Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"দূর হতে আমি তারে সাধিবদূর হতে আমি তারে সাধিব পর্ব-০২

দূর হতে আমি তারে সাধিব পর্ব-০২

#দূর_হতে_আমি_তারে_সাধিব
#পর্ব_০২
#অনন্যা_অসমি

ইশরা এবং সাফাইতকে একসাথে দেখে তোহা ভাবতে লাগল তার যাওয়া উচিত হবে কিনা। তারপর নিজেই নিজেকে ধমকে বলল,

” সাফাইতের সাথে যেই থাকুক এতো দ্বিধা করার কি আছে? সেকি আমার দূরের কেউ নাকি? তোহা তুই নিজেই নিজেকে অস্বস্তির মধ্যে ঠেলে দিছিস।”

সাফাইতের পাশে এসে দাঁড়াল সে। ব্যাগ থেকে একটা ফাইল বের করে টেবিল রাখল।

” এই নে তোর এসাইনমেন্ট। যত্ন করে রাখিস, হারিয়ে আবার কান্নাকাটি করিস না। আমি তখন আর করে দেব না।”

” আরে আমার তোহারাণী থ্যাংক ইউ। তুই বস, আমি তোর জন্য গরম গরম চা নিয়ে আসছি। কাল রাতে ঠিকমতো ঘুমাসনি আমি জানি।”

তোহা প্রথমে বারণ করতে চাইলেও পরবর্তীতে করল না। খালি চেয়ারটাতে বসে পড়ল। মুখে হাসি রেখে বলল,

” এই যে আমি তোমাদের মাঝে চলে আসি এতে তুমি বিরক্ত হও বুঝি?”

” আরে না না কি বলছ এসব? তুমি সাফাইতের বেস্টফ্রেন্ড, সে হিসেবে তুমি আমারো বন্ধু। তার থেকেও বেশি আমি তোমাকে বড় বোনের নজরে দেখি। সাফাইত আমাকে সবসময় তোমার কথা বলে, তুমি নাকি ওর জীবন্ত ডায়রি।”

” সত্যি সে আমার কথা বলে?”

” তা নয়তো কি? মিথ্যা বলব না, প্রথমদিকে যখন সে তোমার কথা বলত তখন না আমার হিংসে হতো। সাথে তোমাকে দেখার সুপ্ত ইচ্ছে জেগেছিল। যখন তোমার সাথে দেখা হলো, তোমার সাথে কথা বলা শুরু হলো। বুঝতে পারলাম কেন সাফাইত তোমার এতো প্রশংসা করে।”

সাফাইত তার কথা ইশরাকে বলে জানতে পেরে তোহার অধরের কোণে তৃপ্তিমাখা হাসি ফুটে উঠল।

চা হাতে সাফাইত ফিরে এলো। তোহাকে দেওয়ার আগে কয়েকবার তাতে ফুঁ দিল।

” সাবধানে খাবি, গরম। আবার জিহ্বা পুড়িয়ে মুখের সাধ খারাপ করে রাখবি।”

” আমি জানি, তোকে আর আমার গার্জিয়ান সাজতে হবেনা।”

” জানিস বলেই তো বারবার জিহ্বা পুড়িয়ে রাখিস। জানো ইশরা খেয়াল না করিয়ে দিলি ইনি প্রতিবার গরম চা খেয়ে জিহ্বা পুড়িয়ে আ..উ.. করবে আর বলবে খাবারে সাধ নেয়।”

তোহা কথায় পেরে উঠতে না পেরে ভেংচি কাটল।

” এরকম মুখ আঁকাবাকা করিস না। দেখবি কখন একেবারে বাঁকা হয়ে গিয়েছে৷ তখন কোন সুন্দর ছেলে আর তোর পিছনে ঘুরবেনা।”

” তোকে তো আমি….”

” আরে আরে তোমরা এবার থামো। হাসতে হাসতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।”

” কথা বলবি না আমার সাথে আর বেয়া’দব। আমি গেলাম, তুই থাক একা।”

আধো গরম চা’টা এক নিঃশ্বাসে খেয়ে নিল সে। যদিওবা গলা খানিকটা জ্বলছে তবে তা প্রকাশ করল না। আরেকবার ভেংচি কেটে গটগট করে চলে গেল।

” বুঝলে ইশরা ছোট থেকেই সে এরকম। কথায় পেরে না উঠলে রাগ দেখিয়ে চলে যায়।”

“তা তো তোমাদের কান্ড দেখেই বুঝতে পেরেছি। তুমিও কম না, সবসময় ওর পেছনে পড়ে থাকো।”

” কি করব বলো? পেটের ভাত হজম করতে হবে তো।”

সাফাইতের কথা শুনে ইশরা না হেসে পারল না।
.
.

টিউশনি করিয়ে বাড়ির ফিরে একটু বিশ্রাম নিচ্ছিল তোহা। ঘুমের মাঝে কানের কাছে ঠান্ডা বাতাস অনুভব হতেই নড়ে চড়ে উঠল। কাঁথাটা আরো গায়ে জড়িয়ে নিল। পুনরায় আবারো একি ধরণের বাতাস অনুভব করলে সে অপর পাশে ফিরে গেল। তবে ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না।

” তোকে এখন আমি নিয়ে যাবো। আমাদের জ্বিন সর্দার তোকে খুব পছন্দ করেছে। হিহিহি….” কথা শেষে বিদঘুটে হাসি শুনে ধরফরিয়ে উঠে বসল তোহা। নিঃশ্বাস দ্রুত বেগে উঠানামা করছে৷ তার অবস্থা দেখে সাফাইত উচ্চস্বরে হেসে উঠল। তার হাসি দেখে তোহার বড্ড রাগ হলো। বালিশ নিয়ে ছুঁড়ে মারল তার দিকে।

” আরে পেত্নী কি করছিস? লাগছে তো।”

” লাগুক, লাগার জন্যই তো মেরেছি। এটা কি ছিল? এভাবে কেউ রাক্ষসের মতো হাসে? আরেকটু হলে আমার প্রাণ বেরিয়ে যেত।” কথা শেষে বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস নিল সে।

” ভালোই হতো, তখন কবজি ডুবিয়ে তোর চল্লিশা খেতাম।”

” তবে রে।” আরেকটা বালিশ নিয়ে ছুঁড়ে মারার আগেই সাফাইত বাঁধা দিল।

” আচ্ছা বাবা সরি সরি, কুল বাবু কুল।”

তোহা বালিশটা উঁচিয়ে বলল, ” আবারো বাবু বলেছিস। তোকে তো আমি এবার শেষ করে ফেলব।”

” আচ্ছা তোহা, তোহা। এবার বালিশটা রেখে দে, এই নাদান বাচ্চাকে আর মারিস না।”

তোহা আড়চোখে তাকিয়ে বালিশটা জায়গায় রেখে দিল। চুল বাঁধতে বাঁধতে বলল, ” এখানে কি এখন? আবারো কি কোন কাজ আছে নাকি? থাকলে তাড়াতাড়ি বলে ফেলল।”

” আমি তো সবসময় তোর কাছে কাজ করানোর জন্য আসি।” মুখ ভার করে বলল সে। তোহা ততক্ষণে বিছানা থেকে নেমে পড়েছে৷ সে এগিয়ে এসে সাফাইতের থুতনি ধরে ঢং করে বলল,

” না তুমি তো আমার কাজ করে দিতে আসো।”

” যা তাহলে আমি আর আসব না। কাট্টি তোর সাথে।”

” হয়েছে এবার নাটক বন্ধ কর আর আসল কথায় আয়। মা কোথায়? কিছু খেতে দেয়নি তোকে?”

” জিজ্ঞেস করেছিল কী খাবো তবে আমি বারণ করেছি। কারণ বাইরে গিয়ে খাবো। এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে।”

” কেন? কোথায় যাবো? আমি কিছুক্ষণ আগেই এলাম, এখন আর বাইরে যেতে ইচ্ছে করছেনা।”

কিন্তু কে শোনে কার কথা। আলমারি খুলে সব জামাকাপড় নাড়াচাড়া করে একটা জামা নিয়ে তোহার হাতে ধরিয়ে দিল সে। একপ্রকার ঠেলে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে বলল,

” তাড়াতাড়ি বের হবি, না হলে এই অবস্থায় তুলে নিয়ে যাবো।”

আর কথা বাড়াল না তোহা। কারণ সে ভালোই জানে গলা ফাঁটিয়ে ফেললেও সাফাইত তার কথায় কোন কান দেবে না।

বাইকের পাশে দাঁড়িয়ে আছে তোহা। সাফাইত একটা হেলমেট নিজে পড়ে নিল। অপরটা তোহার দিকে বাড়িয়ে দিতে গিয়েও দিল না। তোহার মন ক্ষুণ্ণ হল। সে ভাবল হয়তো এখন ইশরা এটা ব্যবহার করে বলে সাফাইতের দিতে দ্বিধা লাগছে।

” থাক কেন অন্যের জিনিসে ভাগ বসাব? এটা তো সামান্য হেলমেট, একদিন না পড়লে কিছু হবে না। যেখানে পুরো মানুষটাকেই দিয়ে দিয়েছি, সেখানে এটা তো সামান্য হেলমেট।”

সে যখন নিজ ভাবনায় মত্ত ছিল সেসময় সাফাইত তার চুলগুলো যত্ন সহকারে গুছিয়ে বাঁধলো। তোহা ভাবনায় ইতি টেনে অবাক নয়নে তার কাজকর্ম দেখে চলেছে। সাফাইত হেলমেটটা পড়িয়ে দিয়ে বেল্টখানা বাঁধতে বাঁধতে বলল,

” এভাবে চোখ গিয়ে গিলে খাচ্ছিস কেন? নতুন দেখছিস আমাকে?”

” তোকে বহু বছর ধরে দেখলেও যে আমার দেখার তৃষ্ণা মিটবে নারে৷” বিরবির করে বলল তোহা।

” কি বিরবির করছিস? বড় করে বল।” এতোক্ষণে সাফাইত দূরে সরে গিয়েছে। তোহা মাথা নাড়িয়ে জানাল কিছুনা।

” বুঝিনা বাপু তুই মাঝেমধ্যে কি এতো বিরবির করিস। নে এবার উঠে বস, আমাকে ভালো করে ধরবি। পড়ে গেলে এখানে-ওখানে যাওয়ার বদলে হসপিটালে ঘুরতে হবে।”

সাফাইতের পর তোহা উঠে বসল। দু’হাত রাখল সাফাইতের কাঁধে। বাইক সামনে এগিয়ে যাচ্ছে। শোঁ শোঁ বাতাসে তার পেছনে পড়ে থাকা চুলগুলো উড়তে লাগল। শখানেক মানুষ, গাড়ি পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছে সামনে। তবে সেসবে এখন তোহার খেয়াল নেয়। সে সাইড মিররে সাফাইতের প্রতিচ্ছবি দেখতে ব্যস্থ। মানুষটাকে আজ যে প্রথম দেখছে না, তার সবকিছু তোহার জানা। তবুও সে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখে চলেছে। তৃষ্ণার্ত পাখির মতো সাফাইতকে দেখে নিজের চোখের তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করছে সে।

” সাফাইত তুই কি আমার জীবনে এখন অতিথি পাখি হয়ে গেলি? সময় শেষ হতেই কি আমাকে একা করে চলে যাবি? তুইহীনা আমি পারব তো থাকতে?”

চলবে….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ