Saturday, June 6, 2026







উদাস পূরবী হাওয়া পর্ব-০৫

#উদাস_পূরবী_হাওয়া
#পর্ব_০৫
#মৌরিন_আহমেদ

সেদিন সারাবেলা বৃষ্টি হলো। কখনো গুড়িগুড়ি কখনো মুষলধারে। সাজিদের কি হলো কে জানে; সারাক্ষণ ঘুরঘুর করলো বিপার আশেপাশে। বিপা পাত্তা দিলো না। সত্যি বলতে ও বিভ্রান্ত হয়ে গিয়েছে। আচমকা সাজিদের এত প্রেম প্রেম ভাব ওর ঠিক হজম হচ্ছে না। কিন্তু সাজিদ হাল ছাড়ল না। আঠার মত লেগেই রইলো ওর সঙ্গে!
______

[সপ্তাহখানেক পর]

সাজিদের কাজকর্ম ঠিক বুঝতে পারছেনা বিপা। কদিন ধরে মনে হচ্ছে, সাজিদ যেন পাল্টে গেছে। বিয়ের পরপর যেমন সম্পর্ক ছিল দুজনের খুনসুটিময়; ঠিক তেমন। বিপার বড় ভালো লাগছে এই অপ্রত্যাশিত পরিবর্তনে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন। সাজিদ যদি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে; বিপার কাছে ক্ষমা চায়; বিপা ক্ষমা করবেনা কেন? নিশ্চয়ই করবে। মুখে যতোই বলুক, বিপা তো নিজেও জানে ওর মনের অবস্থাটা। বড্ড নাজুক সে। কখনো বিদ্রোহী হতে চায় বটে; কিন্তু দিনশেষে সেও আট – দশটা বাঙালি নারীরই মতো!

সন্ধ্যায় হঠাৎ পৃথা এলো বাসায়। সাথে ওর বাবুটা নিয়ে। অনেকদিন পর পুরোনো বান্ধবীদের দেখা হলে উৎফুল্লের সীমা থাকেনা। বিপা – পৃথারও বাঁধভাঙা আনন্দ হলো। কিছুক্ষণ খুব হৈ – চৈ করার পর দুজনে বসলো গল্প করতে। পৃথা জিজ্ঞেস করলো,

— জুবায়ের এসেছিল তোর বাসায়? কথা হয়েছে? শালা অনেক হ্যান্ডসাম হয়ে গেছে নারে?

বিপা হাসলো,
— বিদেশের হাওয়া লাগলে সবাই সুন্দর হয়।
— যাহ! বললেই হলো নাকি? সৌন্দর্য না থাকলে এমনই এমনই কিছু হয়? জুবায়ের আগেও হ্যান্ডসাম ছিল; এখন তো আরোও. .

পৃথা প্রতিবাদ করলো যেন। বিপা দুষ্টুমি করে বললো,
— উহুম, উহুম আপু। জামাই রেখে অন্যের দিকে নজর দেয়া তো ভালো নয়!
— ধ্যাত। কি যে বলিস না!

লাজুক হাসলো; তারপর হঠাৎ কি মনে হতেই সোজা হয়ে বসলো। একটু উদ্বেল হয়ে বললো,

— জুবায়ের এখনো বিয়ে করেনি, জানিস?

বিপা জানে সেটা। সেদিন কথায় কথায় বলে ফেলেছিল জুবায়ের। কারণটা যদিও জিজ্ঞেস করার সাহস পায়নি বিপা; কেননা ভয় লেগেছিল। যদি সত্যিটা ওর সহ্য না হয়! অবশ্য জুবায়ের ওকে সেই বিপদে ফেলেনি; নিজেই বলেছে হেতু।

এতক্ষনের হাস্যোজ্বল মুখটা একটু মলিন হলো ওর,

— হ্যাঁ, শুনলাম। আন্টি বলেছিল কোনো বিদেশিনীর ফাঁদে পা দেয়া যাবেনা। দেশে এসেছে এবার বিয়ে করতেই!

— হুম। আর কতো একা একা জীবন? এবার সেটেল্ড হওয়া দরকার। আর কতো একজনের ভাবনায়…

— আরও দু’ কাপ চা আনছি।

কথার মাঝখানেই বিপা উঠে গেল চা আনার জন্য। পৃথা বুঝলো ওর এড়িয়ে যাওয়ার চেষ্টা; দীর্ঘশ্বাস ফেললো। এ-ছাড়া কিই বা করার আছে?

পৃথা চলে গেল ন’টার দিকে। রাতের খাবারের প্লানিং ছিলনা ওদের; বিপা ছাড়লো না কিছুতেই। ওদের বাসার গেইট পর্যন্ত এগিয়ে দিয়ে বিপা। তখন পরিবেশটা বেশ ঠাণ্ডা; শীতালু বাতাস বইছে। দু’ – একবার বিজলিও চমকাতে দেখলো। কে জানে ঝড় হবে নাকি!

পৃথার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে ফিরল সাজিদ। বিপা অবাক হলো না তেমন। কদিন ধরে সাজিদ সময়মত বাড়ি ফিরছে। ফেরার পথে ওর জন্য কিছু উপহারও আনছে। আজ এনেছে কিটক্যাটের প্যাকেট। বিপা প্যাকেটটার দিকে অনেকক্ষন তাকিয়ে দেখলো। ঠিক বুঝলো না নিজের অনুভূতি; না সাজিদেরটা!

সেরাতে বেশ ঝড় হলো। তুমুল বৃষ্টির সাথে মেঘের গম্ভীর গর্জন। বহু বহু দিনপর সুযোগ পেয়ে সাজিদও কাছে টানলো বিপাকে। বৃষ্টিভেজা একটা রাতের আহ্বানে বিপা ভুলে গেলো সবকিছু। নিজের রাগ – ক্ষোভ – দুঃখ – হতাশা – প্রতিবাদ —- সব ভুলে উন্মাদনায় ভাসলো; আত্মসমর্পণ করলো স্বেচ্ছায়!
____________

একটি উজ্জ্বল ভোর।

জানালার ফাঁক গলে রোদ এসে পড়লো বিছানায়; বিপার অবিন্যস্ত শরীরে। ঘুম ভেঙে সর্বপ্রথম নিজের পাশবালিশে হাত রাখলো মেয়েটা। ফাঁকা জায়গা; ফাঁকা সব। এদিক – ওদিক তাকিয়ে অস্থির চিত্তে উঠে বসলো বিছানায়। দু’হাতে মাথা চেপে ধরে আচানক কান্নায় ভেঙে পড়লো। এসব কি তামাশা হচ্ছে ওর জীবনে? কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে বারবার?

সাজিদ অফিসে চলে গিয়েছে অনেকক্ষণ আগে। বিপা ধীরে ধীরে বিছানা ছাড়লো; নাশতা বানালো। এরপর তৈরি হয়ে বেরিয়ে গেল বাসা থেকে। না, চিরদিনের জন্য নয়! আপাতত ক’দিনের স্বস্তির জন্য; নিজেকে একটু বোঝার জন্য ওর একা থাকা চাই।

বিপাকে দেখে ওর মা জেসমিন ভীষণ খুশি হলেন। বড় মেয়ে বাড়ি এসেছে —-আনন্দ তো হবেই। মেয়ের সব পছন্দের খাবার রাঁধতে বসে গেলেন।

বাড়িতে এখন নিপা ছাড়া ওর বাকি দুই বোন আছে। অবশ্য ওদের পাশের বাড়িতেই ওর চাচার পরিবার থাকে। ওর দাদার বাড়ি – ভিটে ছিল এসব। তিনি মরে যাওয়ার পর বাপ-চাচারা ভাগ করে নিয়েছে যে যার মতো। ওর দাদি অবশ্য আছে বেঁচে; ছেলেদের বাড়িতে পালা করে থাকেন। দাদি চাচার বাড়িতে শুনে বিপা সেখানে গেলো দেখা করতে।

বাছিরুন বেগম পুরোনো আমলের মানুষ। বুড়ো বয়সে ছেলেদের বাড়িতে থাকছেন বটে; কিন্তু তবুও বেশ একাকীত্বে ভোগেন। বাড়ির সদস্যরা তেমন একটা গা করে না তার উপস্থিতি – অনুপস্থিতি বিষয়ে। সেখানে নাতনিকে দেখে খুব আমোদ পেলেন। নাতজামাই আসেনি শুনে বেশ ঠাট্টাও হলো,

— কি রে ছেড়ি! ভাতার রাইখা বাড়ি আইসা পড়লি; এইটা কেমন কথা?

— সে তো ব্যস্ত দাদি। আমি এলাম তোমাদের সাথে দেখা করতে।

বিপা হেসে বললো। বাছিরুন তার লিকলিকে শীর্ণ হাত বাড়িয়ে নাতনির হাত টেনে ধরলেন; নরম কণ্ঠে বললেন,

— এতোদিন পর দেখা করতে আসলি, বু? কতদিন তোরে দেখিনা। কতবড় হইয়া গেছস, দেখি! বোইস; আমার পাশে।

বিপা বসতেই হঠাৎ প্রশ্ন ছুঁড়ে ফেললেন,
— মোটা হইছস তো রে। পোয়াতি নাকি? সংসারে টোনা-টুনি আসবো?

বিপা মুখ নামিয়ে নিলো; অদ্ভুত লজ্জা সাথে খানিকটা হতাশাও ঘিরে ধরলো ওকে। বাছিরুন বেগম হাসলেন। গাল টিপে বললেন,

— কেউ আসবো? কথা কস না ক্যা ছেড়ি!
— না, দাদি। এখনো না। দুয়া রাখিও।

বাছিরুন বেগম হেসে মাথা নাড়লেন। কিছুক্ষণ কথাবার্তার পর বিপা উঠলো বাড়ি যাবার জন্য; রাস্তায় ওর চাচির সঙ্গে দেখা হলো। ভদ্র মহিলা অজ্ঞাত কারণে বিপাকে ঠিক পছন্দ করেন না। বিপা সেটা জানে বলেই তেমন একটা মেশার চেষ্টাও করে না। কিন্তু এভাবে মুখোমুখি দেখা হয়ে গেলে কথা না বলাটা খারাপ দেখায়। দু’-একটা কথা বলার পর সে জিজ্ঞেস করলো চাচাতো বোনদের খোঁজখবর,

— চাচি, নিঝুম নেই বাড়িতে? ওকে দেখছি না যে…
— ও ইউনিভার্সিটিতে পড়ে; বাড়িতে থাকে নাকি? অসময়ে ওরে খুঁজলে পাবা নাকি!

চাচি বেশ বিরক্ত কণ্ঠে বলেই চলে গেলেন। বিপা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো সেখানটায়।
__________

রাতে জুবায়ের হঠাৎ ফোন করলো বিপাকে। হঠাৎ ওর কল দেখে খানিকটা চমকালো বিপা। সারাদিনে মোটামুটি নিজের বর্তমান পরিস্থিতি দেখে দূরে থেকে ওর মনটা ভালো হয়ে গিয়েছিল। এসময় জুবায়েরের সাথে কথা বলতে ইচ্ছে করছিল না মোটেও।

তবুও কি ভেবে রিসিভ করতেই জুবায়ের ওকে আরো বেশি চমকে দিলো,

— তুমি কি এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালে আছ, বিপা? সাজিদ ভাইয়ের সাথে এসেছ?

বিস্ময়ে মুখ থেকে কথা সরলো না ওর; জুবায়ের আবার বললো,

— কিন্তু তুমি ওয়েস্টার্ন পরতে শুরু করেছ কবে থেকে? না, আই মিন ইটস ইয়্যর চয়েজ, কিন্তু… ভাইয়ের সাথে মেয়েটাকে ‘তুমি’ ভাবতে আমার একটু কষ্টই হচ্ছে।

বিপা তখনো চুপ; মুখে কুলুপ এঁটে বসে আছে যেন। জুবায়ের ফের বললো,

— উপরতলায় যেতে দেখলাম; রুম নং কত? ভালো হয়েছে দেখা হয়ে; এই সুযোগে সাজিদ ভাইয়ের সাথে একটা মোলাকাত হবে নাহয়। সেদিন বাসায় গেলাম উনি ছিলেন না…

— ওই মেয়েটা আমি নই, জুবায়ের। আমি কোনো হোটেলে যাইনি।

বহুকষ্টে উচ্চারণ করলো যেন। জুবায়ের ভ্রু কুঁচকে ফেললো,

— তাহলে ওই মেয়েটা?

ভীষণ অবাক হয়ে বললো জুবায়ের — সবটা বুঝতেই পারছে; তবুও যেন অস্পষ্ট। বিপার সুখের সংসারেও কি তবে ফাটল দেখা দিয়েছে?

#চলবে____

#MOURIN_AHMED

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ