Friday, June 5, 2026







ঝরে_যাওয়া_বেলীফুল পর্ব_২৮

ঝরে_যাওয়া_বেলীফুল
পর্ব_২৮
লেখিকা : আফরোজা আক্তার

বন্ধ ঘরে , দুটো শরীর , দুটো আত্মা , দুটো মনের মাঝে খেলা অবিরত । ইরফান বেলীর দিকে তাকিয়ে আছে । বেলীর নজর তখন আকাশের চাঁদের দিকে ।

– একটা কথা বলি ?
– হু , বল
– আকাশের অনেক দয়া মায়া তাই না ?
– মানে ?
– হ্যাঁ , সে তার বুকে হাজারো তারাকে আশ্রয় দেয় , একই বুকে চাঁদকে ঠাই দেয় আবার এই একই বুকে সূর্য হেসে উঠে । আবার কখনো মন খারাপে সে অশ্রু ঝরায় বৃষ্টিরুপে ।
– হ্যাঁ , হয়তো বা
– ওই চাঁদটাকে ঘিরে কত তারাদের ছুটোছুটি ।
– হু ,
– তবে চাঁদের গায়েতেও কলঙ্ক আছে ।
– তুই তো অনেক ভালো বলিস ,
– কলেজে পড়ার সময় বাংলা স্যার পড়াতেন । সেইখান থেকেই শিখা ।
– বেলী,,,,,,,,,,,?
– হু ,
-,,,,,,,,,,,,,,,,,
– কি হলো , নাম ধরে ডেকে চুপ করে গেলেন যে ?
– কিছু না ,
– রুবি আপু আর ফোন দিয়েছিল ?
– নাহ ,
– মানুষটা রাগ করছে অনেক । ফিরিয়ে আনুন তাকে , প্রয়োজনে আমি চলে যাবো ।

বেলীর কথাটা আর সহ্য করতে পারে নি ইরফান । ঝট করেই বেলীর হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে ইরফান । ইরফানের নজর বেলীর দৃষ্টিতে আর বেলী তার শান্ত দৃষ্টি দিয়ে ঘায়েল করছে ইরফানকে ।

– ভুলে গেছিস সে রাতের কথা ?
– কোন রাত ?
– বাহ ভুলে গেলি ?
– মনে পড়ে না ,

” আপনি যখন আমাকে মারবেন আমি কাঁদবো না , একদম কাঁদবো না , শুধু ছাড়তে বলবেন না , সহ্য করতে পারবো না ”
– মনে পড়ে এই কথাটা ?

কথাটা শুনে সেরাতের প্রতিটা কথাই মনে পড়ে যায় বেলীর । সেরাতে বেলীই ইরফানকে বলেছিল না ছাড়তে আর আজ সে বেলীই নিজ থেকে বলে দিল প্রয়োজনে সে চলে যাবে । এখানেই জিদ উঠে ইরফানের ।

– মনে পড়ছে নিশ্চয়ই ,
-,,,,,,,,,,,,,,,,,,
– তোকে ছাড়া আমার পক্ষে সম্ভব না ।
– তাহলে রুবি ,
– জানি না আমি কিচ্ছু জানি না শুধু চাই তুই আমার কাছেই থাকবি । আমার বুকে আমার মনে , সব জায়গাতেই তুই থাকবি ব্যাস ।

এই বলে ইরফানে বেলীকে তার বুকের মাঝে জড়িয়ে নেয় । একদম শক্ত করে যেন চলে যেতে না পারে । ইরফানের শরীরের উষ্ণতায় বেলীর শরীর যেন আরাম খুজে পায় । বেলীরও ইচ্ছা হয় একটু জড়িয়ে নিতে তার বরকে । কিন্ত লজ্জা নামক জিনিসটা কেন জানি তাকে আটকে রাখে । যেতে দেয় না তাইএ ইরফানের কাছে ।

ইরফান বেলীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে । হাত বুলাতে বুলাতে বেলীর কানের কাছে মুখ এনে আস্তে করে কথা বলে ইরফান ,

– বেলী,,,,,,,,,,,?
– হু ,,
– একটা কথা বলি ?
– হু ,,
– একটু সুখের মিলন হলে , খুব বেশি কি ক্ষতি হবে বেলী ?
-,,,,,,,,,,,,,,,,,
– কি হলো বল , খুব বেশিই কি ক্ষতি হবে ?
-,,,,,,,,,,,,,,,,,,
– এই অন্তরটা তোকে খুব ভালোবাসতে চায় রে বেলীফুল । খুব ভালোবাসতে চায়

ইরফানের মুখ থেকে বেলীফুল ডাকটা শুনে বেলীর মনে হয় কে যেন তার কলিজায় পানি ঢেলে দিয়েছে । তার পুড়ে যাওয়া ক্ষতস্থানটা হঠাৎ করেই কেন জানি ভালো হয়ে গেল । ইরফান আবারও বলে ,

– বল না একবার , খুব বেশিই ক্ষতি হবে কি একটু সুখের মিলনে ।
– জানা নাই ,
– জানা নেই , সত্যিই কি জানা নেই ?
-,,,,,,,,,,,,,,,,,
– অনেক জায়গায় বলতে শুনেছি নীরবতা সম্মতির লক্ষণ । আমি কি এই নিরবতাকেই তোর সম্মতি ভেবে নিবো ?

ঠিক তখনই বেলী তার দু’হাতে ইরফানের পিঠটা মুষ্টিবদ্ধ করে নেয় । নিজেই নিজের হাতের ভাজে চেপে ধরে ইরফানের টি-শার্টটা । ইরফান তখন কিছুই বলেনি । শুধু এক গাল হেসে পরম ভালোবাসায় নিজের মাঝে বেলীকে আঁকড়ে ধরে । আর তার কিছুক্ষণ পরেই ইরফান বেলীকে কোলে তুলে নেয় । বেলীর মুখ যেন লজ্জায় আবৃত এক রাঙা বধূর মুখ লাগছিল । বিছানার কাছে নিয়ে গিয়ে আলতো ভাবেই বেলীকে শুইয়ে দেয় ইরফান । আজ ভালোবাসার সপ্তম আকাশে পদার্পণ করলে ক্ষতি হবে না হয়তো । বেলীর লজ্জা রাঙা মুখ তখন ইরফানকে কাছে চাইছে , খুব করেই কাছে চাইছে । আর ইরফান যেন পলক বিহীন চোখে তাকিয়ে দেখছে তার বেলীফুলকে । আজ দুটো হৃদস্পন্দন না হয় এক হলো । এতে হয়তো ক্ষতি কিছুই হবে না । বড় জোড় নতুন আরেকটা হৃদস্পন্দনের আবির্ভাব ঘটবে । ইরফান বেলীর দিকে অনেকটাই ঝুঁকে যায় । ইরফানের এই ঝুঁকে যাওয়াটাই হয়তো বেলীর সুখের সর্বনাশ ।

অন্ধকার বন্ধ ঘরে দুটো মনের সুখের মিলন ঘটে এই রাতে । আজ রাতে পূর্নিমার চাঁদটাও লজ্জায় তার চোখ জোড়া বন্ধ করে দেয় । দূরে ডাকতে থাকা ডাহুক পাখিটাও আজ একদম চুপচাপ । হয়তো তার মনেও জানান দিয়েছে যে আজ কিছু অপ্রকাশিত ভালোবাসার পূর্ণতা ঘটবে ।

বাহিরে হিম শীতল বাতাস বইছে । পরিবেশটা একদম নিস্তব্ধ । আজ না আছে বেলীর মুখে কথা না আছে ইরফানের মুখে কথা । শুধু আছে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর কিছু সুখের আর্তনাদ । দু’জোড়া হাত যেন আজ মিলেমিশে একাকার । এ যেন এক স্বর্গীয় সুখ ।

পরদিন ,

ভোরের দিকে বেলীর ঘুম ভেঙে যায় । নিজেকে ইরফানের সঙ্গে লেপ্টানো অবস্থস্য আবিষ্কার তার । কাল রাতে ঘটে যাওয়া সুখের মিলনটাই হয়তো আজকে ভোরের লেপ্টে থাকার স্বাক্ষী । ইরফানের শরীরের সাথে নিজের শরীরটা এইভাবে দেখে লজ্জার শ্রেষ্ঠ চূড়ায় অবস্থান করছে বেলীর মন । অবশেষে তাহলে সুখের মিলনটা তাহলে হয়েই গেল । অপ্রকাশিত ভালোবাসাটা অবশেষে প্রকাশিত ভালোবাসার পবিত্রতার ডোরে বাঁধা পড়েই গেল ।
বেলী আস্তে করে ইরফানের পাশ থেকে উঠে যায় । ওয়াসরুমে গিয়ে নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে বেলী । শরীরের কিছু কিছু অংশে যেমন ঘাড়ে , হাতে লাল হয়ে আছে । হঠাৎ করেই বাম হাতের কব্জায় নজর দেয় বেলী । সেখানে পুরো ৪ টা আঙুলের ছাপ পড়ে আছে । লাল হয়ে আছে হাতের কব্জিটা । হাতটা দেখে অনায়াসেই হেসে দেয় বেলী । চোখের পানি গুলো টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে । চোখের এই পানি গুলো হয়তো বেলীর সমস্ত কষ্টের সমাপ্তির স্বাক্ষী হয়েছে আজ ।
ঝরনা ছেড়ে নিজেকে ধুয়ে নেয় বেলী । প্রায় এক ঘন্টা সময় নিয়ে শাওয়ার নেয় বেলী । ওযু করে একেবারেই বের হয়ে যায় বেলী । ইরফান তখনও ঘুমে কাতর । বেলী পশ্চিম-মুখী হয়ে জায়নামাজে দাঁড়ায় । ফজর নামাজ আদায় করে আজ কোরআন কালীম নিয়ে বসে । ইরফানের ঘুমের যাতে ক্ষতি না হয় তাই গুন গুন করে আস্তে আস্তে কোরআন কালীমের পুরো এক পারা এক বসায় শেষ করে মোনাজাত ধরে বেলী ।

– রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার – হে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করো এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করো । আল্লাহ পাক তুমিই একমাত্র বুঝো আমার অন্তরে কি চলে । মানুষটাকে আমি ভালোবাসি অনেক ভালোবাসি । তাকে ছেড়ে যেতে পারব না । তার দূরত্বটা আমায় বার বার কষ্ট দেয় । আমি চাইনা আর এই দূরত্বটা বাড়ুক । আমি এটাও চাই না যে রুবি আপু কষ্ট পাক । কারণ আমি কারো অভিশাপ নিয়ে বাঁচতে পারবো না । তাই তুমি এমন কিছু করো যাতে সেও কষ্ট না পায় । আল্লাহ পাক তুমি সবাইকে ভালো রাখো সাথে আমাকেও ভালো রাখো । আমার তুমি ছাড়া কেউ নেই আল্লাহ ।

মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলী । ওড়নার ভাজ খুলে ভেজা চুল গুলো খুলে দেয় বেলী । চারদিকে ফর্সা হয়ে গেছে । আলো ফুটে গেছে । প্রকৃতি আবার আরেকটি নতুন সকাল উপহার দিল মানবজাতিকে । জানালার পাশে দাঁড়িয়ে উপরে আকাশে নজর দেয় বেলী । আজ বেলী বুঝেছে ভেজা চুলে কতটা ভালোবাসা জড়ানো থাকে ।

আজ ইরফানের অফিস আছে । নিজের হাতে সব নাস্তা বানিয়ে টেবিল সাজিয়ে দেয় বেলী । মিনু রান্নাঘরের বাকি কাজ গুলো করছে । ইরফান রুম থেকে বেলীকে ডাকতে থাকে ,

– বেলী ,,,,, এই বেলী,,,,,,?

ইরফানের ডাক শুনে বেলী হাতের কাজ ফেলেই রুমে দৌড়ে যায় বেলী ।

– জ্বি ,
– কই থাকো ?
– টেবিলে নাস্তা দিলাম ।
– এইদিকে আসো আমার সামনে ।

ইরফানের কথায় বেলী তার সামনে দাঁড়ায় । বেলীর নজর নিচের দিকে । ইরফান কিছুক্ষন বেলীর দিকে তাকিয়ে থাকে । তারপর কি যেন ভেবে বেলীর ওড়নার নিচে তার দু’হাত ঢুকিয়ে দেয় । আচমকা এইভাবে হাত দেয়ায় বেলী একটু ঘাবড়ে যায় । পরক্ষনেই বুঝতে পারে ইরফান তার গলায় কিছু একটা পরাচ্ছে । তখনই বেলী ওড়নার ভাজ খুলে দেয় । তারপর যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারে নি সে । তার গলায় ততক্ষণে একটা স্বর্নের চেইন উঠে গেছে । বেলী ইরফানের দিকে অবাক নয়নে তাকায় । তখন ইরফান বেলীর কপালে আলতো করে চুমু দিয়ে বলে ,

– এটা আমার পক্ষ থেকে তোমাকে দেয়া প্রথম স্বর্ন ।
– এইসবের কি প্রয়োজন ছিল ?
– সব কিছুতে প্রয়োজন খুজতে নেই । কিছুটা ভালোবাসাও থাকে । বুঝলেন ম্যাডাম ,
– হু ,
– দেরি হয়ে যাচ্ছে আমার । খেতে দেও , আমি অফিসে যাবো ।
– দেয়া আছে সব আপনি আসুন ।

সুখের মুহুর্ত গুলো কেন যেন খুব দ্রুতই পাড় হয়ে যায় । হয়তো দুঃখের সময় গুলোই পাড় হতে চায় না । এ যেন সুখ দুঃখের এক অসাধারণ মেলবন্ধন । বেলী যেন তার সুখ গুলোকে দু’হাতে কুড়িয়ে নিচ্ছে আর ইরফান যেন তার ভাগের সুখ গুলো বেলীর মাঝে বিলীন করে দিচ্ছে । এই সুখটুকু খুব করে পেতে চায় । যাতে পরে হারিয়ে গেলেও আর আফসোস না থেকে যায় ।

.
.

চলবে……………………

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ