Friday, June 5, 2026







কাছে_কিবা_দূরে পর্ব-০৫

#কাছে_কিবা_দূরে
#পর্ব-৫
বিছানায় ঘুমানোর সময় ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেয়া হয় নি শেষ পর্যন্ত। শুভ্র সিরিয়াস গলায় বলল, শোনো তানি আমার কাছে এসব ব্যপার খুব ফিল্মি লাগে। মাঝখানে বর্ডার থাকবে সেটা ক্রস করা যাবে না। ব্লা ব্লা.. এসব সিনেমায় হয়। আমার কাছে মনে হয় বৈবাহিক সম্পর্কে আগে মন ছুঁয়ে তারপর শরীর ছুঁতে হয়। তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তাছাড়া আমার হাত, পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস ও নেই। তোমারও হয়তো নেই। তবুও ইনসিকিউর ফিল করলে মাঝখানে কোলবালিশ রাখতে পারো।

তানি স্মিত হেসে হ্যাঁ সূচক মাথা নাড়লো। শুভ্র পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। তানিও অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমালো।

সকালে শুভ্র’র ঘুম ভেঙেছে আগে। তানিকে গভীর ঘুমে মগ্ন দেখে আর জাগায় নি। একা একা খেয়েদেয়েই বেরিয়ে গেছে। তানির ঘুম ভেঙেছে বেলা হবার পর। জেগে উঠে ঘড়িতে সময় দেখে লজ্জা পেল। এতোটা বেলা পর্যন্ত ঘুমিয়েছে! মাহফুজা তানিকে দেখে বলল, ঘুম কেমন হলো?

“জি ভালো।

“আসো খাবে এখন।”

“আপনারা খেয়েছেন”?

মাহফুজা কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে আপনি আপনি করছিস কেন! আমার ছেলেমেয়েরা আমাকে তুমি বলে ডাকে। তুই ও তেমন ডাকবি”।

তানি হেসে বলল, আচ্ছা।

তানি একা খেতে বসলো না। আনিকা, আর মাহফুজাও সাথে বসেছে। তানিকে যত্ন করে প্লেটে খাবার তুলে দিলো মাহফুজা। তানির ভীষণ ভালো লাগলো। ভালো লাগায় চোখে পানিও এসে গেল। এরকম যত্ন করে মা’ও ওকে খাওয়াতো। খেতে খেতে হঠাৎই তানির মন খারাপ হলো। এই বাড়ির মানুষগুলো বড্ড ভালো। এরা সত্যিই কী ভালো! নাকি বিয়ের পর প্রথম প্রথম ভালো থাকার চেষ্টা করছে! তানি সেটা বুঝতেই পারে না। আরিফের সাথে বিয়ে হবার পরও প্রথম প্রথম তার বাড়ির লোকজন কে এরকম ভালো মনে হয়েছিল তানির। কিন্তু যখন খোলস ছেড়ে আসল রুপ বেরিয়ে এলো তখন বুঝতে পারলো যে একেকটা বিষধর সাপ।

মাহফুজা অবাক হয়ে গেল তানিকে দেখে। গাল বেয়ে টপটপ করে পানি পড়ছে। কাঁধে একটা হাত রেখে জিজ্ঞেস করলো, কী হয়েছে তানি?

তানি সম্বিত ফিরে পেতেই চোখের পানি মুছে ফেলল। আনিকা বলল, ভাবীর মনে হয় বাড়ির জন্য মন কেমন করছে। তাই না ভাবী?

তানি নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে স্মিত গলায় বলল, আই এ্যাম স্যরি।

মাহফুজা তানির একটা হাত ধরে বলল, ঝটপট খেয়ে নে। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।

সারাটা দিন আনিকা আর শাশুড়ীর সাথেই কেটে গেল। তানি রান্না করতে চাইলেও মাহফুজা দিলেন না। বললেন, নতুন বিয়ে হয়েছে এখনই রান্নাঘরে যেতে হবে না। তানিও মেনে নিলো। সারাদিন আনিকার সাথে গল্প করলো, টিভি দেখলো।
শুভ্র ফিরলো সন্ধ্যার পর। ফিরেই সোফার উপর সটান হয়ে বসে পড়লো। তানি তখন টিভি দেখছিল। মাহফুজা বাজারে গেছে আর আনিকা কোচিং-এ পড়তে গেছে। তানি শুভ্র’ কে দেখে দাঁড়িয়ে গিয়ে বলল,
“আপনাকে কী পানি দেব”?

শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, দাও।

তানি পানি এনে দিতেই শুভ্র বলল, কেমন আছ তুমি তানি?

তানি ইতস্তত করে বলল, ভালো?

“শ্বশুর বাড়ি কেমন লাগছে? ”

“ভালো। ”

“শাশুড়ী “?

“খুব ভালো “।

“ননদ”?

“খুব ভালো “।

“দেবর”?

“খুব ভালো ”

“আর বর”?

তানি এবার কোনো জবাব দিলো না। মাথা নিচু করে ফেলল। শুভ্র কৌতুকে গলায় বলল, তার মানে সব ভালো লাগলেও বর ভালো লাগে নি?

তানি বুকভরে নিঃশ্বাস নিলো। এরপর শুভ্র’র চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো তেমন বলি নি।

শুভ্র দুঃখিত গলায় বলল, কই সবাইকে তো খুব ভালোর সার্টিফিকেট দিলে আর আমার জন্য শান্তনা পুরস্কার হিসেবে ভালো ও বললে না।

তানি মাথা নিচু করে হাসলো। শুভ্র জবাবের অপেক্ষা করছে। তানি বলল, মোটে তো দুইদিন। এখনও তো আপনাকে বুঝে উঠতে পারিনি।

শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহ আপনি দেখুন। সবাইকে বুঝে ফেলল আর আমাকে এখন পর্যন্ত বুঝলো না। এইসব শোনাও বাকী ছিলো! এইসব শোনার জন্যই কী সাত আট ঘন্টা এই কাঁধে কুমড়ো সাইজের একটা মাথা বয়ে নিয়ে এসেছিলাম?

তানি খিলখিল করে হাসলো। শুভ্রও তাল মিলিয়ে হাসলো। হাসি থামিয়ে বলল, মজা করছিলাম তানি।

তানি হাসতে হাসতেই বলল, আপনি অভিনয় করলে অনেক নাম করবেন।

শুভ্র কুর্নিশ করার ভঙ্গিতে মাথা নত করে বলল, মাই প্লেজার। এবার বলো বর দেরিতে পৌছানোয় যে মেন্টাল শক পেয়েছিলে সেটা কী কেটে গেছে।

তানি মুখ হাসি হাসি করে হ্যাঁ বলল ঠিকই, কিন্তু মনে মনে বলল, সেটা তো আপনাকে দেখেই কেটে গেছে।

শুভ্র স্বস্তির নিশ্বাস ফেলে বলল, থ্যাংকস গড। আমি তো খুব ভয়ে ছিলাম। সর্বস্ব হারিয়ে যতটা বিপাকে পড়েছিলাম তার চেয়েও বেশী টেনশন ছিলো তোমাকে নিয়ে। অলমোস্ট সাত, আট ঘন্টার লেট। তুমি যদি কিছু করে বসো! আই মিন সুইসাইড।

তানি ব্যাপার টায় মুগ্ধ হলো। বলল,
“আপনি তো আমাকে দেখেন ও নি। তবুও এতো চিন্তা করছিলেন?”

শুভ্র হেসে বলল, বিয়ে ঠিক হওয়ার পর থেকে ইউ আর মাই রেন্সপন্সিবিলিটি তানি।

শুভ্র আরও কিছু বলতে যাবে তখনই কলিংবেল বেজে উঠলো।

******

দরজার ওপাশে হাসি হাসি মুখ করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে আনিকাও আছে। তানি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে মেয়েটা বলল, ভাবী আমি ইরা। তোমাদের প্রতিবেশী।

তানি ইরার নাম টা এর আগেও আনিকার কাছে শুনেছে। ইরার ও বিয়েতে যাবার কথা ছিলো। কিন্তু পথে ওই দূর্ঘটনার কারনে ওরা ফিরে এসেছিল।

শুভ্র ইরার গলা পেয়ে বলল, তানি ওর নাম ইরা। ইরা না ডেকে প্যারাও ডাকতে পারো। ওর প্যারায় পাড়ায় কোনো দোকানদার টিকতে পারে না।

ইরা ততক্ষণে ঘরে ঢুকে গেছে। মারমুখী হয়ে শুভ্র’র দিকে এগিয়ে গেল, আর ঢঙ্গী গলায় বলল, ভাঁইঁয়াঁ।

শুভ্র সরে যেতে যেতে বলল, আমার সাথে বেয়াদবি করলে তোমার বিয়ে আটকে যাবার সম্ভাবনা আছে।

ইরা বলল, ধ্যাৎ আমি বিয়ে করলে তো!

শুভ্র টেনে টেনে বলল, হ্যাঁ বিয়ে করবে না কিন্তু বাচ্চার নামও ঠিক হয়ে আছে। বাচ্চার নাম টা যেন কী?

ইরা লজ্জা পেল। আনিকা তানির পাশে গিয়ে ফিসফিস করে বলল, ইরা আপুর সাথে ছোট ভাইয়ার ইটিসপিটিশ আছে।

তানি চোখ কপালে তুলে বলল, ইটিশপিটিশ! ইশ! এসব কোথায় শিখেছ!

আনিকা হেসে বলল, আমরা মজা করে মাঝেমধ্যে বলি।

তানির খুব ভালো লাগছে এসব খুনসুটি। এই অল্প সময়ে মানুষ গুলো কে এতো ভালো লাগছে। জীবন টা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে।

চলবে…..

সাবিকুন নাহার নিপা

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ