Friday, June 5, 2026







পূর্ণিমা_সন্ধ্যায় পর্ব_১৭

পূর্ণিমা_সন্ধ্যায়
পর্ব_১৭
Tasneem Tushar

তিয়াশা তার ঘরের দরজা বন্ধ করে আলমারি থেকে পুরনো এলবাম বের করে ছবি দেখছে আর অতি যত্ন সহকারে হাত বুলাচ্ছে। চিবুক বেয়ে এক ফোটা পানি গড়িয়ে পরে ছবিগুলোর উপরে। দ্রুত সে পানির ফোটাটি মুছে ফেলে এলবাম থেকে যাতে ছবি নষ্ট না হয়ে যায়। এলবামটি ভাঁজ করে বুকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ বেয়ে নীরবে পড়ছে তার অজস্র কষ্টের নোনা জল।

জানিনা কাকে দেখলাম? ঠিক দেখেছি কিনা তাও জানিনা? কিন্তু মন কেন মানছেনা? এত নাটকীয়তা করে সুখেই আছো তাহলে? আনমনে (লেখিকা-তাসনীম তুষার) এসব ভাবছে আর নিজেকেই নিজে প্রশ্ন করে কেঁদে চোখ ভিজাচ্ছে তিয়াশা।

ফোনের রিংটোন বেজে উঠলে, চমকে উঠে তিয়াশার ধ্যানভঙ্গ হয়। কোনরকম এলবামটি গুছিয়ে ফোনটি হাতে নিয়ে দেখে স্ক্রিনে ফোন নাম্বারের বদলে প্রাইভেট লিখা দেখাচ্ছে। অস্বস্তি নিয়ে ফোন ধরে বলে,

“হ্যালো?”

“তিয়াশা?”

“জ্বি, বলছি। আপনি কে বলছেন?”

“তোমার পরিচিত।”

“আমার পরিচিত? বুঝতে পারছিনা? কে আপনি?”

“ধরো, তোমার আপনজন।”

“দুঃখিত, আপনি বোধহয় ভুল নাম্বারে ডায়াল করেছেন।”

এসব ন্যাকা কথা শুনেই গা জ্বলে যায় তিয়াশার। কলটি খট করে কেটে দিয়ে বিছানায় ছুড়ে ফেলে ফোনটি বিরক্তি নিয়ে। ফোনটির রিংটোন আরও বেশ কয়েকবার (লেখিকা-তাসনীম তুষার) বেজে উঠে। তিয়াশা বিরক্তি নিয়ে ফোনটি সাইলেন্ট করতে যেয়েও কি মনে করে যেন আবার কলটি রিসিভ করে।

“হ্যালো। আমিতো বলেছি আপনি রং নাম্বারে ডায়াল করেছেন। কেন বারবার কল করেই যাচ্ছেন?”

“তুমি সত্যি আমাকে চিনতে পারছনা?”

তিয়াশা ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয়,

“না, পারছিনা।”

“আমার কণ্ঠ চিনতে পারছনা?”

“না পারছিনা। আচ্ছা শুনুন, আপনি আর ফোন করবেন না। রাখছি আমি।”

“আচ্ছা বলছি। তার আগে বলো তোমার গলা এত শুকনো কেন শোনাচ্ছে? আবার কান্নাকাটি করেছো?”

তিয়াশা অবাক হয়ে যায়। সে কিভাবে বুঝলো আমি কাঁদছিলাম? তিয়াশা কিছু না বলে চুপ করে থাকে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে,

“ঠিক বলেছি, তাইনা?”

তিয়াশা শান্ত কণ্ঠে বলে,

“আপনি কে বললেন নাতো?”

“দুদিন আগেই তোমাকে আমার ফোন নাম্বারটি দিয়েছিলাম। ভুলে গেছো?”

“আপনি…আপনি, আদিল?”

“যাক শেষ পর্যন্ত চিনতে পারলে তাহলে?”

“আমি খুবই দুঃখিত। কিন্তু আপনার ফোন নাম্বার তো উঠেনি। প্রাইভেট লিখা দেখাচ্ছে নাম্বারের জায়গায়।”

“ওহ তাইনাকি। আচ্ছা দাঁড়াও আমি আবার কল করছি।”

তখনই তিয়াশার দরজায় বেশ কয়েকবার নক পড়লে, তিয়াশা আদিলকে জানায়,

“আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু পর আপনাকে কল করছি।”

“ঠিক আছে। কল দিবে কিন্তু। আমি অপেক্ষায় থাকবো।”
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন



“জ্বি করবো। রাখছি।”

দরজা খুলে দেখে পৌষী দাঁড়িয়ে। তিয়াশা বলে উঠে,

“কিরে এখানে কি করছিস?”

“আম্মু ডাকছে। নিচে চলো।”

“আচ্ছা, তুই যা। আমি আসছি।”

“এই আপু আমার দিকে তাকাও দেখি।”

কান্না করে তিয়াশার চোখ ফুলে গেছে, তাই সেটা আড়াল করতে সে মাথা নিচু করে এদিক সেদিক তাকাতে থাকে। তখন পৌষী জোর করে তিয়াশার থুতনি ধরে মুখ উঁচু করে বলে,

“তুমি আবার কাঁদছিলে আপি?”

পৌষীর হাত সরিয়ে দিয়ে তাকে মাইর দেয়ার ভঙি করে বলে,

“মাইর খাবি। যা নিচে, আসছি আমি।”

“আম্মুকে বলে দিব কিন্তু।”

“তুই যাবি?”

“আচ্ছা যাচ্ছি, শোন একটু ফ্রেশ হয়ে নিচে নেম।”

“কেন?”

পৌষী যেতে যেতে চিৎকার করে বলে,

“সেটা নিচে আসলেই জানতে পারবে।”

*

তিয়াশা আনমনে ভাবছে হঠাৎ ফ্রেশ হতে বললো কেনো? আয়নার সামনে যেয়ে দেখে বিধ্বস্ত অবস্থা মুখের। পার্টি থেকে ফিরে এসে গত দুইদিন থেমে থেমেই কান্না করে যাচ্ছে সবার আড়ালে। কষ্ট গুলো ভুলে নিজের দিকে খেয়াল দেয়া উচিত মনে করে মাথার এলোমেলো চুল গুছানোর চেষ্টা করে তিয়াশা। কিন্তু পরক্ষনেই চোখ বেয়ে পানি ঝরা শুরু করে তার।

নিচের ফ্লোর থেকে পৌষী আবার ডাক দিলে, তাড়াহুড়ো করে বাথরুম থেকে শাওয়ার সেরে নিয়ে মুখে ময়শ্চারাইজার ক্রিম মেখে টাওয়াল দিয়ে চুল পেঁচিয়েই সিঁড়ি দিয়ে নামতে থাকে তাদের নিচের ফ্লোরে। তিয়াশার পরণে ছিল প্লাজো আর টি-শার্ট।

তিয়াশাদের বাসাটি ৩ রুম বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি। দোতলায় তিনটা বেডরুম। আর নিচ তলায় আছে একটা বিশাল কিচেন উইথ এটাচড ডাইনিং, একটা ফ্যামিলি রুম ও একটি ড্রইং রুম। দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামতেই সামনেই পরে একটি খোলা স্পেস আর সেখানেই তাদের বাসায় প্রবেশ করার প্রধান দরজা। হাতের বা দিকে রয়েছে ড্রইংরুম, আর তার পাশেই রয়েছে কিচেন। তিয়াশা সিঁড়ি দিয়ে নেমে আনমনে হেটে ড্রইংরুমে যেতেই চমকে উঠে এবং দৌড়ে সেখান থেকে বের হয়ে চলে যায় রান্নাঘরে।

কিচেনে যেয়ে পৌষীকে পেয়েই পিঠের মধ্যে কিল দিয়ে বলে,

“এই বদমাইশ, বাসায় গেস্ট এসেছে আমাকে বলবিনা?”

“আরে, গেস্ট কোথায় দেখলে? তোমারই তো পরিচিত ওরা।”

“বেশি বুঝিস সবসময়। ধ্যাৎ। আমি এখন সামনে যাবো কি করে?”

“তোমাকে এভাবেই সুন্দর লাগছে। যাও আপু।”

“মাইর খাবি। দৌড়ে চলে এসেছি। এখন কি করে যাই সামনে?”

চলবে…

আগের পর্বের লিংক:

পর্ব ১৬: https://www.facebook.com/groups/golpopoka/permalink/939034049860648/

[বি.দ্র: এখন থেকে ভাবছি ছোট ছোট পর্ব করেই গল্প দিব কিন্তু প্রতিদিন দিব ?]

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ