Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"প্রেমসাগরের উত্তাল ঢেউপ্রেমসাগরের উত্তাল ঢেউ পর্ব-১১

প্রেমসাগরের উত্তাল ঢেউ পর্ব-১১

#প্রেমসাগরের_উত্তাল_ঢেউ
লেখিকা-লাবিবা নুসরত
||পর্ব-১১||

অফিসে বসে নিজের ল্যাপটপে কাজ করছিলেন মিস্টার ইজাজ। হঠাৎ তার ফোনে টুংটাং আওয়াজ আসে। ফোন হাতে নিয়ে তিনি দেখেন একটা নাম্বার থেকে মেসেজ এসেছে।
মেসেজের উপর ক্লিক করে কয়েক সেকেন্ডের জন্য তার হার্টবিট বেরে যায়।
কারন সেখানে কয়েকটা ছবি ছিল। কাঁপা হাতে তিনি ছবি গুলোর উপর হাত বোলালেন।
স্পষ্ট প্রাচীকে দেখা যাচ্ছে। তার জামার কিছু কিছু অংশ ছিড়ে গিয়েছে। মুখটাও ফেকাশে।
ইজাজের হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেয়ের এই অবস্থা সে মেনে নিতে পারছে না।
হঠাৎ একটা কল আসে ইজাজের নাম্বারে। সে দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষ কেউ বলে,

“কি হলো মিসস্টার ইজাজ? মেয়ের ছবি গুলো দেখেছেন? কেমন লাগলো এই রূপে দেখতে?”

ইজাজ~”কে তুমি? আর আমার মেয়ে কোথায়?”

অপরপাশ থেকে অট্টহাসির আওয়াজ আসে।

“মেয়ের জন্য অনেক দরদ না? কিন্তু আফসোস তাকে তো আর পাবেন না!”

ইজাজ~”তুমি কার মেয়েকে নিয়ে কথা বলছো ভুলে যেও না। আমি তোমার কি হাল করতে পারি কোনো ধারনা আছে?”

অপরজন শেষ একটা কথা বলে।

“সবকিছু টাকা আর ক্ষমতা দিয়ে হয় না মিস্টার ইজাজ।”

কল কেটে গেলো। ইজাজ আরেকবার কল দেয়ার ট্রাই করলো কিন্তু ফোন সুইচ অফ।
আরেকটা কল আসলো তার ফোনে। এবার কলটা জাহিন করেছে।

রিসিভ করতেই জাহিন বলল,

“আসসালামু আলাইকুম আংকেল। প্রাচী বলেছিল যে আমার সাথে দেখা করবে। প্রায় দুই ঘন্টা আগে। এখনো আসে নি। আমি অনেকবার কল করেছি ফোন সুইচ অফ বলে। আপনি জানেন ও কোথায়?”

ইজাজ~”জাহিন অনেক বড় বিপদ হয়েছে।”

জাহিন~”কি হয়েছে আঙ্কেল? কোনো সমস্যা? প্রাচী কই?”

ইজাজ~”প্রাচীকে কেউ কিডন্যাপ করেছে।”

জাহিন~”হোয়াট? কি বলছেন?”

ইজাজ~”আমি ঠিকই বলছি। একটু আগে আমার ফোনে প্রাচীর ছবি এসেছে। মেয়েটার মুখ একদম ফ্যাকাশে। আর তার কিছুক্ষণ পর কল করেছিল একটা ছেলে। আমি জানি না ও কে! আমার মেয়েকে কি করেছে!”

জাহিন~”আঙ্কেল আমি চিন্তা করবেন না। আমি আসছি।”

ইজাজ~”আমার এক কাছের বন্ধু থানার ওসি৷ আমি তাকে কল করি নাকি?”

জাহিন~”না। পুলিশ আগেই আনবেন না। আমি দেখছি। আগে বাসায় আসি।”

ইজাজ~”আচ্ছা আমিও আসছি।”

_________________________

মিস্টার ইজাজকে অসময়ে বাসায় আসতে দেখে বেশ অবাক হলেন লারা।

তিনি ইজাজের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন,

“কি হয়েছে তোমার? আজ অসময়ে বাড়িতে আসলে? আর মুখটা এমন কেন?”

ইজাজ~”প্রাচী কখন বের হয়েছিল বাসা থেকে?”

লারা~”সে তো আরও অনেকক্ষন আগে৷ জাহিনের সাথে দেখা করবে বলে বের হয়েছিল। আমি ওকে এখনই কল করতাম।”

ইজাজ~”আচ্ছা। জাহিন কি এসেছে?”

লারা ভ্রু কুচকে বলল,

“জাহিন কেন আসবে? আচ্ছা আমি বরং প্রাচীকে একটা কল করি।”

লারা যেতে নিলে কলিংবেল বেজে উঠে। সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। জাহিন এসেছে। সে ভিতরে এসে স্বাভাবিক ভাবেই লারাকে সালাম দেয়। লারা এখন জাহিনকে একা দেখে জিজ্ঞেস করে,

“জাহিন? তুমি একা কেন? প্রাচী কই?”

জাহিন ফট করে উত্তর দেয়,

“ওর একটা বান্ধবির সাথে দেখা হয়েছে সেখানেই আছে।”

লারা~”দেখেছো মেয়ের কান্ড? এদের নিয়ে আর পারি না।”

জাহিন ইজাজকে বলে,

“আংকেল চলুন আমরা একটু ঘরে যাই।”

লারা~”কেন? তোমরা কি করবে?”

ইজাজ~”আহা! কিছু কথা আছে। জরুরি। তুমি কি যেন করছিলে? সেটা করো যাও।”
ইজাজ আর জাহিন ভিতরে গেল। লারা কিছুই বুঝতে পারছেন না এদের কান্ড। কি করতে চাচ্ছে কে জানে।

ঘরে এসে ইজাজ জাহিনকে বলে,

“লারা কে কিছু বলার দরকার নেই। যা করার ঠান্ডা মাথায় করতে হবে।”

জাহিন~”ওকে আংকেল। এখন কাউকে জানানোর দরকার নেই। আপনার কি কাউকে সন্দেহ হয়?”

ইজাজ~”আমার তো শত্রুর অভাব নেই বাবা। বিজনেস এর কারনে অনেক শত্রু। এখন কার নাম বলবো? আর কয়জনকে ধরবো?”

জাহিন~”আংকেল প্রাচী তো বিপদে আছে। সবকিছু তারাতাড়ি করতে হবে। দ্রুত ব্যবস্থা নেয়াটাই উত্তম।”

ইজাজ~”এই জন্য আমি পুলিশের কথা বলেছিলাম।”

জাহিন কিছু বলতে যাবে তার আগেই একটা কল আসে ওর ফোনে। দ্রুত কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে সে। কিন্তু কি বলে সেটা বোঝা যায় না।
কল কেটে জাহিন ইজাজকে বলে,

“আংকেল আমি একটা জায়গায় যাচ্ছি৷ হয়তো প্রাচীকে পেয়ে যেতে পারি৷”

ইজাজকে কিছু বলার সুযোগ না দিয়ে জাহিন চলে যায়৷ ইজাজ বুঝতে পারলো না জাহিন কিভাবে প্রাচীর খোঁজ পেল? আর এভাবে চলেই বা কেন গেল? তাহলে কি জাহিন আগে থেকেই প্রাচীর খোঁজ নিয়েছিল? এসব ভাবছিল ইজাজ। এরমধ্যেই লারা আসে।

“জাহিন ওভাবে চলে গেলো কেন?”

ইজাজ~”ওর একটা কাজ আছে।”

লারা~”আমার কাছে মিথ্যা বলবে না। কি হয়েছে আমার মেয়ের? আমি সব শুনেছি। এখন বলো? কোথায় আমার প্রাচী?”

ইজাজ~”দেখো পেয়ে যাবো ওকে। চিন্তা করো না। সমস্যা নেই কোনো।”

লারা~”সমস্যা নেই মানে? আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েকে এনে দাও।”

ইজাজ~”শান্ত হও লারা। জাহিন গিয়েছে তো। দেখবে ঠিক পেয়ে যাবে।”

লারা কান্নায় ভেঙ্গে পরেন৷ কিছুক্ষণ পরে ঘরে আনোয়ার, ফারহানা আর প্রহর আসে। লারাকে এভাবে কান্না করতে দেখে তারা ঘাবরে যান। প্রহর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে,

“কি হয়েছে মা? কান্না করছো কেন?”
লারার হুশ নেই। ইজাজ বললেন,

“প্রাচীকে কেউ কিডন্যাপ করেছে।”

প্রহর~”কিহ!”

ইজাজ আনোয়ার আর ফারহানাকে উদ্দেশ্য করে বলে,

“এই অবস্থায় প্রহরকে কেন নিয়ে এলেন?”

ফারহান~”ও আসতে চেয়েছিল ভাইজান। তার আগে বলুন কি শুনি? প্রাচীর কি হয়েছে?”

ইজাজ সবাইকে সবকিছু খুলে বলেন।

আনোয়ার~”জাহিন বলল যে পুলিশ ডেকো না আর আপনিও শুনে নিলেন? আর ও কিভাবে জানলো প্রাচী কোথায়?”

ইজাজ~”আমি জানি না। হয়তো কোনো কারন আছে।”

প্রহর চুপচাপ বসে আছে। ফারহান এর পাশে বসে ওকে ধরে রেখেছে।
হঠাৎ সে বলে উঠে,

“মা ফারহানকে কল দিন। ও তো সাহায্য করতে পারবে। শহরের অনেক জায়গা ওর চেনা আছে।”

ফারহানা~”আচ্ছা মা তুই টেনশন করিস না। বাচ্চাটার জন্য নিজেকে শান্ত রাখ।”
প্রহর কোনো উত্তর না দিয়ে ওভাবেই বসে থাকে।
_____________________

জাহিন একটা পুরোনো গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে। চারপাশ ভালো ভাবে দেখে সে ভিতরে যায়। কেউ নেই৷ পুরো ফাঁকা। হঠাৎ একটা চেয়ারে বাধা অবস্থায় সে প্রাচীকে দেখতে পায়। প্রাচীর জামা-কাপর কিছুই ঠিক নেই৷ মুখে,হাতে,পায়ে মারের দাগ। অজ্ঞান হয়ে আছে সে। জাহিন দৌড়ে প্রাচীর কাছে যায়। ওর বাধন খুলে নিজের কোলের ভিতরে নিয়ে নেয়।
জাহিনের চোখ বেয়ে টপ করে এক ফোটা পানি গরিয়ে পরে।
প্রাচীর শরিরে রক্তে মাখামাখি। মুখটা একদম শুকনো। মাত্র কিছু ঘন্টার ব্যাবধানে কি হয়ে গেলো!

জাহিন সময় নষ্ট না করে প্রাচীকে কোলে তুলে নেয়। তখনই কেউ বলে উঠে,

“কি ব্যাপার? চলে যাচ্ছো নাকি?”

জাহিন সামনের দিকে তাকিয়ে দেখে একটা
ছায়া মূর্তি দেখতে পায়। জাহিন বলে,

“কে তুই হ্যাঁ? সামনে কেন আসছিস না? একটা মেয়েকে এমন অত্যাচার করতে লজ্জা করে না? সাহস থাকলে সামনে আয়!”

ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে এগোতে থাকে।

চলবে ইনশাআল্লাহ,,,,,,,,,,,,,,

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ