Friday, June 5, 2026







ডুমুরের ফুল ১৬.

ডুমুরের ফুল ১৬.

“কোন মেয়েকেই পুরোপুরি চেনা সম্ভব না। সেই চেষ্টাও করা উচিত না। একমাত্র রবীন্দ্রনাথই মেয়েদের পুরোপুরি চিনতেন। তাও দেশী মেয়ে না। বিদেশী মেয়ে।”
~হুমায়ূন আহমেদ।
জাদিদ হাসি চেপে রেখে ভাবলো স্বয়ং রবীন্দ্রনাথ চিনেছিলেন তাও বিদেশী মেয়ে। তার পক্ষে রবীন্দ্রনাথ হওয়া সম্ভব না হলেও হেমলতাকে চিনতে পারবেনা।কারণ হেমলতা তো দেশী মেয়ে। সত্যি হেমলতাকে পুরোপুরিভাবে এখনো চিনতে পারেনি সে।
আর চেনার সুযোগটাও তেমন হয়নি। মেলামেশা করতে গিয়েই তো ভালো লেগে গেলো। বেশিদিন ভালো লাগাটাকে পুষে রাখতে পারলোনা। সে তো দূরে চলে যাচ্ছে এই সুযোগে অন্য কেউ যদি হেমলতাকে নিয়ে যায়?
ভাবতেই কেমন লাগছে জাদিদের। আর সত্যিই যদি এমন হয়ে যেতো তাহলে….
বলে দিয়েই ভালো হয়েছে।
যতটুকু চিনি তাতে যথেষ্ট।সময় যত বাড়বে, সম্পর্ক যত গভীর হবে একে অপরকে তখন ভালোভাবে চিনে ফেলবো।
এমনকি ও হাসি মুখে কথা বললেও বুঝতে পারবো মেকি নাকি সত্যি!

জাদিদের পাশের সিটে একজন মধ্য বয়সের মহিলা বসেছেন। মহিলার জাদিদের বয়সী মেয়ে আছে। সেই মেয়ে নাকি ভিকারুননিসায় পড়ে। অনেক মেধাবী নাকি তার মেয়ে। জাদিদ কথা গুলো জানতে পেরেছে কারণ মহিলাই সেধে এসে তাকে এসব বলেছে। জাদিদের কেনো যেন এসব গল্প শুনতে ভালো লাগেনা। হেমলতাকে নিয়ে ভাবতে তার বেশ ভালো লাগে। এতো ভালোলাগা কাজ করছে কেনো? প্রশ্নের উত্তর হেমলতা ছাড়া কেউই পারবেনা। কিন্তু পাশের মহিলা বেশ বিরক্তিকর।
– বাবা তোমার নামটা কী?
জাদিদের চিন্তায় ছেদ পড়লো। বিরক্তি লুকিয়ে রেখে হাসি মুখে বললো
– জাদিদ।
মহিলা চওড়া হাসি দিয়ে বললেন
– আমার মেয়ের নাম জোয়া।
জাদিদ মনে মনে ভাবছে, তো?
– ওহ।
– তুমি ঢাকায় ঘুরতে যাচ্ছো?
– নাহ।
– তাহলে কী করতে যাচ্ছো বাবা?
– আমি ইউনিভার্সিটি কোচিং করতে যাচ্ছি।
– কোন কোচিং সেন্টার বাবা?
– ইউসিসি
– কোন শাখায় ভর্তি হয়েছো?
– মৌচাক শাখায়।
– তুমি কোন কলেজে পড়েছো? ইয়াছিন?
– নাহ আন্টি, রাজেন্দ্র কলেজে।
– বেশ ভালো কলেজ। তো বাবা ভালোভাবে পড়াশোনা করবা যেন রাজেন্দ্রতে ফেরত না যেতে হয়।
লাস্টের কথাটা জাদিদের ইগোতে লাগলো। রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় না ঠিক আছে বাট কলেজ হিসেবে ভালো। কথা না বাড়িয়ে হুম বলে মোবাইলে ব্যস্ত হয়ে পড়লো।
বাবার কী অবস্থা একটু জানা দরকার কিন্তু এই মহিলার সামনে বাবার সাথে কথা বলা ঠিক হবেনা। উনি আমার ব্যাপারে একটু বেশিই উৎসুক। দেখা গেলো সে ফ্যামিলি ব্যাপারেও নাক গলাতে চাইলেন। তার বাবাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। আর এই কারণে বাবা বাসা থেকে পালাইছে। বিষয়টা তার কাছে যতোটা নরমাল অন্য কারো কাছে অস্বাভাবিক লাগবে। আবার তার মায়ের খোঁজ নিতে চাইলে তো আরেক বিপদ!
হেমলতাকে ম্যাসেজ দেয়ার জন্য টাইপ করলো – তোমাকে আমার এতো ভালো লাগে কেনো? বলতে পারবা?
সেন্ড করার সময় মনে হলো, মোবাইল তো হেমলতার বাবার কাছে। আর একটু হলেই তো বিপদ ঘটিয়ে ফেলতো।
জাদিদ মোবাইল পকেটে রেখে সিটের সাথে হেলান দিয়ে চোখ বুজে রইলো। পাশের মহিলা মোবাইলে কার সাথে যেন গল্প জুড়ে দিয়েছেন। হয়তোবা এইজন্যই সে একাকী একটু সময় পেয়েছে।

হেমলতাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। মোবাইল এখনো হেমলতার বাবার কাছে। মোবাইল কীভাবে নেয়া যায় মনে মনে ভাবছে হেমলতা। এদিকে তার নানী কিছুটা সুস্থ হয়েছেন। হেমলতার জন্য নিজ হাতে ফ্যানা ভাত আর কলা ভর্তা করেছেন। পেঁপে ভর্তা করতে চেয়েছিলেন কিন্তু পেঁপে পেঁকে গেছে। পাঁকা পেঁপে দিয়ে আর যাইহোক ভর্তা করা যায়না।
খাবার হাতে নিয়ে হেলমতার কাছে এসে বসলেন। হেমলতা খাবার দেখেই বললো
– আমার কি পেট খারাপ নাকি?
নাদিয়া রাগীস্বরে বললেন
– যা বলবে তাই করবে। তোমার চিন্তায় খালাম্মার প্রেশার বেড়ে গেছে।
হেমলতা খাবারের প্লেট নিয়ে অনিচ্ছাসত্ত্বেও খেতে শুরু করলো। নাদিয়াকে তার একদমই ভালো লাগেনা। সবসময় তাকে কড়া কথা শোনায়। ইনি নাকি তার আম্মুর বন্ধবী? কীভাবে সম্ভব?
মিসেস জয়নাব নাদিয়াকে বললেন
– খেয়ে নিবি চল। আজকে আমি অনেকদিন পর রান্না করেছি।
হেমলতা গম্ভীর স্বরে বললো
– আন্টিরও কি পেট খারাপ নাকি?
মিসেস জয়নাব হেমলতার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন
– সবার সাথে ফাজলামি করতে নেই, হেম।
– আচ্ছা।

মিসেস জয়নাব ও নাদিয়া ডাইনিং রুমে চলে গেলেন।

ইশ মোবাইলটা এখন কাছে থাকলে কতো না ভালো হতো। জাদিদ কী করছে কে জানে। ফোন বা ম্যাসেজ করছিনা বলে কি ও রাগ হচ্ছে? সকালে দেখা করার কথা বলেছিলো ঘুমের ঘোরে কী না কী বলেছে জাদিদকে সে।
ঢাকায় পৌঁছে গেছে কিনা নাকি এখনো বাসে? উফ কেমন যেন অস্থির লাগছে জাদিদের জন্য।
একা একা কী করছে? খেয়েছে কিনা?

জাদিদের মোবাইল নাম্বারটাও ওর মুখস্থ নেই। মিম্মার কাছে মোবাইল নাম্বার আছে। কিন্তু ওর কাছে চাইতে কেমন সংকোচ হচ্ছে। যদিও এখন ও সব জানে।
খাওয়া শেষ করে এঁটো প্লেট নিয়ে রান্নাঘরে রেখে নানীর রুমে ঢুকেই মোবাইল খুঁজতে শুরু করলো। ড্রেসিং টেবিলের উপর মোবাইল রাখা। নানীর মোবাইলে মিম্মার নাম্বার সেভ করা আছে। নানী তার স্কুলের বুয়ার নাম্বারও সেভ করে রেখেছিলেন।
মিম্মাকে ফোন দিলো।
– আসসালামু আলাইকুম নানী।
– আরে আমি হেমলতা।
– তাই বলে সালামের উত্তর দিবি না?
– হ্যাঁ দিবো। অলাইকুম আসসালাম।
– তো আপনি কেনো ফোন করেছেন?
– জাদিদের নাম্বারটা দেতো। আমার মোবাইল আব্বুর কাছে।
-ইশ!
– দে না।
– আমি তো আর তার নাম্বার মুখস্থ করে রাখিনি। আমি ম্যাসেজ করে পাঠাচ্ছি।
– আচ্ছা।

কিছুক্ষণ পর ম্যাসেজ করে মোবাইল নাম্বার পাঠালো মিম্মা।
হেমলতা ফোন দিলো। কয়েকবার রিং বাজার পরে জাদিদ ফোন রিসিভ করলো।
আননাউন নাম্বার দেখে প্রথমে রিসিভ করতে চায়নি। পরে বারবার রিং বাজাতে রিসিভ করলো। হয়তোবা বাবার মোবাইলে চার্জ নাই তাই অন্য নাম্বার দিয়ে ফোন করেছে।
– হ্যালো।
হেমলতার মনে হলো অনেক দিন পর জাদিদের কণ্ঠ সে শুনছে। কিন্তু সকালেই বেশকিছু সময় কথা হয়েছে।
এদিকে জাদিদ বারবার হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। হেমলতা চোখ বুজে বললো
– হেমলতা বলছি।
– ওহ। এটা কি তোমার নতুন নাম্বার?
– নাহ, নানীর।
– বলো কী? তোমার মোবাইলের কী হয়েছে? সবাই সব জেনে গেছে? এইজন্য মোবাইল নিয়ে নিছে?
– পাগলের মতো কীসব বলছো? মোবাইল আব্বুর কাছে।
– নাহ আমি ভাবলাম তুমি যে পরিমাণ বোকা তাতে ধরা খাওয়া খুব ইজি।
– ধরা খেলে যোগাযোগ অফ হয়ে যাবে।
– যোগাযোগ অফ হলে কীভাবে হবে? আমি একদিনও কথা না বলে থাকতে পারবোনা হেম। এমনিতেই কবে তোমাকে দেখবো তার নাই ঠিক। তার উপর যদি কথা না হয়। তাহলে আমি কীভাবে কী করবো?
– আরে আমি ধরা খাচ্ছিনা।
– সাবধানে থাকবা। আর মোবাইল নাম্বার মুখস্থ করো এখনি। আর আমার নাম্বার ডিলিট করো প্লিজ।
– আচ্ছা করছি। তুমি কি পৌঁছে গেছো?
– না। ফেরিতে কেবল বাসায় যেতে সময় লাগবে।
– পৌঁছে গেলে ম্যাসেজ দিও।
– মোবাইল তোমার কাছে থাকবে?
– না।
– আমি তাহলে ম্যাসেজ, ফোন কিছুই করতে পারবোনা। তোমার সময় হলে তুমি করবা। অতিরিক্ত আবেগে পড়ে আমি তোমাকে হারাতে চাইনা। বুঝতে পারছো কী বলেছি???

চলবে….!

© Maria Kabir

” লেখিকা মারিয়া কবির এর সকল লেখা দ্রুত পেতে অবশ্যই এ্যাড হোন তার ফেসবুক পেইজ ‘Maria Kabir – মারিয়া কবির'(এখানে পেইজ লিংক) এর সাথে।
২০২০ বই মেলায় প্রকাশ পেতে যাচ্ছে মারিয়া কবির এর প্রথম উপন্যাস ‘যেখানে সীমান্ত তোমার আমার’।
মারিয়া কবির এর নতুন সব গল্প উপন্যাস পেতে আমাদের।সাথেই থাকুন।
ধন্যবাদ।

https://www.facebook.com/Maria-Kabir-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-109272590471736/

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ