Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"মোহ মায়া ৮ম এবং শেষ পর্ব

মোহ মায়া ৮ম এবং শেষ পর্ব

#মোহ_মায়া
#৮ম_এবং_শেষ_পর্ব
#অনন্য_শফিক



নিতুল বললো,’নেও। মোবাইল নিয়ে বর্ষাকে ফোন দেও।’
আমি খানিক সময় ভেবে ওর কাছ থেকে ফোন হাতে নিলাম। তারপর বর্ষার নম্বর খুঁজে বের করে ওকে ফোন করলাম।
বর্ষা প্রথম দু’বার ফোন রিসিভ করলো না।সে ফোন রিসিভ করলো তৃতীয় বার। ফোন রিসিভ করে সে ও পাশ থেকে চুপ করে রইলো।
আমি কী বলবো না বলবো বুঝতে পারছি না।তাই মোবাইল ফোন কানে চেপে ধরে দাঁড়িয়ে আছি বোকার মতো। আমার হাত পা কেমন কাঁপছে।ভয় পাচ্ছি খুব!নিতুল কখন জানি আবার আমায় আঘাত করে বসে!
আমি কথা বলছি না দেখে নিতুল নোরার গলা চেপে ধরলো।গলা চেপে ধরে সে আমায় বুঝাতে চাচ্ছে আমি কথা না বললে নোরাকে সে মেরে ফেলবে।
আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম,’হ্যালো।’
ও পাশ থেকে বর্ষা আঁতকে উঠলো খানিক। আঁতকে উঠা গলায়ই সে বললো,’ভাবী!’
আমি তখন আর নতুন কোন কথা না বলে সরাসরি বলে ফেললাম,’বর্ষা,আজ কিন্তু তুমি তোমার ঘরের দরজাটা গভীর রাত পর্যন্ত খোলা রাখবা?’
ও পাশ থেকে বর্ষা অবাক হয়ে বললো,’কেন ভাবী? দরজা খোলা রাখবো কেন শুধু শুধু?’
আমি কাঁপা কাঁপা গলায় বললাম,’আজ আমি তোমার সাথে দেখা করতে আসবো। অনেক কথা আছে তোমার সাথে।প্লিজ তুমি দরজাটা খোলা রেখো!’
বর্ষা বললো,’ভাবী, আপনি অত রাতে কী করে আসবেন?নিতুল ভাইয়া আসতে দিবে আপনাকে?’
‘সে তুমি ভেবো না।আমি যেভাবেই হোক আসবো।’
বর্ষা বললো,’ঠিক আছে ভাবী। খুব সাবধানে আসবেন কিন্তু!’
আমি আচ্ছা বলেই ফোন রেখে দিলাম ‌।
তারপর নিতুলের হাতে মোবাইল দিয়ে নোরাকে এক টানে ওর হাত থেকে আমার কোলে নিয়ে ঘরের ভেতর চলে গেলাম।
নোরা আমার কোলে এসেই আমার বুকে এমন ভাবে মাথা গুঁজে নিলো যে ওখান থেকে আর কিছুতেই মাথা উঠাচ্ছে না সে।যেন কোন মুরগির বাচ্চা চিলের হাত থেকে ছাড়া পেয়ে তার মায়ের কাছে এসে মায়ের পালকের ভেতর ঢুকে যেতে চাচ্ছে।নোরার দিকে তাকিয়ে আমার খুব কান্না পাচ্ছে।মনে হচ্ছে ওর কপাল কী পরিমাণ খারাপ। পৃথিবীতে মনে হয় একমাত্র মেয়ে নোরাই যার পিতা তাকে হত্যার কথা বলে, গলায় চেপে ধরে ভয় দেখায়!

নিতুল সন্ধ্যা বেলায়ই ঘর থেকে বের হয়ে চলে গেল।তার মন আজ উৎফুল্ল। হয়তো বর্ষার সাথে এই কদিন সে কোন ভাবেই দেখা করতে পারেনি। তাই আজ সে এই ফাঁদের ভেতর‌ দিয়ে বর্ষাকে আটকে ফেলতে চাইছে!বর্ষা কী পারবে আজ এই অশূরের হাত থেকে বাঁচতে?

রাত বাড়ছে।আমি জানি নিতুল সন্ধ্যা রাতে কখনোই বর্ষাদের বাড়িতে যাবে না।সে যাবে যখন রাত শেষ হয়ে যেতে থাকে তখন! তখন সব মানুষ ঘুমিয়ে থাকবে।আর সে তার চাওয়া পাওয়া মিটিয়ে নিবে এই সুযোগে!

বর্ষার দরজা খোলাই ছিল। দরজা ঠেলে টুপ করে ওর ঘরের ভেতর ঢুকে গেলাম আমি।বর্ষা খাটের উপর উপুড় হয়ে শুয়ে ছিল।আমায় দেখে সে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে চুপিচুপি বললো,’ভাবী এসে গেছেন! কিন্তু জোরে শব্দ করে কথা বলা যাবে প্লিজ!মা বাবা যদি টের পায় সর্বনাশ হবে!’
আমি ওকে সান্তনা দিলাম। বললাম,’আজকের পর থেকে তোমার মা বাবা অনেক কিছুই জেনে যাবে।আজ এখানে ভয়াবহ কিছু ঘটবে।’
বর্ষা আঁতকে উঠা গলায় বললো,’ভয়াবহ কী ঘটবে ভাবী?’
‘ঘটলেই বুঝতে পারবে। এখন শুনো। তুমি চুপচাপ বিছানার উপর বসে থাকো।একটুও নড়বে না। চিৎকার করবে না।আমি কী করছি না করছি তাও তোমার দেখার প্রয়োজন নাই।তুমি শুধু ওখানে বসে থাকবে।পারলে চোখ বুজে রেখো!’
বর্ষার মুখ কেমন কালচে হয়ে গেছে। ভীষণ ভয় পেয়েছে ও!
আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম,’তুমি একটুও টেনশন করো না। কোন ভয় নেই বোন।কাল সকাল থেকেই তোমার জীবনে আলো ফিরে আসবে।’
বর্ষা আর কোন কথা বললো না। চুপচাপ খাটের উপর বসে রইল।আর আমি গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম। অপেক্ষা করছি আমার শিকারের আশায়! মুক্তির প্রত্যাশায়!

নিতুল এলো ঠিক শেষ রাতের দিকেই।তার পায়ের শব্দ ঠাহর করেই আমি স্বতর্ক হয়ে দাঁড়ালাম।আর পেছনে হাত দিয়ে দেখলাম পিঠের সাথে মিশিয়ে রাখা জিনিস টা ঠিক আছে কি না!
নিতুল ঘরে ঢুকেই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলো। ভেতরে তখন অন্ধকার।নিতুল সেই অন্ধকারের ভেতর তার মোবাইলের স্ক্রিনের আলোতে পথ দেখে দেখে খাটের কাছে যেতে লাগলো।তার হাঁটায় অস্থিরতা। হয়তোবা খুব তাড়াহুড়ো করছে। আমিও তাড়াহুড়ো করছি।নিতুল যখন প্রায় খাটের একেবারে কিনারে চলে গেল আমিও তখন একেবারে তার কাছে, পেছনে।নিতুল এবার তার একটা হাত বাড়িয়ে দিলো বর্ষার দিকে। আমার হাত তখন কাঁপছে। সেই কাঁপা কাঁপা হাতটা পেছনে নিয়ে আমার পিঠের সাথে মিশিয়ে রাখা দা খানা বের করে এনে এক‌ কোঁপে নিতুলের বাড়ানো হাতটা কেটে ফেললাম।নিতুল এবার আর্তচিৎকার করে উঠে পেছনে তাকালো।আর সঙ্গে সঙ্গে আমি তার লম্বা গর্দান উড়িয়ে দিলাম আরেক কোঁপে।বর্ষা ভয়ে চিৎকার করে উঠলো। ভয়ংকর সে চিৎকার।তার চিৎকার শুনে সাড়া বাড়ি জেগে উঠলো মুহর্তে। জেগে উঠলো এ বাড়ির সব মানুষ।

সকাল হয়ে গেছে।মুক্তির এক সকাল। গ্রামের সব মানুষ এসে দেখে যাচ্ছে এক নরপশুর ‌পড়ে থাকা লাশ।কেউ এসে ঘৃণা ভরা থুথু নিক্ষেপ করছে সেই লাশের উপর।
একটু পর পুলিশ আসবে। এসে খুনিকে গ্রেফতার করে নিয়ে যাবে কারাগারে।
বর্ষা আমার দিকে তাকালো।তার চোখে মুখে আনন্দের হাসি।হাসার পরেও তার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে।সে এবার আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে ফেললো। তারপর ভেজা গলায় বললো,’ভাবী,আজ আপনি আমায় মুক্তি দিয়েছেন। আপনাকেও আমি আজ থেকে মুক্তি দিবো। সত্যি সত্যি মুক্তি দিবো।’
বলে সে আমার হাত থেকে দা টা কেড়ে নিলো।
আমি বললাম,’না বর্ষা আমি খুনি আমার হাতেই দা’টা দাও। এক্ষুনি পুলিশ আসবে।’
বর্ষা বললো,’পুলিশ আসবে বলেই তো আপনার কাছ থেকে এটা নিয়ে নিলাম। এখন অপরাধী আমি।’
‘না তুমি নয় আমি অপরাধী।’
বর্ষা এবার বললো,’ভাবী, আপনার নোরার জন্য হলেও বাইরে থাকতে হবে। নোরাকে বড় করতে হবে। মানুষের মতো মানুষ করতে হবে। কিন্তু আমার হাজত খানায় থাকলেও কোন সমস্যা নাই। ওখানে আমি বেশ ভালো থাকবো। একজন নরপশুর যৌনদাসী হয়ে থাকার চেয়ে খুনের অপরাধে দন্ডিত হয়ে কারাবাস যাপন লক্ষ্য কুটি গুণে শ্রেয়!

___সমাপ্ত___

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ