Friday, June 5, 2026







অনির পর্ব-০৯

নবম পর্ব

এই পুকুরটা তোমাকে দেখানোর খুব শখ ছিল আমার
ও আমার দিকে তাকিয়ে হাসলো। বলল
আমারও দেখার খুব শখ ছিল
আমরা বসে আছি আমার ক্যাম্পাসের লেকের ধারে। শরৎ শেষ হয়ে হেমন্ত শুরু হয়েছে কেবল। এবার বৃষ্টি ভালো হওয়াতে গাছের পাতায় ধুলোর আস্তরণ নেই। গরম ও অপেক্ষাকৃত কম। দিনের দৈর্ঘ্য ছোট হতে শুরু করেছে। পড়ন্ত রোদ এসে পড়েছে পুকুরের পানিতে।
আমার রুম থেকে বেরিয়ে ওকে নিয়ে এসেছি আমার ক্যাম্পাসে। ওর সহজ হতে অনেকটা সময় লেগেছে। আমি জানি ও খুব চাপা স্বভাবের মেয়ে। হুট করে সবকিছু বলতে পারবে না, তাই ওকে বাইরে নিয়ে গেছি। নিঃসন্দেহে ও পথে কিছুই খায়নি। ওকে বাইরে নিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করেও লাভ হলো না। অগত্যা এখানে নিয়ে এসেছি, যদি কিছু বলে।

এই পুকুরের কথা একবার ওকে লিখেছিলাম চিঠিতে, বলেছিলাম এই পুকুরের জলে তাকিয়ে থাকলে তোমাকে দেখতে পাই। ক্লাসের ফাঁকে আমরা প্রায়ই এখানে এসে বসতাম। সে সময় আমি ওকে দেখিনি। তখন আকাশের মেঘে, পুকুরের জলে রাতের আকাশের তারায় শুধু ওর মুখ খুঁজতাম। আর যখন ওকে দেখলাম আমার সব কল্পনা হারিয়ে গেল; মনে হল মনের মধ্যে যে শূন্যস্থানটা ছিল তা যেন পুরোপুরি ওর মাপেরই। এই কথাটা কোন একটা বইতে পড়েছিলাম।বাস্তবে এমন ভাবে তা সত্যি হতে পারে সে সময় অনুভূব করতে পারিনি।
ও আনমনা হয়ে পুকুরের দিকে তাকিয়ে বসে আছে। আমি ওর একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললাম
এবার বলতো সত্যি করে, কি হয়েছে?
ও আমার দিকে তাকালো। আমার বুক কাঁপছে। মনে হচ্ছে এই বোধ হয় ও ভয়ানক কোন কথা বলবে আর আমার জীবনটা পুরোপুরি বদলে যাবে॥
আমি ভীষণ ঠান্ডা মাথার মানুষ, চট করে নিজের অনুভূতি প্রকাশ করি না। ও একটু দম নিল। বোধ হয় মনে মনে গুছিয়ে নিল কি বলবে। তারপর বলল

একটু পেছন থেকে বলতে হবে তা নাহলে সবটা বোঝানো যাবে না
বলতে থাকো, আই এম এ গুড লিসেনার
ও একটু দম নিয়ে বলা শুরু করল
বাবার অসুস্থতার কথা তো তোমাকে আগেই বলেছি। এবার যে স্ট্রোকটা করেছে এটা সেকেন্ড স্ট্রোক ছিল। এর আগে বাবা আরেকটা স্ট্রোক করেছিল। সেই সময় আমার পরীক্ষা চলছিল বলে কেউ আমাকে জানায়নি। সে সময় অবশ্য জাহিদ ভাই বাসায় ছিলেন। জাহিদ ভাই আমার ফুফাতো ভাই । বড় পুকুর বড় ছেলে।

তোমাকে বলা হয়নি, আমরা যে বাড়িটাতে থাকি এটা আমার দাদার বাড়ি। আমাদের ছোটবেলায় একতলা বাড়ি ছিল। পরবর্তীতে গ্রামের অন্য সব সম্পত্তি বিক্রি করে এই চার তলা বাড়িটা তৈরি করা হয়। দাদাভাই বেঁচে থাকতেই বাবা আমাদের গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে এই বাড়িটা চারতলা বানিয়েছেন। দাদাভাই চাইতেন ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকুক তাই মৃত্যুর আগে এই বাড়িটা আমার দুই ফুফু আর বাবাকে লিখে দিয়ে যান। বাবার কোন ভাই নেই তাই তিন তলা চারতলা নিয়ে আমরা থাকতাম দোতলায় আমার বড় ফুফু থাকে। একতলাটা ছোট ফুফুর নামে। ছোট ফুপু এখানেই থাকে চট্টগ্রামে।
যেটা বলছিলাম, এবার যখন বাবা অসুস্থ হয় তখন রাতুল মানে বড়ফুফুর ছোট ছেলেই সব করেছে। রাতুল আমার সমবয়সী। শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ে। আমি যেদিন সিলেটে পৌঁছাই সেদিন জাহিদ ভাইও এসে পৌঁছলো। তারও এক সপ্তাহ পর আমরা বাবাকে বাড়িতে নিয়ে গেলাম।

বাবা শারীরিকভাবে যতটা না, তার চাইতে বেশি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এমনিতেই মা মারা যাবার পর থেকেই বাবা অসুস্থ থাকতেন। বাড়ি ফেরার পর সব আত্মীয় স্বজনেরা বাবাকে দেখতে আসে। সেসময়য় ছোট ফুফু সেখানে আসে।

এতোটুকু বলে ও একটু থামলো। আমি বললাম

তারপর কি হল? সবাই চাইছে জাহিদ ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা হয়ে যাক?

ও চট করে একবার আমার দিকে তাকালো। বলল
তুমি কি করে বুঝলে?

এটা খুবই স্বাভাবিক একটা ক্যালকুলেশন। তারপর কি হল বল।
আমি কি করবো বুঝতে পারছিলাম না তাই রাতুলের সঙ্গে কথা বললাম। রাতুলের পরামর্শ মতই জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলাম। জাহিদ ভাই যেটা বলল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না
কি বলল?
বলল, যেটা হচ্ছে হতে দে। এখন এসব বলে মামাকে আর টেনশনের মধ্যে ফেলিস না
আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যতদূর জানতাম জাহিদ ভাইয়ের পছন্দের কেউ আছে। আবারো বললাম, জাহিদ ভাই আমি একজনকে ভালোবাসি আমাদের সম্পর্ক প্রায় এক বছরেরও বেশি।
জাহিদ ভাই বলল এটা কোন ব্যাপারই না। বিয়ের আগে এরকম একটা দুইটা সম্পর্ক থাকেই। আমি ওসব নিয়ে পরবর্তীতে তোকে কিছু বলবো না। বড়দের কথা শুনে এতটা ভয় পাইনি কিন্তু….
তোমার এই জাহিদ ভাই কি করেন?
বিসিএস ক্যাডার, রাজশাহীতে পোস্টেড
ও আচ্ছা, তারপর কি হল বল
আমি রাতুলকে দিয়েও তাকে বলালা্‌ লাভ হলো না। শেষমেশ উপায়ান্তর না দেখে আমি বাবার সঙ্গে কথা বলি। বাবা সব শুনে তোমার ব্যাপারে জানতে চাইলো
তুমি কি বললে
সেটা সত্যি তাঁর সবই বলেছি।
উনি কি বললেন?
অনিমা জবাব দিল না, চুপ করে রইল। আমি একটু হাসলাম। বললাম
উনি রাজি হয়নি তাই তো?
হু
ঠিক কি বলেছেন কোথায় আপত্তি?
বাবার কথা হচ্ছে এই মুহূর্তে এত দায়িত্ব নেওয়া তোমার পক্ষে সম্ভব না তাছাড়া তোমার ফ্যামিলি ও মেনে নেবে না।
বিয়ে কবে?
ও চমকে আমার দিকে তাকালো। বলল
মানে?
মানে, বিয়ের তারিখ কবে ঠিক হয়েছে?
ও খুব আস্তে আস্তে বলল
জানুয়ারিতে। যেদিন সব ঠিক হয় আমি তারপর দিনই ফিরে যাই॥ এসব চিঠি লিখে তোমাকে জানাতে পারতাম কিন্তু আমার একবার তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছিল। কিছু ভাবতে পারছিলাম না তাই চলে এসেছে
ভালো করেছো। এখন চলো
কোথায় যাব
আজ তারটা তুমি হলে থাকবে হিয়ার সঙ্গে\
হিয়া কে?
আমার ক্লাসমেট। সমস্যা হবে না ও তোমার কথা জানে
আমার কথা ?
হ্যাঁ আমি ওকে দিয়ে তোমার বাড়িতে ফোন করিয়েছিলাম
ও অবাক হয়ে বলল, কবে?
পরশুদিন। এখন চলো তো কাল সকালে রওনা দিতে হবে।
কোথায় রওনা দেব?
ঢাকায়
কাল ঢাকা আর পরশুদিন আমরা সিলেট যাব । আমি ওনার সঙ্গে কথা বলব।
কি কথা বলবে
এক বছর সময় চাইবো।
তোমার বাসায় জানাবে না ?
এই মুহূর্তে না। এখন ওঠো তো সন্ধ্যা হয়ে গেছে
আমি উঠে দাঁড়ালাম। ও আমার একটা হাত ধরে বলল
মুনির
বল
বাবা রাজি হবে না
আমারও সেরকম ধারনা। তবু আমি একবার চেষ্টা করে দেখতে চাই ; যদি রাজি না হন তাহলে আমি বাসায় কথা বলব।

চলবে………

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ