Friday, June 5, 2026







সূর্যকরোজ্জ্বল পর্ব-২৩

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-২৩
ফারিহা জান্নাত

– আমি দুঃখিত,কিন্তু এভাবে বিয়ো করা আমার জন্য সম্ভব নয়। প্রয়োজনে আমি ফ্ল্যাট ছেড়ে চলে যাব কিন্তু একজন অপরিচিত মানুষকে হুট করে না জেনে বিয়ে করতে পারবো না।

পৃথিশার কথায় ঘরের সব মানুষ যেন তেঁতে উঠলো। মারুফ কিছু বলছে না, সে সোফার এক কোণে বসে আছে।

– বিয়ে করবে না মানে, এই এলাকায় এসব আমরা সহ্য করবো না। হয় বিয়ে করবে নাহলে জেলে যাবে।

জেল শব্দটা মস্তিষ্কে ধাক্কা খেলো বারকয়েক। পৃথিশার একে একে মনে পড়ে গেলো সেইসব দুর্বিষহ স্মৃতিগুলো। সেই সন্ধ্যায় মণিদীপাকে রাস্তায় পড়ে থাকতে দেখা, কাঁটা-ছেড়া নগ্ন দেহটা, রাশেদুল চৌধুরীর হার্ট অ্যাটাক, জেলে যাওয়া তারপর দিনই বাবার নিথর দেহ দেখা। মস্তিষ্ক যেন এত ধাক্কা নিতে পারছে না। সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো মস্তিষ্ক নিতে অপারগ। তাই হয়তো প্রথমবারের মতো প্যানিক অ্যাটাক আসলো পৃথিশার। এদিকে লোকজন ক্রমাগত চিৎকার চেঁচামেচি করা শুরু করেছে। পৃথিশার কানে যেন কোন কথা ঢুকছে না। তার হাত-পা ক্রমাগত কাঁপছে, চোখে ঝাপসা দেখতে শুরু করেছে। পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে বুঝতে পারছে না কি হয়েছে। মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মারুফ এগিয়ে এলো পৃথিশাকে দেখে। তার অবস্হা অন্যরকন দেখে এগিয়ে এসে হাত ধরে সন্দিহান স্বরে ডাকলো,

– পৃথিশা?

পৃথিশা জবাব দিলো না। মারুফের হাত থেকে নিজেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। পৃথিশার অবস্হা বেগতিক দেখেই মারুফ বুঝতে পারলো ঘটনা কি। এবার আর মানুষের পরোয়া করলো না সে। পৃথিশাকে কোলে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিলো। এত মানুষের মধ্যে থাকলে সমস্যা আরও বাড়বে। পৃথিশকে বিছানায় বসিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। বেশ অনেকটা সময় নিয়ে পৃথিশা শান্ত হলো। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে।

– আমি বিয়ে করবো।

পৃথিশার মাথা মারুফের কাঁধে। হাত মারুফের মুঠোয় ধরা। মারুফ তার কথা শুনে অবাক হলেও প্রকাশ করলো না। বরং বললো,

– তুমি চুপচাপ শুয়ে থাকো তো। কথা বলো না।

– আমি বিয়ে করবো।

– আচ্ছা করো বিয়ে, তবে এখন না। পরে করো।

– আমি এখনই বিয়ে করবো। আপনি ওদের আসতে বলুন।

– পৃথিশা,দেখো জেদ করো না। কথা শুনো।

– আমি কিছু শুনবো না, আমি বিয়ে করব মানে করবই।

পৃথিশার কন্ঠস্বর কঠোর। একসাথে এতগুলো কথা বলে আবারও হাঁপিয়ে উঠেছে। মারুফের রাগ উঠে গেলো। পৃথিশাকে নিজের থেকে সরিয়ে বিছানায় হেলান দিয়ে বসালো। রাগি কন্ঠে বলল,

– তুমি করো তোমার বিয়ে। আমি করছি না।

– শুনুন না, এইযে ডাক্তার।

পৃথিশার কন্ঠস্বর ক্লান্তিকর। মারুফের রাগ গলে গেলো যেন। তার কাছে আসার আগেই দরজায় অনবরত ধাক্কানোর শব্দে দরজা খুলতে গেলো। দরজা খুলতেই একে একে মানুষ জড়ো হলো। পৃথিশা তখনও বিছানায় চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে। মারুফ তাদের কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল,

– বললাম আপনাদের, মেয়েটা অসুস্থ। তবুও কিছু যায় আসে না আপনাদের। নিজেদের কথা নিয়েই পড়ে আছেন।

– আপনারা ব্যবস্হা করুন,আমি বিয়ে করতে রাজি আছি।

সবার কথার মাঝে পৃথিশার কথায় নজর আটকালো সবার তার দিকে। কাজি আনাই ছিলো, এখন সবাই বন্দোবস্ত করতে গেলো। রুম থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর মারুফ আসলো পৃথিশার কাছে। মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বলল,

– বিয়ে করার এত তাড়া?

পৃথিশা জবাব দিলো না। মারুফ নিজেই আবার বলল,

– আচ্ছা, তো চলো করি বিয়ে। সুন্দরী মেয়ে নিজ থেকে বিয়ে করতে চাইলে আমি তো আর না করতে পারি না তাই না?

পৃথিশা মুখ ঘুরিয়ে হাসলো। মুখটা মারুফের কানের কাছে এনে ফিসফিস করে বলল,

– জীবনকে আরেকটা চান্স দিয়ে দেখি, যদি জিতে যাই।

– চান্স যখন দিয়েছেন আপনাকে তো জিতিয়েই ছাড়ব ম্যাডাম।

পৃথিশার মাথার ওড়নাটা ঠিক করে দিয়ে মারুফ বেড়িয়ে গেলো। মারুফের যাওয়ার দিকে তাকিয়ে মলিন হাসলো পৃথিশা। ট্রাস্ট ইস্যু তো তার আছেই, তবে এই মানুষটাকে কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে করছে। বিয়ে না করে যে সে যেতে পারবে না এটা পৃথিশা আগেই বুঝেছিল। লোকটা মারুফ বলেই হয়তো নিজেই একধাপ এগুলো।

অবশেষে বিকেলের আগেই পৃথিশা-মারুফের বিয়ে হয়ে গেলো। কোন রকম আয়োজন ছাড়াই অনাড়ম্বর পরিবেশে দু’টি মন বাঁধা পড়লো আজীবনের জন্য হয়তোবা। পৃথিশার কান্না পেলো না কবুল বলার সময়, খুব সাবলীলভাবেই সে বিয়েটা করো নিলো। বিয়ে শেষে লোকজন যাওয়া শুরু করলো। শেষ পর্যন্ত রয়ে গেলো সেই মহিলা ও বাড়িওয়ালা। পৃথিশা সোফায় বসে আছে।মারুফ সেই মহিলার দিকে এগিয়ে গেলো,

– আজ স্বাভাবিক একটা ঘটনাকে আপনি যেভাবে বিকৃত করেছেন তার কোন ক্ষমা হয় না। আপনার সম্পূর্ণ মতলব বুঝতে আমার সমস্যা হয় নি খালা। তবে একটা ধন্যবাদও আপনার প্রাপ্য। আপনার জন্যই হয়তোবা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম ঘটনা আজ ঘটে গেলো।

মারুফ একটু থামলো। পরপরই আবার বাড়িওয়ালাকে উদ্দেশ্য করে বলল,

– আমি আগামী মাসে ফ্ল্যাট ছেড়ে দিব। বিক্রি করতে চাই, আপনি কাগজ-পত্রের ব্যবস্হা করে রাখবেন।

বাড়িওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করলো,

– কেন? সমস্যা কি?

-যেখানে আমার স্ত্রী-কে অকারণে অসম্মান করা হয়েছে, সেখানে আমি থাকবো না। আপনারা এখন আসতে পারেন।

উনারা চলে যাওয়ার পর মারুফ পৃথিশার দিকে এগুলো। সে তখনো সোফায় বসে, মাথায় ওড়না দেওয়া।

– তুমি চাইলে আলাদা থাকতে পারো। আমার কোন সমস্যা নেই।

পৃথিশা মাথা তুলে মারুফের দিকে তাকালো। তার মুখভঙ্গি সহজ। কিন্তু পৃথিশার মনে হলো মারুফ হয়তোবা বিয়েটা মেনে নিতে পারে নি। পৃথিশার নিজেরও অবশ্য এখনই একসাথে থাকার ইচ্ছা ছিলো না। মাথা নাড়িয়ে, আচ্ছা বলেই সে চলে যেতে নিলেই হাতে টান পড়লো। পেছন ফিরে দেখলো মারুফ হাত ধরে রেখেছে। পৃথিশাকে নিজের কাছে টেনে বলল,

– রাগ করলে চলে যেতে বলায়?

– কি? না রাগ করি নি। কেন করবো রাগ?

রাগ না করলেও মনে মনে খানিকটা অভিমান পৃথিশার হয়েছে। সেটাই ফুটে উঠেছে তার কথায়। বিয়ের পরপরই এভাবে কেউ চলে যেতে বলে।

– আচ্ছা রাগ করো নি বলছো।

– সত্যিই করি নি।

মারুফ পৃথিশার হাত ধরে টেবিলে বসিয়ে দিলো। খাবার অর্ডার করাই ছিলো। পৃথিশার প্লেটে খাবার তুলে দিয়ে বলল,

– আজ রাতটা থেকে যাও। তারপর যেও ইচ্ছা হলে, আমি কিছু করব না।

চলবে,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ