Friday, June 5, 2026







ঝরে_যাওয়া_বেলীফুল পর্ব_৩১

ঝরে_যাওয়া_বেলীফুল
পর্ব_৩১
লেখিকা : আফরোজা আক্তার

বেলীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে । কতদিন পর রাজু তার সামনে দাঁড়িয়ে আছে । সেই চিরচেনা মুখ তার সামনে দাঁড়িয়ে । আগের থেকে বেশ বদলে গেছে সে , চোখে চশমা পড়ে এখন । অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে রাজুর দিকে । আর রাজু চেয়ে আছে তার সেই চিরচেনা কালচে ফুলের মুখের দিকে । কতটা বদলে গেছে মেয়েটা । দুচোখ বেয়ে নিজের অজান্তেই পানি গুলো গড়িয়ে পড়ে যায় বেলীর ।

– কেমন আছিস রে বেলীফুল ?
– ভালো , আপনি ?
– হ্যাঁ ভালোই আছি , কেমন ভালো আছি দেখতেই তো পাচ্ছিস ?
-,,,,,,,,,,,,,,,,,,,,
– চোখে পানি কেন ?
-,,,,,,,,,,,,,,,,,,,,,
– এই পানির কারণ কি আমি ? নাকি হঠাৎ দেখা হয়ে যাওয়াটা , কোনটা ?
-,,,,,,,,,,,,,,,,,,,,,,

রাজুর কোন কথার জবাবই বেলী দেয় নি । বেলীর নিরবতা আর চোখের পানিই বেলীর বলতে না পারা কথা গুলো বলে দিচ্ছে । বেলীর সাথে কথা বলতে ইচ্ছে করছিল রাজুর । তাই আবারও শুরু করে সে ,

– অনেক দিন পর দেখলাম তোকে । এইদিকে কি মনে করে ?
– আমি এইখানের কিছুই চিনিনা , মিনুর সাথে আসছিলাম ।
– মিনু কে ?
– আমাদের বাসাতেই থাকে ।
– তোর জামাই কেমন আছে ?
– আলহামদুলিল্লাহ ,
– তুই সুখে আছিস তো ?

রাজুর ভেতর থেকে বেরিয়ে যাওয়া প্রতিটা কথাই বেলীর অন্তরে গিয়ে লাগে । কি করতে যে সে এখানে এসেছিল আর কেনই যে রাজুর সাথে দেখা হয়ে গেল । এটা ভেবেই কষ্টে বুক ফাটে তার । সুখ নামক জিনিসটাই তো তার জীবনে ছিল না । সুখটা তার জীবনে হুট করেই চলে আসে । তাই আর বেশি কিছুই মুখে আসছে না তার ।

– কিরে , বললি না তো ?
– কি ?
– সুখে আছিস তো ?
– দেখে কি মনে হয় ?

বেলীর কথা শুনে রাজুর সব কথা গুলো যেন থমকে যায় । তার মানে বেলী ভালোই আছে । খুব সুখে আছে । এরই মাঝে বেলী বলে উঠে ,

– আপনার কি খবর ? বিয়ে শাদী করছেন ?
– নাহ ,
– ওহ , করে নিন । এভাবে আর কত দিন ?
– করতে তো চেয়েছিলামই , পারলাম আর কই ।

রাজুর ইংগিত বুঝতে বেলীর সময় লাগে নি । মিনু টাও যে কেন আসছে না । তাড়াতাড়ি বাসায় যেতে পারলে ভালো হতো ।

– দোয়া করি সুখে থাক , ভালো থাক ,
– হু ,

রাজু কেন জানি পিছনে ফিরে হাটা শুরু করে দেয় । আর একবারের জন্যেও বেলীর দিকে তাকায় নি । হয়তো তারও বুঝা হয়ে গেছে তার কালচে ফুল এখন অন্যের হয়ে গেছে । এক বুক হাহাকার নিয়ে চলে যাওয়া রাজুর পথপানে চেয়ে আছে বেলী ।

এর পর পরই মিনু চলে আসে । বেলীকে দাঁড়িয়ে থাকতে দেখে মিনু তার ভ্রু কুচকে তাকায় বেলীর দিকে ।

– ও ভাবী ,,,,
-,,,,,,,,,,
– ভাবী , ও ভাবী,,,,,,,,
– হু ,
– কি গো , ইরাম আতকাইয়া উঠছেন কেন ?
– কোথায় ছিলে এতক্ষন ?
– আর কইয়েন না যেই ভিড় আছিল গো ভাবী ।
– চলো বাসায় যাবো ,
– খাইবেন না ? আমি এত্ত কষ্ট করে আনলাম ।
– খাবো তবে বাসায় গিয়ে , বাসায় যাবো এখন ।
– ভাবী আপনের শরীর ঠিকাছে নি ?
– হ্যাঁ , চলো ,
– আইচ্ছা চলেন ।

অন্তরে তার কি ঝড় বইছে শুধু সে-ই জানে । কোন রকম বাসায় পৌঁছে রুমে চলে যায় বেলী । বুকে প্রচন্ড রকম ব্যাথা অনুভব হচ্ছে তার । দরজাটা লাগিয়ে পাশেই ফ্লোরে হাটু গেড়ে বসে বেলী । বুকটা ফেটে যাচ্ছে তার । পাগল পাগল লাগছিল নিজের কাছে । দৌড়ে গিয়ে বিছানায় পড়ে বেলী । বালিশ চেপে ধরে চাপা আর্তনাদ করে কাঁদতে থাকে বেলী ।

– আজ কেন ? ইয়া খোদা আজ কেন আবার সে সামনে এলো । আসা টা কি খুব প্রয়োজন ছিল ? আমি তো নিজেকে সেই কবেই গুছিয়ে নিছিলাম , যেদিন ওনার ঘরে আসছিলাম । সব তো মেনেই নিছিলাম , তাহলে আজকে আবার কেন আল্লাহ । এই কোন খেলা খেলছেন আল্লাহ । আমি তো ওনাকে ভালোবাসি তাহলে রাজু ভাই আবার কেন এলেন আল্লাহ পাক । আল্লাহ পাক আমি সব ভুলতে চাই । সবটাই ভুলতে চাই ।

বেলী কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় সে নিজেও বুঝতে পারে নি ।

ইরফান প্রায় ১৫ মিনিট যাবত দরজা ধাক্কাচ্ছে । কোন সাড়া শব্দ না পেয়ে আরও জোরে জোরে দরজায় নক করে । মিনুও প্রায় কেঁদেই দিছে । এতক্ষন যাবত ইরফান দরজা ধাক্কাচ্ছে খুলার নামই নেই বেলীর । ইরফানের কলিজায় কে যেন ছুড়ি দিয়ে কোপাচ্ছিল মনে হচ্ছে । সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল । একমাত্র ভাড়া বাসা বলেই দরজাটা ভাঙতে পারেনি । বেলীর কানে আচমকাই নিজের নামটা যাওয়ায় লাফ দিয়ে উঠে ঘুম থেকে ।
খাট থেকে নেমে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় বেলী । বেলী দরজা খুলার সাথে সাথে ইরফান ভেতরে ঢুকে পড়ে রুমের মধ্যে । সাথে সাথে জড়িয়ে ধরে বেলীকে সে । চোখ থেকে অবিরাম পানি পড়ছে ইরফানের । বেলীকে এইভাবে জড়িয়ে ধরতে দেখে মিনু সেখান থেকে সরে যায় আর বেলীর তো প্রায় দম বন্ধ হয়েই আসছে ইরফান অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে ।

– দরজা বন্ধ করছো কেন তুমি , হ্যাঁ , আমি সেই কতক্ষন যাবত দরজায় নক করছি ।
-,,,,,,,,,,,,,,,,,,,
– কি হইছে তোমার , এই সময় তো কখনো ঘুমাও না তুমি ?
– একটু ছাড়েন , দম আটকে আসছে আমার ।

বেলীর কথায় ইরফান বেলীকে হালকা করে দেয় । বেলীর সামনে আজ যেন এ এক অন্য ইরফান দাঁড়িয়ে আছে । যার দুটো ভয়ার্ত চোখে শুধু বেলী নিজেকেই খুজে পায় । বেলীকে হারানোর ভয়টা কেন যেন তাকে খুব পোড়াচ্ছে । ইরফান পাগলের মত বেলীকে চুমু খেতে থাকে । কপালে , গালে , হাতে , চোখে কোথাও কমতি রাখে নি । যেন মনে হচ্ছিল তার সামনে একটা বাচ্চা শিশু দাঁড়িয়ে আছে । ইরফান বেলীকে আবারও জড়িয়ে নেয় নিজের মাঝে । বেলীকে পাগলের মত আদর করে নিজের বুকে জড়িয়ে নেয় সে ।

– কি হলো , তোমার কি হইছিল ?
– কিছু না তো ?
– আমি খুব ভয় পাইছিলাম ।
– কেন , কি ভাবছিলেন ? মরে গেছি ?

বেলীর মুখ থেকে মরা শব্দটা শুনে ইরফানের বুকে কামড় পড়ে যায় । বেলীর মুখটা সাথে সাথেই চেপে ধরে ইরফান ।

– ঘুরিয়ে এক থাপ্পড় মারবো কিন্তু বেলী , কি সব বলো ?
-,,,,,,,,,,,,,,,,,,
– আমি আমার জীবন থাকতেও তোমাকে হারাতে পারবো না । আর বার বার মরার কথা কেন বলো যখন জানো যে এটা আমি শুনতে পারি না ।

বেলী ইরফানের কথা শুনছে আর ঘড়িতে দেখছে । রাত প্রায় ১০ টার বেশি বাজে । বেলীর আজ কি হয়েছিল এতক্ষন ঘুমিয়েছে সে । আর ইরফান এত ডাকার পরেও সে শুনতে পায় নি ।

রাতে খাবার পর দুজনেই শুয়ে আছে । ইরফানের আজ মনটা ভালো নেই । কেমন যেনো ছটফট করছিল । আজ বিকালে এডভোকেটের চেম্বারে রুবিও এসেছিল । সেখানে দেখা হয় দুজনের । অবাক করার বিষয় ছিল রুবি এমন ভাব করছিল যেন সে ইরফানকে চিনেই না অথচ এই রুবিই ইরফানকে প্রেশার ক্রিয়েট করেছিল বিয়ে করার জন্যে । রুবির সাথে রুবির বাবাও ছিলেন সেখানে । রুবি তার এডভোকেটকে জানিয়ে দিয়েছে সে মিউচুয়াল ডির্ভোস চায় , সাথে কাবিনের সব টাকা । ওদের বিয়ের সময় ইরফান প্রায় ১০ লাখ টাকা কাবিন করেছিল , যার মধ্যে প্রায় ৩ লাখ টাকা ইরফান বিয়ের দিনই উশুল করে দিয়েছিল । রইল বাকি ৭ লাখ টাকা তা ইরফান তাকে নগদ দিবে বলেছে । আজ পেপারে সাইন করতে রুবির হাত কাপে নি বরং তাকে খুশিই লাগছিল । ইরফানের নিজেকেও হালকা লাগছে আজ । হয়তো দুই মাস পড়ে একেবারেই ডির্ভোস হয়ে যাবে তাদের । রুবি শুধু লাষ্টে কিছু কথা বলে গেছিল । যা ইরফানের বুকের মধ্যে তুফান শুরু করে দিয়েছে সেই বিকাল থেকেই । যখন রুবি তাকে বলেছিল ,

– মিষ্টার মাহমুদ , আমার এক্স হাজবেন্ড আমার টাকাটা পাই পাই বুঝে নিতে চাই আমি ।
– পেয়ে যাবে ।
– আর হ্যাঁ , ওয়েট এন্ড ওয়াচ , বেলীও তোমার জীবনে থাকবে না ।
– রুবি,,,,,,,
– ডোন্ট শাউট , বেলী নামক কাটা আপনা আপনিই ঝরে যাবে । শুধু মিলিয়ে নিও । তোমার সুখের ঘরে অতি শীঘ্রই গ্রহণ লাগবে । অভিশাপ দিলাম ।
– রুবিইইই ,,,,,,,,,

রুবি হাসতে হাসতে বেরিয়ে যায় । তবে রুবির পক্ষ থেকে রুবির বাবা তার কাছে ক্ষমা চেয়ে নেয় । ভদ্রলোকও মেয়েকে নিয়ে ফেঁসে গেছেন ।

তাই তো আজ বেলীকে এইভাবে দরজার ওপারে দেখে তার কলিজায় পানি ছিল না । ইরফান হুট করেই বেলীর দিকে ঘুরে যায় । বেলী তখন ঘুমাচ্ছিল , বেলীকে খুব শান্ত দেখাচ্ছিল । ইরফান তার হাতটা দিয়ে বেলীর গাল স্পর্শ করে ।

– আমি তোকে হারাতে পারবো না । কখনোই না , তবুও কেন জানি রুবির বলে যাওয়া কথা গুলো শুনে খুব ভয় লাগছে । এই প্রথম আমি খুব ভয় পাচ্ছিরে বেলী । তুই আমার হৃদয় মাঝে থাকা সেই ছোট্ট পাখি যাকে আমি আমার অন্তিম নিঃশ্বাস অবদি আগলে রাখতে চাই । তবুও কেন জানি বুকটা বার বার কেঁপে ওঠে আমার । আমি তোকে হারাবো না তো ?

ইরফানের মন বলছে এইসব । কিন্তু চোখ বলছে অন্যকিছু ।

– আমি ভালোবাসি রে বেলী তোকে , অনেক ভালোবাসি ।

.
.

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ