Friday, June 5, 2026







শেষ বিকেলের প্রণয় ২ পর্ব-১৬

#শেষ_বিকেলের_প্রণয়
#সিজন_২
#হালিমা_চৌধুরী
#পার্ট_১৬

বেলা নয়টা,
অয়নের বাইক এসে থামে একটা কফিশপের সামনে এসে। এতে ইকরা ভয় পেয়ে যায় কিছুটা। সে নিজেকে সামলে নিয়ে বাইক থেকে নেমে অয়নকে ভয়ে ভয়ে বললো,

“আমরা এখানে এসেছি কেনো?”

ইকরার কথা শুনে মুচকি হাসে অয়ন। সে কিছুটা নরম গলায় বলল,

“তুমি আমার প্রান বাঁচিয়েছ, তাই তোমাকে তো ছোটখাটো একটা ট্রিট দেওয়াই যায় তাই না?”

অয়নের কথা শুনে ইকরা হাসার চেষ্টা করে বললো,

“না মানে আগে বলবেন তো, আসলে আমার একটা কাজ ছিল৷ হুট করে না বলে এখানে নিয়ে এলেন!”

ইকরার কথা শুনে অয়নের মুখটা ছোট হয়ে যায়, তবুও সে মুখে জোর করে হাসি আনার চেষ্টা করে বলল,

“স্যরি, এখন যখন চলেই এসেছি তখন এক কাপ কফি অন্তত খেতে পারি তাই না?”

অয়নের কথার জবাব দেয় না ইকরা, তার প্রচন্ড রাগ হয় পিয়াসের উপর। কারণ পিয়াস যদি তাকে রেখে না যেতো তাহলে তো আর অয়নের মুখ দেখতে হতো না তাকে। তাই তার সমস্ত রাগ গিয়ে পিয়াসের উপর পড়ে।

“নিরবতাই সম্মতির লক্ষণ, চলুন তাহলে।”

বলেই অয়ন কফিশপের ভিতরে চলে যায়। ইকরাও বাধ্য হয়ে অয়নের পিছুপিছু কফিশপের ভিতরে যায়।
***
নিজের কেবিনে বসে বসে ফাইল চেক করছিল পিয়াস, হুট করে তার ফোনটা বেজে উঠে। এই অসময় ফোন বেজে উঠাতে প্রচন্ড বিরক্ত হয় সে। চরম বিরক্তি নিয়ে ফোন হাতে নিয়ে পিয়াসের সমস্ত বিরক্তির রেশ কেটে গেলো। অভ্র কল দিয়েছে, যে কিনা তার কাজিন মহলের সবচেয়ে কাছের বন্ধু /ভাই। তাই সে আর দেরি না করে কলটা রিসিভ করল। কল রিসিভ করতেই অপর পাশ হতে বেসে আসে অভ্রর গলা,

“কিরে ভাই, কল ধরতে এতক্ষণ লাগে তোর? মাইয়া লইয়া বিজি নাকি মামা?”

অভ্রর কথা শুনে হেসে ফেলে পিয়াস, সে নিজের কন্ঠ কিছুটা গম্ভীর করে বলল,

“তোর মত আমার কি সেই সুযোগ আছে নাকি যে মাইয়া লইয়া রঙ্গ করবো৷ তুই উড়তাছোস, তুইই উড়। আমার পিঠে আর জোর করে ডানা লাগানো লাগবে না তোর। আমার উড়ার ইচ্ছে নেই মামা।”

পিয়াসের কথা শুনে অভ্র কিছুটা মজার সুরে বলল,

“তা তুমি ছ্যাঁকা খেয়ে কি বাঁকা হয়ে গেছো নাকি?”

অভ্রর কথা শুনে পিযাসের নিধির কথা মনে পড়ে যায়। আদৌও সে কি সত্যিই ছ্যাঁকা খেয়েছে নাকি? সে তো নিধি কে কখনো বলতেই পারেনি, সে যে নিধিকে ভালোবাসে।

“কিরে চুপ করে আছিস যে?”

অভ্রর কথা শুনে হুশ ফিরে পিয়াসের। সে অসচেতন কন্ঠে বলল,

“হু? হ্যাঁ বল শুনছি তো।”

পিয়াসের কথা শুনে অভ্র কড়া কন্ঠে তাকে আদেশ দিয়ে বলল,

“হু হা বাদ দিয়ে কফিশপে চলে আয়। জমিয়ে আড্ডা দিবো সবাই মিলে। অনেক পালিয়ে থেকেছিস আমাদের থেকে, আজকে আর তোকে ছাড় দিতে পারবো না৷ সো নো এক্সকিউজ। সোজা কফিশপে চলে আয়, আমি তোকে লোকেশন টা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি।”

একদমে কথাগুলো বলে কল কেটে দেয় অভ্র। আর পিয়াস অসহায়ের মত টেবিলের উপর জমা ফাইলগুলোর দিকে তাকিয়ে আছে।
**
কফিশপে পৌঁছে পিয়াস অভ্রকে কল করে। সে কল কানে নিয়ে অভ্রর সাথে কথা বলতে বলতে ভিতরে ডুকছিল। কিন্তু বিপত্তি সৃষ্টি হয় তখনই, যখন সে একটা মেয়ের সাথে ধা’ক্কা খায়। মেয়েটার সাথে ধা’ক্কা খেতেই পিয়াসের হাত থেকে ফোন নিচে পড়ে যায়। ইকরা পিয়াস কে না দেখেই তাড়াতাড়ি নিচ থেকে ফোন উঠিয়ে পিয়াসের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল,

“স্যরি স্যরি, আসলে আমি দেখিনি।”

বলেই পিয়াসের দিকে তাকাতেই সে থতমত খেয়ে যায়। পিয়াস ও একটু অবাক হয় ইকরা কে এই মূহুর্তে কফিশপে দেখে। তাকে আরো অবাক করে দিয়ে ইকরার পাশে এসে অয়ন দাড়ায়। সে অদ্ভুত চোখে ইকরা আর তার পাশে দাড়িয়ে থাকা অয়ন কে ভালো করে পরখ করে বললো,

“ভালো মানিয়েছে।”

পিয়াসের কথা ইকরা বুঝতে না পারলেও অয়ন মিটমিট করে হাসে। তা দেখে পিয়াস বিরক্ত হয় প্রচুর, সে ইকরার হাত থেকে নিজের ফোন টা নিয়ে ওদের পাশ কাটিয়ে ভিতরে চলে যায়।
**
রাত ৮ টা বাজে, ফারিশের হাসপাতালের আজকে তৃতীয় দিন। আজকে তাকে রিলিজ দেওয়া হবে,তাই সে প্রচুর খুশি। পিয়াস গাড়ি নিয়ে এসেছে তাদেরকে নেওয়ার জন্য। সবকিছু গুছিয়ে নিয়ে তারা ফারিশের বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। এক ঘন্টার মধ্যেই পিয়াসদের গাড়ি এসে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। বাড়ির নাম ❝সুখনিবাস❞। গাড়ির মধ্যে থেকেই বাড়ির নামটা দেখে নজর কাড়ে নিধির। সে নিজের মনে একবার বাড়ির নামটা উচ্চারণ করলো। পিয়াস গাড়ি থামায়, ফারিশ গাড়ি থেকে নেমে অপরপাশে এসে গাড়ির দরজা খুলে দেয় নিধির জন্য। নিধি বাধ্য মেয়ের মত গাড়ি থেকে নেমে পড়ে। নিধি গাড়ি থেকে নেমে পুরো বাড়িটা একবার পরখ করে নেয় ভালো করে। দোতলা একটা বাড়ি, বাড়ির সামনের একপাশে একটা ফুলের বাগান করা। নানান রঙের ফুল ফুটে আছে সেখানে। নিধির ইচ্ছে করছে ছুটে গিয়ে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে কানে গুঁজতে। কিন্তু নিজের ইচ্ছে কে সেখানেই মাটিচাপা দিয়ে দেয় সে। নিধি পিয়াস আর ফারিশের পিছুপিছু হেঁটে বাড়ির ভিতরের দিকে যায়। ফারিশ বাড়ির ভিতরে ডুকে সদর দরজার সামনে এসে দাড়ায়। নিধি বাহিরে দাড়িয়ে। ফারিশ নিধির দিকে তাকিয়ে মাথা টা একটু নিচু করে বললো,

“সুখনিবাসে স্বাগতম তোমাকে।”

ফারিশের করা কাজে হেসে ফেলে নিধি।

“নতুন বউকে কোলে করে রুমে নিয়ে যা ফারিশ, এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে নাকি আজব!”

পিয়াসের কথা শুনে ফারিশ লাজুক হেসে বলল,

“তবে তাই হোক।”

“এই না না, আমাকে কোলে নিতে হবে না। আপনি এখনো পুরোপুরি সুস্থ না স্যার।”

নিধির কথা শুনে পিয়াস বিষ্ময়কর নজরে তার দিকে তাকিয়ে বলল,

“স্যার!”

পিয়াসের কথা শুনে ফারিশ অসহায় কন্ঠে বলল,

“কি আর করবো ভাই, অন্যদের বউরা তাদের বরকে ভালোবেসে বাবু, জান, কলিজা, ফুসফুস বলে ডাকে। আর আমার বউয়ের মুখে স্যার ডাক শুনতে শুনতেই মনে হয় জীবন শেষ হয়ে যাবে আমার। এই দুঃখ আমি কাকে বলি বল তো!”

ফারিশের সাথে পিয়াসও সায় দিয়ে বলল,

“হ্যাঁ নিধি, এটা মানা যাচ্ছে না। বরকে স্যার ডাকা যাবে না।”

দুজনের কথা শুনে নিধি ছোট করে জবাব দেয়,

“আচ্ছা।”

নিধির কথা শেষ হতে দেরি ফারিশ তাকে কোলে তুলে নিতে দেরি হয় না। সে নিধিকে কোলে তুলে নিয়ে পিয়াস কে বলল,

“যা যা বলেছি সবকিছু কি ডান?”

পিয়াস ফারিশ আর নিধি কে একবার দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল,

“হু, আচ্ছা যাই আমি।”

বলেই পিয়াস চলে যায়। ফারিশ নিধি কে কোলে করে নিজের রুমে আসে, পুরো রুমটা অন্ধকার। নিধি ভয় পেয়ে ফারিশের শার্ট খামচে ধরে রেখেছে। ফারিশ নিধিকে কোলে করে বিছানায় এনে বসিয়ে দিয়ে সে রুমের লাইট অন করে দেয়। রুমের লাইট অন করতেই অবাক হয়ে যায় নিধি। পুরো রুমটা খুব সুন্দর করে ফুলে সজ্জিত। সে অবাক হয়ে ফারিশের দিকে তাকাতেই সে এসে নিধির পাশে বসে। নিধির গলা থেকে তার ওড়নাটা ছোঁ মেরে নিয়ে নেয় ফারিশ। সে সযত্নে ওড়নাটা দিয়ে নিধির মাথায় ঘোমটা দিয়ে দেয়। সে নিধির কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। ফারিশের করা কাজে নিধি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে যেতেই ফারিশ হেসে ফেলে।

“তোমাকে একদম লজ্জাবতী বউ এর মত লাগছে ফুল! ইচ্ছে করছে নিজের বুকপকেটে সাজিয়ে রাখি এই ফুলটা কে।”

ফারিশের কথা শুনে নিধি লাজুক হেসে বলল,

“আপনি চাইলে এই ফুলকে আপনার মনে সাজিয়ে রাখতে পারেন। এই ফুলটা শুধু আপনার জন্যই জন্ম নিয়েছে, অন্য কারো সাধ্য নেই এই ফুলকে ছোঁয়ার।”

নিধির কথা শুনে ফারিশ তাকে নিজের সাথে আগলে নেয়।

চলবে?

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ