Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ভালোবাসবে তুমিও পর্ব-২০

ভালোবাসবে তুমিও পর্ব-২০

#ভালোবাসবে_তুমিও❤
#পর্ব__২০
#অদ্রিতা_জান্নাত

শ্রেয়া অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে নিজের কান্নাটাকে আটকে রাখার চেষ্টা করছে ৷ কিন্তু পারছে না ৷ অরূপের চোখ মুখ লাল হয়ে গিয়েছে ৷ আর কোনো কষ্টই ওদের সহ্য হচ্ছে না ৷ শ্রেয়ার মাথায় চাপ পরছে আবার ৷ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পরলো ৷ অরূপ শ্রেয়ার দিকে মুখ তুলে তাকাতেই শ্রেয়াকে এভাবে দেখে বলতে লাগলো,,,,,,,,

“শ্রেয়া তোমার কি হলো? এরকম করছো কেন তুমি?”

বেশকিছুক্ষন এভাবে মাথায় হাত দিয়ে বসে রইল শ্রেয়া ৷ বাহ্যিক ব্যাথাটা নিজে নিজেই চলে গেল ৷ কিন্তু মনের ব্যাথাটা কাটিয়ে উঠতে পারলো না ৷ আস্তে আস্তে উঠে দাঁড়ালো ৷ অরূপ শ্রেয়াকে সাহায্য করলো ৷ শ্রেয়া অরূপের হাত সরিয়ে দিয়ে বলতে লাগলো,,,,,,,,,

“আপনি যান এখন ৷ কেউ দেখে ফেললে সমস্যা হবে ৷”

অরূপ অবাক হয়ে বললো,,,,,,,,

“তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছো?”

“একটু সময় দিন আমাকে ৷ আমি জানি না আমি কি করবো ৷ কিন্তু যেটাই করি না কেন সবার ভালোর জন্যই করবো ৷ তাতে কেউ কষ্ট পেলে আমার যে কিছুই করার নেই ৷”

“তাহলে তুমি তুহিনকে বিয়ে করবে?”

“এসব কথা তো পরেও বলা যেতে পারে ৷ আমার ভালো লাগছে না ৷ মাথা ব্যথা করছে ৷ আমাকে রুমে যেতে হবে ৷ আপনি চলে যান প্লিজ ৷”

বলেই শ্রেয়া আর না দাঁড়িয়ে বাড়ির ভিতরে চলে গেল ৷ অরূপ ওর যাওয়ার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে পিছনে ঘুরে চলে গেল ৷

___________________________

মাঝখানে কেটে গেল আরো দুইটা দিন ৷ শ্রেয়া আর অরূপের এই দুদিনে একবারো দেখা হয়নি ৷ শ্রেয়া তো রুম থেকে বেরই হয় নি ৷ এই দুইদিন নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছিল ৷ কারো সাথে বেশি একটা কথাও বলে নি ৷ তুহিন হাসপাতালে গিয়েছে শ্রেয়ার রিপোর্ট আনতে ৷ ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বলে আছে ৷ আজকে তারা শ্রেয়া আর তুহিনের বিয়ের তারিখ ঠিক করবে ৷

কিছুক্ষনপর তুহিন বাড়িতে ফিরলো ৷ সবাই ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ৷ কিন্তু ও কাউকে কিছু না বলে সোজা উপরে নিজের রুমে চলে গেল ৷ তুহিনকে কি রকম এলোমেলো লাগলো সবার কাছে ৷ সবাই একসাথে তুহিনের রুমের দিকে চলে গেল ৷ রুমের মধ্যে তুহিন হাত দিয়ে চোখ মুখ চেপে ধরে বসে আছে ৷ তখনি ওর রুমে সবাই এলো ৷ সবাই ওকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে কিন্তু ও কিছু বলছে না ৷ পাথরের মতো চুপচাপ বসে আছে ৷ শ্রেয়ার মা মিনতির সুরে বলতে লাগলো,,,,,,

“কি এমন হয়েছে বাবা আমার মেয়েটার? তুমি বলছো না কেন? আমার অনেক ভয় করছে ৷ বলো প্লিজ ৷”

তুহিন এবারও কিছু বললো না ৷ শ্রেয়ার মায়ের চোখ যায় একটা ফাইলের দিকে যেটা হাতে নিয়ে তুহিন বাড়িতে ঢুকেছিল ৷ শ্রেয়ার মা ছুটে সেদিকে চলে গেলেন ৷ কাঁপাকাঁপা হাতে ফাইলের ভিতরের সব কাগজ পত্র দেখে আৎকে উঠলেন ৷ ধপ করে বিছানায় বসে পরলেন ৷ ফাইলটাও পরে গেল ওনার হাত থেকে ৷ সবাই অবাক হয়ে তাকালেন ওনার দিকে ৷ একে একে সবাই শ্রেয়ার রিপোর্ট দেখে গেল ৷ কারো যেন বিশ্বাসই হচ্ছে না ৷

এদিকে রুমের মধ্যে শ্রেয়া শুয়ে আছে ৷ ওর পাশে বসে চৈতি ওর মাথা টিপে দিচ্ছে ৷ তবুও ওর যন্ত্রনা কমছে না ৷ আশেপাশের সব শব্দ ওকে আরো বিরক্ত করছে ৷ হালকা চেঁচিয়ে চৈতিকে বলে উঠলো,,,,,,,,,,,,,

“কাদের আওয়াজ আসছে বারবার? কারা কান্না করছে? সবাইকে চুপ করতে বলো প্লিজ ৷ আমার মাথাটা ফেটে যাচ্ছে ৷ যন্ত্রনা হচ্ছে প্রচুর ৷ ওদের সবাইকে কিছু বলো ৷ থামতে বলো ওদের ৷”

বলেই ও নিজের মাথাটা আবার চেপে ধরলো ৷ চৈতি রুমের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে শ্রেয়ার পাশে বসে ওর মাথায় যত্ন সহকারে আস্তে আস্তে টিপে দিতে লাগলো ৷




পরেরদিন ৷
তুহিন আমাকে নিয়ে গাড়িতে উঠে বসলেন ৷ সিটবেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিবেন তখনি ওনার মনে হলো উনি কিছু একটা ফেলে এসেছেন ৷ আমাকে বসতে বলে গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেলেন ৷ আমি আশেপাশে তাকাতেই হঠাৎ আমার চোখ পরলো গাড়ির ফ্রন্ট গ্লাস দিয়ে ব্যাক সিটের দিকে ৷ মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি একটা ফাইল রাখা আছে ৷ হাত বাড়িয়ে সেটা হাতে নিলাম ৷ হাসপাতালের নাম দেখে কপাল কুচকে ফেললাম ৷ বাড়ির দরজার দিকে একবার তাকিয়ে আবার ফাইলটার দিকে তাকালাম ৷

ফাইলটা খুলে একের পর এক পেইজ উল্টে উল্টে দেখতে লাগলাম ৷ তখনি তুহিন এসে আমার পাশে এসে বসলেন ৷ আমার হাতে ফাইলটা দেখে রেগে হাত থেকে টেনে নিয়ে বলে উঠলেন,,,,,,,,,,,

“একটু শান্ত থাকতে পারো না? কেন সবকিছু ধরে ধরে দেখতে হবে?”

বলেই গাড়ি স্টার্ট দিলেন ৷ আমি হালকা হেসে বললাম,,,,,,,,,,,

“আমি কিন্তু সবটা দেখে নিয়েছি ৷”

তুহিন কিছু বললেন না ৷ তার চোখে মুখে রাগ স্পষ্ট ৷ আমি আবারো বলে উঠলাম,,,,,,,,,

“যা হয় ভালোর জন্যই হয় ৷ আমার না বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে ৷”

তুহিন অবাক হয়ে তাকালেন আমার দিকে ৷ আমি জানালা দিয়ে বাহিরের দিকে তাকালাম ৷ উনি চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিলেন ৷ বেশকিছুক্ষন পর গাড়ি থামিয়ে আমাকে নিয়ে হাসপাতালের ভিতরে গেলেন ৷ ডাক্তার আমার চেকআপ করে বাইরে দাঁড়াতে বললেন ৷ আর তিনি নাকি তুহিনের সাথে আলাদা কথা বলবেন তাই তুহিনকে নিয়ে ভিতরে চলে গেলেন ৷ আমার এখানে দাঁড়িয়ে থাকতে মোটেই ভালো লাগছে না ৷ তাই আমি নিচে নেমে বাহিরে চলে গেলাম ৷

আশেপাশে তাকাতে তাকাতে সামনের দিকে যেতে লাগলাম ৷ কোথায় যাচ্ছি জানি না ৷ কিন্তু যেতে ইচ্ছা করছে সব কিছু ছেড়ে দিয়ে ৷ হাঁটতে হাঁটতে হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খেলাম ৷ সামনে তাকিয়ে দেখি অরূপ দাঁড়িয়ে আছেন ৷ ওনাকে দেখে আমি পিছনে ঘুরে চলে যেতে নিলেই উনি আমার হাত ধরে ফেললেন ৷ কিন্তু আমি ওনার দিকে ঘুরলাম না ৷ অন্যদিকে তাকিয়ে রইলাম ৷ এই চোখের সাথে চোখ মেলাতে পারবো না আমি ৷ আমার অসুস্থতার খবর জানলে কি করবেন উনি? সে যাই করুক ৷ এখন আমার জীবনের সঙ্গে কারো জীবনই জড়ানো যাবে না ৷

অরূপ আমার সামনে এসে দাঁড়ালেন ৷ আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম ৷ উনি শান্ত স্বরে বলে উঠলেন,,,,,,,,,,,

“গত দুই দিন ধরে এরকম করছো ৷ না যোগাযোগ করতে দিচ্ছো আর না যোগাযোগ করছো ৷ কেন এরকম করছো? এখন আবার কথাও বলতে চাচ্ছো না ৷ কি হয়েছে তোমার বলবে?”

“আমার কিছু হয় নি ৷ আপনি যান এখান থেকে ৷ ভালো লাগছে না আমার কিছু ৷”

অরূপ কিছুক্ষন শ্রেয়ার দিকে তাকিয়ে থেকে আচমকা শ্রেয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো কোথাও ৷ শ্রেয়া হাত ছাড়ানোর চেষ্টা করে বলে উঠলো,,,,,,,,,

“এরকম করছেন কেন? ছাড়ুন ৷ হাতে লাগছে আমার ৷”

অরূপ শুনলেন না ৷ হঠাৎ মাথায় হাত দিয়ে ব্যথায় ‘আহ’ করে উঠলাম ৷ উনি আমার হাত ছেড়ে দিয়ে আমার দিকে ঘুরে তাকালেন ৷ আমাকে মাথায় হাত দিয়ে ধরতে দেখে আমার কাছে এসে বলতে লাগলেন,,,,,,,,,

“এই তোমার মাথায় কি হয়েছে? দেখি ৷”

হাত দিয়ে অরূপকে দূরে সরিয়ে দিয়ে বলে উঠলাম,,,,,,,,,

“যা হবার হয়েছে ৷ আপনি চলে যান এখান থেকে ৷ চলে যান আপনি প্লিজ ৷”

অরূপ অবাক হয়ে বলে উঠলেন,,,,,,,,,

“তুমি কি এখনো রেগে আছো আমার উপর? দেখো আমি ভুল করেছি ৷ সেগুলো শুধরানোর তো একটা সুযোগ দাও ৷”

“তুহিনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে আমার ৷ চলে যান আপনি ৷”

অরূপ রেগে শ্রেয়াকে ঝাকিয়ে বলতে লাগলো,,,,,,,,

“কি ভাবো তুমি নিজেকে? এতোবার বলছি তাও শুনছো না? আরে আমাদের তো ডিভোর্সও হয় নি ৷ তুমি কেন বুঝতে পারছো না ৷ কেন বারবার আমাকে দূরে ঠেলে দিচ্ছো শ্রেয়া? একটা সুযোগ চাই আমি ৷”

শ্রেয়া অরূপের হাত ঝাটা মেরে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠলো,,,,,,,,,,,

“ভালো লাগছে না আমার ৷ কেন বুঝতে পারছেন না? বিরক্ত লাগছে আমার ৷ আপনাকে এখন অসহ্য লাগছে৷”

অরূপ অবাক হয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে রইল ৷ কিছুক্ষন তাকিয়ে থেকে হঠাৎ পিছনে ঘুরে শ্রেয়াকে রেখেই চলে যেতে লাগলো ৷ শ্রেয়া অরূপের দিকে তাকিয়ে রইল ৷ ও যেতে চেয়েও যেতে পারছে না ৷ কোনো একটা অজানা কারন ওকে আটকে দিচ্ছে ৷ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে যেতে শ্রেয়া বলে উঠলো,,,,,,,,,,,,,

“আমার জীবনের কয়েকটা দিনের সাথে আপনাকে জড়াতে পারবো না আমি ৷ আমার জীবন তো শেষ পুরো ৷ সেই জীবন আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আপনার জীবনটা নষ্ট করে দিতে পারবো না আর ৷ যতদিন বেঁচে আছি ততদিন আপনাকে নিজের চোখে দেখতে পারলেই হবে ৷ আর কিছুর দরকার নেই ৷”

বলেই হালকা হাসলো শ্রেয়া আর এক দৃষ্টিতে অরূপের দিকে চেয়ে রইলো ৷ তখনি আচমকা পাশ থেকে একটা গাড়ি এসে শ্রেয়াকে ধাক্কা মেরে দিলো ৷ রাস্তায় ছিটকে পরে গেল ও ৷ চারপাশের লোকজন দৌঁড়ে আসতে লাগলো ওর দিকে ৷ পুরো রাস্তা রক্তে মাখামাখি ৷ গাড়ির ড্রাইভার দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তার এরকম অবস্থা দেখে গাড়ি রেখেই উল্টো দিকে ঘুরে দৌঁড়ে পালিয়ে গেল ৷

হঠাৎ কিছু ছিটকে পরার আওয়াজ পেয়ে অরূপ দাঁড়িয়ে গেল ৷ পিছনে ঘুরে তাকাতেই ওর চোখ শান্ত হয়ে এলো ৷ নিবার্ক দৃষ্টিতে তাকিয়ে রইলো শ্রেয়ার দিকে ৷ আশেপাশের মানুষের চেঁচামেচি শুনে অরূপ দৌড়ে শ্রেয়ার কাছে চলে গেল ৷ মাটিতে হাঁটু মুড়ে বসে শ্রেয়ার মাথাটা নিজের কোলে রাখলো ৷ শ্রেয়ার অল্প অল্প জ্ঞান আছে ৷ জোরে জোরে শ্বাস নিচ্ছে ও ৷ ওর পেটের বাম সাইডের সামনের দিক থেকে রক্ত গড়িয়ে পরছে তো পরছেই ৷ অরূপ ওর হাত দিয়ে সেখানে চেপে ধরলো ৷ তবুও রক্তের বাঁধ থামছে না ৷ শ্রেয়ার মাথার থেকে আঘাত বেশি লেগেছে পেটে ৷ তাই রক্তও সেখান থেকে বেশি পরছে ৷

অরূপ শ্রেয়ার গালে ওর রক্তে ভেজা হাত দিয়ে শ্রেয়াকে ডাকতে ডাকতে বলে উঠলো,,,,,,,,,,

“এ এটা কি হ হলো? শ্রেয়া? ত তুমি ত তোমার এরকম কি করে হলো? শ্রেয়া কথা বলো প্লিজ ৷ আমার ভ ভয় করছে ৷”

শ্রেয়া জোরে জোরে শ্বাস নিয়ে নিলো ৷ কথা বলার শক্তিটুকুও যেন ওর মধ্যে নেই ৷ অরূপের হাত খামচে ধরে জোরে জোরে হাপাতে লাগলো ৷ শ্রেয়ার চোখের কোন বেয়ে বেয়ে পানি পরতে লাগলো ৷ অরূপ ওর হাত দিয়ে শ্রেয়ার চোখের পানি মুছে দিলো ৷ ওকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো,,,,,,,,,,

“তোমার কিছু হবে না ৷ আমি হতে দিব না ৷ তুমি বললেই শুনবো না আমি ৷ তোমাকে আমার জন্য বাঁচতে হবে ৷ নাহলে আমি শেষ হয়ে যাবো যে ৷”

বলেই অরূপ আশেপাশের লোকজনের কাছে চিৎকার করে হেল্প চাইতে লাগলো ৷ কয়েকজন লোক দৌঁড়ে অন্যদিকে চলে গেল গাড়ির ব্যবস্থা করতে ৷


হাসপাতাল থেকে কাগজপত্র ঠিক করতে করতে বের হলো তুহিন ৷ শ্রেয়াকে ভিতরে খুঁজে না পেয়ে বাহিরে খুঁজতে এলো ৷ চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ থেমে গেল ৷ অরূপের বুকে শ্রেয়াকে এরকম রক্তাত্ত অবস্থায় দেখে আতকে উঠলো ও ৷ হাত থেকে সব কাগজ পত্র গুলো পরে গেল ৷ পলকহীন ভাবে শ্রেয়ার দিকে তাকিয়ে রইলো তুহিন ৷ ধীর পায়ে সামনে এগিয়ে যেতে লাগলো ৷

শ্রেয়ার কাছে গিয়ে ধপ করে মাটিতে বসে পরলো ও ৷ অরূপকে একপলক দেখে আবার শ্রেয়ার দিকে তাকালো ৷ চোখ মুখ লাল হয়ে গেছে ওর কিছু মূহুর্তের মধ্যেই ৷ কাঁপাকাঁপা হাতে শ্রেয়ার রক্তাত্ত হাতে হাত রাখলো তুহিন ৷ শ্রেয়া আবছা আবছা চোখে তুহিনের দিকে তাকালো ৷ জোরে জোরে শ্বাস নিয়ে নিলো কিছু বলতে যেয়েও বলতে পারলো না ৷ গলা ধরে আসছে ওর ৷ দুজনকেই একবার দেখে চোখ বন্ধ করে নিলো ৷

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ