Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ভালোবাসিবো খুব যতনেভালোবাসিবো খুব যতনে পর্ব-২০+২১

ভালোবাসিবো খুব যতনে পর্ব-২০+২১

#ভালোবাসিবো_খুব_যতনে
#Ayrah_Rahman
#part_20

__________________

” এই যে শুনছেন ? আর কতক্ষণ হাটতে হবে ? আমি তো বুঝতে ই পারছি না এ-ই রাস্তার শেষ কোথায়! ”

ইলমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কথা টা বলে উঠলো ,

কিন্তু রুদ্র তো নির্বিকার হেটে যাচ্ছে . যেন মনে হচ্ছে ইলমির কথা টা শুনতেই পায় নি , ইলমির কথায় পাত্তা না দেওয়ায় বেচারী তো ভীষন বিরক্ত ,

ইলমি খেয়াল করলো রুদ্র তাকে ছেড়ে অনেক টা পথ এগিয়ে গেছে তাই সে রুদ্রের পিছনে পিছনে দৌড় দিলো , দৌড়ে এসে রুদ্রের পায়ের সাথে পা মিলিয়ে হাটতে হাটতে বলল ,

” এই যে শুনছেন ? ”

“……… ”

” আমি কিন্তু আপনাকে ডাকছি ! এই যে শুনছেন ? নাম টা ও তো জানি না দুররর ..

ইলমির কথা যেন রুদ্রের কানে যাচ্ছে ই না এমন একটা ভাব নিয়ে হাটছে , এবার ইলমির ভীষণ রাগ হলো , সাহায্য করেছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি ? এত ভাব দেখানোর কি আছে ? আজব ,

এবার ইলমি বেশ রেগে গেলো ,

” ওই বেডা তোরে ডাকতাছি তুই শুনোস না ? কানে কালা তুই ? ভাব দেখাস তুই আমারে ? এহহ ভাব দেইখা তো মনে হইতাছে আমেরিকার প্রেসিডেন্ট ! খচ্চর পোলা ”

বলেই সে দাড়িয়ে দুই হাতে মুখ চেপে ধরলো , এই যাহ্ , মুখ ফসকে মনের কথা গুলো রাগের বসে বেরিয়ে গেলো , এখন ?

ইলমি চোখ বন্ধ করে বিপদের দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে এক চোখ খুলল , পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য ,

রুদ্র ভ্রু কুচকে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ,

রুদ্র র ভাব ইলমির কাছে মোটেও সুবিধা জনক লাগছে না তাই সে ধীরে ধীরে মুখ থেকে হাত টা সরিয়ে, মেকি হাসি দিয়ে বলল ,

” হে হে হে , আপনি ওমন করে কি দেখছেন সাদা বিল… না থুক্কু ভাইয়া ? আমি না ইচ্ছে করে বলি নি , মুখ ফসকে বেরিয়ে গেছে , এতে আমার কি কোন দোষ আছে ! ”

হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অনেক গুলো শেয়ালের হাঁক শুনে ইলমি দৌড়ে গিয়ে রুদ্রের হাত খামচে ধরলো , বেচারী এমনি তেই ভয় পাচ্ছে তার উপর এই ভরা জঙ্গলে অন্ধকারে হাটছে , আর এই লোকটাকেও বিশ্বাস নেই , যা রাগ বাবা , ওরা আসবে আর উনি সুন্দর ভাবে আমাকে শেয়ালের ডিনারে রেখে ফুসস করে হাওয়া হয়ে যাবে ,

শেয়ালের ডাক কমতেই ইলমি খেয়াল করলো সে রুদ্রের হাত খামচে দাড়িয়ে আছে তাই চট জলদি হাত ছেড়ে দিয়ে দুরে সরে দাড়ালো ,

ইলমি খেয়াল করে রুদ্র খুব জোরে জোরে শ্বাস ফেলছে , মানে কি ! রেগে গেলো মনে হয় , কেন যে মুখ টা বন্ধ করলাম না , এখন যদি এই ভরা জঙ্গলে মেরে কেটে রেখে যায় , কাক পক্ষি ও তো টের পাবে না ,

কথা টা মনে মনে ভেবে কাদো কাদো কন্ঠে বলে উঠলো ,

” বিশ্বাস করেন ভাইয়া , আমি ইচ্ছে করে বলি নি , ট্রাস্ট মি ! মুখ ফসকে বেরিয়ে গেছে ”

বলেই নাক টানতে লাগলো ,

রুদ্র এতক্ষণ পকেটে হাত দিয়ে ইলমির কথা ই শুনছিলো , এতক্ষণে সে মুখ খুলল ,

” তুমি মেয়ে শুধু ভীতু আর ভাঙা টেপ রেকর্ডার না সাথে চরম লেভেল এর বেয়াদব! সারা রাত জঙ্গলে কাটাতে না চাইলে হাটো , আর যদি বনের শেয়াল কুকুরের সাথে থাকতে চাও থাকতে পারো , এজ ইউর উইসস ”

বলেই আবার হাটতে লাগলো , হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় ৪ টা , কিছু ক্ষনের মাঝে ই আজান দিবে ফজরের , চার পাশ টা হালকা আলো,

ইলমি রুদ্রের পিছনে পিছনে যেতে বলল,

” এইই কি বললেন ? কি বললেন টা কি আপনি ? আমাকে কি আপনার জন্তু জানোয়ার মনে হয় যে আমি ওদের সাথে থাকবো ? ”

” তার থেকে কম কিছু মনে হচ্ছে না ”

” মানে কি হে ? আমাকে কোন এঙ্গেল এ জন্তু জানোয়ার মনে হয় ? ”

রুদ্র কিছু না বলে পকেটে হাত দিয়ে মোবাইল টা বের করে ফ্লাস লাইটটা অন করে হাতের দিকে তাক করে বলল ,

” দেখো কেন বললাম তোমাকে জন্তু জানোয়ার? ”

ইলমি খেয়াল করলো , লোকটার হাত মাত্রা অতিরিক্ত ফর্সা , ফোল্ড করা শার্টের হাতার কিছু অংশ নিচে গুনে গুনে পাচ টা খামচির দাগ , দুইটাই আবার রক্ত ও বের হ’য়ে গেছে আর তিন টায় রক্ত জমাট বেঁধে আছে ,

ইলমি চট জলদি নিজের হাতের আঙুলের দিকে খেয়াল করলো , নখ গুলো যে কবে এতো বড় হয়ে গেছে খেয়াল ই করল না , ইসসসস কত খানি ছিলে গেলো লোকটার !

ইলমি অপরাধী দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো , মাথা নিচু করে বলল ,

” আসলে আমি ভয়ের চোটে খেয়াল ই করি নি , আমি আসলে ই সরি ”

রুদ্র ফ্লাস লাইট অফ করে বির বির করে বলল ,

” জঙ্গলি বিড়াল কোথাকার ”

______________

” বেশি কষ্ট হচ্ছে হাটতে ? ”

খুড়িয়ে খুড়িয়ে এক মনে জঙ্গলে র মধ্যে দিয়ে হাটছি৷, পাশে মহামান্য নেতা মহাশয় , হাঁটার মাঝে ই হঠাৎ উনার প্রশ্ন শুনে মোটে ও চমকে উঠলাম না , কারণ এই ২০ মিনিটে ও নি ৪০ বার এই কথা জিজ্ঞেস করেছে , বিরক্তি টা ভেতরে চেপে রেখে বললাম ,

” নাহ্ , ইট’স ওকে , আ’ম ফাইন ”

অমনি জুতার ভেতরে পাথরের টুকরো ঢুকতেই সেখানে চাপ লাগতেই ব্যথায় মুখ দিয়ে “আওও ” শব্দ টা বেরিয়ে আসলো , উনি থমকে দাঁড়িয়ে পিছনে ফিরলেন , ভ্রু কুচকে ব্যঙ্গ স্বরে বললেন ,

” এখন ব্যথা পেয়ে কাঁদো কেন ? এখনো বলো , ইট’স ওকে , আ’ম ফাইন ”

আমি নাক মুখ কুচকে বললাম

” ইট’স ওকে, আ’ম ফাইন ”

উনি দু কদম এগিয়ে এসে আমার সামনাসামনি দাড়ালো ,

” আরেকটা কথা বলবে মেয়ে তুমি , একদম মুখ টা সেলাই করে দিবো ”

বলতে বলতে হুট করে আমাকে পাঁজা কোলে তুলে নিলেন , আমি অবাক হয়ে হা করে তাকিয়ে আছি তার মুখের দিকে ,

” মুখে মশা যাবে ! আর এভাবে হা করে থাকবে না , পথ চলতে সমস্যা হয় ”

উনার কথা শুনে আমি ভ্রু কুচকে সামনের দিকে তাকিয়ে বললাম ,

” নামান আমাকে , আমি হেটেই যেতে পারব , এই সব ব্যথা আমার কিছু করার ক্ষমতা রাখে না , আরো বহুত গুন বেশি ব্যথা আমি পেয়েছি ”

” আমি তোমাকে নামাবো না , কি করতে পারো করো , আর বেশি ত্যাড়ামি করলে ঠাস করে ফেলে দিবো , মাইন্ড ইট ”

উনার ধমক শুনে আমি চুপ করে গেলাম , নাকে ভীষণ সুন্দর একটা স্মেল পাচ্ছি , এটা যে নেতা মশাই এর গা থেকে আসছে সেটা বোঝার আর বাকি রইলো না ,

আমি আনমনে উনার আর একটু বুক ঘেষে রইলাম , কেন জানি এভাবে থাকতেই বেশি ভালো লাগছে ,

” এই একদম আমার বুকে মাথা রাখবে না মিস পূর্ণা , আমি কিন্তু একেবারে পিউর ভার্জিন , আমার ভার্জিনিটি অপমান করবে না ”

উনার এমন কথায় চমকে উঠা থেকে বেশি অবাক হলাম , বলে কি উনি ? বুকে মাথা রাখলে ভার্জিনিটি কে অপমান করা হবে ? বাপের জন্মে তো এমন কথা শুনি নি .

” বুকে মাথা রাখলে রাখলে ভার্জিনিটির অপমান হবে ? আর এতো রাতে একা একটা মেয়েকে কোলে চাপিয়ে সারা জঙ্গল হাঁটছেন তখন কিছু হচ্ছে না ”

উনি আড় চোখে আমার দিকে তাকিয়ে বলল ,

” ইউ নোও না মিস পূর্ণা , আমি মানব দরদি , মানুষ কে সাহায্য করছি ”

বিরবির করে বলে উঠলাম ,

” এহহহ আইছে আমার মানবতার ফেরিওয়ালা ”

” ইয়েস মিস , আর আমার বুক একমাত্র আমার বউয়ের জন্য , আপনার মতো আজাইরা পাবলিকের জন্য না , ”

” কিই আমি আজাইরা পাবলিক ? ”

” তা নয়তো কি ? ”

বলেই ঠোঁট কামড়ে হাসলো ,

এবার আমার বেশ ইগোতে লাগলো , উনার দিকে আরো চেপে বুকে মাথা রেখে বললাম ,

” নেন রাখলাম মাথা , দেখি কি করতে পারেন আপনি ! আপনি যেমন আমার অনুমতি ছাড়া কোলে নিলেন ঠিক তেমন ভাবে আমি ও আপনার ভার্জিনিটি তে আঘাত দিলাম , দেখি কি করতে পারেন আপনি ”

পূর্ণার এমন বাচ্চা মানুষের মতো জেদ দেখে ঠোঁটের হাসি আরো বিস্তর হলো তাহরিমের ,

সে তো ঠিক এটার জন্য ই তো এতো ক্ষন অপেক্ষা করছিলো ,,

চলবে …

#ভালোবাসিবো_খুব_যতনে
#Ayrah_Rahman
#part_21
_________________

” আমাদের কি পূর্ণা কে এভাবে জঙ্গলে ফেলে আসা উচিত হয়েছে ? ”

ইলমির কথায় রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো ,
আবাদত তারা এখন বাসের মধ্যে আছে , মিনিট ১৫ হয়েছে তারা বাসে উঠেছে কিন্তু ইলমি এই প্রশ্ন মনে হয় ৩০ বার অলরেডি করে ফেলেছে ,

রুদ্র ভ্রু কুচকে বলল ,

” পূর্ণা নিরাপদেই আছে আমার ভাইয়ের সাথে আছে , তোমাকে এত চিন্তা করতে হবে না , ইডিয়ট ! ”

ইলমির শরীর টা খুব একটা ভালো লাগছে না তাই সে আর কথা না বাড়িয়ে বাসের জানালায় মাথা এলিয়ে দেয় ,
বাসের ঝাঁকি তে বারবার ওর মাথা গিয়ে জানালায় লাগছে , তাই রুদ্র ইলমির মাথা টা নিজের কাঁধের উপর রেখে শান্ত দৃষ্টিতে বাহিরে তাকালো ,

মেয়েটা বড্ড বাচ্চা স্বভাবের , ভেতরে কোন জটিলতা নেই , সাংবাদিক হয়েও এতো সহজ সরল কিভাবে হতে পারে সেটা রুদ্র ভেবে পায় না ,

_________________

” চাচা ওও ফরিদ চাচা , দেইখা যাইন , জঙ্গলার ভিত্তে তে একডা মাইয়া আর একটা পোলা আইতাছে , ওও চাচা ”

জঙ্গলের শেষ মাথায় একটা গ্রাম শুরু , এটা আমাদের শহর থেকে বেশ অনেক টা দুর , জঙ্গলে র মধ্যে দিয়ে আমায় কোলে নিয়ে হাটতে হাটতে জঙ্গলের শেষ কিনারে চলে এসেছেন মন্ত্রী সাহেব , সামনেই একটা লোকালয় দেখতে পেয়ে হাসি ফুটলো আমার মুখে , প্রায় দেড় ঘন্টা যাবত কোলে নিয়ে হাঁটছেন , উনার কি ক্লান্ত লাগছে না? আমি যে এত টা ও শুকনো তা কিন্তু না ওজন তো মাশা আল্লাহ অনেক , কিন্ত উনাকে দেখে মনে হচ্ছে না সে এত টা পথ কাউকে কোলে নিয়ে এসেছে , এসব ভাবতে ভাবতে ই হঠাৎ কারো চিৎকার শুনে আমি চমকে উঠি ,

একটা বছর ২২ কি ২৩ এর ছেলে আমাদের দিকে তাকিয়ে কাউকে ডাকছে , ফজরের আজান সেই কখন ই হয়ে গেছে , নামাজ শেষ করে সবাই বাড়ি ফিরছে ঠিক সেই সময়েই ছেলেটা এমন হাক ডাক শুরু করলো ,

উনি হাটতে হাটতে ছেলে টার সামনে গিয়ে দাড়ালো , আমাকে নামিয়ে দিয়ে আড় মোড়া ভেঙে পকেটে থেকে মাস্ক টা বের করে মুখে পড়ে নিলো , এক পলক আশে পাশে তাকিয়ে দেখে জায়গা টা একটা মসজিদের পাশেই ,

এতো ক্ষনে ছেলে টার ডাক শুনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে , আমি মুখ কুচকে দাঁড়িয়ে রইলাম ,

” কি হে ছোকড়া , জঙ্গলার ভিত্তে তোমরা দুজন ছেড়া ছেড়ি কিতা করো ? ”

আমি খেয়াল করলাম , একজন মাঝ বয়সী লোক মুখে আধা পাকা দাড়ি , দাড়ি তে হাত বুলাতে বুলাতে কথাটা বলল ,

” আসলে চাচা , আমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম ”

” হয় হয় বুঝি বুঝি , দেইখা তো মনে অইতাছে শহুরে পোলা মাইয়া , কেন আ*কামের লাইগা জঙ্গলার ভিত্তে গেছো বুঝি না মনে করছো ! শহুরে পোলাপান রে আমাগো ভালা কইরাই চিনা আছে ”

লোকটার কথা শুনে আমার আর বোঝা বাকি রইলো না উনি কি মিন করে কথা বলছে , আমি কিছু বলার জন্য মুখ খুলব তার আগেই তাহরিম তালুকদার আমার হাত চেপে ধরলেন , ইশারায় ই বোঝালেন কোন কথা না বলতে কারণ এখন আমি কথা বললে জিনিস টা উল্টে যেতে পারে ,

” দেখুন চাচা আপনি কিন্তু না জেনে অপবাদ দিচ্ছেন , আমরা একটা কাজে এসেছিলাম আর পথ হারিয়ে ফেলি জঙ্গলে ”

” তা না হয় বুঝলাম , তাইলে লগে এই মাইয়া কেডা? ”

উনি এক পলক আমার দিকে তাকিয়ে বলল ,

” ও আমার স্ত্রী ”

আমি চোখ বড়ো বড়ো করে তার দিকে তাকিয়ে আছি , বলে কি এই লোকে! আমি আবার কখন তাও বউ হলাম!

” কেমতে বিশ্বাস করুম , তোমরা যে জামাই বউ ? ”

” বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যপার সেখানে আমি কি বলতে পারি , যা হোক আমাদের সময় খুব ই স্বল্প , এখন যেতে দেন !”

বলেই উনি আমার হাত ধরে চলে আসতে নিলে ,

ভীরের মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলে উঠলো,

” খারাও পোলা , তোমাগো কথা আমরা বিশ্বাস করছি, হেতি তোমার বউ তাইলে বউ রে তো আবার বিয়া করুন ওই যা , তোমাগো আমরা হগ্গলে মিল্লা
ফের বিয়া দিমু ”

চারপাশে কাউকে খুঁজতে খুঁজতে হাফ ছাড়লো ,

” মতি ,, মতি রে কই গেলি ! যা তো ইমাম সাব আর কাজি রে ডাইক্কা লইয়া ”

লোকটার কথা শুনে আমি বেশ ঘাবড়ে গেলাম , উনার হাত খামচে ধরে দাঁড়িয়ে রইলাম ,

প্রায় মিনিট পাচেক পরে মতি নামের ছেলেটা একজন হুজুর আর মাঝ বয়সী এক কাজি নিয়ে আসলো ,

আমি ঘাড় ঘুরিয়ে তাহরিমের দিকে তাকালাম , উনি নির্বিকার দাঁড়িয়ে আছে ,

মসজিদ থেকে কিছু চেয়ার নিয়ে আসা হলো৷, একটায় উনাকে বসতে দেওয়া হলো , আরেকটায় আমাকে সামনে কাজি আর হুজুর ,

আমি মাথা নিচে করে বসে আছি , বলার ই বা কি আছে! এক পলক তাহরিমের দিকে তাকালাম , লোকটার মুখে কোন প্রকার এক্সপ্রেসন দেখা যাচ্ছে না , ওরা যে কাজ টা করছে ওটাতে আদৌও কি তার মত আছে ? উনি কেন ই বা মেনে নেবেন ? একটা এতিম মেয়ে কে নিজের বউ হিসেবে মানার কোন প্রশ্ন ই আসে না ! নেহাত চাপে পড়ে বিপাকে পড়ে বিয়ে টা করছে ,

কাজি সাহেব রেজিস্ট্রার খাতায় নাম তুলছে ,
আমার দিকে তাকিয়ে বলল ,

” মা তোমার নাম কি ? ”

” পূর্ণা , মিফতাহুল পূর্ণা ”

” তোমার বাবার নাম ? ”

কাজি সাহেব এর কথা শুনে আমি খানিকটা চিন্তা করে বললাম ,

” আমি এতিম , মা বাবা নেই , এতিম খানায় মানুষ ”

” ওহহ, আচ্ছা ঠিক আছে ”

এবার কাজি উনার নাম পরিচয় নিলেন ,

সব কিছু লেখা শেষে উনি খাতাটা উনার দিকে এগিয়ে দিয়ে বলল ,

” না ও বাবা এই খান টায় সইন করো “..

উনি এক পলক আমার দিকে তাকিয়ে , সাইন করে দিলেন , এবার কাজি সাহেব রেজিস্ট্রার খাতা টা আমার দিকে এগিয়ে দিলেন সাইন করে দেওয়ার জন্য ,

আমি খাতা আর কলম নিয়ে সাইন করতে গিয়েও থেমে গেলাম , এটা তো আমার জীবনের সবচেয়ে গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত , আজকের দিন টা তো অন্য রকম হলেও পারতো , আমার এক পাশে মা আরেক পাশে বাবার থাকার কথা ছিলো , কিন্তু আজ ,? আজ তো কেউ নেই হাতে হাত রেখে ভরসা দেওয়ার মতো ,

এসব চিন্তা করার মাঝে দিয়েই হঠাৎ হাতে কারো স্পর্শ টের পেলাম , চোখ তুলে হাতের মালিক এর দিকে তাকালাম , উনি আমার হাতে হাত রেখে ভরসা দিচ্ছেন , আমার চোখ জলে টইটম্বুর তবুও গড়িয়ে পড়তে দিলাম না , এক হাত দিয়ে চোখ টা আলতো হাতে মুছে সাইন টা করে দিলাম ,

এবার মৌলভী সাহেব বিয়ে পড়নো শুরু করলো , প্রথমে উনাকে কবুল বলতে বলল , উনি ও সুন্দর ভাবে কবুল বলে দিল ,

তারপর ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল সব কথা শেষ করে বলল ,

” বল মা কবুল ”

আমি খানিকক্ষণ চুপ থেকে ই বললাম ,

” কবুল ”

বিয়ের কার্যক্রম শেষ , সবাই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো , আমি ঠিক একই ভাবে পাথরের মতো বসে আছি , চারপাশে র কিছু ই যেন কানে আসছে না ,

ভেতর থেকে শুধু একটা কথা ই শোনা যাচ্ছে ,

” পূর্ণ তোর বিয়ে হয়ে গেছে , তুই এখন কারো অর্ধাঙ্গিনী , কারো বিয়ে করা বউ তুই , তোর ও এখন আপন মানুষ হয়েছে , তুই বিবাহিত পূর্ণ ,

নাউ ইউ আর মেরিড পূর্ণ ”

চলবে …

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ