Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"লাভ উইথ মাই বেটারহাফ পর্ব-১৪

লাভ উইথ মাই বেটারহাফ পর্ব-১৪

#লাভ_উইথ_মাই_বেটারহাফ
#সাদিয়া_খান(সুবাসিনী)
#পর্বঃ১৪

রঙ্গান দাঁড়িয়ে আছে ভিজে চুপসে দরজার সামনে। তার দিকে ভ্রু-কুঁচকে তাকিয়ে আছে তৃষ্ণা।

“মহারাজ্ঞী?আমার কি ভিতরে প্রবেশের অনুমতি আছে?”

“এই কাঁদা পায়ে?”

“আমি আপনার সামান্য বেতনভুক্ত কর্মকর্তা। আমাকে এই মার্জনা করুন।”

“না, মোটেও তুমি আমার বেতনভুক্ত নও।”

“তবে আজন্ম আপনার দাস হয়ে থাকবো।এবার অনুমতি দিন।”

“দাস নয়, পুরুষ মানুষ এর জন্য দাস শব্দটা আমার কাছে বড্ড দৃষ্টি কটু।তুমি বরং এক সাম্রাজ্যের সম্রাট হও বৎস৷”

“তবে আপনি হন সেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী।আপনি কি রাজি?”

“বেটার লাক নেক্সট জন্ম।এজন্মের জন্য আপাতত বুকড।”

তৃষ্ণার জবাবে রঙ্গান দেয়ালে হেলান দিয়ে বুকের বা পাশে হাত দিয়ে এমন ভঙ্গি করলো যেন কেউ বিষাক্ত তীর দিয়ে তার হৃৎপিন্ডকে এফোড় ওফোড় করে দিয়েছে।

আর তৃষ্ণা খিলখিল করে হাসছিল যেন ভরা যৌবনা নদীতে মাঝি তার বৈঠা দিয়ে ছপাৎ ছপাৎ শব্দে এগিয়ে চলেছে।

তৃষ্ণার দাদী পানের জন্য সুপুরি কাটার সময় সব’টা খেয়াল করে মনে মনে বললেন,

“ও ছুড়ি তুই সোনা থুইয়া কাচের পিছনে ছুটলি।কিন্তু কাঁচ তো তোরে সামলাবো না,আরো ভাইঙ্গা গিয়া তোর মন ক্ষতবিক্ষত করে দিলো।”

তুষারের বিয়েতে এক উল্টো কাজ হয়ে গেলো।আশেপাশের মানুষ নয় তার দাদী ছি ছি করছিলেন। কারণ বিয়ের আগে মেয়ে তার পরিবারের সাথে এসেছে বিয়ের পাকা কথা দিতে। একে তো তাদের প্রেমের বিয়ে আবার এর মাঝে মেয়ে নিজে এসেছে বিয়ে কথা বলার জন্য আসা পরিবারের সাথে।
এই বিষয় কোনো ভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

পুরো বিষয়টি সামাল দিলো আরশাদ। সে সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে বলল,

“দাদীজান, আমিই নিয়ে আসতে বলেছি কারণ দেশের যা অবস্থা এর মধ্যে বাসার সব মানুষ আসবে এখানে। এই মেয়েটাকে কোথায় রেখে আসবে?
আর তাছাড়া যে দিন কয়েক পর এই বাড়ির বউ হয়েই আসবে সে যদি দিন কয়েক আগে আসে এতে সমস্যা নেই।
তৃষ্ণাকে নিয়েও তো বিয়ের আগে আমাদের বাসায় কত অনুষ্ঠানে গিয়েছি। ধরে নিন এটাও একটা অনুষ্ঠান। ইনফ্যাক্ট, সব কথা পাকা হলে আমরা আংটি বদল করে রাখতে পারি।”

তৃষ্ণার দাদী আরশাদকে পছন্দ করেন না এমন নয় তবে যখন জানতে পেরেছে আরশাদ তার বন্ধুর পাতা ফাঁদে পা দিয়ে হলেও তৃষ্ণার সাথে খারাপ আচরণ করেছে
তখন থেকে কেন যেন তাকে খুব একটা ভালো চোখে দেখতে পারছেন না তিনি।
তবুও এক ঘর ভর্তি মানুষের সামনে আরশাদকে কিছুই বললেন না,
কারণ আজ সকালেই সবার সাথে কথা হয়েছে আপাতত তৃষ্ণা এবং আরশাদের বিয়ে ভাঙ্গনের কথা কনে পক্ষকে জানানোর প্রয়োজন নেই।
এতে করে তুষারের সম্পর্কে প্রভাব ফেলতে পারে।

তাছাড়াও আরশাদ এখনো এই বাড়ির মেয়ের জামাই।আর এই বাড়ির মেয়ের জামাইদের সাথে কখনো কেউ খারাপ ব্যবহার করার দুঃসাহসিক বেয়াদবির কাজ এ অবধি কেউ করেনি।

আরশাদ এভাবে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য তৃষ্ণার বাবা তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসলেন।
কনে পক্ষের সাথে মোটামুটি কথা ঠিক হলেও কিছু কথা নিয়ে বেশ ঝামেলা হলো।এর মধ্যে অন্যতম হলো তারা চাইছেন বিয়ের কাবিন হিসেবে দশ লক্ষ টাকা। কিন্তু তুষারের বাবা নারাজ। কারণ তার ছেলের সামর্থ্য নেই সে নগদ এতগুলো টাকা দিতে পারবে। কিন্তু কনেপক্ষের কথা এটা তাদের মেয়ের লাইফ সিকিউরিটি।

কথা-কাটাকাটির এক সময় বিয়ে না হওয়া অবধি চলে যায়। তখন কনে এসে সরাসরি তুষারকে জিজ্ঞেস করলো,

“আপনি কতটা দিতে পারবেন?”

“পাঁচ জমানো আছে আমার।”

“লাখ?”

“জি।”

“তবে আমার বিয়ের কাবিন করুন পঞ্চাশ হাজার টাকা।”

কনের কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে রইল।ধমকে উঠেছে তার মামা।এসব কী বলছে?মাথা ঠিক আছে?

“দশ লাখ টাকায় আমার জীবন যাবে না।তাছাড়া আমি তো আর ডিভোর্সের চিন্তা করে বিয়ে করছি না। আমার পুরো জীবনের সব দায় দায়িত্ব শরীয়ত মতে আমার স্বামীর উপর থাকবে। শুধু লোক দেখানো বড় অংকের টাকা দিয়ে লাভ নেই।সে আমার সারা জীবনের দায়িত্ব নিচ্ছে। এটাই অনেক।”

যেখানে কনে এই কথা বলেছে সেখানে আর কারোর কিছুই বলার থাকে না তবে তুষার বলল,

“আপনারা অনুমতি দিলে কাবিনে পাঁচ লাখ লিখুন।এবং আমি বিয়ের রাতেই উশুল করবো কারণ যে মেয়ে আমাকে এতটা বিশ্বাস করতে পারে
তার পরিবারের খুশীর জন্য আমি এটুক করতেই পারি।”

কিছুক্ষণের মাঝে তাদের কাবিন হয়ে গেল।নবনীতাকে তৃষ্ণা লাল শাড়ি পরিয়ে হালকা সাজে সাজিয়েছে। আজ তার খুব করে নিজের বিয়ের কথাগুলো মনে পড়ছে।

এইতো মাস আর কয়টা হবে?তাদের বিয়ের এক বছর এখনো পূর্ণ হয়নি।সেদিন তার চোখেমুখেও ছিল উপচে পড়া খুশি অথচ আজ?

ভালোবাসা রঙ বদলায় না,
ধীরেধীরে ভালোবাসা ক্ষয় যায়।

পুরো দিন ব্যস্ততায় কাটিয়ে রাতে বিছানায় ধপাশ করে শুয়ে পড়লো তৃষ্ণা। আরশাদ একপাশে বসে ল্যাপটপে কি যেন করছিল।
তৃষ্ণার দিকে তাকিয়ে দেখলো সে প্রায় ঘুমিয়ে যাচ্ছে৷
তার মনে হঠাৎ কুবুদ্ধি উদয় হলে সে তৃষ্ণাকে উদ্দেশ্য করে বলল,

“মনে হলো খাটে এক আস্ত কাঁঠাল পড়েছে।”

তৃষ্ণা একবার মুখ তুলে চেয়ে আবার বালিশে নাক গুজলো।কোনো জবাব না পেয়ে হতাশ আরশাদ পুনরায় বলল,

“শোনো যেখানে সেখানে এই কাঁঠালের মতোন ধড়াস করে বসবে না।মানুষ কী ভাববে বলো তো?
অবশ্য দিন দিন একটু মোটা হচ্ছো। ঠিক আছে সমস্যা নেই বিয়ের পানি পড়লে মেয়েরা একটু মোটা হয়৷”

আরশাদের কথায় তেড়েমেরে উঠে বসলো তৃষ্ণা। হিসহিসিয়ে বলল,

“বাড়ি আমার, ঘর আমার, বিছানা আমার, বালিশ আমার। যা ইচ্ছে করবো আপনি বলার কে?
আর আপনি এখানে কেন?নিজ বাড়িতে যান। ওখানে গিয়ে থাকুন।”

আরশাদ ল্যাপটপ বন্ধ করে তৃষ্ণার কাছাকাছি এসে বলল,

“শ্বশুর বাড়ি আমার, বউ আমার, আমার যা ইচ্ছে বলবো। তুমি বলার কে?”

“শ্বশুরের মায়েরে বাপ।”

তৃষ্ণার মুখের কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে আরশাদ।
“এই তুমি এই কথার মানে জানো?কত বার বলেছি হুটহাট এসব কথা বলতে নেই।এগুলোর মানে বড্ড বাজে।”

“হলে হবে। আমার কী?”

“তুমি পাগল।”
“যান তো যান।ঘুমাতে দেন।”

তৃষ্ণা যখন গভীর ঘুমে, আরশাদ তার মুখের দিকে তাকিয়ে বলল,

“ভালোবাসা ক্ষয় হয় তৃষ্ণা। আমি এই ক্ষয়টা পুষিয়ে দিবো।আমি জানি আমার এতটা ধৈর্যশীল নই তবে এটাও ঠিক সম্পর্কে ভাঙ্গন ধরলে তা রোধ করা খুব কঠিন।

আমি আবার একবার প্রেমিক হবো তোমার।
ঠিক ভালোবাসায় ভুলিয়ে দিবো তোমার মনকে।
কারণ আমি তোমার প্রেমিক হবো, তোমার প্রেমিক স্বামী।কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী।”

চলবে।

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ