Friday, June 5, 2026







প্রণয় কাব্য পর্ব-১৭

#প্রণয়_কাব্য
#লাবিবা_আল_তাসফি

১৭.
‘বিয়েটা কেন আটকাতে চাচ্ছ পুতুল?’

পুতুল সাগরের দিকে তাকালো। লোকটার চোখে বেদনার ছাপ। পুতুল নির্মল চেয়ে বললো,

‘কারণটা আপনাকে জানাতে পারব না আমি। তবে এটা ভিষণ জরুরি। ধরে নিন আমার বাঁচা মরার প্রশ্ন এটা। বিয়েটা হয়ে গেলে আমি হয়তো আমাকেই হারিয়ে ফেলব।’

সাগর দূর আকাশে তাকালো। চারদিকে আধার ঘনিয়ে আসছে। বাড়ি ফিরতে হবে। সাগর ঘুরে দাঁড়ালো। সামনের দিকে পা বাড়িয়ে পুতুলকে উদ্দেশ্য করে বলল,

‘বেয়াইন চলেন। আপনাকে এগিয়ে দেই।’

পুতুল ও আর কথা বাড়ালো না। সাগরের পিছনে ছোট ছোট পায়ে হাঁটতে লাগলো। তার নিজেকে হালকা লাগছে। সাগর বুঝমান লোক। সে নিশ্চই বুঝবে। এই মুহূর্তে তার তিহনকে ভিষণ মনে পড়ছে। মনে পড়ছে গত রাতের দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো। পুতুলের মন উতলা হয়। ছটফট করে ওঠে মন। অনুভব হলো সে ভালোবেসে ফেলেছে তিহানকে। এই ভালোবাসা ভয়ংকর। এই যে তার মন কেমন করছে! এই মন কেমন করার কোনো নাম নেই। এমন অজানা নামের অনেক অনুভূতিদের সাথেই সাক্ষাত ঘটেছে পুতুলের। কিছু অনুভূতি সে সামলে নিতে পারলেও কিছু অনুভূতি বড্ড অবাধ্য। এক দন্ড শান্তি দিচ্ছে না তাকে!

___________

সাগরের সাথে বিয়েটা ভেঙে গেছে পুতুলের।‌ বিয়েটা সাগরের পক্ষ থেকেই ক্যানসেল করা হয়েছে। সেদিন বাড়িতে ফিরেই সে জানিয়েছে এমন বাচ্চা একটা মেয়েকে সে বিয়ে করতে পারবে না। নাজরিন অবশ্য ছেলেকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন। পুতুল মেয়েটাকে তার ভিষণ পছন্দ হয়েছে। ছেলের ও তো পছন্দ ছিল। হুট করে কি হলো? সেদিন রাতে সাগর না খেয়ের দরজা বন্ধ করে রুমে ঘাপটি মেরে বসে ছিল। যাকে চেয়েছে তাকে না পাওয়ার বেদনা তাকে গ্রাস করে নিয়েছিল। পরদিন সকালে খাবার টেবিলে নাজরিন আবারো বিয়ের বিষয়টা তুললে সাগর রেগে যায়।

‘বিয়ের জন্য ম্যাচিউর মেয়ে দেখ মা। এমন বাচ্চা মেয়ে আমি চাই না! সুন্দরী হতে না কেবল আমাকে বুঝবে এমন মেয়ে হলেই চলবে। এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না।’

আর কোনো কথা হয়নি। সবাই সহজেই মেনে নিয়েছিল। সেদিনি শিউলিকে কল করে জানানো হয়েছে। শিউলির একটু খারাপ লাগলেও সে হাসি মুখেই মেনে নিয়েছিল। প্রতিবেশীদের বিয়ের ব্যাপারে জানানো হয়েছিল না। নয়তো এতক্ষণে পুরো গ্রাম পুতুলের বিয়ে না হওয়ার কথা যেনে যেত।

তিহানের সাথে পুতুলের যোগাযোগটা কমে এসেছে। পুতুল রোজ রাতেই মোবাইল হাতে অপেক্ষা করে কিন্তু প্রতিরাতে কাঙ্খিত মানুষটির কথা শোনার সৌভাগ্য তার হয়না। পুতুলের মন খারাপ হয় ভিষণ কিন্তু যখন তিহানের ক্লান্তি ভরা কন্ঠ শোনে তখন আর অভিযোগ করা হয়ে ওঠে না। মন খারাপ গুলো চিন্তায় রূপ নেয়। পুতুলের এমন কান্ডে তিহান হাসে। এইতো কিছুদিন আগের কথা। তিহান যখন কল করল তখন কেবল রাত একটা। পুতুল ঘুমিয়ে ছিল। কলের শব্দ পেয়েই লাফিয়ে উঠেছিল। তিহানের বড্ড জ্বর এসেছে। শীতের মধ্যে এসি চালিয়ে রাখার দরুণ জ্বর এসেছে। একথা শুনে সে কি কান্না মেয়েটার! পাক্কা এক ঘন্টা সময় লেগেছে পুতুলকে শান্ত করতে। বর্তমানে পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ফিরে দেখছে। আজ তিহান আসবে। দীর্ঘ পাঁচ মাস পর তাদের দেখা হতে চলছে। পুতুলের মন খুব ফুরফুরে। সকাল থেকে সে এটা ওটা বানাচ্ছে। এই যেমন ক্ষীর পুলি বানিয়েছে, গুড় দিয়ে তেলের পিঠা বানিয়েছে। এগুলো তিহানের জন্য। শিউলি অবাক চোখে কেবল মেয়ের কান্ড দেখছে। একসময় না পেরে চোখ মুখ কুঁচকে বললো,

‘কতবার বলছি মাতার কাপুড় ফালাই রাস্তা দিয়া না হাঁটতে। দিন দুপুরে এমন হাঁটতে না করছি। বাতাস লাগবো কত্তবার বলছি। আমার কতা হুনে নায়। অবস্থাডা দেখছো এহন!’

পুতুল মায়ের কথাড় ছোট ছোট চোখ করে তাকালো। মেকি হেসে বললো,

‘চিন্তা করো না মা। আমাকে ধরার মতো ভুল জ্বিনেরা করবে না। ওদের ও তো প্রাণের মায়া আছে তাইনা?’

শিউলি চোখ গরম দিল। গলা নিচু করে বললো,

‘ফের এরম কতা না হুনি। দিনদিন বুদ্দি গ্যান হাঁটুর নিচে নামতাছে।’

পুতুল শুনলো বলে মনে হলো না। সে পরিপাটি হয়ে তৈরি হয়ে একটা বাটিতে কয়েকটা তেলের পিঠা নিয়ে নিলো। মাথায় সুন্দর করে ওড়না সেট করে নিয়ে বের হলো। শিউলি উঠান ঝাঁট দিতে দাতে বললো,

‘কোথায় যাওয়া হইতাছে এমন বেলা কইরে?’

পুতুল ঘড়ি দেখলো। এগারোটার বেশি বেজে গেছে। দ্রুত পা বাড়িয়ে বলল,

‘পারুলকে এই পিঠাগুলি দিয়ে আসি। যাব আর আসবো। দেরী করবো না বেশি।’
____________

মার্চ মাসের প্রায় শেষ। কাঠ ফাটা রোদ মাঠে ঘাটে। পুতুল এবার নাইনে উঠেছে। বিজ্ঞান বিভাগে সে। বিভাগ সিলেকশন নিয়ে খুব দোটানায় ছিল সে। তিহান তাকে ভরসা দেয়। পড়াশোনার ব্যাপারে তিহান তাকে নাইনটি পার্সেন্ট হেল্প করবে। বাকি টেন পার্সেন্ট পুতুলের নিজের উপর। পারুল মানবিক বিভাগে আছে। পড়াশোনার প্রতি তার মন উরু উরু। এভাবে আর যাই হোক সে কলেজ অবদি যেতে পারবে বলে পুতুলের মনে হয়না। পুতুল এ নিয়ে কিছু বললেই বলে,

‘জীবনটা ছোট বুঝলি! পড়াশোনার জন্যই যদি দিনের অর্ধেক সময় ব্যায় করি এত সুন্দর প্রকৃতিকে কখন উপভোগ করব?’

পুতুল হাল ছেড়ে দিয়েছে। একে দিয়ে পড়াশোনা সত্যিই হবে না। বেশ কিছুদিন হলো সুজনের সাথে পারুলের অন্যরকম সম্পর্ক লক্ষ্য করছে পুতুল। রোজ স্কুল শেষে সুজনের পারুলের জন্য অপেক্ষা করা! নদীর ওপারে বেড়াতে যাওয়া। স্কুল ফাঁকি দিয়ে ফুচকা খেতে যাওয়া এগুলো কোনো কিছুই পুতুলের চোখের অগচরে নয়। তবে পারুলকে এ ব্যাপারে বললে সে পুরোপুরি ভাবে ইগনোর করে। পুতুল আর আগ্রহ দেখায়নি। আগ্রহ না দেখালে পারুল নিজ থেকেই এসে তাকে সব জানাবে। অযথা সময় নষ্ট করে কি লাভ?
পারুলদের বাড়ি পুতুলদের থেকে কিছুটা দূরে। পারুলের মা তাকে পছন্দ করেন না বলেই ওদের বাসায় তেমন একটা যাওয়া হয়না পুতুলের। প্রায় ছয় মাস বা তারও বেশি হয়েছে সে শেষবার পারুলের বাড়িতে এসেছিল। পুতুল কিছুটা অস্বস্তি নিয়েই বাড়ির ভেতর ঢুকল। পারুলের মা ঘরের সামনেই টুল পেতে বসেছিল। পুতুল সুন্দর করে সালাম দিলো। পারুলের মা উত্তর নিলেও কেমন চোখ করে যেন তাকালো। পুতুল তাতে পাত্তা দিলো না। এ পৃথিবীতে সবাই তোমাকে পছন্দ করবে এমন না। কিছু লোক তোমায় অপছন্দ করবে এটাই স্বাভাবিক।

‘পারুল‌ কোথায় চাচি?’

‘আছে ঘরেই। তুমি পুতুল না?’

‘হ্যা চাচি।’

পারুলের মা মাথা ঝাঁকালো। পুতুল বুঝলো না এখন তার কিছু বলা উচিত নাকি ভেতরে যাওয়া উচিত! তাকে এই অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচাতেই আগমন ঘটলো পারুলের। সে পুতুলের কন্ঠ শুনেই বের হয়েছে। পুতুলকে দেখেই দারুণ উচ্ছাসে লাফিয়ে উঠলো। পুতুলকে আর পারুলের মায়ের মুখামুখি হতে হয়নি। তাদের গল।প চললো প্রায় একটা পর্যন্ত। তাদের দেখে মনে হচ্ছিল যেন কত বছর পর একে‌ অপরকে দেখেছে।

____________

পুতুলের সাথে তিহানের দেখা হলো বিকেলে। সাথে পারুল ও ছিল। পারুলের সাথে ঘুরতে বের হবে বলেই বের হওয়া বাড়ি থেকে। তিহানের হাথে সুজনকে দেখে পুতুল মুচকি হাসলো। পুতুলের চোখ আটকালো তিহানের দিকে। এতদিন বাদে তিহানকে দেখে তার শ্বাস রোধ হয়ে এলো যেন। চোখ দুটো জ্বলছে। পুতুল ঠোঁট কামড়ে ধরলো। যাকে দেখার জন্য মন এত উতলা ছিল আজ তাকে দেখতে পেয়ে যেন সর্বাঙ্গ জমে গিয়েছে। পুতুল একচুল নড়ার শক্তি পেলো না। লোকটা আরো সুন্দর হয়ে গেছে। গায়ে সাদা রঙের পাতলা শার্ট। যার উপরের দুটো বাকন খোলা। পুতুল কপালে ভাঁজ ফেলে তাকালো। এই লোককি এখানে নিজের বডি দেখাতে এসেছে?
তিহান অপলক তাকিয়ে। পুতুলকে আগের তুলনায় কিছুটা বড় লাগছে। একটু মোটাও হয়েছে হয়তো। তিহান পুতুলকে উদ্দেশ্য করে সুজনকে বললো,

‘তোর মনে হয়না এবার আমার বিয়েটা করে ফেলা উচিত? বয়স তো কম হলো না!’

চলবে……..

(ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।)

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ