Friday, June 5, 2026







গল্প: বিস্মৃতির অন্তরালে পর্ব-১২

#গল্পপোকা_ধারাবাহিক_গল্প_প্রতিযোগিতা_২০২০
গল্প: বিস্মৃতির অন্তরালে পর্ব-১২
লেখনীতে: ফাতিমা আক্তার অদ্রি

‘স্মৃতি, কল্প কাঁদছে । তুমি কি শুনতে পাচ্ছ না?’

রাহাত ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে আমি আমার হাতের ডায়েরি বন্ধ করে চোখ মুছে তার দিকে ফিরে তাকালাম। শান্ত চোখ দুটো দিয়ে তাকিয়ে আছে রাহাত ভাই আমার দিকে। আমি প্রত্যুত্তরে কিছুই বললাম না। ছুটে গেলাম কল্পের কাছে।

‘আম্মু, আমাকে তক্কেত দাও। পাপা দিত্তে না।’ আমাকে দেখেই কল্প চোখ কচলাতে কচলাতে কান্নার স্বরে বলল।

আমি কাছে যেতেই কল্প আরও বেশি কান্না জুড়ে দিল। আমি কল্পকে কোলে নিয়ে বললাম, ‘কাঁদে না, আমার সোনামণি। ভালো ছেলেরা একদম কান্না করে না। খারাপ ছেলেরা কান্না করে।’ আমি একটু থেমে কল্পের দিকে খেয়াল করলাম সে রাহাত ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তারপর আমি রাহাত ভাইয়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলাম, ‘ আচ্ছা বলেন তো আমাদের কল্প কি গুড বয় নাকি ব্যাড বয়?’

কল্প দুহাত নাড়তে নাড়তে হেসে বলল, ‘ আমি মাম্মি’স গুড বয়। পাপা ইজ ব্যাড।’

আমি বললাম, ‘এরকম বলতে নেই কল্প সোনা। পাপা ব্যাড নয় । পাপাও তোমার মতো গুড। না, পাপা শুধু গুড নয় পাপা বেস্ট। তাই তোমার দাঁতগুলো যাতে পোকায় না খায় তার জন্য পাপা তোমাকে চকলেট কম খেতে বলে।’

কল্প আমার দিকে উৎসাহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ‘তত্তি?’

‘হ্যাঁ, একদম সত্যি।’ আমি হেসে কল্পকে জড়িয়ে ধরলাম। কল্প টুক করে আমার গালে একটা চুমু খেল তারপর রাহাত ভাইকে ডেকে বলল, ‘ পাপা এদিকে আতো।’

রাহাত ভাই আমার আর কল্পের কাছে এলেন। কাছে আসতেই কল্প বলল, ‘আরও কাছে আতো না।’

কাছে আসতেই কল্প রাহাত ভাইয়ের গালেও একটা চুমু খেলো । তারপর হাসতে হাসতে বলল, ‘ পাপা মিত্তি। পাপা মিত্তি মাম্মির মতো।’ এটা বলেই সে হাত তালি দিতে লাগল।

আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম কল্পের হাসিমাখা মুখের দিকে। রাহাত ভাইকে অনেক ভালোবাসে আমার কল্প। আর ভালোবাসবে নাইবা কেন! ছোট থেকেই রাহাত ভাই-ই ওকে দেখেশুনে রেখেছে। ওর সমস্ত খেয়াল রেখেছে।
রাহাত ভাই আমার দিকেই তাকিয়ে আছে তা আমি বেশ বুঝতে পারছি। তার চোখ দুটো খুশিতে চকচক করছিল একটু আগে। যখনই কল্প তাকে কিছু বলে তার চোখে আমি আনন্দের ঝিলিক দেখতে পাই।

‘আমার দাদু ভাই কোথায়? আজকে সারাদিন তো দাদুর কাছে আসলোই না!’

খালামণি হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এলেন। কল্প আমার বুকে মুখ লুকাল। চুপিচুপি বলল, ‘মাম্মি, দাদুকে কিচ্ছু বলবে না।’

খালামণি রাহাত ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ‘ এই রাহাত, আমার কল্প সোনা কই?’

রাহাত ভাই বললেন, ‘আমি কী করে বলব আম্মু! দেখ তোমার আদরের কল্প কোথায় লুকিয়ে আছে!’

রাহাত ভাইয়ের কথা শুনেই কল্প খিল খিল করে হেসে উঠল। বলল, ‘ দাদু খুঁজে পায় না। কী মজা! কী মজা!’

এটা বলেই সে আবারও হাততালি দিতে থাকল। খালামণি এসে আমার কোল থেকে কল্পকে নিয়ে গেলেন। আমি এবার আবার আমার রুমে গিয়ে রাহাত ভাইয়ের অফিসের কাপড় চোপড় রেডি করে দিচ্ছিলাম।

‘তোমার কি আমার সাথে কথা বলার সময় হবে?’

আমি অবাক হয়ে তাকালাম রাহাত ভাইয়ের দিকে। বললাম, ‘ কেন হবে না? বলুন কী বলবেন?’

রাহাত ভাইয়ের চোখ দুটো বিষণ্ণ দেখাল। যেন অনেক না বলা কথা জমিয়ে রেখেছেন সেখানে। ধীর পায়ে হেঁটে আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তারপর আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুনয়ের স্বরে বললেন, ‘ তুমি কি আমার সাথে একটু স্বাভাবিক হতে পারো না?’

আমি তার হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চেষ্টা করলাম। কিন্তু আমি যত চেষ্টা করি রাহাত ভাই আরো শক্ত করে আমার দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলেন। শেষমেশ আমি হাল ছেড়ে দিলাম। রাহাত ভাই আবার বললেন, ‘ কথা বলছ না কেন, স্মৃতি?’ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, ‘কারো জন্য কি কারো জীবন থেমে থাকে? বলো?’

আমার দু’চোখ অশ্রুতে টলমল করছে। চোখের দেয়ালের উপর অথৈ জল গড়িয়ে পড়ার অপেক্ষায় আমি তা বেশ বুঝতে পারছি। কিন্তু আমি কারও সামনে কান্না করতে পারি না। আমি আবার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। আবারও ব্যর্থ হলাম। ম্লান কণ্ঠে বললাম, ‘হাত ছাড়েন।’

রাহাত ভাই আমার হাত আরও শক্ত করে ধরে বললেন, ‘ তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাও কেন সব সময়?’

‘আমার কাছে আপনার প্রশ্নের কোনো উত্তর নেই।’

‘আর কতদিন এভাবে নিজেকে কষ্ট দিবে বলো? তুমি কি বোঝ না আমিও কষ্ট পাই?’

এবার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু রাহাত ভাই তা নিজের হাতের তালুতে নিয়ে ফেললেন। আমি ধরা গলায় বললাম, ‘ আমি আপনার কাছে ঋণী রাহাত ভাই। কিন্তু আমি চাইলেও পারি না স্বাভাবিক হতে। আমার জীবনে এখন আর কোনোকিছুই স্বাভাবিক নেই।’

‘স্মৃতি, একবার চেষ্টা তো করো। আমাকে কি কোনো সুযোগ দেয়া যায় না? আমি কি এতটাই অযোগ্য।’ রাহাত ভাইয়ের কণ্ঠে হতাশা।

আমি অধৈর্য গলায় বললাম, ‘আপনি অযোগ্য নন। আমিই আপনার অযোগ্য। আমি তো আপনাকে বারবার বলেছিলাম আমাকে আপনার জীবনের সাথে না জড়াতে । আপনি তো তখন শুনলেন না।’

‘তোমার কথা শোনার মতো কি তখন কোনো পরিস্থিতি ছিল?’

‘আপনি না শুনলেই তো হতো।’

‘আমাকে কি এতটা নিষ্টুর মনে হয় তোমার?’

‘সেটাই তো আপনি নিষ্ঠুর নন। তাই তো আমার উপর করুণা করছেন। কেন? আমি কি আপনার করুণা চেয়েছি?’

‘তুমি কি কিছুই বোঝ না, স্মৃতি? নাকি বুঝতে চাও না?’

‘এখানে তো না বুঝার কিছু নেই। আপনি যে করুণা করছেন তা আমি কেন, সবাই বোঝে। সবাই বলেও বেড়ায়। আমি হয়তো মেন্টালি আর ফিজিক্যালি দুর্বল ছিলাম। কিন্তু অতটুকু বুঝার ক্ষমতা আমার ছিল, রাহাত ভাই।’

‘তুমি সব বুঝ, সব শুনতে পাও। শুধু আমাকেই বুঝ না। না কখনো বুঝার চেষ্টা করেছ!’ রাহাত ভাইয়ের কণ্ঠে গভীর আক্ষেপ ।

‘আমি কিছুই জানি না রাহাত ভাই। কিছুই বুঝতে পারছি না।’

‘কারও জন্য কারও জীবন থেমে থাকে না। জীবন চলতেই থাকে তার নিজস্ব গতিতে। এতগুলো বছরেও তুমি না আমাকে মেনে নিতে পারছ না নিজে স্বাভাবিক হতে পারছ।’ এটুকু বলেই রাহাত ভাই আবার বললেন, ‘ আচ্ছা আমার কথা না হয় বাদ দিলাম। কিন্তু কল্প! কল্পের জন্য তো এবার তোমাকে আগের মতো প্রাণোচ্ছল হতে হবে। তাই না? কল্প এখন বড় হচ্ছে । ও বুঝতে শিখছে। সে কি বুঝবে না এসব? সে যদি কখনো প্রশ্ন করে বসে এসব নিয়ে তখন কী করবে তুমি , স্মৃতি? বলো আমাকে।’

আমি রাহাত ভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ‘ আমি কিচ্ছু জানি না। কিচ্ছু না। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আমি একা থাকতে চাই, প্লিজ ।’

‘ঠিক আছে। একা থাকতে চাও তো? থাকো একা।’ রাহাত ভাই রাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন। যাবার সময় দরজাটা খুব জোরে আওয়াজ করে বন্ধ করে গেলেন।

এই মানুষটাকে আমি কখনো রাগান্বিত হতে দেখিনি। খুব সহজে সে রাগান্বিত হয় না। অথচ আজ আমি তার মেজাজ খারাপ করে দিলাম। আমিই বা কী করব! আমি চেষ্টা করেও পারি না। স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। কি ঘুম কি জাগরণ সব সময় অতীত আমাকে অশান্ত করে তোলে। আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু করে দেয় । আমি চাইলেও যে পারছি না স্বাভাবিক হতে। আমি অপারগ। এই স্মৃতি অপারগ!

চলবে…ইন শা আল্লাহ্

আগের পর্বের লিংক:

https://m.facebook.com/groups/884724498624937?view=permalink&id=950415062055880

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ