Friday, June 5, 2026







স্বার্থপর মা

তিন তিনবার মিসক্যারেজ হওয়ার পর থেকে আমি কেমন যেন মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পরলাম। নিজেদের প্রত্যাশা, পরিবারের চাপ, সমাজের চাপ সব মিলিয়ে আমি রীতিমত দিশেহারা। একটা মা ডাক শোনার জন্য আমি যেন তখন আমার পুরো পৃথিবী দিয়ে দিতে পারি। দেশের বাইরে থাকাতে পৃথিবী সেরা গাইনিকোলজিস্টের সেবা পাচ্ছিলাম। কিন্তু পেটে বাচ্চাগুলোকে ধরে না রাখতে পারার কোন সুস্পষ্ট কারণ ও খুঁজে না পাওয়াতে আমি তখন আরো বেশী পাগলপ্রায়। সব বন্ধুরা তাদের বাচ্চাদের সাথে ছবি দেয় ফেসবুকে, শুধু আমার দেয়ার মতো কোন ছবি নেই। খবরের কাগজ, টিভিতে দেখা দেশের রাস্তার ধারের ভিখারী মাকে ও আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। দিনে দিনে নিজেকে গুটিয়ে নিলাম সবার কাছ থেকে। দেশে সহসা ফোন করিনা। কাঁহাতক হায় আফসোস আর কেন হয়না, কি সমস্যা এসব কথা শুনতে ভালো লাগে?

তারপর আমারো দিন এলো। সৃষ্টিকর্তা আরো একবার মুখ তুলে চাইলেন। এ বেলা গাইনি বিশেষজ্ঞ আমাকে খুব ক্লোজ মনিটরিংয়ে রাখলো। প্রায় প্রতি দু সপ্তাহ পরপর আলট্রাসাউন্ড করে বাচ্চার ওজন, পেটের পানি, অন্য কোন অস্বাভাবিকতা ঘটে কি না সব নজর রাখা হচ্ছিলো। বারো সপ্তাহে করা রিপোর্ট দেখে গাইনি ডাক্তারের কপাল কুঁচকে যায়। বাচ্চার কিছু অস্বাভাবিকতা নজরে পরে তাদের। তবু সে অপেক্ষা করে আরো একটি আলট্রাসাউন্ডের। রিপোর্ট নিয়ে কথা বলার সময় রীতিমত বোর্ড মিটিং বসে গেল নানা বিভাগের ডাক্তার, কাউন্সেলর, মিডওয়াইফদের। আমার বাচ্চার মাথায় নাকি দুটো অস্বাভাবিক টিউমারের মতো কিছু দেখা যাচ্ছে। এই বাচ্চা কোনভাবেই স্বাভাবিক জীবন পাবেনা বলে শিশু নিউরোলজিস্ট, নিউরোসার্জনরা জানিয়ে দেন।

শুরু হলো আমাকে কাউন্সেলিং যেন বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। পৃথিবীর বুকে বাচ্চার কি ধরনের সমস্যা হতে পারে, আমি কিভাবে সেসব সমস্যা মোকাবিলা করবো, আমার কি কি ধরনের মানসিক অসুবিধা হতে পারে সব বুঝিয়ে আমাকে কাগজে কলমে দেখিয়ে দেয়া হলো এই বাচ্চা আমাদের পরিবার তথা সমাজের জন্য একটা বোঝা ছাড়া আর কিছুই হবেনা। আমার স্বামী টুটুলকে ও তারা বুঝিয়ে রাজী করে ফেলে। কিন্তু দিনদিন করে সময় গোনা আমি একটা বাচ্চার জন্য কতোটা মরিয়া হয়ে আছি তা যেন তারা সবাই ভুলে বসে আছে। আমি জোর গলায় বললাম, ‘আমার বাচ্চা কিভাবে পালবো সেটা আমি বুঝবো। আমি প্রেগন্যান্সী চালিয়ে নিতে চাই।’

প্রতিবার হাসপাতালের ডাক্তার দেখাতে যাওয়ার সময় আমাকে দুইভাবে কাউন্সেলিং করা হতো। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই দুইভাগে ভাগ হয়ে যায়। আসলে সবাই একটা দোটানায় পরে গেছে কোন পক্ষ নিলে যে ভালো হয় এই ভাবনায়। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকি। আমার দৃঢ়তা দেখে টুটুলও মত পাল্টায়। আমরা সিদ্ধান্ত নেই প্রথম বছরটা আমি কাজ থেকে ছুটি নেব। যেন যে কোন সমস্যায় বাচ্চাকে সময় দেয়া যায়। বাকীটা সময় আর সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে আমরা দিন গুনতে লাগলাম। অদ্ভুত হলেও সত্য আমার পেটের বাবুটার এতো সমস্যা থাকলেও আমার প্রেগন্যান্সীতে আর কোন সমস্যা ছিলনা। যেন সৃষ্টিকর্তা একসাথে এতোগুলো পরীক্ষায় আমাদের ফেলতে চাননি।

শিশুবিভাগ, প্রসূতি বিভাগের ডাক্তারদের সমন্বয়ে গড়া মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সময়ের দুসপ্তাহ আগে আমার সিজারিয়ান করা হয়। আমার ফুটফুটে বাচ্চাকে আমার গালে একবার ছুঁইয়ে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। তারপর শুধুই অপেক্ষা। ব্রেনের টিউমার সরানো শেষে এতো এতোগুলো নল লাগিয়ে মেয়েটাকে দেয়া হয় আইসিইউ তে। প্রায় দুমাস পর বাচ্চার সব যত্ন নেয়ার পদ্ধতি শিখিয়ে দিয়ে তাকে বাসায় ছাড়া হয়। খুব আশা ছিল সৃষ্টিকর্তাতো চাইলেই কত কি পরিবর্তন করে দিতে পারেন। আমার বাচ্চা আমায় মা বলে ডাকবে, পৃথিবীতে আমার পরবর্তী প্রজন্মের একটা অস্তিত্ব থাকবে এই আশাতেই তো এতোদূর আসা। কিন্তু সেই প্রজন্মের ভার বয়ে নিয়ে যাওয়া যে কতটা কষ্টের হবে এটা ডাক্তাররা বারবার বোঝালেও তখন বুঝতে চাইনি যা বুঝতে পেরেছি গত চার বছরে আমার শারিরীক মানসিক সর্বতোভাবে প্রতিবন্ধী মেয়েকে পালতে গিয়ে।

মা ডাক শোনার সৌভাগ্য আমার হয়েছে। বড় মেয়ে হওয়ার বছর তিনেক পরে আমি আবার গর্ভধারণ করি। এবেলা একজন সুস্থ শিশু আমার কোল জুড়ে আসে। টুটুলই মূলত ছোট বাচ্চাটার দেখাশোনা করে। আমার সময়ের একটা সিংহভাগই যে চলে যায় আমার বড়মেয়ে তিতলীর পেছনে।
লোকে যখন হায় আফসোস করে তিতলীকে নিয়ে আমি তখন আমার ছেলে তাতানের দিকে তাকিয়ে খানিক সান্ত্বনা খুঁজে নিই।

পেটে লাগানো নল দিয়ে খাওয়ানো, নিয়মিত ন্যাপী পরিস্কার করা, বারবার পজিশন পাল্টে দেয়া যেন পিঠে ঘা না হয়ে যায় করতে করতে আজকাল যখন হাঁপিয়ে উঠি তখন মনে হয় আমার নেয়া তিতলীর পৃথিবীতে আসার সিদ্ধান্তটুকু কি আসলে ভুল ছিল? আমি কি বড় বেশী স্বার্থপর হয়ে গেছিলাম বলেই সৃষ্টিকর্তা আমার মেয়েটার জীবনটা এতো অভিশপ্ত করে দিলেন। তাতান যখন সারা ঘরময় দৌড়ে বেড়ায় তখন তিতলীর ও কি ইচ্ছে করেনা হেঁটে বেড়াতে? নাকি ওর মনের সেই ইচ্ছেটুকু চিন্তা করার শক্তি ও নেই, তা আমি জানিনা। শুধু প্রাণ নিয়ে বেঁচে থাকাটাই যে পৃথিবীতে সব কিছু নয়, তা আমার মতো ভুক্তভোগী মা ছাড়া আর কে জানে? মেয়েটার অসার শরীরের দিকে তাকিয়ে নিজেকে বড় স্বার্থপর মনে হয় আজকাল।

ডা. জান্নাতুল ফেরদৌস

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ