Saturday, June 6, 2026







মুগ্ধতার এক বিকেল পর্ব-১১

#মুগ্ধতার_এক_বিকেল (১১)

সায়রা আর আমিরা পুরো তৈরি। তাদের দুজনকেই ভীষণ সুন্দর লাগছে। তিনদিনের ট্যুর ওদের। আজকে সবাই মাইক্রোবাসে করে যাবে। বলা যায় এটা জন্মদিনের অনুষ্ঠান কম,ভ্রমণ বেশি। অন্য রকম এক উত্তেজনা কাজ করছে।

“সায়রা দাঁড়া।”

জুথি কিছু খাবার নিয়ে এসেছে। সেটা ব্যাগে তুলে দিয়ে দোয়া পড়ে ফু দিয়ে দিল।

“উফ ভাবি। তুমি কেমন মায়ের মতন করো।”

“মায়ের চেয়ে কম কীসের? আমার যখন বিয়ে হয় তখন তোর বয়স কত?”

সায়রা হাসল। মনে করে বলল,”তিন?”

“হুম। তিন বছরের ছিলি। আমাকে ভাবি কম মা বেশি মনে করতি।”

সায়রা আবার হাসল। আমিরা ও তৈরি হয়ে এসেছে। মেয়েটির প্রতি শুরুর দিকে বিশেষ এক রাগ অনুভব হলেও এখন আর তেমনটি লাগছে না জুথির। তবে বিশেষ কোনো ভালোবাসা ও অনুভব হয় না। এই অনুভব না হওয়ার পেছনেও যে বিশাল কাহিনী জড়িয়ে। সব স্মরণ করে জুথি দীর্ঘ শ্বাস ফেলল। মানুষের জীবন বড়ো আশ্চর্যের!

জুঁই আর মাহিম ও এসেছে। তারা কিছু চকলেট এনে দিয়েছে আমিরাকে। পথে খাওয়ার জন্য। মারুফ নেই। অফিসে গিয়েছে। তবে সকালে এক হাজার টাকা রেখে গেছে। বলেছে সায়রাকে দিতে। সেটাই মনে করে এনে দিল জুথি।

“ভাইয়া, আবার টাকা কেন রাখতে গেল।”

“নিয়ে যা। পথে দরকার হলে।”

টাকা নিয়ে ব্যাগ গুলো হাতে তুলল সায়রা। সবাইকে উদ্দেশ্য করে বলল,”আসছি রে। ভালো হয়ে থাকবি। কোনো দুষ্টুমি না।”

আগে থেকেই রিকশা ঠিক করা ছিল। সেটায় ওঠে বসল ওরা। রিকশা চলতে শুরু করেছে। মৃদু একটা হাওয়া চোখ মুখ ছুঁয়ে দিচ্ছে। ভালো লাগায় মন তৃপ্ত পেল যেন।

“আমরা সমুদ্র দেখব মিমি?”

“এখনো বলতে পারছি না রে। তবে কক্সবাজার যেহেতু যাব সেহেতু একটা কিছু তো দেখা হবেই।”

আমিরার চোখে মুখে উচ্ছ্বাস। মা বলেছিল এ বছর তারা সমুদ্র দেখতে যাবে। তারপর পাহাড়। একে একে সব ঘুরে দেখবে তারা। অথচ কোথায় হারিয়ে গেল মা? আর কোথায় বা হারিয়ে গেল বাবা। মা ছাড়া এতিম সে,মন খারাপ করে রইল। মনে মনে বলল,”আমাকে সাথে কেন নিলে না মা? তোমাকে যে বড্ড মনে পড়ে আমার। বড্ড মনে পড়ে।”

বাসার সামনেই দুটো মাইক্রোবাস রাখা। মানুষ জনে ভরা। সায়রা রিকশা থেকে নেমে বলল,”দাঁড়া রনু আপুকে কল করি। কোনটায় ওঠব।”

ও কল করতে অন্যদিকে ফিরল। তখনই বাসা থেকে বের হয়ে এল অনুভব। আমিরা ব্যাগ পত্র হাতে দাঁড়িয়ে। অনুভব ওর কাছে এল। আমিরা চোখ পিট পিট করে চাইল। ছেলেটা এত লম্বা কেন আর চিকন কেন!

“নাম কী?”

“আমিরা।”

“এখানে দাঁড়িয়ে কেন?”

এ প্রশ্নের জবাব দিল না আমিরা। অনুভব বুঝল মেয়েটি তার জবাব না দিয়ে অন্যায় করেছে। তাই মুখশ্রী গম্ভীর করল।

“কার সাথে এসেছ?”

আমিরা এবার ও জবাব দিল না। শুধু চাইল অদূরে দাঁড়িয়ে থাকা সায়রার দিকে। পেছন দিকে ফিরে থাকায় সায়রাকে চিনল না অনুভব। তবে আমিরাকে ভয় দেখাতে দুষ্টুমি বুদ্ধি মাথায় আনল।

“আমিরা, তোমার মাথায় সাপ।”

সাপের কথা শুনে ভয় পেয়ে গেল আমিরা। চিৎকার করে ওঠল। সঙ্গে সঙ্গে ছুটে এল সায়রা। আমিরাকে জড়িয়ে ধরে বলল,”কী হয়েছে? এই আমিরা। এমন কেন করছিস?”

“মিমি সাপ, আমার মাথায় সাপ। মিমি, মিমি।”

“সাপ,কোথায় সাপ?”

“মিমি সাপ।”

আমিরা সাপ খুব ভয় পায়। ছোট থেকেই। তাই বেশি প্যানিক করে ফেলেছে। পাশে দাঁড়িয়ে আছে অনুভব। ও একটু বেশিই অবাক হয়েছে। সামান্য সাপের কথা শুনে বাচ্চাটি কী না দিন দুনিয়া এক করে ফেলল! কিয়ৎ কাল পর শান্ত হলো আমিরা। কান্নায় চোখ মুখ মেখে আছে।

“কীসের সাপ? ভয় পাচ্ছিলি কেন?”

আমিরা অনুভবের দিকে দৃষ্টি ফেরাল। সায়রা এত সময় পর চিকনা ছেলেটাকে দেখতে পেল।

“কী?”

“ও বলেছে। আমার মাথায় সাপ।”

সঙ্গে সঙ্গে আমিরার কথার প্রতিবাদ করে অনুভব বলল,”আমি কখন বললাম?”

সায়রা বুঝতে পারল বিষয়টা। আমিরার মিথ্যে বলার কারণ নেই। বিপরীতে মিথ্যেটা অনুভব ই বলতে পারে। কোনো কারণ ছাড়াই।

“এসবের কোনো মানে হয়? তুমি এটা কেন বললে?”

“আমি বলি নি।”

“আমিরা মিথ্যে বলে না।”

“তো আমি বলি?”

“হ্যাঁ। মাত্রই বললে মিথ্যেটা।”

অনুভব অন্য দিকে ফিরে রইল। সায়রা বিরক্তি নিয়ে আমিরাকে নিয়ে গাড়িতে ওঠল। তারা একটু লেট করে ফেলায় সবাই বাসে ওঠে বসেছে। একদম শেষের দিকে তিনটে সিট খালি। আমিরা আর সায়রা সেখানেই ওঠে বসল। অনুভব হেলে দুলে গাড়িতে ওঠে দেখল একটি মাত্রই সিট খালি। ও হতাশ হলো। আমিরা আর সায়রা ও হতাশ। এই তিনজন কে এতটা পথ নাকি পাশাপাশি বসে যেতে হবে। হায়রে ভাগ্য!

অনুভব শরীর বিশেষ এক ধরনের পারফিউম ব্যবহার করেছে। যার সুবাস সায়রার মাথা ধরিয়ে দিল। ও বেশ বিরক্ত, আহত। বার বার মুখশ্রীতে সেটা ফুটিয়ে তুলছে। আর সেটা অনেক সময় ধরেই লক্ষ্য করছে অনুভব। সে অপমানিত বোধ করছে। এবার কথাটা বলেই ফেলল।

“এই তোমার সমস্যা কী? এমন কেন করছ?”

“তোমার গায়ের বাজে পারফিউম।”

এ কথা বলতেই অনুভব চোখ ছোট ছোট করে চাইল। বাজে ফারফিউম! এটা ভীষণ দামি এক ব্র্যান্ডের সুগন্ধি। আর সেটাকে কী না বাজে বলছে মেয়েটা! ও চোখ মুখ শক্ত করে রইল। যেন অপমানটি হজমের চেষ্টা চলছে।

দুটো মাইক্রোবাস নিয়ে যাচ্ছে ওরা। মোট ৩২ জন। এখন দুপুরের সময়। স্বাভাবিক ভাবেই লাঞ্চ করার জন্য গাড়ি থামানো হলো। ওরা কত দূর এসেছে সায়রা জানে না। তবে শহর ছেড়ে গ্রামীণ এক পরিবেশ। ভালো লাগছে।

“আমিরা এদিকে আয়।”

আমিরাকে কাছে নিয়ে নিল সায়রা। বলল,”ওখান টায় দাঁড়া।”

মিমির কথা মতন দাঁড়াল আমিরা। সায়রা চট করে দুটো ছবি তুলে নিল।
“দারুণ আসে তো। আমাকে ছবি তুলে দে।”

সায়রা গিয়ে দাঁড়াল। তবে আমিরা ভালো করে ছবি তুলতে পারছে না। একবার দুবার করে অনেক গুলো ছবি তুলল তবে সায়রার পছন্দ হলো না। ওদের ওই কাহিনী দেখে হেসে ম রে যায় অনুভব। সায়রা চোখ গরম করে তাকায়। এই ছেলেটির সমস্যা কী?

লাঞ্চে অনেক বেশি খেতে পারছে না সায়রা। আমিরা ও তাই। দুজনেই একটুখানি খাবার নিয়েছে। রনু সেটা দেখে বলল,”এইটুকুই খাবে তোমরা?”

“আমরা একটু কম খাই আপু।”

“তোমরা যে কি। এই বয়সেই ডায়েট শুরু! ডায়েট তো আমাদের করা উচিত। অথচ দেখ,জিহ্বা সামলাতেই পারি না।”

রনুর কথায় হেসে নিল সায়রা। আমিরা খাওয়া শেষ করে বলল,”মিমি, ঐ ছেলেটার জন্মদিন?”

একটু দূরের টেবিলে বসে আছে আরহাম। সায়রা লক্ষ্য করে বলল,”হুম।”

“ওর সাথে কেউ খেলতে চায় না?”

“না রে। একটু অন্য রকম দেখে স্কুলের বন্ধুরা খেলতে চায় না।”

“ইস। আমার স্কুলে হলে আমি ওর সাথে খেলতাম।”

আমিরার চোখে মুখে আফসোস। সায়রা হাসল। এটা ভেবে খুশি হলো এই ছোট্ট আমিরাও মানুষ কে সহজ ভাবে নিতে শিখেছে। তার মাঝে, স্পেশাল চাইল্ড বলে কিছু নেই।

লাঞ্চ করে ওরা আবার মাইক্রোবাসে ওঠে বসেছে। আমিরা আর সায়রা দুজনেই গ্রামীণ পরিবেশ পছন্দ করে। তাই দুজন দুপাশের জানালার সিটে গিয়ে বসে পড়েছে। যাতে পরিবেশ উপভোগ করতে পারে। অনুভব ওঠে দেখল সায়রা তার জায়গায় বসেছে।

“এটা তো আমার জায়গা।”

“লেখা আছে?”

“আশ্চর্য! আমি তো এখানে বসে এসেছি।”

“এখন মাঝে বসো।”

“মানে কী? তোমাদের দুজনের মাঝে বসব আমি?”

“সমস্যা কী?”

“উফ, অসহ্য।”

অনুভব মাঝেই বসল। সায়রা আর আমিরা দুজনেই হাসছে। তারা ভাবতেও পারে নি অনুভব মেনে যাবে। যা ঘাড়ত্যাড়া ছেলে!

চলবে….
কলমে~ফাতেমা তুজ নৌশি

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ