Friday, June 5, 2026







আমার ভাঙা ক্যানভাসে পর্ব-১৮

#আমার_ভাঙা_ক্যানভাসে (১৮)
#তানজিলা_খাতুন_তানু

নাসরিনের মুখোমুখি বসে আছে রুহি, পাশে সোহান একমনে কফি খেয়ে যাচ্ছে। রুহি তীক্ষ্ণ দৃষ্টিতে নাসরিনকে পর্যবেক্ষণ করে চলেছে, আগের মতো সৌন্দর্য, স্টাইল কোনটাই নেই। পরনে সাধারণ সালোয়ার কামিজ, মুখটা কিরকম একটা ফ্যাকাশে হয়ে আছে, নাসরিনকে দেখে বোঝার উপায় নেই একসময়ে এই মেয়েটাই নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু নাসরিনের এই পরিবর্তনের কারন কি??

নিরবতা ভেঙে নাসরিন বলল,

– ‘কেমন আছো রুহি?’
– ‘আছি ভালোই। তুমি?’
– ‘আর ভালো। নিজের কাজের শাস্তি পাচ্ছি প্রতিনিয়ত।’
– ‘মানে?’
– ‘ভালোবেসে একজনকে বিয়ে করেছি কিন্তু সে আমাকে আর ভালোবাসে না। পর নারীকে আসক্ত হয়েছে, আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করে।’
– ‘ভালোবেসে বিয়ে করেছো মানে‌ কি? তোমার না জয়ের সাথে সম্পর্ক ছিল?’
– ‘না রুহি। সবটাই মিথ্যা ছিল, জয় কখনোই আমাকে ভালোবাসেনি সেইখানে সম্পর্ক থাকার কথাও নয়।’
– ‘তাহলে চারবছর আগে!!’
– ‘সবটা আমার সাজানো প্ল্যান। জয়কে আমি পছন্দ করতাম, কিন্তু জয় পাত্তা দিত না। একটা সময় পরে বুঝেছিলাম জয় তোমাকে ভালোবাসে, সেইদিন তোমার উপর প্রচন্ড রাগ হয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম সে করেই হোক তোমাদের দুজনকে আলাদা করব। আর এই জন্যই এতকিছু।’

রুহি কথাগুলো বিশ্বাস করল বলে মনে হলো না। একদৃষ্টিতে নাসরিনের দিকে তাকিয়ে আছে, আর নাসরিন মাথা নিচু করে বসে আছে।

– ‘আমি কিভাবে বুঝব তুমি সত্যি কথা বলছো?’
– ‘মানে!’
– ‘কালকেও জয় তোমার সাথে দেখা করতে এসেছিল, হতেই তো পারে তুমি ওর ভয়ে আমাকে এইগুলো বানিয়ে বলছ।’
– ‘এইসব কি বলছো রুহি? হ্যাঁ মানছি জয়ের সাথে বর্তমানে আমার যোগাযোগ আছে, কিন্তু বিশ্বাস করো আগে ছিল। তুমি যেদিন রাগ করে চলে গেলে সেইদিন জয় আমাকে সবার সামনে থাপ্পর মেরে অপমান করছিল যাতে ওর ধারে কাছে না যায় ওহ শুধু তোমাকেই ভালোবাসে আর তোমাকেই ভালোবাসবে। তখন আমার রাগটা আরো বেড়ে গিয়েছিল ঠিক করেছিলাম যে করেই হোক তোমাদের আলাদা করব কিন্তু তখন সোহান আমাকে বুঝিয়েছিল তোমাদের বিয়ে আগে থেকেই ঠিক করা আছে, আর সেটা তোমার সাথে।’

কথাগুলো বলে নাসরিন থামল, চোখের কোনে পানি চিকচিক করছে। রুহি কিছুটা শান্ত হয়ে বসে সোহানকে প্রশ্ন করল,

– ‘ঘটনা কি সত্যি?’
– ‘হ্যাঁ। আমি চাইনি তোর আর জয়ের মাঝে কোনোরকমের ঝামেলা হোক তাই নাসরিনকে বুঝিয়ে ছিলাম আর ও বুঝেও ছিল কিন্তু তুই বুঝলি না। গাধার মতো সবকিছু ছেড়ে চলে গেলি।’

রুহি সোহানের দিকে কটমট করে তাকাল গাধা বলার কারনে।

– ‘সোহান আমাকে বলার পর আমি অনেক সিদ্ধান্ত নিয়ে কলেজ বদল করে চলে যায়। তারপর আর এইসব নিয়ে ভাবিনি। নতুন কলেজ নতুন পরিবেশ। এক সিনিয়র দাদার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, পরিবারের সম্মতি নিয়েই দেড়বছর আগে আমাদের বিয়ে হয়। প্রথম কিছু মাস ভালোই কাটছিল তারপর হঠাৎ করেই তার মধ্যে পরির্বতন লক্ষ্য করি, দিনকে দিন অত্যাচারের মাত্রা বাড়তে শুরু করে। একদিন বাজার থেকে আসার সময় মাথা ঘুরে পড়ে যায় আর সেখান থেকে জয় আমাকে হাসপাতালে নিয়ে আসে। সেই থেকেই ওর সাথে আমার যোগাযোগ। বিশ্বাস করে রুহি আমাদের মাঝে না আগে কিছু ছিল আর না এখন কিছু আছে।’
– ‘ওকে বিশ্বাস করলাম এখন কিছু প্রশ্নের উত্তর দাও। অনুষ্ঠানের দিন জয় তোমাকে জড়িয়ে ধরেছিলে কেন? কলেজে কিভাবে ছড়িয়ে গেল তুমি আর জয় রিলেশনে আছো?’

নাসরিন রুহির দিকে তাকিয়ে আছে সাথে সোহানও। এ কোন রুহিকে দেখছে, এত সত্যি বলার পরেও কিছুতেই মন গলছে না। কই আগে তো রুহি এইরকম ছিল না, আবেগপ্রবণ একটা মেয়ে ছিল কিন্তু এখন!! কন্ঠে নিষ্ঠুরতা, সত্যি জানার আগ্রহ। এই চারবছরে মেয়েটার মাঝে এত পরিবর্তন হবে সেটা ওদের ধারনার বাইরে ছিল। সোহানও এতদিনে বুঝতে পারেনি তার পাগলী বোনটা কঠিন হয়ে গেছে।

– ‘সেইদিন আমি ইচ্ছা করে নিজের বিপদের কথা বলে জয়কে ডেকে ছিলাম। আমার বিশ্বাস ছিল তুমি জয়কে খোঁজ করতে করতে ঠিকই আসবে আর সেই সময়েই আমি জয়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। সেই পরিস্থিতিতে জয় আমাকে সরিয়ে দিতে পারেনি। তুমি ওইটুকু দেখেই চলে গিয়েছিলে। আর জয় আর আমার জড়িয়ে ধরার ছবিটা কলেজ গ্রুপে শেয়ার করা হয় তাই সকলে জেনে যায় আমরা সম্পর্কে আছি।’

রুহির মাথা ঘোরাচ্ছে, সেইদিন যদি শুধু চোখের দেখা দেখে সবটা না বিশ্বাস করত তাহলে হয়তো আজকে জীবনটা অন্যরকম হতো। আবেগ, জেদের বর্শীভূত হয়ে রুহি ভুলভাল কাজ করে চলেছিল এখন রুহির ঠিক কি করা উচিত সেটা বুঝতে পারল না।

নাসরিন কান্না আটকে রেখে কোনোরকমে বলল,

– ‘তোমাদের ভালোবাসা নষ্ট করেছিলাম তাই হয়তো উপরওয়ালা আমার কপালে ভালোবাসা রাখেননি। পারলে মাফ করে দিও রুহি।’

রুহি নাসরিনের হাতে হাত রেখে শান্ত কন্ঠে বলল,

– ‘অতীতে যা হয়েছে ভুলে যাও নাসরিন। তোমার করা ভুলের জন্য আমি,জয় আমার পরিবার এমনকি তুমিও কম কষ্ট পাওনি। কি লাভ হলো এতকিছু করে সেই জয় আমার ছিল আর আমারই থাকল। মাঝখান থেকে শুধু চার চারটে বছর নষ্ট হয়ে গেল। তাই সবকিছু ভেবে করতে হয়, তুমিও ভুল করেছিলে আর আমিও। সেইদিন না যদি চোখের দেখাটা বিশ্বাস করতাম, সত্য মিথ্যা যাচাই করতাম তাহলে হয়তো আমাদের আলাদা হতে হত না। এতটা কষ্টও পেতে হত না।’

নাসরিন মাথা নীচু করে কেঁদেই চলেছে, তার ভুলের শাস্তি এখন প্রতিনিয়ত পাচ্ছে। না জানি আর কতটা কষ্ট আছে ভাগ্যে।

– ‘নাসরিন ছোট বোন হিসাবে একটা পরামর্শ দিচ্ছি, অতীত ভুলে নিয়ে বর্তমানকে সময় দাও। স্বামীর মন জয় করার চেষ্টা করো, আর যদি পারো একটা বেবি নিয়ে নাও। আমার মনে হয় একটা বাচ্চা আসলে হয়তো সে পরির্বতন হয়ে যাবে।’

নাসরিন মাথা নাড়ল। আরো কিছু কথাবার্তা শেষে নাসরিন চলে গেলে সোহান বলল,

– ‘সবকিছু ক্লিয়ার হয়েছে?’
– ‘হুমম। নিজের বোকামীর জন্য বড্ড খারাপ লাগছে।’
– ‘মনখারাপ করিস না। যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, হয়তো তুই চলে যাবার পর আমরা সবাই কিরকম একটা আলাদা হয়ে গিয়েছিলাম। তুই, জয় সহ বাড়ির বাকিরা কষ্ট পেয়েছে কিন্তু এই সবকিছুর মাঝে একটা ভালো জিনিসও আছে।’
– ‘কি?’
– ‘দূরত্ব কিন্তু ভালোবাসা বাড়ায়। সত্যি করে বলত, এই চারবছরে কি একবারের জন্যও জয়কে ভুলতে পেরেছিস?’

রুহি উত্তর না দিয়ে চুপ করে আছে। সোহান মুচকি হেসে বলল,

– ‘পারিস নি, উল্টে আরো বেশি ভালোবেসে ফেলেছিস। আর একটাও ভালো হয়েছে।’
– ‘কি?’
– ‘তুই আগের মতো আবেগপ্রবণ নেই। শক্ত হয়ে উঠেছিস , সমস্ত পরিস্থিতির সাথে মোকাবিলা করার মনোবল তৈরি হয়েছে। আর হয়তো এই পরিস্থিতির শিকার হয়ে ছিলিস বলেই নিজের স্বপ্ন আঁকা’কে নিজের পেশা হিসাবে নিতে পেরেছিস।’

রুহি চুপ করে থাকল। কিছু ঘটনা খারাপের পাশাপাশি আমাদের জীবনে ভালোও নিয়ে আসে আর সেইটাই রুহির সাথে হয়েছে। হয়তো অনেকগুলো মানুষ কষ্ট পেয়েছে,রুহি নিজেও কষ্ট পেয়েছে তবুও এই সবকিছুর জন্যই রুহি নিজের শখকে পেশা হিসাবে নিতে পেরেছে। এইবার জয়ের সাথে সবকিছু মিটিয়ে ফেলার পালা।

#চলবে…

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ