Saturday, June 6, 2026







তুমি ছিলে বলেই পর্ব-১১

#তুমি_ছিলে_বলেই
#পর্বঃ১১
#দিশা_মনি

নিপুণ এতো সহজে দমে যাওয়ার মেয়ে নয়। সে যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দোষীদের সামনে আনবে তখন সে আনবেই। এরজন্য তাকে যত দূর যেতে হয় সে যাবে। নিপুণ রাহাত চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ খোঁজা অব্যাহত রেখেছে।

আজ আবার প্রজ্ঞাদের বাড়িতে চলে এসেছে নিপুণ। পারভেজ ইসলাম তাকে দেখেই বিরক্তির ভঙ্গিতে বলে,
“কেন এসেছ তুমি? তোমাকে আর কত বার বলতে হবে আমরা কেস তুলে নিয়েছি আর এই ব্যাপারে জলঘোলা করতে চাই না।”

“আমি প্রজ্ঞাকে ন্যায় বিচার পাইয়ে দিতে চাই আঙ্কেল। আপনিও তো সেটাই চাইতেন।”

এই মুহুর্তে হঠাৎ কেউ পারভেজ ইসলামের চোখে জল চলে আসে। তিনি বলেন,
“নিজের মেয়েকে ন্যায়বিচার পাইয়ে দিতে গিয়ে আমি তো ওকে চিরকালের মতো হারিয়ে ফেলতে পারব না।”

“মানে? এটা আপনি কি বলছেন আঙ্কেল? হারিয়ে ফেলবেন মানে?”

“ঐ রুদ্র চৌধুরীর লোকেরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ওরা আমাকে ক্রমাগত হুমকি দিয়ে কেস তুলে নিতে বাধ্য করেছে। এখনো অব্দি আমার মেয়েটাকে ফের‍ত দেয়নি। বলেছে এসব ঝামেলা পুরোপুরি মিটে গেলে এবং কেসটা ধামাচাপা পড়লে ওকে ফেরত দেবে৷ এরমধ্যে যদি আমি কোন বাড়াবাড়ি করি বা পুলিশকে কিছু জানানোর চেষ্টা করি তাহলে ওরা আমার মেয়েটাকে…”

এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন পারভেজ ইসলাম। অতঃপর নিপুণের সামনে হাত জোড় করে বলেন,
“আমি আমার মেয়েকে হারাতে চাই না। আমার লাগবে না ন্যায়বিচার। আমার শুধু আমার মেয়েকেই চাই।”

পারভেজ ইসলামকে এভাবে কাঁদতে দেখে নিপুণের খুব খারাপ লাগে। নিপুণ তার কাধে ভরসার হাত রেখে বলে,
“আপনি কোন চিন্তা করবেন না আঙ্কেল। আমি তো আছি। আমি আপনার মেয়েকে ঠিক আপনার কাছে ফিরিয়ে দেব। শুধু তাই না ওকে ন্যায়বিচারও পাইয়ে দেব। এটাই আমার ওয়াদা যেটা আমি জীবন দিয়ে হলেও পূরণ করব।”

এটুকু বলেই নিপুণ প্রজ্ঞাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। তার সামনে এখন অনেক বড় লড়াই। যার জন্য তাকে নিজেকে প্রস্তুত করতে হবে। নিপুণ নিজের মনে সাহসের সঞ্চার করলো। এখন তাকে অনেক বেশি সাহসিকতার পরিচয় দিতে হবে।

★★★
স্নেহা বসে আছে চুপচাপ৷ আজ তার মন ভালো নেই। রুদ্র সেদিন ওইভাবে অপমান করার পর থেকেই স্নেহার মন ভীষণ খারাপ হয়ে আছে। তাকে অনেক কিছুই ভাবাচ্ছে। তার কোন অতীতের কথা দীপ্র বলেছিল যার জন্য তাকে ঘৃণা করে সবাই–এটা জানার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে সে। স্নেহা এসব ভাবতেই ব্যস্ত ছিল এমন সময় হঠাৎ করে তার কাছে অনুপমের কল আসে। স্নেহা ফোনটা রিসিভ করতেই অনুপম বলে,
“আমি অনেক বিপদে আছি স্নেহা।”


নিপুণ দুপুরে লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে আসে। সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার সময় হুঠ করে একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগে। নিপুণ সরি বললে মেয়েটি নিপুণকে দেখে খুশি হয়ে বলে,
“নিপুণ ম্যাম আপনি!”

“আপনি আমায় চেনেন?”

“কি যে বলেন আমি আপনাকে চিনবো না? আপনার আমাকে মনে নেই? অবশ্য মনে না থাকাই স্বাভাবিক। আপনার সাথে প্রতিদিন কত মানুষের দেখা হয়! আমি তো আপনাকে এত সহজে ভুলতে পারব না। আপনি তো আমাকে একজন প্রতারকের হাত থেকে বাঁচিয়েছিলেন।”

নিপুণের হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায়৷ কিছু একটা মনে করে সে বলে ওঠে,
“আপনি সেই মেয়েটা না…আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে চিট করে মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল!”

“হ্যাঁ। আমি সেই। মনে পড়েছে আপনার?”

“হুম। আচ্ছা আপনার বয়ফ্রেন্ডের নাম যেন কি ছিল?”

“ওর নাম ছিল অনুপম। ও এক নাম্বারের ফ্রড ছিল। আমার আগেও অনেক মেয়েকে ও এভাবে ফাঁসিয়েছিল।”

নিপুণের কাছে এখন সবটা জলের মতো পরিস্কার হয়৷ এই অনুপমই তো স্নেহার প্রেমিক। এই জন্যই লোকটাকে তার চেনা চেনা লাগছিল। প্রথমদিন দেখেই নিপুণের সন্দেহ হয়েছিল অনুপমের উপর। তাই নিপুণ বলে,
“আপনার সেই প্রতারক বয়ফ্রেন্ড এখন আমার চেনা পরিচিত একজনের সাথেও প্রেমের অভিনয় করছে।”

“কি বলছেন কি!”

“আমাকে এখনই স্নেহাকে সবটা জানাতে হবে।”

বলেই নিপুণ স্নেহাকে কল দিতে থাকে। কিন্তু ফোন বিজি দেখায়।

★★
এদিকে অনুপম নিপুণকে ফোনকলে বলে চলেছে,
“আমি যেই ব্যাংক থেকে লোন নিয়েছি সেখান থেকে আজ নোটিশ পাঠিয়েছে যে আজকের মধ্যেই আমাকে ওদের টাকা পরিশোধ করে দিতে হবে৷ নাহলে ওরা আমার নামে কেস করবে। আমার খুব ভয় হচ্ছে স্নেহা।”

স্নেহা অনুপমের কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে বলে,
“তুমি এখন কি করবে?”

“কিছুই বুঝতে পারছি না আমি৷ আমার এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে।”

“চুপ করো অনুপম! একদম এসব উলটাপালটা চিন্তা করবে না। আমি এখনই আসছি।”

“তাড়াতাড়ি চলে এসো। নাহলে হয়তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কোন বড় ভুল করে ফেলব।”

“না, প্লিজ। আমি এখনই যাচ্ছি।”

স্নেহা ফোনটা কে’টে দিয়ে দ্রুত রওনা দিতে যাবে এমন সময় নিপুণের কল আসে তার ফোনে। স্নেহা কয়েকবার ফোন কে’টে দিলেও অবশেষে রিসিভ করে। নিপুণ বলে,
“হ্যালো, স্নেহা। তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে।”

“আমি এখন একটু ব্যস্ত আছি আপু। পরে কথা বলি?”

এটুকু বলেই স্নেহা ফোনটা রেখে দেয়। নিপুণ আর কিছু বলার সুযোগই পায়না।

নিপুণ ভাবতে থাকে,
“স্নেহা হয়তো এখন কোন কাজে ব্যস্ত আছে। এখন আর কল না করাই ভালো হবে। ওকে পরেও সবটা বলা যাবে। আপাতত আমি প্রজ্ঞার খোঁজ করে নেই। আমাকে যে করেই হোক এটা জানতেই হবে ঐ রুদ্র চৌধুরী কোথায় লুকিয়ে রেখেছে প্রজ্ঞাকে। তারপর আমাকে ওকে উদ্ধার করতে হবে।”

এই ভাবনা থেকেই নিপুণ বেরিয়ে পড়ে প্রজ্ঞার খোঁজে।

★★★
দীপ্রর আজকে কেন জানি ভীষণ কষ্ট অনুভূত হচ্ছে। সেদিন নিপুণের সাথে তর্ক হওয়ার পর থেকেই তার মনটা ভালো নেই। দীপ্র খুব চিন্তিত হয়ে ছিল জন্য বেলকনিতে দাঁড়িয়ে স্মোক করছিল। এমন সময় দিশা সেখানে এসে দীপ্রকে দেখে ফেলে। দিশা ফিক করে হেসে দিয়ে বলে,
“বাহ, ভাইয়া। এই দুদিনেই তুই তো দেখছি একদম দেবদাস হয়ে গেলি।”

দীপ্র দ্রুত সিগারেটটা নিজের হাত থেকে ফেলে দিয়ে বলে,
“কি করবো বল! নিপুণের সাথে তৈরি হওয়া এই দূরত্ব যে আমাকে পীড়া দিচ্ছে। নিপুণ যে আমার থেকে ওর প্রফেশনকে বেশি ভালোবাসে।”

“ভাইয়া তুই সব ঠিক করে নে। এভাবে তোরই কষ্ট হচ্ছে৷ নিপুণ আপিও তোকে জ্যানুয়েনলি ভালোবাসে। সেও কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে। এসব সিল্লি ম্যাটার নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা না করাই ভালো। নাহলে পরে গিয়ে আফসোস করতে হবে।”

“তুই একদম ঠিক বলেছিস দিশা। আমি নিপুণের সাথে সব মনোমালিন্য মিটিয়ে নেব। এভাবে থাকা আমার পক্ষে পসিবল না। নিপুণকে ছাড়া আমি বাঁচব না। ও যে আমার কত আপন সেটা আমি বলে বোঝাতে পারব না। ওকে হারিয়ে ফেললে আমি নিজেও হারিয়ে যাব।”

দিশা মৃদু হেসে বলে,
“এটাই বেস্ট হবে।”

চলবে ইনশাআল্লাহ ✨

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ