Saturday, June 6, 2026







তোমাতেই বিমোহিত পর্ব-২১

#তোমাতেই_বিমোহিত
#পর্বঃ২১
#লেখিকা আরোহি জান্নাত( ছদ্মনাম)

ইহানের গ্রামের বাড়ি পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছে আরোহি আর ইহানের।বাড়ির সামনে আসতেই হঠাৎ অদ্ভুত অনুভুতি হতে লাগল আরোহির। এই বাড়িতে এর আগে ও তিনবার এসেছে সে। তবে সেটা ইহানের কাজিন হয়ে। ইহানের বউ হয়ে এই প্রথমবার।আরোহির বুকের মধ্যে ধুকধুক করছে। পা যেন চলতে চাচ্ছে না।সবাই কি ভাববে,কি চোখে নেবে আরোহিকে এইসব ভেবেই আরোহি যেন আরো ভয়ে কুকিয়ে যাচ্ছে। আরোহিকে হঠাৎ থেমে যেতে দেখে ভ্রু কুচকায় ইহান।জিজ্ঞেস করে উঠল,

“কি ব্যাপার দাড়িয়ে পরলে কেন? ভেতর চলো!”

আরোহি অসহায় চোখে তাকায়। তারপর মিন মিন করে বলে,

“আমার ভয় করছে! ”

আরোহির কথা শুনে ইহান হো হো করে হেসে ওঠে। তারপর বলে,

” এত ভয় যখন আমাকে বিয়ে করলে কেন!”

ইহানের রসিকতা একটু ও ভালো লাগল না আরোহির।কটমট করে ইহানের দিকে তাকালো সে।ইহান আর কিছু না বলে আরোহির হাতটা শক্ত করে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে।বাড়ির মধ্যে ঢুকতেই বড় উঠান ইহানের দাদু বাড়িতে। বাড়িটা দুই তালা বিশিষ্ট। তবে আশপাশে অনেক গাছ।রাতের বেলায় কোনো ভুতুড়ে বাড়ির থেকে কম মনে হয় না আরোহির।

বাড়ির প্রায় সকলেই উঠানে বসে ছিল। আরোহি আর ইহান কে দেখে সকলে তাকায় সেদিকে।

সকলের তাকানো দেখে অপ্রস্তুত হয়ে যায় আরোহি।তবে প্রত্যেক টা মানুষই সাদরে গ্রহণ করে তাকে। আয়ান তো দেখা মাত্রই ঝাপিয়ে পড়ে আরোহির কোলে।সকলের কাছ থেকে এত ভালো ব্যাবহার পেয়ে ভয় কেটে যায় আরোহির। সকলের সাথে নিজেকে মানিয়ে নিয়ে ভালোভাবে মিশে যায় সকলের সাথে।

সকলের সাথে কুশল বিনিময় করে ইহানের দাদীর রুমে যায় আরোহি। তবে রুমে ঢুকেই আরোহির মনটা খারাপ হয়ে গেল। দাম্ভিক ভাব বজায় রেখে চলা মানুষটাকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে অনেক কষ্ট হচ্ছে আরোহির। আরোহি ধীর পায়ে ওনার কাছে গিয়ে বসলেন। ওনি বেশি মানুষের ভীড় পছন্দ করে না। তাই তার ঘরে বেশি লোক থাকে না।পালা করে করে সকলে দেখে যায় ওনাকে।

আরোহি ওনার পাশে বসল।সাথে ইহান ও ইহান আস্তে করে ডাকল,

“দাদুমনি!”

ইহানের ডাক শুনে ধীরে ধীরে চোখ খুললেন তিনি। কিছু দিন আগে দ্বিতীয় বার হার্ট এট্যাক করেছেন তিনি।ডক্টর ফুল রেস্ট নিতে বলেছেন।ওনাকে দেখার জন্য বাড়ির সদস্য ছাড়া ও আলাদা দুই জন কে রাখা হয়েছে। ইহানকে দেখে মুচকি হাসলেন তিনি। ইহানকে ছোট বেলা থেকে খুব ভালোবাসেন তিনি। আস্তে করে বললেন,

“আমার নাতিবউ কোথায়? ”

আরোহি আর একটু কাছ ঘেসে বসলেন। আরোহিকে দেখে তৃপ্তির হাসি দিলেন তিনি। দাদির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে আরোহি আর ইহান বাইরে এলো।তবে দাদির ঘর থেকে বের হয়েই আরোহির মেজাজ টা খারাপ হয়ে গেল। আর এর কারণ ইহানের ফুফাতো বোন দিশা। মেয়েটাকে একদম পছন্দ করে না আরোহি। আগে অনেক বার ইহানের বাড়িতে দেখা হয়েছে মেয়েটার সাথে। মেয়েটা ইহানের ওপর যে অনেক দূর্বল সেটা জানে আরোহি। আর এ জন্যই আরোহি দিশা কে পছন্দ করে না।

ইহান কে দেখে এক গাল হাসল দিশা। ওদের দিকে এগিয়ে এসে ইহানকে জিজ্ঞেস করল,

“কেমন আছো ইহান?”

“ভালো। তুমি কেমন আছো? ”

ইহান সৌজন্য হেসে বলল।

“আমি ও ভালো আছি। তা আরোহি তুমি কেমন আছো?”

না চাইতে ও হাসল আরোহি। তারপর জবাবে হ্যাঁ বলল।

দিশা আরো গল্প করতে চাইছিল বুঝতে পেরে ইহান কে নিয়ে বড়দের কাছে চলে গেল আরোহি। সেখানে গিয়ে গল্পে মেতে উঠল সকলে।

দুপুরে খাওয়ার সময় ইহান খেয়াল করল আরোহির মন খারাপ। খাবার ও খায়নি ঠিকমতো। সকলে এখন একটু বিশ্রাম নিচ্ছে। ইহানের প্রায় সব কাজিনরাই এসেছে। সকলে মিলে ডিসাইট করেছে বিকেলে গ্রাম দেখতে বের হবে তাই এখন সকলে রেস্ট করে নিচ্ছে।

ঘরে এসে দেখল আরোহি বেলকনিতে বসে আছে। দূর আকাশে তার দৃষ্টি।ইহান আস্তে করে আরোহির পিছনে গিয়ে দাড়ালো। আলতো করে জড়িয়ে ধরল আরোহিকে। ইহানের উপস্থিতি টের পেয়ে আরোহি কিছু বলল না।তবে নিজেকে এলিয়ে দিল ইহানের প্রসস্ত বুকে।ইহান আরোহিকে নিজের দিকে না ফিরিয়েই জিজ্ঞেস করল,

“মন খারাপ কেন? এখানে এসে খুশি হও নি?”

আরোহি কিছু বলল না। তারপর হঠাৎ জিজ্ঞেস করল,

“দিশার তো বিয়ের বয়স হয়ে গেছে তাহলে ফুফি ওকে বিয়ে দিয়ে দিচ্ছে না কেন?”

আরোহির মুখ থেকে এমন কথা শুনে হতবাক ইহান।আরোহি দিশার বিয়ের কথা ভাবছে কেন? বেশ কিছুক্ষণ ভাবল ইহান। তারপর পুরো বিষয়টা মাথাতে আসতে ভ্রু কুচকে ফেলল।আরোহির কানের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করল,

“আর ইউ জেলাস?”

রাগি চোখে তাকালো আরোহি। তারপর বলল,

“আমি মোটে ও জেলাস না।”

আরোহি মুখে না বললে ও আরোহির চোখ মুখ অন্য কথা বলছে। আর ইহান সেটা ভালো করেই বুঝতে পারছে। তবে আরোহিকে চটানোর জন্য বলে উঠল,

“মেয়েটা আমাকে বেশ পছন্দ করে। ওর সাথে প্রেম করতে পারলে মন্দ হয় না।”

ইহানের মুখ থেকে এমন কথা শুনে রেগে যায় আরোহি। জোরে ধাক্কা দেয় ইহান কে তারপর বলে ওঠে,

“তো এখানে কেন আছেন? যান গিয়ে প্রেম করুন ওর সাথে। শুধু প্রেম কেন বিয়ে ও করে ফেলুন।”

আরোহি কথা শুনে ঠোঁট টিপে হাসে ইহান।তারপর বলে ওঠে,

“বাহ, এই না হলে আমার বউ!কি সুন্দর আইডিয়া দিলে!”

ইহানের রসিকতায় আরোহির রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে।রাগে, কষ্টে কান্না চলে এসেছে আরোহির।ওখান থেকে চলে আসার জন্য পা বাড়ানোর সাথে সাথে ইহান আরোহির হাত ধরে ফেলে। একটানে নিজের কাছে নিয়ে আসে। শক্ত করে জড়িয়ে ধরে আরোহিকে। আরোহি এবার জোরে ফুপিয়ে কেদে দেয়। কাঁদতে কাঁদতে বলে,

“আপনি এত খারাপ কেন ইহান?আপনি তো জানেন আপনাকে অন্য কারো সাথে দেখলে আমার কষ্ট হয়।আপনি জানেন আপনি যেদিন মায়াকে বিয়ে করেছিলেন আমার সেদিন কি অবস্থা হয়েছিল আপনি জানেন না।আপনি এটা ও জানেন না আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম আয়ান এর কথা শুনে।”

ইহানের বুকে মোচড় দিয়ে উঠল আরোহির কথা শুনে। যতটা সম্ভব শক্ত করে ধরল আরোহিকে। তারপর বলল,

“আম সরি আরোহি। অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়।”

আরোহি কিছু বলল না।চুপচাপ ইহানের সাথে মিশে দাঁড়িয়ে আছে। কান্নার গতিটা ও কমে গেছে।

সূর্য লাল হয়ে গেছে। লাল কিরণ ছড়াচ্ছে চারিদিকে। সেই সাথে আরোহি আর ইহান ও যেন সূর্যের লাল আলোতে স্নান করছে।দুজনে দুজনকে আকড়ে রেখে যখন সূর্যের লাল আভা টাকে উপভোগ করছিল তখনই দরজায় নক করল কেউ।

সকলে ঘুরতে যাওয়ার জন্য রেডি।আরোহি আর ইহান ও রেডি হয়ে নিচে নেমে এলো।বাড়ির বড়রা কেউ যাবে না।আরোহি আয়ানকে সাথে নিতে চেয়েছিল কিন্তু ইহানের বড় চাচিমনি আরোহিকে দেয় নি।নিজের কাছে রেখে দিয়েছে। সকলে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে।দিশা অনেকবার ইহানের কাছাকাছি থাকার চেষ্টা করেছে। তবে ইহান সেটা কৌশলে এড়িয়ে গেছে। আরোহি এতে বেশ খুশি। হাঁটতে হাঁটতে হঠাৎ আরোহির চোখ যায় গ্রামের রাস্তায় খেজুর গাছে ঝোলানো খেজুরের রসের পাত্রের দিকে। আরোহি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে দিকে।তবে কিছু না বলে সকলের সাথে এগিয়ে যায়।

ডিনারের পর সকলে ছাঁদে বসে আড্ডা দিচ্ছে। আরোহি আর আয়ান একসাথে বসে আছে।ইহান ও সেখানে।গ্রাম হওয়ায় বেশ ঠান্ডা। তাই আগুনের ব্যাবস্থা ও করেছে। সবাই আড্ডা দিতে দিতে হঠাৎ ইহানের এক চাচাতো ভাই আরোহিকে গান গাইতে বলে।প্রথমে না করলে ও পরে সকলের জোরাজোরি তে রাজি হয় আরোহি।তারপর গাইতে শুরু করে,

Ye raatein ab nahi dhadakti
Din bhi saansein
Nahi lete ab toh aa jaao
Mere soneya

Baatein reh gayi adhoori
Mere labon
Pe zaroori aaki sun jaao
Mere soneya

Tere bin nahi laage jiyaa
Tere bin ab
To aaja piyaa
tere bin Nahi lage jiyaa

Tere bin nahi laage jiyaa
Tere bin ab
To aaja piyaa
tere bin Nahi lage jiyaa

Pehle jaise mausam bhi
Aati nahi hai
Baarishon mein pehle jaise
Baatein nahi hai

Sookhe sookhe alfaaz khali
Khali mere haathon
Ki laqeerein bulaave soneya

চলবে,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ