বয়স তখন ৫ হয়। কখনো আমরা মা ছেলে সুখে ছিলাম না। সব সময় সংসার এর কাজ করাতো সে আর আমার একটু অসাবধানতা হলেই লাত্থি ঝাটা আমার যেন পাওনা হয়ে গিয়েছিলো। কিছুদিনের মাঝেই জানতে পারি মাহমুদ পর নারীতে আসক্ত। এই কথাটা আমাকে মোটেও অবাক করেনি কারণ যার নিজের চরিত্র খারাপ সেইই অন্যকে খারাপ ভাববে।

এভাবেই মাসুদ এর বয়স ৬ বছর হয়ে যায়, মাসুদ তখন আমার মার আর নিজে মার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। একদিন সকাল বেলা জানতে পারি মাহমুদ এর গ্রামের সকল পুকুরের মাছ এক সাথে বিষ খেয়ে মারা গেছে। ৫ টা পুকুরে মাছ ছিলো, এক দিনে এতো লস খেয়ে মাহমুদ পাগলের মতো চিৎকার করতে থাকে। সেদিন জিজ্ঞেস করাতে আমাকে কুকুরের মতো পেটায়। বলে আমার জন্য তার লস হয়েছে।

মুখ বুজে মার সহ্য করে ছিলাম, এরপর সেদিন দুপুরবেলা খবর আসে মাহমুদ এর তিনটা গার্মেন্টস ফ্যাক্টরি তে আগুন লাগে। একদিনে শত কোটি টাকা লস খাত মাহমুদ। এতো লস খেয়ে কিছু করতে না পেরে বাড়িটা বন্ধক রেখে লোন তুলে আবার বিজনেস শুরু করবে ভেবে। কিন্তু পার্টনার এবার ধোকা দেয়। সব টাকা মেরে নিয়ে পালিয়ে যায়। সেদিন লোনের টাকা দিতে না পেরে এক মাসের মাঝে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির বাইরে আমি আর মাসুদ বসে ছিলাম তখন খবর আসে মাহমুদ অনেক ড্রিংক্স করে গাড়ি চালাতে গিয়ে এক্সিডেন্ট করে।

তুষার : এই সব ক্ষতির পিছনে আমিই ছিলাম।

হেনা : কিহহহহ! ( বেশ অবাক হয়)

তুষার : তোমার ধোকা পেয়ে নিজেকে প্রতিশোধ এর আগুনে জ্বলিয়ে নিয়েছিলাম । তাই, কিন্তু জানতাম না তুমি কতো কষ্ট পেয়েছো। শুধু নিজের কষ্ট দেখেছিলাম, আর কিছুই দেখিনি।

হেনা: এরপর একটা লোক এসে চিঠি দিয়ে যায়। চিঠি তে একটা ঠিকানা ছিলো, উপশহর এর একটি বাড়ির ঠিকানা । সেখানে স্পষ্ট লিখা ছিলো আমি যেনো একা যায়। মাসুদ কে হাসপাতালে বাবার পাশে এক নার্সের দায়িত্বে রেখে সেই ঠিকানা তে যায়। যা দেখলাম বেশ অবাক হয়ে গেছিলাম আমি। এ যে আমার তুষার , এতো বছর পর সামনে দেখে হাসবো কি কাঁদবো না বুঝে হতাশ হয়ে দাঁড়িয়ে ছিলাম।

তুষার আমায় অবাক করে দিয়ে বলে “এখন তোমার অনেক বিপদ তাইনা হেনা

আমি কিছু না বলেই কেঁদে ফেলি। সে কিছুই না বলার সুযোগ দিয়ে বলে সব কষ্ট দূর হয়ে যাবে একটু ত্যাগ করলে। তুষার সেদিন মাহমুদ এর সব চিকিৎসা খরচ দিতে চায়। বিনিময়ে একটা শর্ত আছে, মাহমুদ কে ডিভোর্স দিতে হবে। কিন্তু এই ডিভোর্স এর কথা কেউ জানবে না কখনো। আমি কথা বলতে পারিনি, ডিভোর্স পেপার রেডিই ছিলো। সেখানে অনেক ভেবে সাইন করে দিই। কয়েকটা সাইন করে দিয়ে চলে আসি সেখান থেকে। তুষার মাহমুদ এর চিকিৎসা আর আমাদের মা ছেলের থাকার ব্যবস্থা করে দেয়। এভাবে আমি তুষারের পাঠানো টাকাতেই চলতে থাকি।

তুষার কখনো তার ঠিকানা আমায় বলতো না। ঠিক সময় মতো টাকা চলে আসতো। এরপর এভাবেই একটা বছর কেটে যায়, ডিভোর্স দেয়া পঙ্গু স্বামী, আর ছেলে কে নিয়ে। মাহমুদ সুস্থ হবার কোন আশাই ছিলো না। তাও তার সেবা করতাম , মাহমুদ কথাও বলতে পারেনা আর, সাথে হুইল চেয়ার ছাড়া চলতে পারেনা। তাই তুষার একজন কাজের লোক পাঠায়। সেই ছেলেই মাহমুদ এর সব সেবা যত্ন করতো।

এরপর একদিন তুষার আমাকে ডেকে পাঠায় এক ঠিকানা তে। আমি যেন পুতুল হয়ে গিয়েছিলাম। তুষার যা বলত তা শুধু করতাম কিন্তু তুষার কে কিছুই বলতাম না। সেদিন তুষার একটা কাগজে সাইন করতে বলে। আমি করে দিই, এরপর চলে আসার সময় আর আসতে পারিনি। তুষার আমায় কাছে টেনে নেয়, কিন্তু সকালবেলা আমাকে বের করে দেয় । এভাবে সে প্রায়ই আমাকে ডেকে পাঠাতো সেই ফ্লাটে। আমি যেতে বাধ্য ছিলাম কারণ আমি পড়াশোনা বেশি করিনি, না করি কোন চাকরি । এভাবে চলার কিছুদিন পর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। আমি কখনো তুষার কে এই খবর দিই নি । সে নিজেই জেনে নেয়, সব সময় খোঁজ রাখতো সেভাবেই হয়তো।

ডেলিভারি র ডেট এগিয়ে আসে, আত্মহত্যা করতে চেয়েও পারিনা। কারণ সন্তান পেটে নিয়ে মরলে পাপ হবে তাই। জীবন্ত প্রাণ মারতে চাইনি আমি কখনো ই। প্রায় দিনিই চিঠি আসতো যেনো নিজের খেয়াল রাখি। কখনো ই যেন মাহমুদ এর ঘরে না যায়। এরপর যেদিন পেইন উঠে, মাসুদ ই আসেপাশের মানুষ ডেকে হাসপাতালে নিয়ে যায় আমাকে। মাহমুদ অসুস্থ হলেও বেশ ভালো করেই বুঝে গেছিলো আমি আর তার নাই। আমিও তার ঘরে ভুলেও যেতাম না, তাই সে জানতো না আমার মা হবার খবর। নার্স আমায় এসে বলে আমার দুইটা মেয়ে হয়েছে। আনন্দিত হতে পারিনি সেদিন কারণ যাকে একদিন ভালোবাসতাম তার পাপের ফল এই সন্তান।

তুষার: না পাপের না, ওরা দুই বোন আমার বৈধ সন্তান ।

হেনা: কিভাবে?

তুষার : লাস্ট যেদিন একটা পেপার এ সাইন করায় সেটা তোমার আমার বিয়ের পেপার ছিলো। তোমাকে কখনো জানাতে চাইনি রাগের জন্য।

হেনা: এরপর তুষার নার্স দিয়ে একটা মেয়েকে নিয়ে চলে যায়। চিঠি লিখে যায় স্মৃতি হিসেবে নিয়ে গেলাম। ভেবেছিলাম আর কখনো হয়তো খোঁজ নিবেনা। কিন্তু আজ অব্দি আমার সব খরচ ই আসে তুষারের কাছ থেকে।

চলবে……

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ