Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"কনফিউশন পর্ব ৩৫+৩৬

কনফিউশন পর্ব ৩৫+৩৬

কনফিউশন
লেখকঃ মৌরি মরিয়ম
পর্ব ৩৫+৩৬

আরশি কাব্য ঢাকার পাশ দিয়ে বয়ে চলা এক নদীতে ঘুরছে। বড় একটা নৌকায় উঠেছে। নদীর ঢেউগুলো নৌকার গায়ে লেগে ছলাৎ ছলাৎ শব্দ করছে। আরশি সেদিকে চেয়ে আছে। কাব্যর মা ফোন করায় কাব্য নৌকার অন্যপ্রান্তে গুলুইয়ের উপর বসে সে তার সাথে ফোনে কথা বলছে। শাহনাজ বেগম বললেন,
“কোথায় তোরা?”
“ঘুরতে এসেছি, আপাতত নদীতে। জানো মা ও জীবনে প্রথম শাড়ি পরেছে তাও আমার জন্য। আমি পছন্দ করি বলে।”
“দেখেছিস তুই কত ভাগ্যবান? কুলাঙ্গার ছেলে তুই যদি ওকেও কষ্ট দিয়েছিস মেরেই ফেলব তোকে। আচ্ছা বাবা সত্যি করে বল তুই ওর ব্যাপারেও কনফিউজড না তো?”
কাব্য হেসে বলল,
“১% কনফিউশনও নেই মা। আমি ওকে সত্যি ভালোবাসি। ওর সাথে সারাজীবন কাটাতে চাই। ওর প্রতি আমার যে অনুভূতি এটাই ভালবাসা, এটা তনিকার বেলায় ছিল না মা।”
“তাহলে ভালোবাসার কথাটা এখনো বলে দিচ্ছিস না কেন?”
“সব সম্পর্কে ভালবাসি বলাটা জরুরি না মা। আমি যেমন জানি সে আমাকে ভালোবাসে, তেমনি সেও জানে আমি তাকে ভালোবাসি। এখনকার সম্পর্কটা যে কত মিষ্টি তুমি জানোনা। আর সবচেয়ে বড় কথা ওকে এখন ভালোবাসার কথা বলতে গেলেই সম্পর্কটা অন্যরকম হয়ে যাবে। তখন দুজনের জন্যই আগামী ৫ বছর দূরে থাকাটা কষ্টের হয়ে যাবে।”
“জানিনা বাপু, তোদের আজকালকার ছেলেমেয়েদের ব্যাপারস্যাপার বুঝিনা।”
কাব্য হেসে বলল,
“আচ্ছা এবার রাখো। মেয়েটা একা বসে আছে। রাতে কল দিচ্ছি।”
“আচ্ছা রাখ।”

কথা বলা শেষ করে কাব্য আরশির কাছে যেতেই আরশি বলল,
“তোমার মা তোমাকে খুব ভালোবাসে তাইনা?”
“হ্যাঁ। সব মায়েরাই তো তাদের সন্তানদের খুব ভালোবাসে।”
আরশি আনমনা হয়ে বলল,
“ঠিক বলেছ, আমার মাও আমাকে খুব ভালোবাসতো। আর বাবাও।”
কাব্য টের পেল আরশির বাবা মার কথা মনে পড়ে মন খারাপ হয়ে গেছে। কিন্তু বাবা-মা হারানো মানুষের জন্য আসলে সান্ত্বনা বানী কোনো কাজে লাগেনা। তাই কাব্য সেদিকে না গিয়ে চুপ করে রইল। আরশি বলল,
“জানো কাব্য আমি ছোটোবেলায় খুব চঞ্চল ছিলাম।”
“তাই!”
“হ্যাঁ যদিও ছোটোবেলা থেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম কিন্তু সারাক্ষণ শুধু খেলতে চাইতাম, একদম পড়তে বসতে চাইতাম না। বাবা মা দুজনেই আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। সেই আমিই কেমন শান্ত হয়ে গেলাম!”
কাব্য কিছু বলল না৷ শুধু তাকিয়ে রইলো আরশির দিকে। আরশি হঠাৎ কাব্যর চোখের দিকে তাকিয়ে বলল,
“তুমি জিজ্ঞেস করেছিলে না আমি হাসি না কেন?”
“হুম।”
“আজকে তোমাকে বলব, শুনবে কাব্য?”
“অবশ্যই আরশি। তোমার সব কথা আমি শুনব যা যা বলতে চাও।”
“ছোটবেলায় আমরা কক্সবাজার থাকতাম। আমাদের বাড়ি ছিল চকরিয়াতে। সাহিল ভাইয়া পড়াশোনার জন্য এখানে থাকত। আমাদের ওখানে থাকার কারণ বাবা রাজনীতি করতেন।”
“শুনেছি আংকেল সংসদ সদস্য ছিলেন।”
“কার কাছে শুনেছ?”
“ভাইয়ার কাছে শুনেছি।”
“বাবা কীভাবে মারা গেছেন তা শুনেছ?”
“না।”
“আমি তখন ক্লাস ফোরে পড়ি। ঈদ করতে সবাই এক হয়েছি। ঈদের আগে আগে একদিন সবাই মিলে বাজারে গিয়েছিলাম। আমি খুব ছটফটে ছিলাম। বাবা মা যখন কেনাকাটা করছিলেন আমি দৌড়ে একটা খেলনার দোকানে ঢুকলাম। সাহিল ভাইয়া আমাকে ফেরাতে আমার পিছুপিছু এল। ভাইয়া আসতেই আমি বায়না করতে শুরু করলাম আমার এটা চাই, ওটা চাই। ভাইয়া তো আমার অনেক বড়, আমি যখন ফোরে পড়ি তখন ও পড়াশুনা শেষ করে চাকরিতেও ঢুকেছে। ভাইয়া বলল যাওয়ার সময় আমার পছন্দের সব খেলনা কিনে দেবে। আমি কিছুতেই খেলনা না নিয়ে ফিরব না গো ধরে বসে থাকলাম। হঠাৎ দেখি বাজারের মানুষজন ছোটাছুটি শুরু করেছে, অনেক চেচামেচি। ভাইয়া আমাকে নিয়ে দোকান থেকে বের হতেই দেখতে পেলাম বাবাকে কিছু লোক কুপিয়ে মারছে।”
কাব্য আরশির কাঁধে হাত রাখলো। আরশি নীরবে কাঁদছে আর বলছে,
“চোখের পলকে ওরা বাবাকে কয়েক টুকরো করে ফেলল। হাত পা মাথা সব আলাদা। মা চিৎকার করছিলেন, ওরা মাকেও কুপিয়ে মেরেছে। আমি চিৎকারও করতে পারিনি! ভাইয়া আমার মুখ চেপে ধরে ছিল। এরপর আর কিছু মনে নেই৷ অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি হসপিটালে। ভয়ংকর এক ট্রমার ভেতর দিয়ে দিন কাটাচ্ছিলাম। সাহিল ভাইয়া আমাকে ঢাকা নিয়ে আসে। আমি কাঁদতে পারতাম না, হাসতে পারতাম না। জগতের কোনো অনুভূতিই আমার ছিলো না। এত রক্ত দেখেছি যে রঙ আর দিনের আলো কোনোটাই সহ্য করতে পারতাম না। সারাদিন ঘর অন্ধকার করে দরজা বন্ধ করে বসে থাকতাম। কিছু খেতে পারতাম না। কত রাত যে কেটেছে আমার না ঘুমিয়ে তার কোনো হিসেব নেই। ভাইয়া বলল বাবা-মায়ের স্বপ্নগুলো পূরণ করলে তারা যেখানেই থাকুক সুখী হবে। তাদেরকে সুখী করার জন্য আমি দিন রাত পড়াশোনা করা শুরু করে দিলাম, ঠিকমতো খাওয়া-দাওয়া শুরু করলাম। কারণ বাবা-মায়ের স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানানো আর মায়ের আরেকটা স্বপ্ন ছিল আমাকে তিন বেলা ঠিকমতো খাওয়ানো।”
এ কথা বলে আরশি হাসলো। কাব্য চুপ। তারপর আরশিই আবার বলল,
“কিছুদিন পর ভাইয়া রশ্নি ভাবিকে বিয়ে করে আনে। ভাবি তখন ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল, ওকে খুব পছন্দ করতাম। আমার জন্যই ভাইয়ার অত তাড়াতাড়ি বিয়ে করা। আমি সবার সাথে মিশতাম না।”
কাব্য এবার বলল,
“খুব কঠিন ছিল তোমার বড় হয়ে ওঠা।”
“হ্যাঁ খুব বেশি কঠিন, খুব বেশি বিষন্ন। যেখানে ভালোলাগার কোনো কিছুই নেই। যেখানে বেঁচে থাকাটাই অনেক কঠিন। মানুষজন আমাকে বুঝতে পারতোনা, এমনকি এখনো পারেনা। অন্য সব মেয়েদের মতো করেই আমার বয়স বেড়েছে, শারীরিক পরিবর্তন এসেছে। কিন্তু জীবনটা অন্যসব মেয়েদের মত কাটেনি। আমার বোন তিরা আমার একমাত্র বন্ধু, যে সম্পূর্ণই আমার উল্টো। এছাড়া কখনো কোনো বন্ধু তৈরি হয়নি, কেউ আমার সঙ্গ পছন্দ করতো না, আমারো কাউকে ভালো লাগতো না। আমার জীবনের একমাত্র আনন্দের ঘটনা হচ্ছে আমার ভালো রেজাল্ট করা। এই একটা জিনিস আমাকে আনন্দ দিত, কারণ বাবা মায়ের স্বপ্ন পূরণের পথ সুগম হচ্ছিল।”
কাব্য চুপ। আরশি আবার বলতে শুরু করল,
“এরপর একদিন কীযে হলো! কখনো কারো চোখে না পড়া এই মেয়েটা একজনের চোখে পড়ে গেলো। জীবনে প্রথম কেউ মেয়েটার বিষন্নতার কারণ জানতে চাইলো। জীবনে প্রথম একটা মানুষ মেয়েটার খুব কাছে চলে এলো, মেয়েটাকে হাসালো, কাঁদালো। অনুভূতিহীন মেয়েটাকে পরিচয় করালো অনেক অনুভূতির সাথে। মেয়েটার বেঁচে থাকাটা এখন আর আগের মত কঠিন নেই।”
কাব্য আরশির চোখ মুছিয়ে দিয়ে হাত ধরলো। তারপর বলল,
“যেভাবে তোমার কাছে এসেছি, সেভাবেই আজীবন তোমার কাছে থাকব আরশি। অনেক হাসাবো, অনেক কাঁদাবো।”
আবারো আরশির দু’চোখ উপচে জল পড়তে লাগলো। ঠোঁটে হাসি।

তিরা খুলনা পৌঁছলো বিকেলবেলা। প্রচন্ড টায়ার্ড ছিলো সে, সাথে সাথে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় শাশুড়ি রেহানা আলমের ডাকে ঘুম ভাঙলো। তিনি বললেন,
“তিরা ওঠো কিছু খেয়ে নাও।”
“মা আমার ভালো লাগছে না। পরে খাব।”
“এবাড়িতে এরকম না খেয়ে তো থাকা যাবেনা। ঠিকমতো না খেয়ে না খেয়েই অসুস্থ হয়েছিলে তুমি। ওঠো খেয়ে নাও।”
তিরা অনিচ্ছাসত্ত্বেও উঠলো। খেয়েদেয়ে ঘরে যাচ্ছিল ঠিক সেই সময় কলিং বেল বাজলো। রেহানা বললেন,
“দেখো তো তিরা কে এলো।”
তিরা দরজা খুলতেই দেখে যাদিদ দাঁড়িয়ে। স্বপ্ন দেখছে নাকি সত্যি বুঝতে পারছেনা। যাদিদ তিরার দিকে তাকিয়ে হেসে বলল,
“সারপ্রাইজ!”
তিরা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনাটা এত আচমকা ঘটলো যে যাদিদ ধরতেও পারলো না। রেহানা ছুটে এলেন। যাদিদ তিরাকে ধরে কোলে তুলে ঘরে চলে গেল। বিছানায় শুইয়ে দিতেই রেহানা বললেন,
“আগেই বলেছিলাম সারপ্রাইজের দরকার নেই, ওকে বলে দেই।”
“ধুর মা তেমন কিছু হয়নি।”
যাদিদ তিরার চোখেমুখে পানি ছিটিয়ে দিতেই তিরা চোখ মেলে তাকালো। যাদিদকে এবং শাশুড়িকে হাসতে দেখে সে প্রচন্ড লজ্জা পেল। সে যাদিদের দিকে তাকাতেই পারছে না। সবকিছু অবিশ্বাস্য লাগছে। রেহানা বললেন,
“তুমি তো ভয়ই পাইয়ে দিয়েছিলে। সারাদিন কিচ্ছু খেতে চাওনা, মাথা ঘুরে তুমি পড়বে না তো কি আমি পড়ব?”
তিরা উঠে বসলো। যাদিদ মুচকি হাসছে। রেহানা বললেন,
“এখন তোমার জন্য এক মগ দুধ গরম করে আনব, পুরোটা খেতে হবে।”
রেহানা ঘর থেকে বেরিয়ে যেতেই যাদিদ তিরার কাছে গিয়ে হাত বাড়িয়ে বলল,
“এই পাগল কাম টু মি।”
তিরা ঝাপিয়ে পড়ল যাদিদের বুকে। মুহুর্তের মধ্যেই কান্নায় ভাসিয়ে দিল তাকে। যাদিদ তিরাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে গালে চুমু দিলো।

চলবে..

কনফিউশন
লেখকঃ মৌরি মরিয়ম
পর্ব ৩৬

তিরার এখনো বিশ্বাস হচ্ছেনা যাদিদ সত্যি এসেছে। যাদিদের ঘুমন্ত মুখের দিকে চেয়ে নিজের গায়ে নিজে চিমটি দিল। একাজ সে ইতিমধ্যে অনেকবারই করেছে। প্রতিবারই সে ব্যাথা পেয়েছে এবং স্বস্তির নিশ্বাস ছেড়েছে। যাদিদ মাত্র ১০ দিনের ছুটিতে এসেছে। অথচ এই মানুষটা যদি সারাজীবনের জন্য কাছে থাকতো তাহলে তার চেয়ে বেশি সুখী এই পৃথিবীতে একজনও আর থাকত না। যাদিদ হঠাৎ ঘুম ভেঙে দেখলো তার পাগল বউ ঘুম বাদ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে তাকে। সে তিরাকে কাছে টেনে নিলো। বুকে জড়িয়ে ধরে বলল,
“ঘুমাচ্ছ না কেন?”
তিরা যাদিদের বুকে মাথা রেখে বলল,
“এই ১০ দিন আমি একদম ঘুমাবো না। শুধু দেখবো তোমাকে। দেখতে দেখতে মুখস্ত, চোখস্ত, আত্মস্থ করে ফেলব।”
“চোখস্থ শব্দটা আবার কোত্থেকে পেলে?”
“জানি না।”
যাদিদ তিরার মাথায় হাত বুলিয়ে বলল,
“এত দেখতে হবে না। এখন ঘুমাও।”
“তুমিও ঘুমিও না।”
যাদিদ এবার হেসে দিল। বলল,
“এতো ভালোবেসে ফেললে কীভাবে আমাকে? অ্যারেঞ্জ ম্যারজে কেউ স্বামীর জন্য এত পাগল হয় আগে দেখিনি।”
“সো ইউ শুড ফিল প্রাউড।”
যাদিদ হেসে ফেলল। তিরার মুখটা ধরে চোখে চোখ রেখে বলল,
“হুম প্রাউড ফিল করি তো, আর..”
“আর কী?”
যাদিদ তিরার ঠোঁটে চুমু খেয়ে বলল,
“অনেক ভালোবাসি তিরা।”
তিরা তৃপ্তির হাসি হাসলো। এমন করে কি আগে কখনো ভালোবাসি বলেছে যাদিদ? মনে করতে পারলো না সে। সত্যিই কাছে থাকলে মানুষটা একদম অন্যরকম, ঠিক মনের মতো।

আজ মাসের শেষদিন। কাব্যর বাসা ছাড়ার সময় এসে গেছে। আগামীকাল সে কক্সবাজার চলে যাবে। দুই সপ্তাহ পর সুইডেন যাওয়ার দিন ঢাকা এসে ফ্লাইট ধরবে। কাব্যরও গোছগাছ মোটামুটি শেষ। টুকটাক কিছু বাকি। সকালবেলা পিকআপ আসবে। কাব্য বইগুলো কার্টনে ভরছে, আরশি সাহায্য করছে। আরশি তেমন কোনো কথা বলছে না। কাব্য একাই বকবক করে যাচ্ছে। বেশিরভাগ কথা একেকটা বই নিয়ে। আরশিকে চুপচাপ দেখে কাব্য হঠাৎ বলল,
“তোমার মন খারাপ আমি চলে যাচ্ছি বলে?”
আরশি একটু হাসার চেষ্টা করে বলল,
“নাহ। মন খারাপ কেন হবে?”
“সত্যি বলছো?”
“হ্যাঁ।”
“আমি ৫ বছর পর আবার আসব। এর মধ্যে কিন্তু আর আসতে পারব না।”
“জানি।”
“তবুও মন খারাপ হচ্ছে না?”
“নাহ। কেন মন খারাপ হলে খুশি হতে?”
কাব্য হেসে বলল,
“না। আমি চাই তুমি সবসময় খুশি থাকো। তোমার হাসিটা অনেক শান্তি দেয়।”
এবার আরশি হাসল। খুশি হয়েই হাসলো।

যাদিদ তিরা পাঁচ দিনের জন্য হানিমুনে গেল নেপালে। সেখান থেকে ফিরে একদিন রেস্ট নিল। ঘটনাটা ঘটলো তার পরদিন। সারাদিন দুজনে শপিং করলো, বাইরে খাওয়া-দাওয়া করল। সন্ধ্যার পরে তিরা শাশুড়ির সাথে রান্নাবান্নায় সাহায্য করছিল। হঠাৎ যাদিদ তাকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে গেল। বেডরুমে গিয়ে বলল,
“তিরা তুমি কি আমাকে কখনো কোনো মিথ্যে বলেছো?”
তিরা খুব স্বাভাবিকভাবেই হেসে বলল,
“না তো। হঠাৎ এই প্রশ্ন?”
“ভাল করে ভেবে দেখো। বিয়ের আগে বা পরে কোনো ছোটো বা বড় মিথ্যে?”
“আমি তোমাকে মিথ্যে কেন বলব?”
“বলোনি?”
“না।”
“ঠিকাছে।”
যাদিদ এ কথা বলে কোথাও বেরিয়ে গেল। তিরা ভাবতে লাগলো যাদির এরকম কেন জিজ্ঞেস করল? অনেকক্ষণ ভাবার পর তিরার হঠাৎ মনে হলো যাদিদ বিয়ের আগে জিজ্ঞেস করেছিল তার বয়ফ্রেন্ড ছিল কিনা। সে বলেছিল নেই। কিন্তু এই কথাটা এতদিন পরে উঠলো কেন? তিরা সাথে সাথে আরশিকে ফোন করে সব বলল। আরশি বলল,
“আমি তোকে আগেই বলেছিলাম এসব নিয়ে মিথ্যে বলাটা ঠিক হবে না।”
“আমি তো ভয়ে সত্যিটা বলিনি যদি বিয়েটা না হতো?”
“সত্যিটা বললেও বিয়ে হতো তিরা। এখনকার যুগে বিয়ের আগে বয়ফ্রেন্ড থাকাটা খুব অস্বাভাবিক না। ভাইয়ার যে গার্লফ্রেন্ড ছিল সেটা তো সে অকপটে বলে দিয়েছে। তোরও বলা উচিৎ ছিল।”
“এখন কি করব? সত্যিটা বলে দেব?”
“অবশ্যই এক্ষুনি বলে দিবি।”
“কার কথা রেখে কার কথা বলব? কত্তগুলা বয়ফ্রেন্ড ছিল আমার তুই ত জানিস।”
“স্পেসিফিক্যালি কারো কথা বলতে হবেনা। জাস্ট বলবি বয়ফ্রেন্ড ছিল।”
“যদি ডিটেইলসে জানতে চায়?”
“বলবি এসব তোর ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে আলোচনা করতে চাস না।”
“যদি রেগে যায়?”
“রাগলে রাগবে। গাধা তুই এইটুকু বুঝতে পারছিস না হঠাৎ ভাইয়া কথাটা কেন জিজ্ঞেস করল?”
“কেন?”
“নিশ্চয়ই কোনোভাবে কিছু জানতে পেরেছে!”
তিরা ভয় পেয়ে বলল,
“কি বলছিস তুই!”
“হতেই পারে। আচ্ছা ভাইয়া কি কথাটা রেগেমেগে জিজ্ঞেস করেছে নাকি স্বাভাবিক ছিল?”
“স্বাভাবিক ছিল।”
“আচ্ছা যাই হোক এখন সব বলে দে। একটা মিথ্যাকে লুকিয়ে রাখতে আরো ১০০ মিথ্যা বলতে হয়। সেই ১০০ মিথ্যা হয় ১০০০ বিপদের ফাঁদ। তুই এক্ষুনি সব বলে দে।”
“ঠিকাছে ও বাসায় ফিরলে সব বলে দেব।”
“আচ্ছা টেনশন করিস না। তুই নিজ থেকে সব বললে ইজিলি নেবে ইনশাআল্লাহ।”

কিন্তু যাদিদকে বলার সুযোগ পেল না তিরা। যাদিদ বাসায় ফিরেই তিরার মুখের উপর কিছু কাগজপত্র ছুঁড়ে মারলো। তিরার মুখে ধাক্কা খেয়ে সেগুলো মাটিতে পড়ে গেল। তিরা তাকিয়ে দেখে তার এক এক্স বয়ফ্রেন্ডের সাথে কাপল ছবি এবং তার নিজ হাতে লেখা অসংখ্য চিঠি।

চলবে…

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ