Friday, June 5, 2026







ইচ্ছে ডানা পর্ব-০২

❤#ইচ্ছে_ডানা
#দ্বিতীয়_পর্ব ❤
সৌরিতা নিজেকে আড়াল করার শেষ একটা চেষ্টা করে বলল,

-” রাজীব তুমি ভুল করছ, এতটা সন্দেহ করার মত আমি কিছু করিনি। তুমি এমনটা ভাবছ কেন? কে তোমাকে এসব নিয়ে বলেছে? বলো আমাকে”

-” ফ্ল্যাটের অন্যান্য লোক কি অন্ধ? তারা চোখে দেখতে পায়না?”

-“মানে? ওরা তোমাকে কিছু বলবে আর তুমি সেটা বিশ্বাস করে নেবে? আর কে বলেছে তোমাকে এই সব কথা? তুমি আমাকে তার নামটা বলো জাস্ট। একটা মানুষ ভাইয়ের মত একটা ছেলেকে নিয়ে এরকম কুৎসা কীভাবে রটাতে পারে? ”

-” সেটা তোমার না জানলেও চলবে। আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই এই নিয়ে কখনো মাথাও ঘামাইনি, আর প্রয়োজনও মনে করিনা। কিন্তু তা বলে এতটাও বোকা নই যে কোথায় কী হচ্ছে তা জানবোনা। আর রইল ধীমানের কথা। বয়স ছোটো বড়ো এসব কি আজকাল আর ম্যাটার করে? তাই আমাকে বোকা ভেবোনা। বুঝেছো?”

-” তার মানে, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগই পাবোনা?

-” জানিনা। প্লিজ যাও এখান থেকে। আর বিরক্ত করোনা আমাকে”

বিরক্তমুখে জোর গলায় কথাটা বলে উঠল রাজীব।এরপর তো আর কোনো কথা বলা চলেনা। সৌরিতা স্পষ্ট বুঝতে পারল, এই রাজীব সেই রাজীব নয়, যাকে সে চিনত, যাকে সে ভালোবাসত, বিশ্বাস করত। কিন্তু সম্পর্কের মাঝখানে এতটা অবিশ্বাস নিয়ে কি কখনো বাঁচা যায়? রাজীবের মুখ থেকে এতদিন পর একটা উত্তর পেলেও মন সন্তুষ্ট হলনা সৌরিতার।মনের মধ্যে বেড়ে ওঠা রাজীবের প্রতি সন্দেহটাও তার কিছুতেই দূর হলনা। কোনো একটা কারণ তো অবশ্যই আছে, যে জন্য রাজীব এতটা ইচ্ছাকৃতভাবে ওকে দোষারোপ করছে। এতদিন যেটুকু মনের মধ্যে আশা ভরসা ছিল, সেটুকুও নিভে শেষ হয়ে গেল। তার বদলে একটা চাপা ক্ষোভ, রাগ যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। আর একটাও কথা না বাড়িয়ে সৌরিতা নিজের ঘরের দিকে চলে গেল একছুটে। যাওয়ার পথে, একবার পিছনে বিছানায় বসে থাকা কর্মরত রাজীবের দিকে একদৃষ্টে তাকাল সে। মূহুর্তের মধ্যে চোখের সামনে ভেসে উঠল, অতীতের সেই সুন্দর মুহূর্তগুলোর ছবি। যেই সময় রাজীব এরকম হয়ে যায়নি, যখন ওদের মধ্যেকার সমস্ত দূরত্ব প্রায় ছিলইনা বলা যায়….

সেই সময়ও অবশ্য মাঝে মাঝে তৃতীয় কোনো ব্যক্তি কে নিয়ে সমস্যা,ঝামেলা বেঁধে যেত…. পরে আবার সব ঠিকও হয়ে যেত। সেইসময় সৌরিতার কখনো একবারও মনে হয়নি যে এই ছোটো ছোটো সন্দেহ করার অভ্যেসটা একসময় ভবিষ্যতে এতবড়ো সমস্যা আকার ধারণ করবে। ওদের হাসি ঠাট্টায় কাটানো মুহূর্ত গুলোর কথা মাথাতে আসতেই আরো একবার শেষবারের মতো ছটফট করে উঠল সৌরিতার মনটা। ওর মনে হতে লাগল, কোনোভাবে কি সবকিছু ঠিক করে নেওয়া যায়না? রাজীবের অফিসের লোকজনদের সাথে যোগাযোগ করে যদি কিছু খুঁজে বের করা যায়? রাজীবের পরিবর্তনের আসল কারণটা হয়তো তখনই জানা যাবে। কিন্তু এমন কে আছে যে সাহায্য করতে পারে সৌরিতাকে!
বিভিন্ন রকম কথা ভাবতে ভাবতে সৌরিতার হঠাৎই মনে পড়ল মোহরের কথা। মোহর রাজীবের অফিসের কলিগ। অনেকদিন আগে একটা গেট টুগেদার পার্টিতে মোহরের সাথে আলাপ হয়েছিল। ভারী মিষ্টি আর মিশুকে একটা মেয়ে। ওর ফোন নম্বরটা সৌরিতার কাছে আছে, আগে মাঝে মধ্যেই কথা হত। এখন আর সময়ের অভাবে কথা হয়না সেভাবে। তবে আশা করা যায় কোনো দরকারে পড়লে মোহর ওকে ফিরিয়ে দেবেনা।একটা চেষ্টা তো করাই যায়। কথাটা মাথায় আসতেই পুরোনো ডায়রির ভাঁজে নম্বরটা খুঁজতে শুরু করল সৌরিতা, নতুন একটা সুযোগের সম্ভাবনায় ওর মনে অদ্ভুত এক উত্তেজনা শুরু হয়ে গেল যেন…

************
ফোনের ওপাশে বেশ অনেকক্ষণ রিং হওয়ার পরে একট মহিলাকন্ঠ শান্ত গলায় বলে উঠল,

-” হ্যালো,কে বলছেন?”

-” হ্যালো, মোহর? আমি সৌরিতা বলছি। চিনতে পারছো?”

-” সৌরিতা? ওহহ হ্যাঁ, আচ্ছা হুম, বুঝতে পেরেছি। বলো কেমন আছো?? অনেকদিন পর’

-” হুমমম আমি ভালো আছি, তুমি??”

-” হ্যাঁ আমি বিন্দাস আছি। খুব ভালো আছি, রিসেন্ট প্রমোশনও হয়েছে আমার জানো?'”

-” ওহ্, তাই? বাহ্ ভালো খবর তো। আসলে আমি একটা দরকারে তোমাকে ফোন করেছিলাম। একটু পার্সোনাল ম্যাটার। তো আমার মনে হয় আমরা ফোনে কথা না বলে যদি সামনাসামনি কথা বলতাম, বেশি ভালো হত। তোমার কি হবে সময়? ”

-” কী ব্যাপার বলোতো সৌরিতা? মানে সিরিয়াস কিছু কি?”
মোহর একটু সন্দিগ্ধ গলাতেই এবার কথাটা বলল। দুশ্চিন্তার একটা হালকা ছায়া ওর গলাতে স্পষ্ট হয়ে উঠল……..। সৌরিতা ওর চিন্তাটা দূর করতে আর ব্যাপারটা পরিষ্কার তাড়াতাড়ি করে বলল,

-” না সেরকম সিরিয়াস কিছু না। আসলে আমি এই মুহূর্তে সবকথা তোমাকে বলতে পারছি না, খানিকটা বাধ্য হয়েই। তাই চাইছিলাম যে যদি তোমার একটু সময় হত…..”

-” ওহ্ আচ্ছা আচ্ছা। বেশ আমি তোমাকে কালকে একটা টাইম জানাচ্ছি, কোনো একটা ক্যাফেতে বা কোথাও দেখা করে কথা বলে নেব। কেমন?”

-” ওকে ওকে। থ্যাংক ইউ। খুব উপকার হলো সত্যি। তুমি আমাকে ফোন করে নিও তাহলে”

-” হুমমম। ঠিক আছে। কিন্তু কী বিষয়ে কথা বলবে সেটা কি আগে থাকতে একটু বলা যাবে? মানে আমি সেভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে যেতাম তাহলে।”

-” রাজীবের ব্যাপারে। ওর ব্যাপারে কয়েকটা কথা জানার ছিল আমার। সেই জন্যই ….”

-” রাজীবের ব্যাপারে? আই মিন রাজীবদার ব্যাপারে কথা????”

-” হুমমম। প্লিজ এর থেকে আর বেশি কিছু জানতে চেওনা এখন, কেমন? কাল গিয়ে তোমাকে সব কথা খুলে বলব। ”

-” আচ্ছা ঠিক আছে। কাল দেখা হচ্ছে তাহলে। টাটা”

-” হুম টাটা”

ফোনটা রেখে মনটা একটু শান্ত হল সৌরিতার। মোহর মেয়েটা ভীষণ কাজের,চটপটে। ও যদি একটু চেষ্টা করে তাহলে একটা না একটা খবর নিশ্চয় পাওয়া যাবে। আগামীকালের জন্য অপেক্ষা করতে করতে সৌরিতা মনে মনে হাজারো সম্ভাবনার কথা কল্পনা করা শুরু করে দিল…..

************

আজকের রোদ ঝলমলে দিন আর নীল আকাশটা সবাইকে যেন বারবার মনে করিয়ে দিচ্ছে যে শরৎকাল চলে এসেছে ইতিমধ্যে। আর খুব বেশিদিন বাকি নেই বাঙালির সেই সব থেকে বড়ো উৎসবের। চারিদিকে তাই এখন থেকেই একটা সাজ সাজ রব পড়ে গেছে। সৌরিতা বাসস্টপের কাছে দাঁড়িয়ে আশেপাশের এলাকাটায় একবার চোখ বুলিয়ে নিল। মোহর তাকে এই লোকেশনটাই পাঠিয়েছে আসার জন্য। ও হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, বা একটা ফোন করাই যায়
ওকে। স্বাভাবিকভাবে রাজীবকে না বলেই আজ এখানে এসেছে সে। খুব বেশী দেরী করাও যাবেনা। রাজীব যদি এই ব্যাপারটা জানতে পারে, তাহলে তো আরো বেশি ঝামেলার মুখোমুখি পড়তে হবে। সেই ভেবেই ফোনটা হাতে নিয়ে মোহরের নম্বর টা ডায়াল করতে যাবে সৌরিতা, ঠিক সেই মুহূর্তেই ও দেখল রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা মেয়ে ওর দিকে তাকিয়েই হাত নাড়ছে। মেয়েটাকে একঝলক দেখেই সৌরিতা চিনতে পারল, এই তো মোহর! এতদিন পরেও ওকে দেখে চিনতে একটুও সমস্যা হলনা সৌরিতার। মোহরের চেহারায় এতটুকু পরিবর্তন হয়নি , সেই একই রকম আছে আগের মতোই।

মোহর বেশ উৎফুল্ল ভাবে, হাসিমুখে এগিয়ে এল সৌরিতার দিকে। সানগ্লাসটা চোখ থেকে খুলে ও বলল,

-” চল এই পাশেই একটা ক্যাফে আছে, ওখানে গিয়ে বসি? তারপর না হয় শুনছি সব কথা”

-“না না,শোনো মোহর আমি একটু তাড়ায় আছি। মানে ব্যাপারটা জাস্ট তোমাকে খুলে বলছি। তারপর কী করা যায় না যায় তুমি ভেবে দেখো। কেমন?”

-” ওকে বলো আমাকে কী ব্যাপার?”

-“একজন স্ত্রী হিসেবে তার স্বামীর ব্যাপারে খোঁজখবর চালানো যে কতটা অপমানের, তা বোধহয় যে এই পরিস্থিতিতে পড়ে সেই জানে । আমি খুব বাধ্য হয়েই তোমাকে একটা প্রশ্ন করছি মোহর, সেটা হল, রাজীবের অফিসে কি কারো সাথে কোনো অ্যাফেয়ার চলছে? জানো তুমি ?”

-” এসব কী বলছ??”

-” প্লিজ উত্তর টা দাও। যেটা জিজ্ঞাসা করলাম। আমার জানাটা খুব দরকার”

-” আপাতত তো জানিনা। তার জন্য খোঁজ খবর নিতে হবে। তুমি কি চাইছ যে আমি এ ব্যাপারে খোঁজখবর করে তোমাকে জানাই?’

-” হুমমম। এটাই চাইছি আমি। মানে কোনো অ্যাফেয়ার হোক বা অফিসের এমন কোনো সমস্যা যেটার জন্য ওর মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? এইটাই জানতে চাইছি। তুমি কি পারবে??”

-” দেখো অফিসে থেকেই অফিসের কারো ব্যাপারে খোঁজখবর নেওয়া যেমন সোজা মনে হয়, আবার কঠিন ও তেমনই। তবু আমি চেষ্টা করব। কেমন?”

-” সত্যি??”

-” হ্যাঁ সত্যি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জন্য এটুকু তো করাই যায়। আমি চেষ্টা করব নিশ্চয়”

-” বেশ, তুমি আমাকে ফোনে তাহলে সব আপডেট জানিও। কেমন? পারলে কাল থেকেই শুরু করে দিও, তুমি যতটুকু করতে পারো”

-” হুমমমম”

-” থ্যাংক ইউ সো ম্যাচ, মোহর ”

(ক্রমশ)

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ