Friday, June 5, 2026







প্রেমাচ্ছন্ন প্রহর পর্ব-০৮

#প্রেমাচ্ছন্ন_প্রহর
#লাবিবা_আল_তাসফি

৮.
‘একটু ব্যস্ত আছি। হলে ফিরে যান। রাতে দেখা হবে।’

ছোট্ট ম্যাসেজটায় মুহূর্তেই মন খারাপ হয়ে এলো। ফোন রেখে উদাস চোখে আকাশ পানে তাকালাম। মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়েছে। স্বচ্ছ আকাশটাকে হঠাৎ করে কালো রঙের মেঘেরা ঘিরে ধরেছে। আবারো হয়তো বৃষ্টি নামবে। আমি যখন মন খারাপের ফর্দ আটতে ব্যস্ত তখনি হঠাৎ আমার পাশের চেয়ার টেনে বসলেন তুষার। সাথে তার চ্যালাপ্যালাও এসেছে। আমি মনে মনে বিরক্ত হলেও বাহিরে তা প্রকাশ করলাম না। তুষার তার স্বভাবসুলভ বোকা হেসে বললেন,

‘কেমন আছ তনয়া? অনেক দিন পর দেখা।’

‘আলহামদুলিল্লাহ ভাইয়া। জ্বি একটু বাড়িতে ঘুরতে গিয়েছিলাম।’

আমার কথায় তুষার ভিষণ চিন্তিত হওয়ার মতো করে বললেন,

‘হঠাৎ বাড়িতে? কোনো সমস্যা হয়েছে?’

আমি মুচকি হেসে বললাম,

‘না না জাস্ট মন চাইলো।’

তুষার শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েসয়ে বললেন,

‘কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলবে তনয়া। আমি তোমার জন্য সবসময় বেস্ট অপশন হয়ে থাকব।’

চট করে মেজাজ চটে গেল। এত উপন্যাসিক ভাবে কথা বলতে কে বলেছে? যার মুখে এসব শোনার জন্য অপেক্ষার প্রহর গুনছি সে ব্যস্ততার দোহাই দিয়ে বসে আছে আর এই মগা আসছে ইমপ্রেস করতে! সিরিয়াসলি? এত খারাপ দিন কবে এলো আমার? আমি তুষারের দিকে ঘুরে বসলাম। কোনো ভনিতা ছাড়া সরাসরি বললাম,

‘তুষার ভাই! আমার আপনার প্রতি কোনো রকম অনুভুতি নেই। আমি জানি আপনি এসব কেন করছেন! কিন্তু যেখানে সম্ভাবনা নেই সেখানে শত চেষ্টা করেও কি লাভ আছে বলুন? আমি চাই আপনি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। ব্যাস এটুকুই।’

অন্তি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ও জাস্ট ভাবতে পারেনি আমি সত্যিই এই ভয়ংকর কাজটা করে বসবো। আমি চেয়ার ছেড়ে দাড়িয়ে ক্যাস কাউন্টার এর দিকে যেতে যেতে বললাম,

‘বিলটা আমি দিয়ে দিচ্ছি। আমাকে পছন্দ করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ এই ট্রিটটা দিয়ে দিলাম।’

তুষারের মুখটা এটুকু হয়ে গেছে। হয়তো লজ্জায়। এতটুকু লজ্জা পাওয়া তার দরকার ছিল। এতে করে মেয়েদের পা চাটা স্বভাবটা যদি একটু বদলায়! ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা রাস্তায় চলে এলাম। অন্তি পুরোটা সময় আমার দিকে তাকিয়ে ছিল। আমি ওর এমন নাটক দেখে যাস্ট বিরক্ত। ধমকে উঠে বললাম,

‘তাকাই থাকিস ক্যান? তোর ও কি তুষারের মতো সমস্যা আছে? থাকলে বল ওষুধ আছে আমার কাছে!’

এতক্ষণে অন্তি ওর আটকে রাখা হাসিটা ব্লাস্ট করলো। পেট চেপে ধরে হাঁটু ভেঙ্গে রাস্তার উপর বসে পড়েছে মেয়েটা। আমি বিরক্ত চোখে আশপাশে তাকালাম। লোকজন অবাক চোখে অন্তির দিকে তাকিয়ে। এমন ধিঙ্গি মেয়ে রাস্তায় বসেপড়ে হিহিহাহা করছে সেটা নিশ্চই লোক ভালো চোখে দেখবে না! আমি ওর দিক থেকে চোখ সরিয়ে রিকশা ডাকলাম। অন্তি ততক্ষনে উঠে দাঁড়িয়েছে।

‘ইউ ডিড এ গুড জব দোস্ত। তবে আমার বেচারা তুষার ভাইয়ের জন্যেও খারাপ লাগছে। বেচারা কেমন প্রেম প্রেম চোখে তাকাতো তোর দিকে!’

আমি ওর কথাকে সম্পূর্ণ ভাবে এড়িয়ে গেলাম। এই মেয়ে প্রেমের কি বুঝে? কিছুই বুঝে না। প্রেম দেখতে হলে সাহিল সাহেবের চোখে তাকাতে হবে। স্বচ্ছ বইয়ের মতো তার চোখ। দেখলেই হাজারখানি গোপন কথা ভেসে ওঠে তাতে।

______________

সাহিলের সাথে আমার সম্পর্কটা কতদূর এগিয়েছে জানি না। তবে তার সাথে আমার আগের থেকে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছে। আগের মতো নার্ভাসনেসটা আর কাজ করে না। তবে বুকের ভেতর তোলপাড়টা ঠিকই হয়! এই তো গত দিনের ঘটনা। লোকটা হুট করে বিকেলে কল করলেন। সূর্য তখন ডুবি ডুবি। আমি বারান্দায় চেয়ার পেতে বই এ মুখ গুঁজে বসে আছি‌। একমাস বাদেই ফাইনাল এক্সাম এ বসতে হবে। ওদিকে বাবা কল করলেই গম্ভীর গলায় শুধান,

‘পড়াশোনার অবস্থা কি? এবার ফেইল করলে পড়াশোনার ইতি টেনে বাড়িতে চলে আসবে। ওখানে বসে বসে ঘুরঘুর করার ফর্দ বানাতে হবে না।’

বাবার এমন কথায় আমার মন চায় খুশি খুশি বলেদিতে যে,

‘এক্সাম দেওয়ার কি দরকার বাবা? আমি এখনই চলে আসি। তোমার ঠিক করা পাত্র সাহিল সাহেবের গলায় ঝুলিয়ে দাও আমাকে। তোমার সাথে সাথে আমিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলি।’

কিন্তু তা আর বলা হয়ে ওঠে না। ইশশ! এই পড়াশোনাটা না করলে কি এমন হয়? অসহ্য! আমার অসহ্যকে আরো একধাপ বাড়িয়ে দিতেই মোবাইল ফোন বেজে ওঠে। বই রেখে মোবাইল তুলতেই মুখভাব পরিবর্তন হয়। খুশি খুশি রিসিভ করতেই ওপাশ থেকে সাহিল বলে,

‘নেমে আসেন শুভ্র! আপনাকে নিয়ে ঢাকা শহরের অলিগলিতে ঘুরব।‌ আপত্তি আছে?’

আমি চট করে জবাব দিলাম,

‘একদম আপত্তি নেই!’

সাহিল নিঃশব্দে হাসলেন। আমি নিজের মাথায় চাটি দিলাম। সবসময় এত উত্তেজিত কেন হতে হবে? এর থেকে সুন্দর করে এটা বললেই হতো,”অপেক্ষা করুণ। আসছি।” নিজের উপর চরম বিরক্ত হয়েই ফোন কাটলাম। লোকটা কি সুন্দর কথা বলে! আর আমি? হাদা গাধা!
.
.
আধঘন্টা সময় নিয়ে তৈরি হয়ে হল থেকে বের হতেই দেখলাম সাহিল কালো রঙের গাড়িটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে তার রোদ চশমা। আমি আকাশের দিকে তাকালাম। সূর্য ডুবতে শুরু করেছে। লাল রঙের আবরণে ছেয়ে গেছে পুরো আকাশ। আমি মুখ বাঁকালাম। ঢং! সাহিলের দিকে এগিয়ে যেতেই সে মুচকি হেসে বললো,

‘গাড়িতেই যাবেন নাকি রিকশা?’

‘রিকশা।’

এই প্রথম আমাদের একসাথে রিকশায় করে ঘুরতে বের হওয়া। সাহিলের বাহুর সাথে ছুঁয়ে যাচ্ছে আমার বাহু। আমি শক্ত হয়ে বসে রইলাম। সাহিল তার বা হাত আমার পেছন থেকে নিয়ে আমার পাশে রিকশার হুড চেপে ধরলো। আমি ঢোক গিলে নড়েচড়ে বসলাম। সাহিল ছোট করে বললেন,

‘অসুবিধা হচ্ছে?’

আমি মাথা নাড়িয়ে না জানালাম। এর থেকে গাড়িতে করে আসাই ভালো ছিলো। নিজের কথার জন্য এখন আফসোস হচ্ছে।

‘বি ইজি তনয়া। আমি আপনাকে খেয়ে ফেলবো না!’

সাহিলের কথায় আমি খুক খুক করে কেশে উঠলাম। লজ্জায় গাল গরম হয়ে এলো। লোকটা ভয়ংকর অসভ্য!

‘আপনিকি আমায় গালি দিচ্ছেন?’

আমি চমকে তাকালাম। ধরা পড়ার মতো অবস্থা। সাহিল অন্যহাতে তার চুল ব্যাকব্রাশ করতে করতে বললেন,

‘এটা আপনার ফল্ট শুভ্র। আপনি তখন বিয়েতে রাজি হয়ে গেলে এতো দিনে আমি বাচ্চার বাপ বনে যেতাম। আপনার ভুল সিদ্ধান্তর জন্য আমাকে এখনো ব্যাচেলর হয়ে ঘুরতে হচ্ছে। আমার বয়সটা তো এখন কিশোর প্রেমিকদের মতো নেই! জলদি বিয়েতে মত দিন। নয়তো আমার কথার অনলে আপনি লজ্জা পাওয়ার কথাও ভুলে যাবেন।’

সাহিলের দিকে আমি চোখ বড়বড় করে তাকিয়ে রইলাম। লোকটা কি আমায় হুমকি দিল?

আমরা প্রায় সাতটা অবদি রিকশা করেই ঘুরলাম। ফেরার পথে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন সাহিল। আমি ভ্রু কুঁচকে তাকাতেই সে মুচকি হেসে বললেন,

‘ফুচকা খাবেন?’

না করতে যেয়েও পারলাম না। মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সে ফুচকা আনতে চলে গেল। আমি রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে সাহিলকে দেখতে লাগলাম। লোকটা ফরমালে থাকতে পছন্দ করে। তাই বলে ডেটেও বুঝি ফরমাল পরতে হবে? তবে আকাশি রঙের শার্টটা তার দেহে মানিয়েছে ভিষণ। হাতাটা গুটিয়ে কনুই পর্যন্ত তোলা। দৃষ্যমান পেশিবহুল হাতে কালো বেল্টের ঘড়ি। ইশশশ! কি সুন্দর!

‘এজন্যই বলেছি ঝটপট বিয়েতে মত দিন। তাহলে আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখতে হবে না।’

সাহিলের কথায় ঘোর ভাঙলো। কিছুটা লজ্জা পেলেও তা এড়িয়ে বললাম,

‘আপনার বয়স চল্লিশ পেরোলেই বিয়েতে বসবো। হুমায়ূন এর লেখা মধ্যবয়স্ক প্রেমিক ক্যারেক্টর গুলো আমার একটু বেশিই পছন্দ। আপনাকে দিয়েই না হয় সেই সখ পূরণ করবো।’

আমার কথায় সাহিল বেদনার দৃষ্টিতে তাকালেন। আমি তৃপ্তিময় চোখে তার এই বেদনা উপলব্ধি করলাম। দিনটা বুঝি একটু বেশিই সুন্দর কাটল!

চলবে…….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ