Friday, June 5, 2026







কাছে_কিবা_দূরে পর্ব-১১

#কাছে_কিবা_দূরে
#পর্ব-১১
বাড়িতে ফিরেই অভ্র’র তোপের মুখে পড়লো দুজন। অভ্র খোঁচা দিয়ে বলল, বাব্বাহ! কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে!
শুভ্র বুঝতে না পেরে বলল, মানে?

অভ্র সোফায় আধশোয়া হয়ে শুয়েছিল। উঠে বসতে বসতে বলল, মানে হলো খিচুড়ি, মাংস ভুনা, ঘুরতে যাওয়া আরও কতো কী! আর আমরা এসবের কোনো কিছুই ভাগে পাচ্ছি না।

শুভ্র বলল, আচ্ছা তাই বুঝি! আর তোরা যে রাস্তায় রাস্তায় হাওয়া খেয়ে বেড়াস তার বেলায়?

আনিকা মাঝখানে বলে উঠলো, এই বড় ভাইয়া তুমি তো জানো না কী হইছে, ছোট ভাইয়া একটা হিরের নাকফুল কিনেছে। নিশ্চয়ই ইরা আপুকে দিবে।

শুভ্র ভ্রু উঁচিয়ে অভ্রর দিকে তাকালো। অভ্র চোখ পাকিয়ে আনিকাকে এমন ভাবে দেখলো যে এক্ষুনি খেয়ে ফেলবে। তানি মিটিমিটি হাসছিল আর দেখছিল। শুভ্র অভ্র কে উদ্দেশ্য করে বলল, আচ্ছা এবার কী বলবি?

অভ্র আমতা আমতা করে বলল, কী বলব মানে? আমি আবার কী বলব!

“আমরা তো ডুবে ডুবে জল খাই আর তুমি তো জুস খাও তাই না?”

অভ্র হাতজোড় করে কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া প্লিইইইজ! মা শুনতে পেলে কান ছিড়ে ফেলবে।

“তাহলে তো আরও বলব। সারাদিন আমার পিছনে লেগে থাকিস।”

অভ্র তানির দিকে তাকিয়ে বলল, ভাবী প্লিজ তুমি অন্তত আমার হয়ে দুয়েকটা কথা বলো। তানি হাসলো কিছু বলল না।

শুভ্র বলল, ও আর কী বলবে? ও তো আমার ই দলের।

অভ্র অভিযোগের সুরে তানিকে বলল, ভাবী এটা কিন্তু আনফেয়ার।

তানি বলল, সত্যিই তো। এটা কেমন কথা হলো! ও ওর গার্লফ্রেন্ড কে একটা গিফট দিয়েছে সেটার জন্য ওকে এভাবে কেন হেনস্তা করা হচ্ছে শুনি?

শুভ্র চোখ কপালে তুলে বলল, এরমধ্যে দল পাল্টে ফেললে?

“মোটেও না। আমি আগেই ভাইয়ার দলে ছিলাম। ”

আনিকা বলল, ভাবী ছোট ভাইয়ার দল করে কোনো লাভ নেই। ও একটা জোচ্চর ।

অভ্র আনিকার মাথায় চাটি মেরে বলল, যা ভাগ। বাড়াবাড়ি করলে তোর বিয়েতে কোনো কাজ করবো না।

আনিকা ভেংচি কেটে বলল, ইশ! উনি কাজ না করলে যেন আমার বিয়ে আটকে থাকবে।

শুভ্র হাসতে হাসতে বলল, আনু তোর বিয়ে তো অনেক পরের ব্যাপার। আমরা যদি দলে না থাকি তাহলে ওর বিয়ে হবে কি না জিজ্ঞেস কর?

অভ্র বলল, হুহ! আমার সাথে ভাবী আছে আর কাউকে দরকার নেই৷

শুভ্র আড়চোখে তানিকে দেখে বলল, আচ্ছা তা তোমার ভাবী যখন ইরার মা’র তোপের সামনে পড়বে তখন যেন আবার চোখের পানি আর নাকের সর্দি এক করে না ফেলে।

তানি কপট রাগ দেখিয়ে বলল, মোটেও আমি ভীতু না। আর আপনি ভাইয়া কে আর লেগপুলিং করবেন না।

শুভ্র বিস্মিত হবার ভান করে বলল, তুমি আমাকে বড় বড় চোখ দেখাচ্ছ! আজ আমি তোমাকে রিকশায় চড়ালাম, ফুচকা, আইসক্রিম খাওয়ালাম সব এর মধ্যে ভুলে গেছ! ছিঃ ছিঃ তানি। শেইম অন ইউ।

অভ্র লাফিয়ে উঠে বলল, ওয়াও! কী রোমান্টিক! আমরা কাবাবে হাড্ডি হবো বলে আমাদের জানায় ও নি।

তানি লজ্জা পেল।

শুভ্র বলল, রোমান্টিক না ছাই! আমার খেয়েদেয়ে আমার সঙ্গেই বাটপারি।

তানি অগ্নিমূর্তি ধারণ করে বলল, ছিঃ ছিঃ খাইয়ে দাইয়ে আবার খোটাও দিচ্ছেন।

শুভ্র সেকথার পাত্তা দিলো না৷ বলল, যাদের পক্ষ করছ এরপর থেকে তাদের সাথে ঘুরতে যেও।

ঝগড়াঝাটি বন্ধ হলো মাহফুজার কারনে। মাহফুজা এসে বলল, কিরে তোরা সারাক্ষণ ঝগড়াঝাটি করিস।

তারপর তানির দিকে তাকিয়ে বলল, ভালো হয়েছে ঘুরতে গিয়েছিলি। সারাদিন তো একা একা ই থাকিস।

শুভ্র হাই তুলতে তুলতে বলল, আমি নিয়ে গিয়েছিলাম মা৷ ক্রেডিট আমাকে দাও৷

“হ্যাঁ এরপর থেকে ওকে একটু ঘুরতে টুরতে নিয়ে যাস। মেয়েটা একা একা থাকে বাসায়”।

অভ্র শয়তানি হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া তো মঙ্গলবার ফ্রী ই থাকে। তাই না?

শুভ্র বলল, হ্যাঁ মাঝেমধ্যে একটু আধটু যদি ভালো মন্দ রেঁধে খাওয়ায় তাহলে নিয়ে যেতেই পারি।

তানি লজ্জা পেয়ে মাথানিচু করে ফেললেও বাকীরা সবাই হাসতে লাগলো। আনিকা বলল, ভাবী খিচুড়ি টা খুব ভালো ছিলো কিন্তু।

অভ্র ও তাল মিলিয়ে বলল, হ্যাঁ একদম ঝাক্কাস। ৷

******

রাতে ঘুমাতে যাবার সময় শুভ্র বলল,
“তানি একটা ব্যাপার ভেবে দেখলাম। তুমি সারাদিন বাসায় একা থাকো। নিশ্চয়ই বোরড হও! এই ব্যাপার টা তো আগে ভেবেই দেখিনি।”

তানি মৃদু হেসে বলল, আমার তো তেমন খারাপ লাগে না৷ রান্না করি, টিভি দেখি, বই পড়ি সময় কেটে যায়৷

“সেটা এখন কেটে যায়৷ প্রথম প্রথম সব ই মিষ্টি মধুর লাগে৷ তেতো হতে শুরু করে কিছুদিন গেলে৷ ”

“আরে না আমার অভ্যাস আছে। ছোট থেকেই আমার বাসায় থাকতে ভালো লাগতো”।

শুভ্র গম্ভীর হয়ে কিছু একটা ভাবলো তারপর বলল,

“একটা কথা বলব তানি?”

“হ্যাঁ বলুন”।

“মায়ের কাছে শুনেছি তুমি ঢাকা এসেছিলে একটা চাকরির ইন্টারভিউ দিতে৷ তার মানে চাকরি করার মন মানসিকতা আছে। তুমি চাইলে চাকরি করতে পারো। আমার দিক থেকে আই মিন আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই৷

তানি ছোট করে নিঃশ্বাস ফেলল৷ তানির একাডেমি রেজাল্ট আহামরি না৷ রাজশাহী ইউনিভার্সিটি তে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও রেজাল্টের বেহাল অবস্থা। অবশ্য এরজন্য তানি দায়ী না, দায়ী তানির পরিবার৷ চাকরি টা দরকার ছিলো নিজের জন্য। বাবার সংসারে থাকা, খাওয়া বাবদ ওকে টাকা দিতে হতো। ব্যাপার টা এমন না যে বাবা, মা চাইতো কিন্তু সংসারের গলগ্রহ হতে চায় নি তানি। এইজন্য টিউশন পড়িয়ে নিজের হাত খরচ সহ অন্যান্য খরচ যোগাড় করতো৷

শুভ্র ডেকে বলল, কী ভাবছ?

“আসলে তখন চাকরির দরকার ছিলো? ”

“এখন নেই বলছ”?

“না মানে..

“লিসেন তানি, আমার মনে হয় প্রতিটি মানুষের নিজের পা’য়ে দাঁড়ানো উচিত। তুমি অন্যকিছু মিন কোরো না, আমি তোমাকে ফোর্সও করছি না। তবুও ভেবে দেখো কিন্তু।”

তানি মাথা নেড়ে হ্যাঁ বললেও মনে মনে বলল, চাকরি করলে কী আর আপনার সঙ্গে মঙ্গলবার বিলাস করতে পারব! নাকি কাজের ছুতোয় আপনাকে মন ভরে দেখতে পারবো!

বিছানায় শুয়ে শুভ্র জিজ্ঞেস করলো,

“তানি ঘুমিয়েছ?”

“না। বলুন”

“একটা কথা বলোতো।”

“আজ রিকশায় বসে কাঁদছিলে কেন”?

তানি জবাব দিলো না৷

তানিকে চুপ থাকতে দেখে শুভ্র বলল, অনধিকার চর্চা করে ফেললাম বুঝি?

তানি বলল, না না৷ আসলে ওই সময় হঠাৎ কী হয়েছিল জানিনা। ”

“কারও কথা কী মনে পড়েছিল? ”

তানি অস্ফুটস্বরে বলল, হু।

“ওহ আমি ভাবলাম কী না কী৷ বাব্বা ভয় পেয়ে গেছিলাম। ”

“আপনি ভয় কেন পেয়েছিলেন?”

শুভ্র বলল, না মানে রিকশায় একটু ভুল করে তোমার হাত ধরেছিলাম। আসলে ভুলটা ইচ্ছাকৃত না। তোমার হাত টা নরম ছিলো তাই হয়তো ভুলটা হয়েছিল৷ ভেবেছি তুমি হয়তো রাগ করেছ।

তানি লজ্জায় লাল হয়ে গেল। লাইট বন্ধ থাকায় শুভ্র সেটা দেখতে পারলো না।

শুভ্র’র আবারও একটু শয়তানি করতে ইচ্ছে করলো৷ তানির লজ্জারাঙা মুখ টা দেখতে ইচ্ছে করলো। নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলো।

চলবে…..

সাবিকুন নাহার নিপা

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ