Friday, June 5, 2026







আধারে তুমি পর্ব-০৮

#আধারে_তুমি
#লেখিকাঃ মার্জিয়া রহমান হিমা
#পর্বঃ ০৮

সোহাকে দেখেই তামিমের মুখ উজ্জ্বল হয়ে উঠে। তামিম হাসিমুখে এগিয়ে আসলো। তামিম সোহার কাছে এসে মুচকি হেসে বলে
” কেমন আছো আপু ?” সোহা বাকা হেসে বলে
” বাহ কালকে আপনি ডাকলে আর আজকেই তুমি !” তামিম হেসে বলে
” ক্রাশকে আপনি ডাকতে কেমন লাগে তাই ভাবলাম তুমিই ডাকবো। তবে আপনি চাইলে তুমি বলবো না।” সোহা শব্দ করে হেসে বলে
” আরে না না ঠিকাছে। যা ইচ্ছে বলতে পারো। তো বলো কেমন আছো ?”
তামিম ঘারে হাত রেখে বলে
” আমি তো ভালোই আছি কিন্তু আপনি তো অসুস্থ। তাই আমার মন খারাপ।” সোহা অবাক স্বরে বলে
” আমি অসুস্থ তুমি কি করে জানলে ?” তামিম এদিক ওদিকে তাকিয়ে আমতা আমতা করে বলে
” আসলে আপু আমার রুমের ব্যালকনি থেকে তোমার ব্যালকনি পর্যন্ত দেখা যায়। কালকে তোমার ব্যালকনির দরজা খোলা ছিলো। মাঝরাতে এসেছিলাম ব্যালকনিতে তখন দেখেছি শান ভাইয়া তোমার পাশে বসে বসে জলপট্টি দিচ্ছিলো আর সালমা আপু তোমার হাত পা ঘষছিল।” সোহা হেসে এক ভ্রু উঁচিয়ে বললো
” বাহ তুমি দেখি আমার সব খোঁজ খবরই রাখো। আমি তো জানতামই না সামনের ব্যালকনিটা তোমার রুমের। তো মাঝরাতে ব্যালকনিতে কি করছিলে ? গার্লফ্রেন্ড এর সাথে কথা বলছিলে বুঝি ?” তামিম শব্দ করে হেসে বলে উঠে
” না গো আপু গার্লফ্রেন্ড নেই আমার। আমার ঘুম ভেঙে গিয়েছিলো তাই ব্যালকনিতে গিয়েছিলাম। আমি তো ভেবেছি বিয়েও করবো তোমার মতো একটা মেয়ে না পেলে।” সোহা তামিম বাচ্চামো কথাই খিলখিল করে হেসে দেয়। হাসতে হাসতে বলে
” আচ্ছা চলো বসে কথা বলি।” তামিম মাথা নেড়ে সোহার সাথে হাটতে থাকে। কালকে সারাদিন বৃষ্টি হওয়ায় গার্ডেনের অবস্থা কিছুটা খারাপ। ছোট ছোট ঘাস না থাকলে এখানে সবাই পা পিছলে পড়তো। সোহা তামিমকে নিয়ে গার্ডেনের বেঞ্চে গিয়ে বসে। এখনও রোদের কোনো আভাস নেই চারদিকে ঠান্ডা হাওয়া বইছে। সোহা ঠান্ডায় কাঁপতে থাকে। তামিম চিন্তিত হয়ে বলে
” আপু তুমি বাসায় চলে যাও ঠান্ডা লাগছে তো তোমার !” সোহা হাত ঘষতে ঘষতে জোড়পূর্বক হাসি দিয়ে বলে
” এইটুকু বাতাসে কিছু হবে না। এসব ছাড় আর বলো তো কলেজে কোথায় এডমিশন নিচ্ছো ?”
তামিম বড় একটা হাসি দিয়ে বলে
” আমি তো এক্সাইটেড। আমার পছন্দের কলেজে এডমিশন টেস্ট দিয়েছিলাম সেটাতে সিলেক্ট হয়ে গিয়েছে তো সেটাতেই এডমিশন নিয়েছি।”
সোহা ভ্রু কুঁচকে বলে
” একটাতেই সিলেক্ট হয়েছো নাকি ?” তামিম মাথা নেড়ে বলে
” নাহ ৬ টাতেই সিলেক্ট হয়েছি তবে দুটো অনেক দূড়ে আর বাকি এখানে তিনটা আশেপাশেই তবে আমি তো আমার পছন্দের কলেজেই এডমিশন নেবো।” কথা বলতে বলতে জানলো তামিম সোহার কলেজেই এডমিশন নিবে। সোহা খুশি হয়ে বলে
” বাহ তাহলে তো ভালোই হলো মাঝে মাঝে আমরা দেখা করতে পারবো। কি বলো ?”
তামিম সোহার কথা বুঝতে না পেরে তাকিয়েই থাকে। সোহা হেসে বলে
” আমার কলেজ লাইফ তো শেষ তবে কলেজেই খুব কাছেই আমার বাড়ি।” তামিমের চোখ বড় বড় হয়ে গেলো। অবাক হয়ে বলে
” সত্যি আপু তোমার বাসা সেখানেই ? তাহলে তো আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে যাবো।”
সোহা চোখ বড় বড় বলে
” এএ ! আমি কি তোমার গার্লফ্রেন্ড ? একদমই এসব ভাববে না। ওকে ?” তামিম মুখ ফুলিয়ে বলে
” আরে বললাম তো ভাববো না। আচ্ছা ঠিকাছে তুমি যখন বলবে তখনই।” সোহা মুচকি হেসে মাথা নাড়ালো। দুজন বসে বসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সোহা অনুভব করলো তার শরীর দুর্বল হয়ে পরছে জ্বরও আসছে আবার। সোহা তামিমকে উদ্দেশ্য করে বলে
” তামিম চলো আমার সাথে বাসায় চলো।” তামিম বলে
” না আপু অন্যদিন আসবো। আজ যাই আমি।”
সোহা তামিমকে জোড় করে কিন্তু তামিম আসতে চায় না। শেষে এতো জোড় করায় তামিম রাজি হয়ে যায় ভেতরে যাওয়ার জন্য। কিছু পথ হাটতেই সোহার মাথা ঘুরে উঠে। সোহা তামিমের হাত ধরে ফেলে। তামিম সোহাকে ধরে ব্যস্ত হয়ে বললো
” আপু ঠিকাছো তুমি ? আপু !” সোহা চোখ খিঁচে বন্ধ করে মাথা নেড়ে হ্যা বোঝায়। তামিম সোহাকে ধরেই বাড়িতে নিয়ে আসে। সালমা তামিমকে দেখেই এগিয়ে এসে বলে
” তামিম ! কেমন আছো ? এতোদিন পর আমাদের কথা মনে পড়ছে তোমার ? ২ আড়াই মাস ধরে তো দেখাই নাই তোমার।”
তামিম ব্যস্তার সঙ্গে বললো
” আরে আপা আমি ভালো আছি তুমি আগে আপুকে বসাও। আপুর মাথা ঘোরাচ্ছে।” সালমা দ্রুত এসে সোহাকে ধরে। দুজন সোহাকে সোফায় বসিয়ে দেয়। সালমা সোহার মাথায় হাত রেখে বলে
” আরে আপা আপনার জ্বর বেড়ে গেছে আবার। দাঁড়ান আমি ছোট ভাইরে জানাইতাছি।”
সোহা সালমাকে আটকে বলে
” আরে আপা উনাকে ফোন করবে কেনো ? রেস্ট নিলে ঠিক হয়ে যাবো আমি।” সালমা কথা শুনলো না রান্নাঘরে গিয়ে শানকে ফোন করে গরগর করে সব বললো। খাবার এনে বসতেই সোহা বিরক্ত হয়ে বলে
” কেনো বললে উনাকে ? বাড়িতে কেউ নেই আবার উনি যদি থানার সব কাজ ফেলে চলে আসে, উফফ ! আচ্ছা আমার খাবার খাচ্ছি আগে তামিমকে কফি, চা কিছু দাও।” সালমা যেতে নিলেই তামিম বলে
” আরে আপা আমি খেতে পারবো পরেও আগে তুমি আপুকে খাওয়াও।” সোহা কিছুটা আবার মুখে দিয়ে সালমাকে বলে
” আমি খাচ্ছি তুমি যাও তো !” সালমা দোটানা পেড়িয়ে রান্নাঘরে ছুটে গেলো। তামিম সোহাকে বলে
” তুমি না জেদি একটা মেয়ে।” সোহা খাওয়া রেখে হা করে তাকিয়ে থাকে তামিমের দিকে। অবাক হয়ে বললো
” তুমি আমাকে এতোবড় কথা বলতে পারলে ? আমি কি জেদ করেছি?”
তামিম হেসে বলে
” এই যে যা বলো তাই করতে হয় সবাইকে।” সোহা ভাব নিয়ে বলে
” এটাই তো আমার ক্রেডিট বোঝনা? তোমার ক্রাশ বলে কথা।” তামিম হেসে দেয় সোহার কথায়। সালমা তামিমের জন্য নাস্তা নিয়ে আসে। তিনজন অনেক্ষণ গল্প করলো তবে সোহা গল্প করতে করতে সেখানেই ঘুমিয়ে গেলো। তামিমও কিছুক্ষণ থেকে সালমাকে বলে চলে গেলো।
দুপুর ৩ টায় শান বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই সোহাকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে। শান সালমার দিকে বিরক্তিকত চাহনি দিয়ে বলে
” আজও এখানে ঘুমাচ্ছে ? তুই রুমে দিয়ে আসতি পারলি না ?” সালমা বললো
” আরে তামিম আসছিলো। তিনজন গল্প করতাছিলাম তখন গল্পের মাঝেই এখানেই ঘুমিয়ে গেছিলো।” শান উপরে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সোহার জ্বরের তাপমাত্রা চেক করে ইশানকে ফোন করে জানালো সোহার জ্বরের কথা। ইশান অনেক কিছু সাজেস্ট করলো আর বললো আজকে বাড়িতে চলে আসবে সোহাকে দেখার জন্য।
শান সালমাকে বলে সোহার জন্য টেবিলে খাবার দিতে। সালমা মাথা নেড়ে চলে যায়। শান সোহার কাছে গিয়ে সোহাকে ঘুম থেকে উঠালো। সোহা শানকে দেখে কাঁদোকাঁদো হয়ে বলে
” এই সমস্যা কি আপনার ? কালকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন আজও ! আগে তো আমার শত্রু ছিলেন এখন আমার ঘুমেরও ?” শান হালকা ধমকে বলে উঠে
“একদম চুপ ! একটা কথাও বলবে না। কিছু না জেনে বুঝে শুধু বকবক করা !” সোহা মুখ ফুলিয়ে আবার ঘুমাতে নিলেই শান বলে
” এই আবার ঘুমাচ্ছো কেনো ? চলো খাবে মেডিসিন নিতে হবে। জ্বরের বাসা বেধে রেখেছো শরীরে।” সোহা রেগে ফুসঁতে থাকে শানের কথায়। শান সোহাকে নিয়ে টেবিলে বসিয়ে দেয়। সোহা একটু একটু করে খেতে থাকে। শান তার খাওয়া শেষ করে ফেলে কিন্তু সোহার হাফ প্লেটও শেষ হয়নি এখনও। শান ভ্রু কুঁচকে বলে
” পিঁপড়ের গতিতে খেলে এই জনমে আর তোমার খাবার শেষ হবে না।” সোহা মুখ কুঁচকে বলে
” আমি আর খেতে পারবো না।” শান চোখ রাঙিয়ে বলে
” খেতেই হবে তোমাকে। শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে তোমার।” শান সালমাকে বললো খাইয়ে দিতে সোহাকে। সালমা জোড় করে সোহাকে কয়েক লোকমা খাইয়ে দিতেই সোহা বমি করে ভাসিয়ে দিলো। সালমার অবস্থা বেহাল চেহারাটাও দেখার মতো হয়েছে। শানের জোড় করা করিতে তার ক্ষতি হয়ে গেলো। শান সালমার চেহারা দেখে কোনো রকমে হাসি আটকে সোহাকে বলে
” আচ্ছা আর খেতে হবে না। উপরে চলো রেস্ট করবে।” সোহা মাথা নেড়ে দুর্বল কন্ঠে বলে
” আমি পারবো না যেতে।” শান আর কোনো উপায় না দেখে কিছু না ভেবেই সোহাকে কোলে তুলে নিলো। সালমার মুখ হা হয়ে গেলো। সাথে সোহা নিজেও অবাক হয়ে গেলো। শান সোহার চাহনি দেখে বলে
” কি এভাবে তাকাচ্ছো কেনো ? হেল্প করছি ভালো লাগছে না ?” সোহা অবাক হয়েই বলে
” নাহ হজম হচ্ছে না।” শান চোখ ছোট ছোট করে তাকিয়ে সোহাকে উপরে নিয়ে যেতে থাকে।

.

.

চলবে……….

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ