Saturday, June 6, 2026







সুখের খোঁজে পর্ব-১০

#সুখের খোঁজে…..(পর্ব -১০)
#মৌমিতা হোসেন

তৌসিফ এর উচ্চস্বরে হাসি শুনে নিতু চোখ তুলে তাকায়।খানিক মুগ্ধ হয়। গায়ের রং শ্যামলা ,লম্বা, দেখতে ভালোই।হাসিটাও বেশ সুন্দর।নীল রঙের পাঞ্জাবি পড়েছে। দেখতে বেশ লাগছে। তাকিয়ে থাকে নিতু।এর মাঝে কখন যে তৌসিফ নিতুর একেবারে কাছে এসে দাঁড়িয়েছে সেটা আর খেয়াল করেনি।পেটে কারো হাতের স্পর্শে আঁতকে ওঠে নিতু। তৌসিফ ওর এতো কাছে খেয়াল হতেই মাথা নিচু করে ফেলে। আবার অস্বস্তি বাড়তে থাকে নিতুর। তৌসিফ গুজে রাখা শাড়ি এক টানে খুলে আঁচলটা সামনে টেনে দেয়।

মুখে ফুঁ দিয়ে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলে,”এভাবে ধবধবে সাদা পেট দেখিয়ে কি কাজ করো তুমি? শরীর ঢেকেও কাজ করা যায়।এই শরীর আমি ছাড়া অন্য কেউ না দেখুক।আশা করি বুঝতে পারছো।আর এলোমেলো তোমাকে দেখতে ভালোই লাগছে।আবারো নেশা হয়ে যাচ্ছে।
তবে ঐ যে তোমার খালা তোমাকে এখন ডাকবে তাই তোমার ভাষায় ঐ কাজ এখন আর না করি। তোমাকে ছেড়ে দিলাম এখনের মতো।হলো?” বলে নিতু কে ছেড়ে শিষ বাজাতে থাকে আর চুল আঁচড়াতে থাকে।

নিতুর খুব অস্বস্তি হয় সাথে লজ্জাও পায়। মনে হচ্ছিলো বরফের মতো জমে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে তৌসিফ বলে,”নাস্তা কি পাবো আজ? মানে নাস্তা দেবে নাকি চলে যাবো? এভাবে দাড়িয়ে আছো কেনো? নাকি অন্য কোন ইচ্ছা আছে?”

তৌসিফ এর কথা শুনে নিতু চমকে ওর দিকে তাকায়।আর এক মুহূর্তও দেরি না করে রান্না ঘরে চলে যায়। তাড়াতাড়ি নাস্তা টেবিলে সাজায় ।এর মাঝেই তৌসিফ খাবার ঘরে এসে নাস্তা খায়।আজ তৃপ্তি নিয়েই খায় তৌসিফ। ঘরে চোখ বুলিয়ে ভালো লাগে ওর।বৌ ঘর গুছিয়ে রাখছে তাই একটু বেশি ভালো লাগে।

এতোটা সময় নিতু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তৌসিফ পানি খেয়ে বাইরে যেতে নিলে নিতু জানতে চায়,”কোথায় যাচ্ছেন?”

তৌসিফ একটু অবাক চোখে তাকালে নিতু হাত কচলাতে থাকে আর বলে,”না মানে বাবা বলেছে জেনে রাখতে।এজন্য আর কি।না বলতে চাইলে সমস্যা নেই। বলতে হবে না।”

একটু বিরক্ত হয়ে তৌসিফ বলে,”আমি কোথায় কখন যাবো এসবে তোমার কোন কাজ নেই। আমি এসব কৈফিয়ত কাউকে দেইনা। আমার ব্যাপারে নাক গলাবেনা।”

“ঠিক আছে আর জানতে চাইবো না।কখন আসবেন সেটা কি বলবেন?”

“যখন মন চাইবে তখন আসবো।আর এর মাঝে যদি আবার তোমার নেশা হয় তাহলেও আসবো।হলো?”কথাটা বলে তৌসিফ মুচকি হেসে সিগারেট খেতে খেতে চলে যায়।

সিগারেটের গন্ধ নিতুর সহ্য হয়না।বমি চলে আসে। নিতুর আবারো বিরক্ত লাগে। একটু আগের ক্ষনিকের ভালোলাগা আবারো উড়ে যায়। মনে মনে বলে,”কোন ভালো দিক নেই।এই মানুষটার সাথে কীভাবে মানিয়ে চলবো আমি।কথাও বলেনা।ত্যাড়া উত্তর, সিগারেট খায় সব মিলিয়ে অসহ্যকর।”

নিতু আবারো কাজে লেগে পরে। সংসার এর কাজ করতে নিতুর ভালোই লাগে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়।সারাদিন রাহেলা খালার সাথে কাজ,গল্প এসবেই মেতে থাকে নিতু।সময় পেলেই মায়ের সাথে কথা বলে,বাড়ান্দায় পাখিটার সাথেও বেশ সখ্যতা হয়েছে ওর। বিকেলে বিথিরা প্রায়ই আসে তখন গল্প করে ।এক কথায় সব মিলিয়ে নিতুর বেশ ভালো সময় কাটে। শুধু তৌসিফ আসার সময় হলেই ওর অস্থিরতা,অস্বস্তি বাড়তে থাকে।বাড়ি এসেই নিতু কে যেনো ওর খুব করে চাই।প্রয়োজন ছাড়া কোন কথা নেই।রাত হলেই সম্পর্ক গভীর হওয়া আর ভোর হলে মনে হয় যেনো ওকে চেনেইনা তৌসিফ। নিতু খুব করে ভাবে ,”বিবাহিত জীবন বুঝি এমন হয়? এভাবেই কি আমাকে আজীবন থাকতে হবে?”এই কদিনে নিতু অনেক চেষ্টা করেছে তৌসিফ এর সাথে কথা বলতে,গল্প করতে , ওকে জানতে কিন্তু তৌসিফ এর সময়ই নেই। তবে আজকাল যেকোন প্রয়োজনে নিতুর ডাক পরে। নিতু সবটা মেনে তৌসিফ কে ভালোবাসতে চায় কিন্তু তৌসিফ এর এড়িয়ে যাওয়া, অবহেলা দেখে আবার পিছিয়ে যায়।খুব বিরক্ত হয় নিতু।আর এসব কারনে তৌসিফ এর মোবাইল নাম্বারটা ও নিতুর আর নেয়া হয়না।

তৌসিফ কথা বেশি না বললেও মনে মনে নিতুর কাজে বেশ খুশি হয়। সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে বাইরে যাওয়ার সময় আবার সন্ধ্যায় বাসায় ফিরলেই হাতের কাছে সব পাচ্ছে। নিতু সব এগিয়ে তৌসিফ এর হাতের কাছে এনে রাখে।সব গোছানো,বাড়িটাকে এখন সত্যি বাসা মনে হচ্ছে। সারাদিন আড্ডার মাঝেও যখনি নিতুর কথা মনে পড়ছে তখনই হুট করে বাসায় চলে আসছে।এটা নিছক শরীরের টানে নাকি নিতুর ভীতু চেহারা ওর মনেও কিছুটা জায়গা করে নিয়েছে সেটা ঠিক বুঝতে পারছেনা তৌসিফ। নরম তুলতুলে নিতুর সান্নিধ্য ওর বেশ লাগে। সারাক্ষন মেয়েটার মাঝে ডুব দিতে ইচ্ছে হয়। তৌসিফ ভাবে বোকাসোকা এই মেয়েটা সব মিলিয়ে একেবারে মন্দ নয়। তবে কেনো জানি এর বেশি নিতু কে জানতে ইচ্ছে করেনা।আর এই একটু একটু ভালোলাগার কথাও নিতু কে বলা হয়না।নিতুর রান্নায় অভ্যস্ত হয়ে পরে বাবা আর ছেলে। খাওয়ার সময় নিতু সামনে থাকে। কিছু লাগলে এগিয়ে দেয়।এসবই তৌসিফ এর ভালো লাগে। আজকাল আর বাইরে তেমন একটা খায়না। তবে এই একটু ভালোলাগার কথাটাও নিতু কে বলা হয়না। বলতে ইচ্ছা হয়না। নিতুর জন্য ওর যেই অনুভূতি আস্তে আস্তে তৈরি হচ্ছে এমন অনুভূতি আগে অন্য কারো জন্য কখনো হয়নি। তৌসিফ ভাবে,”বিয়েটা যদিও করার কোন ইচ্ছা ছিলো না। কিন্তু বিয়ের পর থেকে সময় খারাপ কাটছে না।বেশ ভালোই কাটছে।”

আকবর আলি তৌসিফকে বিয়ের পর থেকে বলছে দোকানে বসতে।দোকানের সব কিছু জেনে রাখতে। কিন্তু তৌসিফ কোনভাবেই রাজী নয়।বললেই বলে,”বাবা, বিয়ে করতে বলেছো করেছি এর বেশি আর কিছু বলো না।ওসব দোকান আমি সামলাতে পারবো না।”

আকবর আলিও মাঝে মাঝে রেগে যায়। আবার মাঝে মাঝে ঠান্ডা মাথায় তৌসিফ কে বোঝায়। কিন্তু কোন কাজ হয়না। দোকানে না গিয়ে সারাক্ষন আড্ডা দেয়। বাইরে ঘুরে বেড়ায়। আকবর আলি নিতু কে বলে,”আমার বয়স হয়েছে মা।আজকাল শরীর ভালো লাগছে না। ছেলেটাকে বোঝাও । ওকে দোকানে বসতে বলো।”

নিতু বলে,”চিন্তা করবেন না বাবা আমি ওনাকে বলবো ।”কিন্তু মন মনে ভাবে কীভাবে বলবে।সেতো দরকার ছাড়া অন্য কোন বিষয়ে কোনো কথাই বলেনা।আর বলার সুযোগও দেয়না।

আকবর আলি নিতুর কথা শুনে একটু নিশ্চিন্ত হন।আসোলে গত ৩/৪দিন ধরে আকবর আলির শরীর বেশ খারাপ লাগছে।তাই এই একমাত্র ছেলেটার জন্য তার খুব চিন্তা হয়।আর এখনতো সাথে এমন লক্ষি একটা বৌও আছে। মেয়েটাকে সাধ করে ছেলের বৌ করে এনেছে।এখন ছেলে যদি লাইনে না আসে তাহলে মেয়েটার জীবন নষ্ট।এসব ভেবে কদিন ধরে আকবর আলির মনটাও ভালো লাগছে না।

তপুর সাথে নিতুর হাতে গোনা ২/৩দিন দেখা হয়েছে।তপুর নিতু কে বেশ ভালো লেগেছে। তবে বিয়ের পরেও তৌসিফ এর এমন বাইরে আড্ডাবাজি , সারাক্ষন বাইরে ঘোরাঘুরি দেখে তপু বিরক্ত। কয়েকবার তৌসিফ কে বলেছে এসব এখন ছাড়তে। কিন্তু তৌসিফ উল্টো তপুর সাথে খারাপ ব্যবহার করে।দুজনের মাঝে শৈশবে খুব ভাব থাকলেও বড় হবার সাথে সাথে দুরত্ব অনেকটাই বেড়েছে।কেউ যেনো কারো কথা শুনতে চায়না।

আকবর আলির ঔষধ শেষ হয়ে গেলে নিতু ভাবে ও আনতে যাবে।তখনি তপু বাইরে বের হচ্ছিলো। নিতু কে দেখেই জিজ্ঞেস করে,”কী ব্যাপার নিতু কোথায় যাচ্ছো?”

“জ্বী বাবার ঔষধ শেষ।আনতে যাচ্ছি। বাবার শরীরটা ভালো না।”

তপু বলে,”আচ্ছা ঔষধের নামটা আমাকে বলো আমি নিয়ে আসছি। তোমাকে বাইরে যেতে হবে না। কিছু লাগলে এরপর থেকে আমাকে বলো আমি এনে দেবো। আমার মোবাইল নম্বরটা রেখে দাও।”বলেই নিতুর নম্বর নিয়ে ওর মোবাইলে ফোন দেয়।এরপর সেইভ করে রাখতে বলে।

নিতু সাথে সাথে সেইভ করে রাখে।তৌসিফ তখনি একটা কাজে বাসায় আসছিলো।এমন সময় তপু কে নিতুর সাথে হেসে হেসে কথা বলতে দেখে মেজাজ খারাপ করে আবার বাইরে চলে যায়। তপু চাচার জন্য ঔষধ নিয়ে ফেরার পথে রাস্তায় তৌসিফ কে দেখে বলে,”চাচা অসুস্থ জানিস সেই খবর?”

তৌসিফ এর মেজাজ এমনি খারাপ থাকে।এর মাঝে তপুর কথায় খানিক বিরক্ত চোখে তাকিয়ে বলে,”আমার বাবার অসুস্থতার খবর কি আমাকে তোর কাছ থেকে জানতে হবে?”

তপু বোঝায়।বলে,”দেখ তৌসিফ তুই এখন বিয়ে করেছিস। একটা মেয়ের দায়িত্ব তোর ওপর।চাচাও অসুস্থ তাই সবকিছু বোঝার চেষ্টা কর। সংসার এর দায়িত্ব নে।মেয়েটাও বেশ ভালো। ওকেও সময় দে।তোর বাবা কিন্তু সে আমারও চাচা তাই তোকে কথাটা জিজ্ঞেস করেছিলাম।”

তৌসিফ এর রাগ যেনো আরো বেড়ে গেলো। রেগে কিছু না বলে ওখান থেকে বাসায় চলে আসে। বাসায় ঢুকেই আজ খুব রাগ দেখাচ্ছে। নিতু বুঝতে পারেনা। তপু ঔষধ দিয়ে চলে যায়। তৌসিফ নিতু কে ডাকে। জানতে চায়,”কি দিয়ে গেলো তোমাকে?”

নিতু বলে,”বাবার ঔষধ।”বলা শেষ করতেই তৌসিফ এসে গাল চেপে ধরে।

চিৎকার করে বলে,”বাবার ঔষধের কথা আমায় ফোন করে বলা যেতো না?তপু কে কেনো বলতে হবে?ওর সাথে তোর এতো কি কথা?”

নিতু কেঁদে দেয়। বলে,”ছাড়ুন ব্যাথা পাচ্ছি। আমি বলিনি ভাইয়াকে।আমি ঔষধ আনতে বাইরে যাচ্ছিলাম তখন উনি জোর করে আমাকে বাইরে যেতে বারন করে নিয়ে আসলেন।আর আমার কাছে আপনার ফোন নম্বর নেই। আপনি দেননি তো।”

শেষ কথা শুনতেই তৌসিফ গাল ছেড়ে দিলো।ঠিকই তো নিতুর নম্বর ওর কাছে আছে তবে এতো দিনে একবার ও তৌসিফ নিতু কে ফোন দেয়নি।আর নিতু ও দেয়নি। নিতু ইচ্ছে করেই ফোন নম্বর চায়নি। আবার যদি রেগে যায় এই ভেবে। নিতু কাঁদতে থাকে। তৌসিফ এর এমন ব্যবহার ওর ভালো লাগে না। খুব মায়ের কথা মনে পরে।

তৌসিফ রাগে চেয়ার ফেলে দিয়ে বাড়ান্দায় চলে যায়। সিগারেট খেতে থাকে।কেনো জানি নিতুর সাথে তপুকে হাসিমুখে কথা বলতে দেখে ওর ভালো লাগে না। ছোটবেলা থেকেই তপুর সাথে ওর ভুল বোঝাবুঝি তাই হয়তো বিষয়টা স্বাভাবিক হওয়ার সত্ত্বেও ওর ভালো লাগে না।সব কিছু অসহনীয় লাগতে থাকে। তৌসিফ ঐ দিন আর বাইরে যায়না। সারাদিন খাওয়া দাওয়াও করেনা। নিতু একবার ডাকে খেতে তৌসিফ রাগ দেখালে আর ডাকার সাহস করেনা।নিতুও খায়না।বিষন্ন মনে ওর কাজ করে যায়। রাতে খেতে ডাকলেও বলে দেয় যে খাবেনা।তাই নিতু রাতেও খায়না।সব গুছিয়ে রাতে ঘুমাতে গেলে দেখে তৌসিফ তখনও বাড়ান্দায় বসে আছে।পুরো রুমে সিগারেট এর গন্ধ। এমনি সারাদিন খায়নি সাথে এই গন্ধ সব মিলিয়ে নিতুর পেট গুলিয়ে বমি পায়। মুখে পানি দিয়ে আস্তে এসে শুয়ে পরে। তৌসিফ এর সাথে আর আগ বাড়িয়ে কথা বলেনি বা ডাকতেও যায়নি।ভাবে ডাকলে আবার যদি রেগে যায়।আর দুপুরের ঘটনায় ওর মনটাও খারাপ ছিলো। সম্পর্কটা কীভাবে স্বাভাবিক হবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে নিতু।

এদিকে সারাদিন নিতু তৌসিফ কে এড়িয়ে চলায় ওর মন মেজাজ এমনি খারাপ ছিলো।এর মাঝেই হঠাৎ রুমের লাইট অফ দেখে রুমে এসে লাইট জ্বালিয়ে দেখে নিতু শুয়ে পড়েছে। এটা দেখে তৌসিফ এর রাগ যেনো তরতর করে চরমে উঠে গেলো।ও সিগারেট ফেলে নিতুর পাশে শুয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। মনে হচ্ছে সব রাগ নিতু কে কাছে টেনে নিলেই কমবে। নিতুর অস্বস্তি হলেও প্রথমে ভাবে কিছু বলবে না। কিন্তু ক্ষুধা, সিগারেট এর বাজে গন্ধ আর এর সাথে পুরো শরীরে তৌসিফ এর হাতের অবাধ্য বিচরনে নিতুর আর সহ্য হয়না। খুব খারাপ লাগে,বমি পায় যার কারনে না পেরে দ্রুত তৌসিফ কে সরিয়ে দিয়ে উঠেই ওয়াশরুমে দৌড়ে চলে যায়।বেসিনে গলগল করে বমি করে, দুর্বল হয়ে পরে। শরীরে আর বল পায়না।কোন রকম মাথায় পানি দিয়ে আস্তে ধীরে বের হয়।

চলবে……..

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ